Showing posts with label তথ্যপ্রযুক্তি. Show all posts
Showing posts with label তথ্যপ্রযুক্তি. Show all posts

Monday, November 04, 2019

এখন স্ট্রোক থেকে বাঁচাবে এ্যাপ!

https://ift.tt/2Nbj526

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আমরা আগেই পেয়ে যাই। কিন্তু শারীরিক দুর্যোগের আভাস সহজে পেয়ে যাবেন এ্যাপের মাধ্যমে। স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গল নামে একটি প্রতিষ্ঠান এমন দাবি করেছে।

জানা যায়, ‘রিস্কোমিটার’ নামে একটি অ্যাপ বাজারে আসছে। যা মানুষকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপ ব্যবহারে হঠাৎ স্ট্রোকের মতো ঘটনা অনেকটাই আটকানো সম্ভব বলে মনে করছে স্ট্রোক ফাউন্ডেশন।

সংস্থাটি জানায়, স্মার্টফোন ব্যবহারকারীর জন্য বিশেষভাবে তৈরি অ্যাপটি ইংরেজি ও বাংলাসহ ১২টি ভাষায় ব্যবহার করা যাবে। ফলে সব ভাষাভাষি মানুষ এ অ্যাপের সুবিধা ভোগ করতে পারবে। এটি ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টোর থেকে।

স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গলের এক কর্মকর্তা বলেন, কারো আগাম স্ট্রোকের সম্ভাবনা অনুধাবন করতে অ্যাপ ব্যবহারকারীকে প্রথমে একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে। ব্যবহারকারীর উত্তরের মাধ্যমেই অ্যাপটি স্ট্রোকের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে।

সংস্থাটি তাদের ‘রিস্কোমিটার’ নামের অ্যাপটিকে বড় সাফল্য হিসেবেই মনে করছে। তারা মনে করেন, নিজেকে ভালোবাসলে, শরীর সম্পর্কে সচেতন হলে, অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করতে কেউ দেরি করবেন না।

জয়নিউজ/পিডি

 

The post এখন স্ট্রোক থেকে বাঁচাবে এ্যাপ! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qgBzoS

Wednesday, October 30, 2019

আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

https://ift.tt/2PsS9fF

আইফোন ৫ ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল। আগামী ৩ নভেম্বরের মধ্যে সফটওয়্যার (আইওএস ১০.৩.৪) আপডেট না করলে বিপদে পড়তে পাড়েন ব্যবহারকারীরা।

সফটওয়্যার আপডেট না করলে আইফোন ৫-এ ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড ব্যবহার করা যাবে না। ওয়েব ব্রাউজিংয়েও সমস্যা হতে পারে।

অ্যাপল জানিয়েছে, আইওএস ১২ সফটওয়্যারের আগের সংস্করণ ব্যবহার করেন মাত্র ৯ শতাংশ ব্যবহারকারী। তাই আইওএস ০.৩.৪ সফটওয়্যারটির ব্যবহারকারী সংখ্যা খুব বেশি হবে না। চতুর্থ প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরাও বিপদে পড়বেন। তবে তারা শুধু জিপিএস ফাংশনালিটিই হারাবেন।

যদি কেউ ৩ নভেম্বরের মধ্যে আপডেট না করেন তবে ম্যানুয়ালি পিসিতে আইফোন ৫ এর গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখতে হবে।

২০১২ সালে বাজারে আসার পর এবারই প্রথম আইফোন ৫ এর সফটওয়্যার আপডেটের অনুরোধ জানাল অ্যাপল।

জয়নিউজ/পিডি

 

The post আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36ftv8l

Thursday, October 17, 2019

মধ্যবিত্তের স্বপ্ন পূরণে আসছে হিরোর নতুন বাইক

https://ift.tt/2VSAPSv

হেঁটে যাওয়ার পথে বাইক দেখলে তাকিয়ে থেকে বাইকের আসনে নিজেকে ভাবা প্রায় মধ্যবিত্তদের স্বভাব। আর এই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে হিরো। কয়েকদিন পরই উন্মুক্ত হচ্ছে তাদের হিরো স্প্লেন্ডার আই স্মার্ট।

তথ্য অনুযায়ী, ২০১৯ এর স্প্লেন্ডার আই স্মার্টে থাকবে ১১৩.২ সিসি এর ইঞ্জিন, সিঙ্গেল – সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিনের সঙ্গে ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজি।

৭,৫০০ আরপিএমতে ৯.১৫ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে ছুটবে স্প্লেন্ডার আই স্মার্ট। ফিচার ও স্পেসিফিকেশন দেখে বিশেষজ্ঞদের দাবি, তেল বাঁচবে ও মাইলেজ ভালো দেবে এই বাইক।

এরই মধ্যে ফাঁস হয়েছে বাইকের একাধিক ফিচার ও স্পেসিফিকেশন।

এই বাইক সাধারণত দু’ধরনের হবে, একটি ড্রাম ও একটি ফ্রন্ট ডিস্ক। তবে বাইকটির দাম কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করলেও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে হিরোর এ নতুন বাইক।

জয়নিউজ/আরএস/পিডি

 

 

 

 

The post মধ্যবিত্তের স্বপ্ন পূরণে আসছে হিরোর নতুন বাইক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32mT9pv