Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Sunday, November 17, 2019

‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’

https://ift.tt/2QpDySQ
চট্টগ্রাম মহানগর বিএনপি

পাথরঘাটা গ্যাসলাইন বিস্ফোরণে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে এখন লাগামহীন। আজ শুধু পেঁয়াজের দামে বাড়েনি, প্রত্যেকটি দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। পেঁয়াজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে ব্যঙ্গ করেছেন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, ৭০০ টাকার মাংস খেতে পারলে ২৭০ টাকার পেঁয়াজ খেতে পারবেন না কেন? কারণ তিনি তো বিনা ভোটের এমপি। ৩০ তারিখের ভোট ২৯ ডিসেম্বর নিয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, প্রত্যেকদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। বিএনপির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হলে চট্টগ্রামের প্রশাসন এই কর্মসূচি পালনে বাঁধা সৃষ্টি করেছে। বিএনপির এই মানববন্ধন কর্মসূচিও তারা ভয় পাচ্ছে। দেশে এখন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে।

কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, ভোটছাড়া যদি এমপি হয়, তাহলে পেঁয়াজ ছাড়াও রান্না হয়। এই রান্না শুধু গণভবনেই হয়। নিত্যদিনের গুরুত্বপূর্ণ পেঁয়াজের দাম কোনো কারণ ছাড়া লাফিয়ে বাড়লেও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, আশরাফ চৌধুরী, ইকবাল চৌধুরী, জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সামশুল হক, গাজী সিরাজ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু।

এছাড়াও এতে প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ ফাতেমা বাদশা, এইচ এম রাশেদ খান, ইয়াকুব চৌধুরী, রাহেলা জামান, ডা. এস এম সরওয়ার আলম, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মো. সেকান্দর, নগর বিএনপির সহসম্পাদকবৃন্দ রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, আবু মুসা, শফিক আহমদ, আবুল খায়ের মেম্বার, আবদুল হাই ও আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই

The post ‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qZC5rP

কামাল ছাড়াই খালেদার সঙ্গে দেখা করতে ঐক্যফ্রন্টের চিঠি

https://ift.tt/2NY58oJ
খালেদা জিয়া-ঐক্যফ্রন্ট

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আইজি প্রিজনকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠিতে আগামী ১৮ বা ১৯ নভেম্বর সময় চাওয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ চিঠি দেন।

মিন্টু জানান, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা পাঁচ জনের নামের তালিকাসহ আইজি প্রিজন বরাবর চিঠি দিয়েছেন। আইজি প্রিজন সুরাইয়া আক্তারের কাছে এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। বিগত ২১ অক্টোবর ২০১৯, জাতীয় ঐক্যফ্রন্টের আট সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত মানবিক কারণে খালেদা জিয়ার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির শীর্ষ নেতাদের সাক্ষাতে সম্মতি জানায় স্বরাষ্ট্রমন্ত্রী। এরই প্রেক্ষিতে আগামী ১৮ বা ১৯ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে নিন্মলিখিত নেতারা সাক্ষাৎ করতে আগ্রহী। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

তালিকায় রয়েছেন- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও সহসভাপতি তানিয়া রব।

তবে এ তালিকায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নাম রাখা হয়নি। কারণ হিসেবে জানা গেছে ড. কামাল দেশের বাইরে অবস্থান করছেন।

জয়নিউজ/এসআই

The post কামাল ছাড়াই খালেদার সঙ্গে দেখা করতে ঐক্যফ্রন্টের চিঠি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/37amFBw

Thursday, November 14, 2019

চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন

https://ift.tt/34VjknU
ছাত্র-যুব জনতার সমাবেশে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানকে আরো বেগবান করতে আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নগরের পুরাতন রেল স্টেশন চত্বরে জাগ্রত ছাত্র-যুব জনতার উদ্যোগে বিশাল সমাবেশে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে এ সমাবেশের আয়োজন হয়।

