Showing posts with label আইন আদালত. Show all posts
Showing posts with label আইন আদালত. Show all posts

Thursday, November 14, 2019

দামপাড়ায় কিংস কনফেকশনারিকে জরিমানা

https://ift.tt/2XfsqZW
দামপাড়ায় জরিমানা

নগরের দামপাড়া এলাকার সেকান্দার প্লাজায় অভিযান চালিয়ে কিংস কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই পণ্যের গায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে পণ্য বিক্রয় করে আসছিল। এই অপরাধে কিংস কনফেকশনারিকে বিএসটিআই আইন ২০১৮-এর ১৫ ও ২৭ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়নিউজ/কাউছার/এসআই

The post দামপাড়ায় কিংস কনফেকশনারিকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QfOZMG

Tuesday, November 12, 2019

মামলায় শতভাগ শাস্তি নিশ্চিত করতে চায় দুদক

https://ift.tt/2KajjVe
দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যকর হওয়ার পর যে মামলা ছিল তার ৭৩ শতাংশ শাস্তি নিশ্চিত করতে পেরেছে দুদক। কিন্ত এ হার শতভাগে নিতে চায় বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান হলে দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, ২০০৪ সালে দুদক প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে দুদক কার্যকর হয়েছে। মূলত দুইটি বিষয় দেখে দুদক। একটি প্রতিরোধ, অন্যটি প্রতিকারমূলক। আজকের শুনানিটি প্রতিরোধমূলক কাজের অংশ। এছাড়া প্রতিকারমূলক কাজের মধ্যে যখন অভিযোগ পাই, তখন সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিই।

তিনি আরো বলেন, প্রতিরোধমূলক কাজের মধ্যে আমাদের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে কমিটি আছে। তারা জনগণের সাথে কাজ করার পাশাপাশি কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে দুর্নীতি দমনে ভূমিকা রাখছে। প্রায় ২৮ হাজার স্কুলে সততাসঙ্গ ছাড়াও ৫ হাজার স্কুলে সততা স্টোর করেছি। যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সততার চর্চা করাচ্ছি।

এএফএম আমিনুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য মাঠপর্যায়ে প্রতিষ্ঠান, অফিস কেমন চলছে, সেবাগ্রহীতারা কেমন সার্ভিস পাচ্ছেন- তা জানা। অনেক সময় প্রতিষ্ঠানে কী অনিয়ম হচ্ছে- তা প্রতিষ্ঠানের প্রধানও জানেন না। গণশুনানি দুর্নীতির পথকে চিহ্নিত করে।

তিনি বলেন, যেখানে অনিয়ম-দুর্নীতি, সেখানেই আমাদের প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। যে অফিসেই দুর্নীতি, সেখান কঠোর হতে হবে। বর্তমানে সবার মধ্যে অত্যাচার করে টাকা আদায়ের মানসিকতা রয়েছে। এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

দুদক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর উপরিচালক  নুরুল ইসলাম, হোসাইন শরীফ, নগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু ও সদস্য মো. আবু সাঈদ সেলিমসহ বন্দরের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা।

জয়নিউজ/রিফাত/এসআই

The post মামলায় শতভাগ শাস্তি নিশ্চিত করতে চায় দুদক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34SEAur

Sunday, November 03, 2019

৫ মামলায় ড. ইউনূসের জামিন

https://ift.tt/2JIPZ7W

ট্রেড ইউনিয়ন গঠন করায় প্রতিষ্ঠানের কর্মচারীকে চাকরিচ্যুতের অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় জামিন পেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া েএ ৫ মামলার মধ্যে  তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপরদিকে একই আদালতে দায়ের করা আরও দুই মামলায় তিনি আত্মসমর্পণ করে জামিন নেন। আগামী ৫ নভেম্বর এই দুই মামলার দিন ধার্য থাকলেও বিদেশে প্রোগ্রাম থাকায় অগ্রিম জামিন আবেদন করেন ড. ইউনূস।

রোববার (৩ নভেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভীনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এসব মামলায় সেইসঙ্গে আগামীতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার অনুমতি চেয়েও আবেদন করেন নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ। আদালত তার আবেদন মঞ্জুর করেন। তবে অভিযোগ গঠন শুনানির দিন তাকে উপস্থিত হতে বলেন।

