Showing posts with label লিড. Show all posts
Showing posts with label লিড. Show all posts

Sunday, November 17, 2019

ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ, নিহত ৭

https://ift.tt/2CSsgP3

নগরের পাথরঘাটায় একটি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত হয়েছে।  নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন জয়নিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি  টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পাঁচতলা ভবনটির নিচতলার গ্যাসের লাইনে বিস্ফোরণে ওই ভবনের দু’টি দেয়াল ধসে পড়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই জয়নিউজকে বলেন, আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহতাবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৭ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।

জয়নিউজ/পিডি

 

The post ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ, নিহত ৭ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rRLZMy

Saturday, November 16, 2019

শুরু হলো আমন ধান কাটার উৎসব

https://ift.tt/33Oe99c

আমন ধানের সোঁদা গন্ধে ভরে উঠছে আবহমান গ্রামীণ জনপদ। শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব। আমন ধান ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা। তেমনি রাঙ্গুনিয়ার গুমাইবিল থেকে কৃষকেরা ধান কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে। ভালো ফলন হলেও তবে এবার ধানের ন্যায্য মূল্য নিয়ে হতাশায় দিন কাটাচ্ছে কৃষকরা। শুক্রবার বিকালে ছবিটি তুলেছেন বাচ্চু বড়ুয়া।

The post শুরু হলো আমন ধান কাটার উৎসব appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2KrLHlY

Tuesday, November 12, 2019

কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

https://ift.tt/2CwpnDg

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে কসবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, রাত পৌনে ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়ার ব্জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তূর্ণা নিশীথা ট্রেনটি সিগন্যাল অমান্য করে লাইনে ঢুকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটিকে ধাক্কা দিয়েছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত করে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি আহতের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CCanUl

Sunday, November 10, 2019

প্রবল ‘বুলবুল’ এখন আর ঘূর্ণিঝড় নয়

https://ift.tt/2Kactzc
ঘূর্ণিছড় বুলবুল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে পটুয়াখালী ও বাগেরহাট জেলায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। তাই বুলবুলকে এখন ঘূর্ণিঝড় হিসেবে নয়, স্থল নিম্নচাপ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, চার নম্বর সতর্কতা সংকেতের নিচে থাকলে ঘূর্ণিঝড়ের নাম থাকে না। আবহাওয়া অধিদপ্তর থেকে নদীবন্দরে দুই ও সমুদ্রবন্দর এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সকাল থেকেই পটুয়াখালী ও বাগেরহাট রিজিয়নে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে।

নিম্নচাপের কারণে সংশ্লিষ্ট এলাকায় বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। গড়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে। পটুয়াখালীতে ৪৫ ও ভোলায় ৯৬ মিলিমিটারে বৃষ্টিপাত হচ্ছে। আজ (রোববার) সারাদিনই নদীবন্দরে দুই ও সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকবে বলেও উল্লেখ করেন আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের জন্য আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

জয়নিউজ/এসআই

The post প্রবল ‘বুলবুল’ এখন আর ঘূর্ণিঝড় নয় appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Kacu6e

বুলবুল: সারাদেশে ৫ জনের মৃত্যু

https://ift.tt/2X1ylSD

সারাদেশে চার জেলায় দুর্যোগ কবলিত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন গাছচাপায় এবং দুইজন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে দমকা হাওয়ায় গাছচাপা পড়ে খুলনা ও পটুয়াখালীতে তিন জন মারা গেছেন। এছাড়াও বরগুনার ভানাই সদরের একটি আশ্রয়কেন্দ্রে ৭০ বছর বয়ষ্ক একজন মারা গেছেন।

খুলনা: রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামে গাছচাপা পড়ে মারা যান প্রমিলা মণ্ডল। তিনি ওই গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল ওয়াদুদ গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে প্রমিলা মণ্ডল দক্ষিণ দাকোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ছিলেন। সকালে তিনি বের হয়ে দেখেতে যান তার ঘরের কী অবস্থা। তখনো দমকা বাতাস বয়ে যাচ্ছিল। এরপর একটি গাছ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে আলমগীর হোসেন (৩২) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজিজুল হক জোয়ার্দার জানিয়েছেন, আলমগীর গাছচাপা পড়ে মারা গেছেন।

