Showing posts with label বিস্ফোরণ. Show all posts
Showing posts with label বিস্ফোরণ. Show all posts

Sunday, November 17, 2019

পরিচয় মিলেছে ৬ লাশের, এখনও অজ্ঞাত ১

https://ift.tt/32VvwDV

একে একে পরিচয় শনাক্তের পর লাশঘর থেকে ৬ জনের লাশ হস্তান্তর করা হলেও বাকি একজনের পরিচয় মেলেনি। সকালে পাথরঘাটায় বিস্ফোরণে নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৪ জনের মরদেহ শনাক্ত করা হলেও ৩ জনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। বিকালে আরো দুই মরদেহের পরিচয় শনাক্ত হয়। এখন বাকি একটি মরদেহের পরিচয় খোঁজ করছে পুলিশ।

পরিচয় পাওয়া ৬ জন হলেন প্রধান শিক্ষিকা এ্যানি বড়ুয়া (৩৮),গৃহিনী ফারজানা বেগম (৩২), স্কুলছাত্র আতিক (১০), রংমিস্ত্রি নুরুল ইসলাম (৩০), রিকশাচালক আবদুস শুক্কুর (৫০), ভ্যানচালক মো. সেলিম (৪০)।

পুলিশের এডিসি আবদুর রব (দক্ষিণ) জয়নিউজকে বলেন, নিহত ৭ জনের মধ্যে ৪ জনের মরদেহ হস্তান্তর করা হলেও বাকি ৩ জনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। বিকাল ৩টার দিকে আবদুস শুক্কুর (৫০) নামে আরো একজনের লাশ শনাক্ত করে তার স্বজনরা। নিহত আবদুস শুক্কুর পেশায় একজন বিকশাচালক।

এছাড়া মো. সেলিম (৪০) নামে এক ভ্যানচালকের আরেকটি মরদেহ শনাক্ত করে তার বন্ধু জসিম। সেলিমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। বাকি একটি মরদেহ এখনো পরিচয় মেলেনি।

প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গাসলাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাঁচতলা ভবনটির নিচতলার দুটি দেয়াল ধসে পড়ে ও দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।

জয়নিউজ/হিমেল/পিডি

The post পরিচয় মিলেছে ৬ লাশের, এখনও অজ্ঞাত ১ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/37gA0rV

ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে সেই অর্পিতাকে

https://ift.tt/2OmjZIm

গ্যাসলাইন বিস্ফোরণে পুড়ে যাওয়া সেই অর্পিতা নাথকে ঢাকা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা যায়, শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে অর্পিতার।

অর্পিতা নগরের কৃষ্ণকুমারী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছে এই স্কুলশিক্ষার্থী।

রাঙ্গুনিয়ার লালারহাট সুধাংশু নাথের বাড়ির কাজল নাথের মেয়ে অর্পিতা। তার মায়ের নাম মনি রানী।

প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে ৭ জন নিহত হন।

জয়নিউজ/কাউছার/বিআর

The post ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে সেই অর্পিতাকে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2OlfvSd

৪ লাশ দেওয়া হলো স্বজনদের

https://ift.tt/2OgzzVY

নগরের পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ৭ জনের মধ্যে ৪ জনের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

নিহত চারজন হলো- প্রধান শিক্ষিকা এ্যানি বড়ুয়া (৩৮), রং মিস্ত্রি নূরুল ইসলাম (৩০), ফারজানা বেগম (৩২) ও শিশু আতিক (১০)।
এ চারটি লাশ তাদের স্বজনদের বুঝিয়ে দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে ৭ জন নিহত হন।

জয়নিউজ/কাউছার/বিআর

The post ৪ লাশ দেওয়া হলো স্বজনদের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qoHkkP

মায়ের হাত ধরে না ফেরার দেশে ছেলে

https://ift.tt/2NXN6D3

কোর্টবিল্ডিং থেকে ছুটতে ছুটতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে মাটিতে লুটিয়ে পড়লেন অ্যাডভোকেট আতাউর রহমান। নিজের প্রাণসম সন্তান আর প্রিয় সহধর্মিনীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন। হাতের কাছে ছেলের সহপাঠী যাকে পাচ্ছেন তাকে জড়িয়ে ধরে আহাজারি করছেন।

রোববার (১৭ নভেম্বর) স্কুলে যাওয়ার জন্য মা ফারজানার (৩২) হাত ধরে বের হয়েছিলেন ছোট্ট শিশু আতিক (১০)। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই পাথঘাটার গ্যাসলাইন বিস্ফোরণে প্রাণ হারান মা-ছেলে।

সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গাসলাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাঁচতলা ভবনটির নিচতলার দুটি দেয়াল ধসে পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। সেই হতভাগ্য ৭ জনের মধ্যে ফারজানা বেগম ও তার ছেলে আতিকও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

জয়নিউজ/কাউছার/পিডি

 

The post মায়ের হাত ধরে না ফেরার দেশে ছেলে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Qrhbwr

গ্যাসলাইন বিস্ফোরণ: তদন্ত করবে জেলা প্রশাসন

https://ift.tt/2Qs3QE6

নগরের পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণের সাতজনের মৃত্যুর ঘটনা তদন্ত করবে জেলা প্রশাসন। এজন্য গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

রোববার (১৭ নভেম্বর) সকালে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন জয়নিউজকে বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

জয়নিউজ/কাউছার/বিআর

The post গ্যাসলাইন বিস্ফোরণ: তদন্ত করবে জেলা প্রশাসন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CP4h35

অর্পিতা কি বাঁচবে?

https://ift.tt/2rRUp6C

গ্যাসলাইন বিস্ফোরণে পুড়ে গেছে শরীরের প্রায় ৮০ শতাংশ। মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে।

দোকান থেকে নাস্তা আনতে যাওয়ায় ভাগ্যক্রমে দুর্ঘটনা থেকে বেঁচে যান অর্পিতার ছোট ভাই অর্ণব।

অনর্ব জয়নিউজকে বলেন, সকালে নাস্তা নিয়ে এসে দেখি ঘর ভেঙে গেছে। তখনও বুঝতে পারিনি আমার বোন ও মাসি আগুনে ঝলসে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে অর্ণব প্রশ্ন করেন, আমার বোন কি বাঁচবে?

রাঙ্গুনিয়া থেকে ছুটে আসলেন অর্পিতার মা

অর্পিতা নাথ (১৬), নগরের কৃষ্ণকুমারী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছে এই স্কুলশিক্ষার্থী।

রাঙ্গুনিয়ার লালারহাট সুধাংশু নাথের বাড়ির কাজল নাথের মেয়ে অর্পিতা। তার মায়ের নাম মনি রানী।

জানা যায়, কার্তিক পূজার জন্য গ্রামের বাড়ি যান অর্পিতার মা-বাবা। তাই অর্পিতা ও অর্ণবকে মাসি সন্ধ্যা রানীর (৫৫) বাসায় রেখে যান।

সকালে ঘটনাস্থলে ছিলেন অর্পিতা, তার মাসি সন্ধ্যা এবং সন্ধ্যার ছেলে সপ্তম শ্রেণির ছাত্র অর্ণব। দোকান থেকে নাস্তা আনতে যাওয়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় অর্ণব। সে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

এদিকে দুর্ঘটনায় অর্পিতার সঙ্গে আহত হন সন্ধ্যা রানিও। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, সন্ধ্যা রানীর বাসা পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনের পাশে অমর বড়ুয়ার বিল্ডিংয়ে। তারা ওই বিল্ডিংয়ের নিচতলায় ভাড়া থাকেন।

আপির্তার আত্নীয় রাকেশ ধর বলেন, বাসার দেওয়াল সম্পনর্ ভেঙে গেছে। ঘটনার পর আমরা পুলিশকে ফোন দেই। পুলিশ আসতে আসতে দেরি করলে আমরা আবার আম্বুলেন্সের জন্য ফোন করি। পরে ট্রাকে করে নিয়ে আসি।

অর্পিতার মা মনি রাণী দেবী জয়নিউজকে বলেন, আমাদের বাড়ি রাঙ্গুনিয়াতে। পূজার জন্য আমরা বাড়ি গিয়েছিলাম। ছেলে-মেয়েকে তাদের মাসির কাছে রেখে গিয়েছিলাম। ছেলে বাঁচলেও আমার মেয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে।

জয়নিউজ/কাউছার/হিমেল/বিআর

The post অর্পিতা কি বাঁচবে? appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pu4Zjo

বাবাকে আর দেখল না অবুঝ শিশু

https://ift.tt/2KsqyrV

প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়েছিলেন রঙমিস্ত্রি নুরুল ইসলাম (৩০)। বাসা নতুন ব্রিজ হলেও কাজ করতে পাথরঘাটায় এসেছিলেন তিনি। রাতে কাজ শেষে ঘুমঘুম চোখে ফিরছিলেন বাসায়। কে জানত, এটিই তার শেষ যাত্রা।

রোববার (১৭ নভেম্বর) নগরের ব্রিকফিল্ড রোডে একটি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় যে ৭ জন নিহত হন তাদেরই একজন নুরুল।