এর আগে ২৮ অক্টোবর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। একই সঙ্গে, বিমানবন্দরে নামার পর থেকে তাকে এই সময়ের মধ্যে (৭ নভেম্বর পর্যন্ত) গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেন আদালত।

৯ অক্টোবর ট্রেড ইউনিয়নের কাজে বাধা দেয়ার অভিযোগের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম।

এর আগে গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী।

অপরদিকে একই অভিযোগে হোসাইন আহমেদ ও আব্দুর গফুর নামে গ্রামীণ কমিউনিকেশন্সের দুই কর্মী  ড. ইউনূসের বিরুদ্ধে আরও দুই মামলা করেন। মামলা দুটির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য ছিল।

জয়নিউজ/পিডি

The post ৫ মামলায় ড. ইউনূসের জামিন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JNtQWm

Wednesday, October 30, 2019

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড

https://ift.tt/2NrGsTM

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেওয়ায় দায়ের করা এক মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহিদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। গিয়াস উদ্দিন বর্তমানে পলাতক আছেন।

প্রসঙ্গত, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গত বছরের মে মাসের ২৯ তারিখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপি’র এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি বাদি হয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

জয়নিউজ/পার্থ/পিডি

 

The post প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Jymrd4

Thursday, October 24, 2019

নুসরাত হত্যা: সেই অধ্যক্ষসহ ১৬ জনের ফাঁসি

https://ift.tt/2PhazzR

বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এ মামলার রায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ আসামির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মো. জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মো. শামীম, মাদরাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি।

এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

নুসরাত হত্যা মামলায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ২১ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। পরে ২৯ মে ১৬ জনকে আসামি করে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে পিবিআই।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১০ জুন আদালত মামলাটি আমলে নিলে শুনানি শুরু হয়। ২০ জুন অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। ২৭ ও ৩০ জুন মামলার বাদী মাহমুদুল হাসান নোমানকে জেরার মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। এরপর ৯২ জন সাক্ষীর মধ্যে ৮৭ জন আদালতে সাক্ষ্য দেন।

জয়নিউজ/পিডি

 

The post নুসরাত হত্যা: সেই অধ্যক্ষসহ ১৬ জনের ফাঁসি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2oZpbJP

Wednesday, October 23, 2019

আলোচিত নুসরাত হত্যা মামলার রায় বৃহস্পতিবার

https://ift.tt/2P8NHCC

বহুল আলোচিত ফেনীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। এ মামলায় রায় দেবেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ও বাদীপক্ষের খণ্ডন শেষে ২৪ অক্টোবর রায়ের দিন ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু বলেন, এ মামলার আসামিরা ভিকটিম নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তা আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি এ মামলার আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে। এ মামলাটি বাংলাদেশে উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ন্যায় বিচারে আসামিরা খালাস পাবেন। কারণ রাষ্ট্রপক্ষ তাদের মামলার কিছুই প্রমাণ করতে পারেনি।

ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফেজ আহমেদ জানান, আদালতে রাষ্ট্রপক্ষ থেকে মামলার সার্বিক আইনি ব্যাখ্যা দেয়া হয়েছে। গত ৩০ মে বৃহস্পতিবার ফেনীর আমলি আদালতের বিচারক জাকির হোসাইন নুসরাত হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রেরণের পর ৪৭ কর্মদিবস পর্যন্ত এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। ৬১ কর্মদিবসে আলোচিত এ হত্যা মামালার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

গত ২৭ জুন মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলার ৯২ আসামির মধ্যে নুসরাতের মা শিরিন আক্তার, বাবা একেএম মূসা ও ছোট ভাই রাশেদুল হাসান রায়হানসহ ৮৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বাকি চারজনের পক্ষে নথিপত্র আদালতে পেশ করা হলে আদালত তা সাক্ষী হিসেবে গ্রহণ করেন।

অভিযোগপত্রে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিলের নাম উল্লেখ করে সর্বোচ্চ শান্তি দাবি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনীর পিবিআই পরিদর্শক মো. শাহ আলম।

রায়ে ন্যায় বিচার চান নুসরাতের পরিবার, স্বজন ও তার সহপাঠীরা। আলোচিত এ হত্যা মামলার রায়ে তাদের প্রত্যাশার কথা জানতে চাইলে তারা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি।

জয়নিউজ/পিডি

 