পটুয়াখালী: মির্জাগঞ্জ উপজেলায় ঘরচাপা পড়ে হামেদ ফকির (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। ভোর রাতে উপজেলার উত্তর রামপুরা গ্রা‌মে এ ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দমকা বাতাসে তার ঘরের ওপর একটি রেইন্ট্রি ও একটি চাম্বল গাছ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা: আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আবুল কালাম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সকাল ১১টায় উপজেলার গাবুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আবুল কালামের বাড়ি গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে। তার বাবা মৃত আজিজ সরদার। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, রাতে আবুল কালাম গাবুরা আশ্রয়কেন্দ্রে ছিলেন। সকালে বাড়ি ফিরে যাওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বরগুনা: সদর উপজেলার ডিএল কলেজ আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে হালিমা খাতুন নামে (৭০) এক বৃদ্ধা মারা গেছেন। বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিচুর রহমান বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, উপকূলীয় জেলাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। সব জেলা থেকে এখনো তথ্য আসেনি।

জয়নিউজ/এসআই

The post বুলবুল: সারাদেশে ৫ জনের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2X1IHlk

ঘূর্ণিঝড়ে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

https://ift.tt/2CwIPjn

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে উপকূলীয় এলাকায় ৪ থেকে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। এছাড়া গাছ চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন,  ঝড়ের গতিবেগ ছিল ৪০ থেকে ৯০ কিলোমিটার, এটা খুবই কম। যার ফলে ক্ষয়ক্ষতি এবার সেই রকম কিছু হয়নি। তবে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানুষকে আমরা সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম। ৫ হাজার ৫৮৭টি আশ্রয় কেন্দ্রে ২১ লাখ ৬ হাজার ৯১৮ জনকে আমরা সফলভাবে সরিয়ে নিতে পেরেছি। নিরাপত্তা দিতে পেরেছি।

প্রতিমন্ত্রী বলেন, এই পর্যন্ত হতাহতের খবর খুব বেশি পাওয়া যায়নি। আমরা অফিসিয়ালি ২ জনের মৃত্যু নিশ্চিত করেছি। ৪ থেকে ৫ হাজার ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post ঘূর্ণিঝড়ে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33yIb0p

মহাবিপদ কেটে গেছে

https://ift.tt/36Ry74Y

ঘূর্ণিঝড় বুলবুল দেশজুড়ে নিয়ে আসে শঙ্কা। শনিবার (৯ নভেম্বর) রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে শঙ্কা। তবে ভোরের সূর্য উঠার সঙ্গে সঙ্গে দূর হয়ে যেতে থাকে সব শঙ্কা। সবমিলিয়ে এখন কেটে গেছে মহাবিপদ।

বিস্তারিত আসছে…

The post মহাবিপদ কেটে গেছে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NyQ4O8

Saturday, November 09, 2019

সোমবারও হবে না জেএসসি-জেডিসি পরীক্ষা

https://ift.tt/2NTfQLU

ঘূর্ণিঝড় বুলবুলের শঙ্কায় সোমবারের (১১ নভেম্বর) জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। এ দিনের পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার জেএসসির বিজ্ঞান এবং জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পিছিয়ে দেওয়া হয় শনিবারের জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা। ৯ নভেম্বরের জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৪ নভেম্বর হবে।

প্রসঙ্গত, রোববার (১০ নভেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) বন্ধ থাকায় কোনো পরীক্ষা ছিল না।

জয়নিউজ

The post সোমবারও হবে না জেএসসি-জেডিসি পরীক্ষা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NZqq3Q