নিহত নুরুল ইসলাম

নিহতের ভাগ্নে মেহেদি হাসান জয়নিউজকে বলেন, কাজ শেষ করে করে বাসায় ফেরার পথে ওই ভবনের দেওয়াল তার গায়ের ওপর এসে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

মেহেদি আরও জানান, বছর দুয়েক আগে বিয়ে করেছিলেন নুরুল। তাঁর সংসারে এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

সেই যে ঘর থেকে বের হলেন আর তার বাবাকে দেখল না অবুঝ শিশু- বলতেই চোখের পানি গড়িয়ে পড়ে মেহেদির।

জয়নিউজ/হিমেল/পিডি

The post বাবাকে আর দেখল না অবুঝ শিশু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32OMKmg

ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ, নিহত ৭

https://ift.tt/2CSsgP3

নগরের পাথরঘাটায় একটি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত হয়েছে।  নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন জয়নিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি  টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পাঁচতলা ভবনটির নিচতলার গ্যাসের লাইনে বিস্ফোরণে ওই ভবনের দু’টি দেয়াল ধসে পড়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই জয়নিউজকে বলেন, আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহতাবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৭ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।

জয়নিউজ/পিডি

 

The post ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ, নিহত ৭ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rRLZMy

Friday, October 25, 2019

মুঠোফোনের চার্জার বিস্ফোরণে আগুন, পরিবারের সবার করুণ মৃত্যু!

https://ift.tt/2NdfyPr

মুঠোফোন বা মোবাইল ফোন বর্তমান যুগে নিত্যপ্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুঠোফোন মানুষের জীবনযাত্রাকে করে তুলেছে গতিশীল। কিন্তু অসাবধানতার কারণে সে মুঠোফোনই আবার হতে পারে মৃত্যুর কারণ। তেমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বন্দরনগরী চট্টগ্রামে।

নগরীতে এক সপ্তাহ আগে চার্জ দিতে গিয়ে মোবাইল চার্জার বিষ্ফোরণে লাগা আগুনে দগ্ধ হয়ে বৃস্পতিবার (২৪ অক্টোবর) স্বামী-স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে। মুঠোফোন চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। ওই সময় মারা যায় তাদের ছেলে। পরিবারের বাকি তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে পরিবারটির আর কেউ বেঁচে থাকল না।

গত ১৮ অক্টোবর চট্টগ্রাম নগরীর ডবলুমুরিং থানার মোল্লাপাড়ায় নিরিবিলি আবাসিক এলাকার আলী ভূঁইয়া বাড়ি নামে একটি দোতলা ভবনের নিচ তলায় মাছ ব্যবসায়ী আমির হোসেনের বাসায় এ ঘটনা ঘটেছিল।

দগ্ধ হয়ে মৃত্যুর শিকার চারজন হলেন- আমির হোসেন (৩২), তার স্ত্রী খালেদা আক্তার (২৫) ও আনিকা (৮) এবং আশরাফুল (৫)। এদের মধ্যে আশরাফুল ঘটনার দিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মৃত আমির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জালশুকা গ্রামে। গত ১৫ অক্টোবর আমির ভাড়া বাসাটিতে পরিবার নিয়ে উঠেছিলেন।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, আশরাফুলের মৃত্যুর পর দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে আমির ও সন্ধ্যায় আনিকা মারা যায়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে মারা যান আমিরের স্ত্রী খালেদা।

তিনি বলেন, ‘গত ১৮ অক্টোবর রাতে খালেদা মোবাইলের চার্জার লাগানোর সময় শর্টসার্কিট হয়ে চার্জারটি বিষ্ফোরিত হলে তার চুলে আগুন লাগে।এ সময় ছেলে আশরাফুল মাকে বাঁচাতে গেলে সেও দগ্ধ হয়। একইভাবে আমির ও তার মেয়েও বাঁচাতে গিয়ে অগ্নি দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে যান।’

তিনজনের মরদেহ স্বজনেরা গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে গেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

মুঠোফোন চার্জ দেওয়ার সঠিক ব্যবহার যদি আমরা জেনে রাখি। তাহলে হয়তো আর কোনোদিন এমন মর্মান্তিক ঘটনা ঘটবে না কারো জীবনে। আসুন জেনে নিই মুঠোফোনে চার্জ দেওয়ার কিছু পূর্ব সর্তকর্তা=