সুজন বলেন, আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন অপকর্ম করেছে। তাদের মুখোশ উম্মোচন করে দিতে হবে। এ শুদ্ধি অভিযানকে আরো বিকশিত করে দুর্নীতি, মাদক, ক্যাসিনো ও জুয়া ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। যারা দলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করছে তাদেরও চিহ্নিত করার সময় চলে এসেছে।

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৪০ টাকার পেঁয়াজ কেন ১৫০ টাকার বেশি বিক্রয়? শষ্যের ভেতরের ভূত আগে তাড়াতে হবে। শুধু রাজনৈতিক দল নয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে যারা অসীন আছেন তাদের দুর্নীতির চিত্রও জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এএসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুল আলম সাজ্জির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, হাসানুর রহমান লিটন, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ সহসম্পাদক শওকত হোসাইন, ফরহান আহমেদ, মো. সালাউদ্দিন, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, নগর সৈনিক লীগের আহ্বায়ক শফিউল আজম বাহার, খলিলুর রহমান নাহিদ, আব্দুস সালাম মাসুম ও মোরশেদ আলম প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই

The post চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2XchKeV

Friday, November 08, 2019

সংগঠনের চেয়ে ব্যবসা নিয়েই ব্যস্ত যুবলীগ নেতারা

https://ift.tt/34K5ViG

২০১৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম মহানগর যুবলীগের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। তিন মাসের জন্য গঠন করা হলেও  ছয় বছর পার করেছে এ কমিটি।  এ অবস্থায় ৬ বছর ধরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে ওঠেনি, তেমনি সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে। এছাড়া জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে যুবলীগের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।

সাধারণ নেতাকর্মীদের অভিযোগ, নগর যুবলীগের আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ পদধারী ৩ নেতা ব্যস্ত রয়েছেন ব্যবসা-বাণিজ্যে। এছাড়া নগর যুবলীগের কমিটির শীর্ষ পদধারীরা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের আশীর্বাদপুষ্ট হওয়ায় তারা কাউকে পাত্তা দিতো না। তবে যুবলীগ চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে তারা।

যুবলীগ সূত্রে জানা গেছে, ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়কের দায়িত্বে আছেন মহিউদ্দিন বাচ্চু। যুগ্ম আহ্বায়ক করা হয় দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমনকে। প্রথম পাঁচজনের সবাই সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে যুবলীগের রাজনীতিতে পরিচিত। ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়।

সূত্র জানায়, নির্দেশনা ছিল এই কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কিন্তু ৬ বছরে মাত্র ৫টি ওয়ার্ডে সম্মেলন করতে পেরেছে নগর যুবলীগ।

সংশ্লিষ্টরা বলছেন, নগর যুবলীগের গুরুত্বপূর্ণ পাঁচ নেতার মধ্যে তিনজনই ব্যবসায়ী। আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিলবোর্ড ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রক ছিলেন। বিলবোর্ড উচ্ছেদের পর বর্তমানে বাচ্চু ও ফরিদ রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত। দেলোয়ার হোসেন খোকারও রয়েছে রিয়েল এস্টেট ব্যবসা। একইভাবে নগর যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী বিদেশে পলাতক হেলাল আকবর চৌধুরী বাবর রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে সিআরবিতে সংঘটিত ডাবল মার্ডার মামলার আসামি হন। এ কারণে তিনি কেন্দ্রীয় যুবলীগ থেকে বহিষ্কারও হয়েছিলেন।

দীর্ঘদিন ধরে নগর যবুলীগের কোনো কর্মকাণ্ড নেই। কোনো বিশেষ দিবসে ফুল দেওয়া ও সভার করার মধ্যেই সীমাবদ্ধ যুবলীগের কর্মকাণ্ড। এতে কার্যত অচল কমিটি নিয়ে অসন্তোষ বাড়ছে দলের ভেতরে বাইরে। সেই অসন্তোষ আরো বেড়েছে সামনের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে।