Friday, November 08, 2019

সংগঠনের চেয়ে ব্যবসা নিয়েই ব্যস্ত যুবলীগ নেতারা

https://ift.tt/34K5ViG

২০১৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম মহানগর যুবলীগের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। তিন মাসের জন্য গঠন করা হলেও  ছয় বছর পার করেছে এ কমিটি।  এ অবস্থায় ৬ বছর ধরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে ওঠেনি, তেমনি সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে। এছাড়া জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে যুবলীগের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।

সাধারণ নেতাকর্মীদের অভিযোগ, নগর যুবলীগের আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ পদধারী ৩ নেতা ব্যস্ত রয়েছেন ব্যবসা-বাণিজ্যে। এছাড়া নগর যুবলীগের কমিটির শীর্ষ পদধারীরা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের আশীর্বাদপুষ্ট হওয়ায় তারা কাউকে পাত্তা দিতো না। তবে যুবলীগ চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে তারা।

যুবলীগ সূত্রে জানা গেছে, ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়কের দায়িত্বে আছেন মহিউদ্দিন বাচ্চু। যুগ্ম আহ্বায়ক করা হয় দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমনকে। প্রথম পাঁচজনের সবাই সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে যুবলীগের রাজনীতিতে পরিচিত। ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়।

সূত্র জানায়, নির্দেশনা ছিল এই কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কিন্তু ৬ বছরে মাত্র ৫টি ওয়ার্ডে সম্মেলন করতে পেরেছে নগর যুবলীগ।

সংশ্লিষ্টরা বলছেন, নগর যুবলীগের গুরুত্বপূর্ণ পাঁচ নেতার মধ্যে তিনজনই ব্যবসায়ী। আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিলবোর্ড ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রক ছিলেন। বিলবোর্ড উচ্ছেদের পর বর্তমানে বাচ্চু ও ফরিদ রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত। দেলোয়ার হোসেন খোকারও রয়েছে রিয়েল এস্টেট ব্যবসা। একইভাবে নগর যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী বিদেশে পলাতক হেলাল আকবর চৌধুরী বাবর রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে সিআরবিতে সংঘটিত ডাবল মার্ডার মামলার আসামি হন। এ কারণে তিনি কেন্দ্রীয় যুবলীগ থেকে বহিষ্কারও হয়েছিলেন।

দীর্ঘদিন ধরে নগর যবুলীগের কোনো কর্মকাণ্ড নেই। কোনো বিশেষ দিবসে ফুল দেওয়া ও সভার করার মধ্যেই সীমাবদ্ধ যুবলীগের কর্মকাণ্ড। এতে কার্যত অচল কমিটি নিয়ে অসন্তোষ বাড়ছে দলের ভেতরে বাইরে। সেই অসন্তোষ আরো বেড়েছে সামনের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে।

ইতিমধ্যে ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণের ডেলিগেট কারা বা সম্মেলনে কিভাবে, কারা অংশগ্রহণ করবে সেটি নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। কারণ একদিকে নগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে অন্যদিকে একটি বৃহৎ গ্রুপের অধিকাংশ নেতাদের বাদ দিয়ে সম্মেলনে অংশগ্রহণ করাটাকে সংগঠন বিরোধী বলছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস জয়নিউজকে বলেন, ‘নগর যুবলীগের সাংগঠনিক অবস্থা খুবই নাজুক। সমন্বয় না করা এবং দীর্ঘদিন কমিটি না হওয়ায় সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। নগরে যবুলীগের অনেক নেতাকর্মী রয়েছে। কিন্তু কমিটি না হওয়ার কারণে তারা হতাশ হচ্ছে। অতি শীঘ্রই কমিটি গঠনের দাবি জানান তিনি।

ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জয়নিউজকে বলেন, ‘তিন মাসের জায়গায় ৬ বছর সময় পেয়েছেন নেতারা। এই সময়ের মধ্যে চাইলে সংগঠনকে ওয়ার্ডে ওয়ার্ডে অনেক শক্তিশালী ও মজবুত করতে পারতেন। সামনের কেন্দ্রীয় সম্মেলন। আমরা চাইবো খুব শীঘ্রই নগর কমিটি করা হোক।