প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রেও তা-ই। স্মার্টফোন ব্যবহারের ধরনের ওপর এর ব্যাটারির আয়ু নির্ভর করে। এ ক্ষেত্রে মুঠোফোনে চার্জ দেওয়ার পদ্ধতি ও চার্জারের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন সারা রাত মুঠোফোন চার্জ দিয়ে রাখলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির আয়ু কমে। অন্যদিকে সস্তা চার্জার ব্যবহারে স্মার্টফোন ও ব্যাটারির বিপদ ডেকে আনতে পারে। অনেক সময় বিস্ফোরণ ঘটতে পারে। স্মার্টফোনে চার্জ দেওয়ার কয়েকটি পরামর্শ জেনে নিন:

সব সময় নিজস্ব চার্জার:  স্মার্টফোনে চার্জ দেওয়ার সময় নিজস্ব চার্জার বিশেষ করে ফোনের সঙ্গে থাকা আসল চার্জারটি ব্যবহার করুন। স্মার্টফোনে মাইক্রো ইউএসবি পোর্টে অনেক চার্জার সমর্থন করতে পারে। তবে আসল চার্জার ব্যবহার না করলে ধীরে ধীরে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে থাকে।

সস্তা চার্জারকে না বলুন: অপরিচিত নির্মাতার তৈরি চার্জার ব্যবহারে সতর্ক থাকুন। কারণ এ ধরনের চার্জারে কোনো নিরাপত্তাপদ্ধতি ব্যবহার করা হয় না। এতে ফোনে অতিরিক্ত চার্জ বা ফোন গরম হয়ে যেতে পারে। অ্যাডাপ্টারে সমস্যা দেখা দিলে ফোন ও ব্যাটারি দুটোই নষ্ট হতে পারে।

চার্জের সময় সুরক্ষা কেস খুলে রাখুন: অনেকেই ফোনের বাড়তি সুরক্ষার জন্য কেসিং ব্যবহার করেন। কিন্তু চার্জ দেওয়ার সময় কেসিং খুলে রাখা ভালো। সাধারণত ফোন চার্জ দিলে ব্যাটারি কিছুটা গরম হয়। কিন্তু ফোনের কেসিং থাকলে তাপ আটকে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।

দ্রুতগতিতে চার্জ সুবিধাজনক নয়: সব সময় দ্রুতগতিতে চার্জ হয় এমন চার্জার সুবিধাজনক নয়। ব্যাটারি ভালো রাখতে দ্রুতগতির চার্জার ব্যবহারে সতর্ক থাকতে হবে। দ্রুতগতির চার্জার ফোনের ব্যাটারিতে উচ্চ ভোল্টেজ পাঠায়, যা দ্রুত তাপমাত্রা বাড়ায়। স্বাভাবিক চার্জিং পদ্ধতিতে চার্জ দিতে পারেন।

সারা রাত চার্জ নয়: সারা রাত ফোন চার্জে রাখা ঠিক নয়। অতিরিক্ত চার্জ ব্যাটারির ক্ষতি করে।

থার্ড পার্টি ব্যাটারি অ্যাপস: অনেকে মুঠোফোনের ব্যাটারি দীর্ঘক্ষণ চালানোর জন্য থার্ড পার্টির অ্যাপস ব্যবহার করেন। ব্যাটারি দীর্ঘদিন টেকাতে এসব অ্যাপ ব্যবহার বন্ধ করতে হবে। অনেক অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চালু থাকে বলে ব্যাটারির ওপর প্রভাব ফেলে।

ফোন ৮০ শতাংশ চার্জ দিয়ে রাখুন: যখনই চার্জ দেবেন, তখন কমপক্ষে ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পূর্ণ করবেন। সব সময় শতভাগ চার্জ পূর্ণ করতে হবে এমন কোনো কথা নেই।

সব চার্জ শেষ করে ফেলবেন না: স্মার্টফোনে ২০ শতাংশের ওপরে চার্জ থাকা অবস্থায় আবার চার্জে দেবেন না। বারবার ও অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারির চার্জ একেবারে শূন্য করে ফেলবেন না। এতেও ব্যাটারির আয়ু কমতে থাকে।

শট-সার্কিট ঠেকাতে পাওয়ার ব্যাংক: ভোল্টেজ ওঠা-নামা, শট-সার্কিট, অতিরিক্ত চার্জ ঠেকাতে সক্ষম এমন পাওয়ার ব্যাংক কাজে লাগাতে পারেন। পাওয়ার ব্যাংকের সঙ্গে লাগানো অবস্থায় স্মার্টফোন ব্যবহার করবেন না। এতে স্মার্টফোন বেশি গরম হয় এবং ব্যাটারির ক্ষতি হয়।

জয়নিউজ/আরডি/পিডি

The post মুঠোফোনের চার্জার বিস্ফোরণে আগুন, পরিবারের সবার করুণ মৃত্যু! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NcPunF