The post আলোচিত নুসরাত হত্যা মামলার রায় বৃহস্পতিবার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32I3NqM

Monday, October 21, 2019

বিএনপির সাংসদ হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড

https://ift.tt/2Ja8X7r

শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় বর্তমান বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে (চাঁপাইনবাবগঞ্জ) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে, তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সোমবার (২১ অক্টোবর) ৪০৯ ধারায় এ রায় দেন।

শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্কফাঁকি দেন বিএনপির সাংসদ হারুন অর রশীদ।

এ মামলায় এমপি হারুন ছাড়াও পলাতক আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (এমডি, চ্যানেল ৯) ৪০৯ ও ১০৯ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post বিএনপির সাংসদ হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MZuGQr

আইনজীবীর সহকারী হত্যা: রায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

https://ift.tt/2P2keKy

ঢাকা জজ কোর্টের আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়াকে (৪৫) হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ওরফে মহুব, মোজাম্মেল হক ভূঁইয়া ওরফে বাদল ভূঁইয়া, আফজাল ভূঁইয়া, এমদাদুল হক ওরফে সিকরিত ভূঁইয়া, নয়ন ভূঁইয়া, ভুলন ভূঁইয়া ওরফে ভুলু, রুহুল আমিন, শিপন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন, বিধান সন্যাসী ও নিলুফা আক্তার। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দুই আসামি তাসলিমা আক্তার (পলাতক), শামীম ওরফে ফয়সাল বিন রুহুলকে (পলাতক) এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জয়নাল আবেদীন নামে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া বিচারক তাকে খালাস প্রধান করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মোবারকের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে আসামিদের বিরোধ ছিল। ওই বিরোধের জেরে ২০১৫ সালের ২২ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর নির্মাণকে কেন্দ্র করে আসামিরা মোবারক হোসেনের পেটে বল্লম দিয়ে আঘাত করেন। এতে মোবারক হোসেন মারা যান।

পরদিন মোবারকের ছোট ভাই মোজাম্মেল হক ভূঁইয়া ১৬ জনকে আসামি করে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

জয়নিউজ/পিডি

 

The post আইনজীবীর সহকারী হত্যা: রায়ে ১২ জনের মৃত্যুদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pALhSG

নতুন ৯ বিচারপতির শপথ গ্রহণ

https://ift.tt/31vrTDR

শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি। সোমবার (২১ অক্টোবর) তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শপথগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা ১১টার দিকে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

যারা শপথ নিলেন

মুহম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূরউদ্দিন, ড. মো. জাকির হোসেন, ড. মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ কে এম জহিরুল হক এবং কাজী জিনাত হক।

জয়নিউজ/পিডি

 

The post নতুন ৯ বিচারপতির শপথ গ্রহণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2VXA6zq

Wednesday, October 16, 2019

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়াহিদুল হকের বিচার শুরু

https://ift.tt/2OReKlT

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের (৬৯) বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

একই সঙ্গে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, মোখলেসুর রহমান বাদল, রেজিয়া সুলতানা চমন ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি। আর আসামি ওয়াহিদুল হকের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও সৈয়দ মিজানুর রহমান।

এর আগে ২০১৮ সালের ২৪ এপ্রিল সকালে আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই দিন দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারিধারার বাসা থেকে ওয়াহিদুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭১ সালের ২৮ মার্চ বিকেল অনুমান সাড়েটায় অভিযুক্ত ক্যাপ্টেন ওয়াহিদুল হক রংপুর ক্যান্টনমেন্টে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর ২৯ ক্যাভেলরি রেজিমেন্টের অ্যাডজ্যুটেন্টের দায়িত্বে থেকে ৪টি সামরিক জিপে মেশিনগান লাগিয়ে গুলিবর্ষণ করে এবং রংপুর সেনানিবাস সংলগ্ম এলাকায় ৫শ থেকে ৬শ স্বাধীনতাকামী বাঙােলেক হত্যা, গণহত্যা ও অসংখ্য মানুষকে গুরুতর আহত করে। গুলিবর্ষণ করে সংলগ্ন এলাকায় বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। হত্যা, গণহত্যার শিকার মানুষের লাশ পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে কয়েকটি গর্তে মাটি চাপা দেয়।

জয়নিউজ/পিডি

 

The post মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়াহিদুল হকের বিচার শুরু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33Beg7z