এ বিষয়ে জানতে নগর যবুলীগের মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুবরীগের কমিটির বিষয় কথা বলবেন না বলে ফোন কেটে দেন। পরে বার বার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

জয়নিউজ/পিডি

The post সংগঠনের চেয়ে ব্যবসা নিয়েই ব্যস্ত যুবলীগ নেতারা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2p2pRxY

Thursday, November 07, 2019

কালুরঘাট নতুন সেতু দেখে যেতে পারলেন না বাদল

https://ift.tt/2oTfZX6
বাদল

কালুরঘাট নতুন সেতু না হলে ডিসেম্বরের মধ্যে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন জাসদ নেতা মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদল। কিন্তু সংসদ থেকে নয় জীবন থেকেই পদত্যাগ করলেন বর্ষিয়ান বামপন্থী এ নেতা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা গেছেন। (ইন্না লিল্লাহি…… রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বোয়ালখালীতে জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম-৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন।

গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় মৃত্যুবরণ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে মরদেহ বাংলাদেশে আনা হবে বলে তার পরিবার জানিয়েছেন।

জয়নিউজ/পিডি

The post কালুরঘাট নতুন সেতু দেখে যেতে পারলেন না বাদল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33rgmHt

দেখা মিলল কলাবাদুড়ের

https://ift.tt/2CmFJhS

পৃথিবীর একমাত্র উড্ডয়ন ক্ষমতাসম্পন্ন স্তন্যপায়ী ২০ প্রজাতির বাদুড়ের মধ্যে একটি প্রজাতি হলো কলাবাদুড়।

আগে শহরে বিভিন্ন এলাকায় হরহামেশা কলাবাদুড়ের দেখা মিলত। তবে অপরিকল্পিত নগরায়নে গাছপালা ধ্বংস হওয়ায় এখন কলাবাদুড় দেখা যায় না বললেই চলে। নিশাচর এ প্রাণীর আবাসস্থল যদি সংরক্ষণ করা না হয় তাহলে অচিরেই এ প্রজাতি হারিয়ে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

কলাবাদুরের ছবি দুটি নগরের হালিশহর জেলেপাড়া থেকে তোলা।

জয়নিউজ/পিডি

 

 

The post দেখা মিলল কলাবাদুড়ের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NmDKAg

Wednesday, November 06, 2019

দেওয়ানহাট-বারিক বিল্ডিং রিকশা চলাচল বন্ধ

https://ift.tt/2NJu3Lh

নগরের মূল সড়কে যানজটের অন্যতম প্রধান কারণ রিকশা। ধীরগতির এই বাহন রাস্তার যান্ত্রিক যানবাহনের গতি থমকে দিচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশার জটলার কারণে ভয়াবহ যানজট হয় নিত্যদিন।

চট্টগ্রাম মহানগরীতে রাস্তার পরিমাণ খুবই কম। একটি মানসম্পন্ন বিশ্বমানের শহরে কমপক্ষে বিশ শতাংশ রাস্তা থাকলেও চট্টগ্রামে এর পরিমান দশ শতাংশেরও কম। বেহাল এই অবস্থার মাঝে প্রধানতম যন্ত্রনা রিকশা। এক লাখের মতো রিকশা চলাচল করে নগরে। এর বাইরে হাজার হাজার অবৈধ রিকশাও চলাচল করে।

অনেকবার দাবিও উঠেছিলো মূল সড়কে রিকশা চলাচল বন্ধ করার। কিন্তু রিকশাচালকদের আন্দোলনের মুখে তা হয়ে উঠেনি। তবে ব্যস্ততম বিমানবন্দর সড়ককে যানজট কমানোর জন্য পরীক্ষামূলকভাবে নগরের দেওয়ান হাট মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় রিকশা চলাচল বন্ধ করেছে সিএমপি।

