Showing posts with label অপরাধ. Show all posts
Showing posts with label অপরাধ. Show all posts

Sunday, November 17, 2019

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীকে গণধর্ষণ

https://ift.tt/358MgJ9

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় গণধর্ষণ করা হয়েছে এক তরুণীকে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এ ঘটনা ঘটে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মামলা করলে ধর্ষণে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন একই উপজেলার কেশবপুর গ্রামের মেহেরুল ইসলাম ও গোপাল চন্দ্র বর্মন।

মামলার বিবরণে জানা যায়, প্রায় এক বছর আগে পরিবহন শ্রমিক মেহেরুলের সঙ্গে পরিচয় হয় পোশাক শ্রমিক ওই তরুণীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ে হয়।

এরপর মেহেরুল তরুণীকে ঢাকায় রেখে বাড়িতে পালিয়ে যায়। পরে মেয়েটি স্ত্রীর স্বীকৃতির দাবি জানালে মেহেরুল তাকে পাঁচবিবিতে যেতে বলেন।

তরুণী পাঁচবিবি গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেহেরুল তাকে বাড়ি নেওয়ার কথা বলে বাগুয়ান এলাকার নদীতীরে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে মেহেরুলসহ তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ওই তিনজন পালিয়ে যায়।

ধর্ষিতা তরুণীর বাড়ি ফরিদুপরের আলফাডাঙ্গা উপজেলার চর আজমপুর গ্রামে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জয়নিউজ

The post স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীকে গণধর্ষণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2OntbfJ

Thursday, November 14, 2019

রেলকর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

https://ift.tt/2Oi1HIu
গ্রেপ্তার

চট্টগ্রামে রেলওয়ের উচ্ছেদ কার্যক্রমে মাইকিং করা দুই রেলকর্মীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকা থেকে মামলার প্রধান আসামি বাহারকে (২৫) গ্রেপ্তার করা হয়। অন্যদের খুলশীর মাস্টার লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি বাহার (২৫), মনির হোসেন (২০), সুমন (২০) ও রাজু (২৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদক-ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জয়নিউজকে বলেন, বুধবার গভীর রাতে রেলওয়ের উচ্ছেদ কার্যক্রমে মাইকিং করা দুই রেলকর্মীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২ নভেম্বর রেলকর্মী ইকবাল হোসেন (২৮) এবং অপর এক রেলকর্মীকে মারধর ও অটোরিকশা ভাঙচুরের ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।

জয়নিউজ/আরডি/এসআই

The post রেলকর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2XbLuZl

Monday, November 11, 2019

সীতাকুণ্ডে ৩ বছরের শিশুকে ধর্ষণ

https://ift.tt/2Q32Dmt
শিশু ধর্ষণ

সীতাকুণ্ডে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় রোববার (১০ নভেম্বর) রাতে শিশুকন্যার মা পরভীন আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে ধর্ষণকারী শামীম উল্লাহকে (২০) পুলিশ রোববার রাতে আটক করে। সোমবার (১১ নভেম্বর) আদালত তাকে জেলহাজতে পাঠায়। শামীম সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমূল বড়ইতলার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাসেম।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে ছলিমপুর ছিন্নমূল বড়ইতলা ২নং সমাজে তিন বছরের শিশুকন্যা রুমাকে বাড়িতে রেখে ঘরের বাইরে যায় তার মা পরভীন আক্তার। পরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে খুব কান্নাকাটি করছে। পরে তার মা তাকে জিজ্ঞেস করলে একই এলাকার বাসিন্দা শামীম উল্লাহ তাকে ধর্ষণ করেছে বলে জানায়। এরপর তাকে স্থানীয় ফর্মেসি থেকে ঔষধ এনে খাওয়ালেও তার কোনো উন্নতি না দেখে গত ৬ নভেম্বর চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

শিশুর মা জয়নিউজকে বলেন, হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে চিৎিসকরা জানায়। এ ঘটনায় আমি বাদী হয়ে রোববার রাতে থানায় একটি ধর্ষণ মামলা করি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় অভিযুক্ত শামীম উল্লাহকে রোববার রাতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/সেকান্দার/এসআই

The post সীতাকুণ্ডে ৩ বছরের শিশুকে ধর্ষণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pRNF8f