প্রাথমিকভাবে দেওয়ানহাট থেকে বারিকবিল্ডিং মোড় ডর্যন্ত করা হলেও পরবর্তীতে তা বিমানবন্দর পর্যন্ত করা হবে বলে সিএমপির একটি সূ্ত্র জানিয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে দেওয়ানহাট থেকে বারিকবিল্ডিং মোড় পর্যন্ত সড়কের উভয়পাশে রিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাইকিং করে সবাইকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে।

সিএমপির অতিরিক্ত কমিশনারে (ট্রাফিক) মোস্তাক আহমেদ খান জয়নিউজকে বলেন, আমরা পরীক্ষামূলকভাবে দেওয়ানহাট থেকে বারিকবিল্ডিং পর্যন্ত সড়কে রিকশা চলাচল বন্ধ করেছি। রিকশা চালকদের বিভিন্ন সংগঠন, সিটি করপোরেশনসহ সকলের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা রিকশা চালকদের সচেতন করছি। আশাকরি ভালোকিছু অপেক্ষা করছে নগরবাসীর জন্য।

এদিকে বিপুল সংখ্যক মানুষের জীবন জীবিকা এই বাহনের উপর নির্ভরশীল হওয়ায় পুলিশ রিকশা পুরোপুরি বন্ধ করার পদক্ষেপ নিতে পারছে না। মানুষ যাতে বেকার হয়ে না পড়েন সেদিকেও পুলিশকে সতর্ক থাকতে হচ্ছে।

সিএমপির উপ-কমিশনার (বন্দর) মো.তারেক আহমেদ জয়নিউজকে জানান,দেওয়ানহাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি ব্যস্ততম সড়ক। এই সড়কের দুই পাশে ব্যাংক ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে ।এছাড়া বিমানবন্দরগামী যাত্রীরা ও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) ও কণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) অবস্থিত কারখানার গাড়িগুলো ওই সড়ক ব্যবহার করায় প্রায় সময়ই স্থবির থাকে। বিশেষ করে দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং অংশে সড়কে প্রচন্ড যানজট লেগে থাকে। যানযট কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

এ বিষয় ট্রাফিক বিভাগের সিদ্ধান্ত স্বাগত জানিয়ে রিকশা মালিক পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া জয়নিউজকে বলেন, দেওয়ানহাট ও বারিক বিল্ডিং এলাকায় সংযোগ সড়কগুলোতে রিকশা চলতে পারবে। শুধু মূল রাস্তায় রিকশা উঠতে পারবে না বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।

জয়নিউজ

The post দেওয়ানহাট-বারিক বিল্ডিং রিকশা চলাচল বন্ধ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JXbF0u

Tuesday, November 05, 2019

ছবিতে বঙ্গবন্ধুকন্যার জীবনের গল্প

https://ift.tt/34wndzo

ছবি কথা বলে। একটি ছবি অনেকসময় আমাদের হাজার শব্দ বলে দেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। উন্নয়নের ধারাবাহিকতায় সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার জীবনের গল্প নিয়ে অনন্য এক আয়োজন করা হয়েছে। ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শিরোনামে এ প্রদর্শনী চলছে ঢাকার শিল্পকলা একাডেমির গ্যালারিতে।

গড় লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছে। সে উন্নয়নের ধারাবাহিকতা ও অগ্রযাত্রা। দেওয়ালের ছবিগুলো যেন সে কথাই বলছে।

৪ নভেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনী শেষ হবে ১৫ নভেম্বর। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। তবে শুক্রবার প্রদশর্নী চলবে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

গ্যালারিতে ঢুকতেই চোখে পড়বে বিভিন্ন সভায় বক্তব্যরত শেখ হাসিনার প্রায় অর্ধশত বিশাল বিশাল ছবি। আরেকটু এগোলেই ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে তাঁর বিজয়স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের দৃশ্য। পাশেই রয়েছে ১৯৯৬ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সমাবেশে বক্তৃতার ছবি, ১৯৯৬ সালের ১৬ জানুয়ারি প্রেসক্লাবের সামনে প্রধান অতিথির ভাষণ দেওয়ার দৃশ্য, ১৯৯৬ সালের ৪ মে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার, ফিতা কেটে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণা উদ্বোধনসহ শেখ হাসিনার সংগ্রামী জীবনের আলোকচিত্র।

এসব শিল্পকর্মের কোথাও ফুটে উঠেছে শেখ হাসিনার দেশপ্রেম, কোথাও মমত্ববোধ। সবমিলিয়ে যেন তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুকন্যার জীবনের গল্প।

জয়নিউজ/পিডি

The post ছবিতে বঙ্গবন্ধুকন্যার জীবনের গল্প appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pH5dnk

Monday, November 04, 2019

চলে গেলেন সাদেক হোসেন খোকা

https://ift.tt/2oO5FzK

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সিটির শেষ মেয়র সাদেক হোসেন খোকা আর নেই।

নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার  (৪ নভেম্বর) দুপুর ১টার সময় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন বলেও জানান শায়রুল।

২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি।

২০১৪ সালের ১৪ মে মাসে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এ সময়কালে দেশে তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এর কয়েকটিতে তাকে সাজাও দেয়া হয়েছে।

বামপন্থী রাজনীতি ছেড়ে আশির দশকে বিএনপির রাজনীতি শুরু করেন খোকা। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন (সূত্রাপুর-কোতোয়ালি) থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকার আটটি আসনের মধ্যে সাতটিতে বিএনপি প্রার্থী পরাজিত হলেও একমাত্র খোকা নির্বাচিত হন।

২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী হন। খোকাকে ১৯৯৬ সালে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন।

জয়নিউজ/পিডি

 

The post চলে গেলেন সাদেক হোসেন খোকা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NeNAnO

প্রত্যেক ট্রাফিকের গায়ে ক্যামেরা থাকবে

https://ift.tt/2PM2F1F

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, প্রত্যেক ট্রাফিকের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। মামলা দেওয়ার সময় ছবি না তোলা থাকলে সেই ট্রাফিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৪ নভেম্বর) ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ডিএমপি মিডিয়া সেন্টারে এ আয়োজনে ডিএমপি কশিনার বলেন, কেউ অবৈধভাবে সুবিধা নিতে চাইলে, মামলার ভয় দেখিয়ে টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইন কার্যকরের আগে প্রস্তুতিমূলক কাজ হিসেবে প্রচারণা চালাচ্ছে ডিএমপি। প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ট্রাফিক পুলিশের। মামলা-জরিমানার নতুন পদ্ধতি আগামী সপ্তাহে কার্যকর হবে।

নতুন আইনে সাজা বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, চালকদের পয়েন্ট সিস্টেম রাখা হয়েছে। পয়েন্ট কমতে থাকলে একপর্যায়ে চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে। সেই চালক আর পরে লাইসেন্স নিতে পারবেন না।

সব মামলা সার্ভারে জমা থাকবে মন্তব্য করে তিনি বলেন, আইন পুরোপুরি বাস্তবায়ন শুরু হলে সড়কের ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসবে। প্রথমবার কেউ অমান্য করলে অল্প জরিমানা করা হবে। পরেরবার তাকে আর ছাড় দেওয়া হবে না।

জয়নিউজ

The post প্রত্যেক ট্রাফিকের গায়ে ক্যামেরা থাকবে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qiDPfh

Sunday, November 03, 2019

৫ মামলায় ড. ইউনূসের জামিন

https://ift.tt/2JIPZ7W

ট্রেড ইউনিয়ন গঠন করায় প্রতিষ্ঠানের কর্মচারীকে চাকরিচ্যুতের অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় জামিন পেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া েএ ৫ মামলার মধ্যে  তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপরদিকে একই আদালতে দায়ের করা আরও দুই মামলায় তিনি আত্মসমর্পণ করে জামিন নেন। আগামী ৫ নভেম্বর এই দুই মামলার দিন ধার্য থাকলেও বিদেশে প্রোগ্রাম থাকায় অগ্রিম জামিন আবেদন করেন ড. ইউনূস।