Tuesday, November 05, 2019

মাদক বিক্রিতে বাঁধা দেওয়াই ছিল তার অপরাধ

https://ift.tt/2Nj7pKU

মাদক বিক্রিতে বাঁধা দেওয়াই ব্যবসায়ী রুবেলকে কুঁপিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার ( ৪ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের পৌর বাঞ্চানগর এলাকায় ঘটনা ঘটে।

মঙ্গলবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মাদক কারবারীসহ এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ব্যবসায়ী রুবেল জয়নিউজকে বলেন, বাড়ির সামনে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে কয়েকজন মাদককারবারী।

মাদককারবারীদের একাজে বাধাসহ ভবিষ্যতে মাদক বিক্রিতে পুলিশে ধরিয়ে দেওয়া হবে বলে তাদের বলা হয়। ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতেই হত্যার উদ্দেশে দা দিয়ে কুপিয়ে জখম করে মাদককারবারী রাশেদ, জাবেদ ও মজিদসহ সন্ত্রাসীরা। তাদের মারধরে গুরুত্বর আহত হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিচার দাবি করে এসব ঘটনা তার পরিবারের লোকজন লক্ষ্মীপুর র্যা ব-১১, সিপিসি-১ কে জানিয়েছেন।
অপরদিকে এঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে রাশেদ, জাবেদ ও মজিদ বলেন, পারিবারিক শত্রুতায় অন্য দিকে মিথ্যা কথা বলে জড়ানো হচ্ছে তাদের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজীজুর রহমান মিয়া জয়নিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post মাদক বিক্রিতে বাঁধা দেওয়াই ছিল তার অপরাধ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33lGELo

দুই যুবকের কাছে ছিল সোয়া দুই কোটি টাকার ইয়াবা

https://ift.tt/2CfMOAG

নগরের আকবরশাহ থানার বিশ্বব্যাংক আবাসিক এলাকার কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৪ নভেম্বর) কাঁচাবাজার সি ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাকৈরতলা এলাকার মো. মনুমিয়ার ছেলে মো. আলমগীর হোসেন(৩১) ও আকবরশাহ থানার কর্ণেল হাটের শাহেরপাড়ার মো. জামালের ছেলে মো. মানিক (৩০)।

র্যা বের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে আকবরশাহ থানার বিশ্বব্যাংক আবাসিক এলাকার কাঁচাবাজার এলাকায় কুমিল্লাগামী একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যেরভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে সুকৌশলে লুকানো ৪৩ হাজার ৩৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এএসপি মো. মাশকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাইভেটকারে করে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করত।

পরে গ্রেপ্তারকৃতদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

জয়নিউজ/রিফাত/বিআর

The post দুই যুবকের কাছে ছিল সোয়া দুই কোটি টাকার ইয়াবা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WRtt2k

Saturday, October 26, 2019

খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার

https://ift.tt/367P4rr

নগরের খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭ শ’ ইয়াবাসহ মো. ফারুক দেওয়ান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক কিশোরগঞ্জ জেলার মৃত মনসুর আলী দেওয়ান ছেলে।

গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭শ ইয়াবাসহ ফারুককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pdOBmM

Friday, October 25, 2019

শিবির ক্যাডার সাজ্জাদের ৫ সহযোগী গ্রেপ্তার

https://ift.tt/2MKnxEE

চট্টগ্রামের বায়েজিদে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা মারা মামলায় পাঁচ শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। আটকরা এইট মার্ডার মামলার আসামি শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়অস্ত্রও জব্দ করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) নগরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে বায়েজিদ থানা পুলিশ।

আটকরা হলেন-রুহুল আমিন (২১), মো. তুহিন (২৮), সুজন (২৯) জাবেদ ওরফে ভাগিনা জাবেদ (৩১) ও রনি (২০)।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার জয়নিউজকে বলেন, চলতি বছরের আগস্টে নগরের বায়েজিদে আবদুল ওয়াজেদ নামে এক ব্যবসায়ীকে গিট্টু মানিক পরিচয়ে ফোন করে দশ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই ব্যবসায়ীর দায়ের করা মামলায় এ পাঁচ আসামিকে আটক করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে বায়েজিদ এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও দাবি পুলিশের। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জয়নিউজ/আরডি/বিআর