রোববার (৩ নভেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভীনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এসব মামলায় সেইসঙ্গে আগামীতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার অনুমতি চেয়েও আবেদন করেন নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ। আদালত তার আবেদন মঞ্জুর করেন। তবে অভিযোগ গঠন শুনানির দিন তাকে উপস্থিত হতে বলেন।

এর আগে ২৮ অক্টোবর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। একই সঙ্গে, বিমানবন্দরে নামার পর থেকে তাকে এই সময়ের মধ্যে (৭ নভেম্বর পর্যন্ত) গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেন আদালত।

৯ অক্টোবর ট্রেড ইউনিয়নের কাজে বাধা দেয়ার অভিযোগের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম।

এর আগে গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী।

অপরদিকে একই অভিযোগে হোসাইন আহমেদ ও আব্দুর গফুর নামে গ্রামীণ কমিউনিকেশন্সের দুই কর্মী  ড. ইউনূসের বিরুদ্ধে আরও দুই মামলা করেন। মামলা দুটির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য ছিল।

জয়নিউজ/পিডি

The post ৫ মামলায় ড. ইউনূসের জামিন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JNtQWm

নগরে টমেটো ক্ষেতে কৃষকদের ব্যস্ততা

https://ift.tt/2JJyPaq

বছরজুড়ে চাহিদা থাকা এক সবজি ‘টমেটো’। তবে এর পরিচিতি শীতকালীন সবজি হিসেবেই।

ভালো চাহিদা থাকায় দেশের বিভিন্ন স্থানে চাষ হয় টমেটো। কারণ এই সবজি চাষে মুনাফাটাও যে বেশ আসে।

গ্রামের পাশাপাশি এখন নগরেও বাড়ছে টমেটো চাষ। টমেটো ক্ষেতে কৃষকদের ব্যস্ততার ছবিগুলো হালিশহর থেকে তোলা।

জয়নিউজ

The post নগরে টমেটো ক্ষেতে কৃষকদের ব্যস্ততা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33bbaHx

Saturday, November 02, 2019

https://ift.tt/2qfhsaq

জীবনের ঝুঁকি নিয়ে মালবাহী গাড়ি চালাচ্ছেন গাড়িচালক। সড়কে ঘটছে অহরহ দুর্ঘটনা। তবুও নেই কারো মাথা ব্যথা। ছবিটি নোয়াপাড়া সড়ক থেকে তোলা।

The post appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NEd9Oi

Friday, November 01, 2019

চালকের পাশাপাশি দায়ী পুলিশও

https://ift.tt/2Ntn9JT

দুই পাশে বাস দাঁড়িয়ে থাকার এ দৃশ্যটি নগরের ব্যস্ততম অলংকার মোড়ের আলিফ সড়কের। এভাবে দুই পাশ দখলে থাকায় যানজট এখানকার নিয়মিত চিত্র।

স্থানীয়দের অভিযোগ, পুলিশকে মাসোয়ারা দিয়েই অবৈধভাবে রাস্তা দখল করে বাস রাখে চালকরা। তাই এখানে যানজটের জন্য চালকের পাশাপাশি সমান দায়ী অসাধু পুলিশরাও।

জয়নিউজ

The post চালকের পাশাপাশি দায়ী পুলিশও appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PCwd1Y

Thursday, October 31, 2019

রূপালি ইলিশে সাজছে ঘাট

https://ift.tt/2NpJPe9

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রাতেই বোট নিয়ে জেলেরা চলে যান গভীর সাগরে। সকাল থেকেই টুকরি ভর্তি করে একে একে ঘাটে ফিরতে শুরু করেছে জেলেদের বোট।

রোদের আলোয় ঝিকমিক করছে রূপালি ইলিশ। অনেকদিন পর এসেছে টাটকা ইলিশ, তাই হেমন্তের কাকডাকা ভোরে ঘাটে ভিড় করেন অনেক রসনাবিলাসী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে নগরের ফিশারিঘাট এলাকা থেকে তোলা ছবি।

The post রূপালি ইলিশে সাজছে ঘাট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/326zr0l