The post শিবির ক্যাডার সাজ্জাদের ৫ সহযোগী গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pf2YqX

Wednesday, October 23, 2019

দুর্নীতির অভিযোগে কক্সবাজারের ডিসিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

https://ift.tt/35WGH1L

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন কেফায়েতুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদারপাড়ার মরহুম ডা. আমান উল্লাহর ছেলে।

মামলায় জেলা প্রশাসককে প্রধান আসামি করা হয়। অপর আসামিরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমদ, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোমিনুল হক ও দেবতোষ চক্রবর্তী, ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো মিলন কান্তি চাকমা, সার্ভেয়ার কেশব লাল দাশ, ইব্রাহিম, সিরাজুল হায়দার, আবুল খায়ের এবং স্থানীয় ছয় ব্যক্তি মাতারবাড়ির লাইল্যাঘোনা এলাকার মো. সেলিম, তাঁর স্ত্রী মনোয়ারা বেগম, ইসলাম মিয়ার তিন সন্তান অলি আহমদ, জামাল উদ্দিন ও তাহেরা বেগম, আলী আসকরের ছেলে রোমেনা আফরোজ এবং মাতারবাড়ির মগডেইল এলাকার আবু ছালেক।

এদিকে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মো. ফিরোজ মামলাটি আমলে নিয়েছেন। একইসঙ্গে তিনি ২০০ ধারায় মামলার বাদী কেফায়েতুল ইসলামের জবানবন্দিও নিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ে বাদী জেলা প্রশাসকের কার্যালয়ে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের জন্য যান। এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমদের কার্যালয়ে গেলে আসামিরা পরষ্পর যোগসাজশে ক্ষতিপূরণের চেক দেওয়ার জন্য তাঁর কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন।

এমনকি তাঁকে অফিসে বসিয়ে রেখে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য করেন। ঘুষের অবশিষ্ট টাকা ৭ দিনের মধ্যে দিলে ক্ষতিপূরণের চেক দেওয়ার আশ্বাস দেন।

মামলায় উল্লেখ করা হয়, ঘুষ নেওয়ার পর বাদীর অধিগ্রহণ হওয়া ৯৪, ৫০৭৯, ৫০৮২ ও ৫০৮৬ দাগের ক্ষতিপূরণের চেকে মনোয়ারা বেগমসহ অন্য ছয়জনের ‘কেনা সম্পত্তি’ দেখানো হয়। এ কারণে তাদের প্রাপ্য ১৮ লাখ ৩ হাজার ৩১৯ টাকা কেটে বাদীকে শুধু ৮ লাখ ৭২ হাজার ২৬৯ টাকার চেক দেওয়া হয়। অবশিষ্ট টাকা মনোয়ারা বেগমসহ অন্য আসামিদের দেওয়া হয়।

বাদী কেফায়েতুল ইসলামের দাবি, মনোয়ারাসহ অন্য আসামিদের ক্রয় করা ও দখলীয় জমির দাগ নম্বর ৫০৪১, যা অধিগ্রহণের আওতায় পড়েনি। অথচ জেলা প্রশাসকসহ অন্য আসামিরা মনোয়ারা বেগমসহ ছয় আসামিকে ১৮ লাখ টাকার চেক দেন। এজন্য তাদের কাছ থেকে ৩৫ শতাংশ ঘুষ নেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এর আগে বাদী এই অপরাধের বিচার চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকার সেগুন বাগিচার সদর দপ্তরে যান। সেখান থেকে পরামর্শ দেওয়া হয় কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করতে।

বাদীর আইনজীবী মো. জাকারিয়া জয়নিউজকে জানান, বাদীর এজাহারটি বিজ্ঞ আদালত গ্রহণ করেছেন। একইসঙ্গে বাদীর জবানবন্দিও গ্রহণ করেছেন।

জয়নিউজ/গিয়াসউদ্দিন/বিআর

The post দুর্নীতির অভিযোগে কক্সবাজারের ডিসিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32Hckdw

আলোচিত নুসরাত হত্যা মামলার রায় বৃহস্পতিবার

https://ift.tt/2P8NHCC

বহুল আলোচিত ফেনীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। এ মামলায় রায় দেবেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ও বাদীপক্ষের খণ্ডন শেষে ২৪ অক্টোবর রায়ের দিন ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু বলেন, এ মামলার আসামিরা ভিকটিম নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তা আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি এ মামলার আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে। এ মামলাটি বাংলাদেশে উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ন্যায় বিচারে আসামিরা খালাস পাবেন। কারণ রাষ্ট্রপক্ষ তাদের মামলার কিছুই প্রমাণ করতে পারেনি।

ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফেজ আহমেদ জানান, আদালতে রাষ্ট্রপক্ষ থেকে মামলার সার্বিক আইনি ব্যাখ্যা দেয়া হয়েছে। গত ৩০ মে বৃহস্পতিবার ফেনীর আমলি আদালতের বিচারক জাকির হোসাইন নুসরাত হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রেরণের পর ৪৭ কর্মদিবস পর্যন্ত এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। ৬১ কর্মদিবসে আলোচিত এ হত্যা মামালার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

গত ২৭ জুন মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলার ৯২ আসামির মধ্যে নুসরাতের মা শিরিন আক্তার, বাবা একেএম মূসা ও ছোট ভাই রাশেদুল হাসান রায়হানসহ ৮৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বাকি চারজনের পক্ষে নথিপত্র আদালতে পেশ করা হলে আদালত তা সাক্ষী হিসেবে গ্রহণ করেন।

অভিযোগপত্রে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিলের নাম উল্লেখ করে সর্বোচ্চ শান্তি দাবি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনীর পিবিআই পরিদর্শক মো. শাহ আলম।

রায়ে ন্যায় বিচার চান নুসরাতের পরিবার, স্বজন ও তার সহপাঠীরা। আলোচিত এ হত্যা মামলার রায়ে তাদের প্রত্যাশার কথা জানতে চাইলে তারা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি।

জয়নিউজ/পিডি

 

The post আলোচিত নুসরাত হত্যা মামলার রায় বৃহস্পতিবার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32I3NqM

Sunday, October 20, 2019

শ্যামলী পরিবহনে ইয়াবাসহ যুবক আটক

https://ift.tt/35ML27E

চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১৯ হাজার ৪০০ ইয়াবাসহ মো. মোশারফ হোসেন (২২) নামে এক যাত্রীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১টায় ফেনীর আমানত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। মোশারফ ভোলার মো. নূর ইসলামের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. মাহদুল হাসান মামুন জানায়, মোশারফের ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ৪শ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে ইয়াবা বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৭ লাখ টাকা। তাকে ফেনীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post শ্যামলী পরিবহনে ইয়াবাসহ যুবক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2VV2HFK

শারীরিক সর্ম্পক দেখে ফেলায় প্রথমে মেয়ে, পরে স্বামীকে হত্যা

https://ift.tt/2pAZgrB

প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক ফাঁস হওয়ার ভয়ে স্বামী আবু তাহের ও সন্তান ফাতেমা খাতুন (৪) কে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে স্ত্রী হাছিনা।

রোববার (২০ অক্টোবর) সকালে ১১ টায় সিএমপির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিএমপির উপ-পুলিশ কমিশনার আমেনা বেগম ।

সংবাদ সম্মেলনে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও অপরাধ) আমেনা বেগম জানান, নিহত আবু তাহেরের স্ত্রী হাছিনা বেগম বন্দর থানা পুলিশের হাতে আটকের পর  জিজ্ঞাসাবাদে স্বামী ও কন্যাকে হত্যার কথা স্বীকার করেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে একে একে এ লোমহর্ষক জোড়া হত্যার বর্ণনা দেয় হাছিনা বেগম। হাছিনা জানায়, পাশের বাসার মাঈন উদ্দীনের সাথে তার পরকিয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে শনিবার (১৯ অক্টোবর) সকালে মাঈন উদ্দীন আবু তাহেরের স্ত্রী হাছিনা বেগমের সঙ্গে শারীরিক সম্পর্ক করার সময় তার শিশুকন্যা ফাতেমা খাতুন তা দেখে ফেলে। ফাতেমা খাতুন বিষয়টি তার বাবা আবু তাহেরকে বলে দিবে বললে  ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে মাঈন উদ্দীন ও হাছিনা বেগম পরস্পর যোগসাজশে ফাতেমা খাতুনকে হত্যা করে। হত্যা করার সময় মাঈন উদ্দীন শিশু ফাতেমার হাত-পা চেপে ধরে এবং হাছিনা বেগম নিজ কন্যা ফাতেমার গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যার পর লাশ যেন এসে কেউ দেখে তার জন্য কাপড় দিয়ে খাটের উপর ঢেকে রাখে। এরই মধ্যে হাছিনা বেগমের স্বামী আবু তাহের ঘরে ঢুকলে মাঈন উদ্দীন ও হাছিনা বেগম ঝাপটিয়ে ধরে আবু তাহেরকে। তারপর কিছু বুঝে উঠার আগেই তার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে, পরে পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মৃত্যু নিশ্চিত করতে তাহেরের গলাও কেটে ফেলা হয়।

ঘটনার পর পর হাছিনার কথিত প্রেমিক আসামি মাঈন উদ্দীন পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে নোয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করে। খুনের শিকার আবু তাহের নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরঘাটা গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে।

প্রসঙ্গত শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নগরের নিমতলা বুচুইক্যা কলোনির  শাহ আলম ভবনের নিচতলার বাসা থেকে দিনমজুর মো. আবু তাহের (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

জয়নিউজ/রিফাত/পিডি

The post শারীরিক সর্ম্পক দেখে ফেলায় প্রথমে মেয়ে, পরে স্বামীকে হত্যা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BuonyU

Saturday, October 19, 2019

দিনমজুর বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

https://ift.tt/2VVeALK

নগরের বন্দর থানার নিমতলা এলাকায় দিনমজুর মো. আরিফ (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নিমতলা বুচুইক্যা কলোনির শাহআলম ভবনের নিচতলার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

তিনি বলেন, বাবা ও মেয়ের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। এসময় রক্তমাখা ছোরা পাওয়া গেছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে ছিল।

ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই পাওয়া যায়নি।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

জয়নিউজ/বিআর

The post দিনমজুর বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2oTAva0

Wednesday, October 16, 2019

রিয়াজউদ্দিন বাজারে ইয়াবাসহ যুবক আটক

https://ift.tt/32leP5g

নগরের কোতোয়ালির রিয়াজউদ্দিন বাজার থেকে প্রদীপ ধর (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। প্রদীপ কক্সবাজারের রামুর বনিকপাড়ার নীলকান্ত ধরের ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে রিয়াজউদ্দিন বাজারের কর্ণফুলী টাওয়ারের ২য় তলায় জামান হোটেল তাকে আটক করা হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রদীপ ধরকে আটক করা হয়।
এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আসামি প্রদীপ জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে কমমূল্যে ইয়াবা সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদকব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে অধিকমূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা।

পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/বিআর

The post রিয়াজউদ্দিন বাজারে ইয়াবাসহ যুবক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35D61K3

Tuesday, October 15, 2019

পটিয়ায় ইয়াবাসহ আবদুল্লাহ আটক

https://ift.tt/2OQeWBO

পটিয়ার মুজাফফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯০০ ইয়াবাসহ আবদুল্লাহ (৩৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার ( ১৫ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে তাকে আটক করা হয়। আবদুল্লাহ টেকনাফের হাবিরছড়া লেঙার বিল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফফরাবাদ এলাকায় আগে হতে ওঁৎপেতে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যরা তাকে আটক করে। এসময় তার পরণের লুঙ্গির সঙ্গে কোমরে মোড়ানো অবস্থায় ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহকারী উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদকব্যবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে কৌশল পাল্টানোর জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোজাফফরাবাদ এলাকায় নেমে অন্য গাড়িতে উঠার সময় তাকে আমরা চ্যালেঞ্জ করে তার পরনে লুঙ্গির সঙ্গে কোমরে মোড়ানো অবস্থায় ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানান, ইয়াবাগুলো সে চট্টগ্রামে নিয়ে যাওয়ার উদ্দেশে কক্সবাজার হতে নিয়ে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/কাউছার/বিআর

The post পটিয়ায় ইয়াবাসহ আবদুল্লাহ আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2nQZPx2