ইতিমধ্যে ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণের ডেলিগেট কারা বা সম্মেলনে কিভাবে, কারা অংশগ্রহণ করবে সেটি নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। কারণ একদিকে নগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে অন্যদিকে একটি বৃহৎ গ্রুপের অধিকাংশ নেতাদের বাদ দিয়ে সম্মেলনে অংশগ্রহণ করাটাকে সংগঠন বিরোধী বলছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস জয়নিউজকে বলেন, ‘নগর যুবলীগের সাংগঠনিক অবস্থা খুবই নাজুক। সমন্বয় না করা এবং দীর্ঘদিন কমিটি না হওয়ায় সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। নগরে যবুলীগের অনেক নেতাকর্মী রয়েছে। কিন্তু কমিটি না হওয়ার কারণে তারা হতাশ হচ্ছে। অতি শীঘ্রই কমিটি গঠনের দাবি জানান তিনি।

ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জয়নিউজকে বলেন, ‘তিন মাসের জায়গায় ৬ বছর সময় পেয়েছেন নেতারা। এই সময়ের মধ্যে চাইলে সংগঠনকে ওয়ার্ডে ওয়ার্ডে অনেক শক্তিশালী ও মজবুত করতে পারতেন। সামনের কেন্দ্রীয় সম্মেলন। আমরা চাইবো খুব শীঘ্রই নগর কমিটি করা হোক।

এ বিষয়ে জানতে নগর যবুলীগের মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুবরীগের কমিটির বিষয় কথা বলবেন না বলে ফোন কেটে দেন। পরে বার বার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

জয়নিউজ/পিডি

The post সংগঠনের চেয়ে ব্যবসা নিয়েই ব্যস্ত যুবলীগ নেতারা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2p2pRxY

Friday, November 01, 2019

সাবেক মেয়র খোকা আইসিইউতে

https://ift.tt/2C0SgqZ

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

জানা গেছে, নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন খোকার শারীরিক অবস্থা পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা মেয়র খোকার সব চিকিৎসা বন্ধ করে দিয়েছেন।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন বিএনপির এ নেতা।

খোকার ইচ্ছা অনুযায়ী দেশে আনাও পরিবারের পক্ষে সম্ভব হয়নি। পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে পারছেন না।

ভিজিট ভিসার নিয়ম অনুযায়ী, ছয় মাস পর পর যাওয়া-আসা করে আমেরিকার ভিসা বৈধ রাখার নিয়ম। ২০১৭ সালে খোকা ও তাঁর স্ত্রী ইসমত হোসেনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তাঁরা নিউইয়র্ক কনস্যুলেটে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পাসপোর্ট পাওয়ার ব্যাপারে কনস্যুলেট থেকে কোনো সদুত্তর দেওয়া হয়নি।

হাসপাতালে খোকার পাশে আগে থেকেই আছেন তাঁর স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক, ছেলে ইশফাক হোসেন। বাবার সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে ঢাকা থেকে তাঁর বড় ছেলে ইশরাক হোসেনও নিউইয়র্কে ছুটে গেছেন।

বাবার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ইশরাক হোসেন জানান, পুরো ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়েছে। অক্সিজেন দিয়ে তাঁর বাবাকে বাঁচিয়ে রাখা হয়েছে। লোকজন এলে কাউকে কখনো কখনো তিনি চিনতে পারছেন বলে মনে হচ্ছে। গত কয়েক দিন থেকে তাঁর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে।

ইশরাক হোসেন আরও বলেন, ‘বড় হতাশা আর বিভ্রান্তির মধ্যে আছি। আব্বু-আম্মু দুজনেরই পাসপোর্ট নেই। কী করব, তাও বুঝে উঠতে পারছি না।’

প্রায় তিন সপ্তাহ আগে খোকার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
বিএনপি ও পরিবারের পক্ষ থেকে খোকার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জয়নিউজ/বিআর

The post সাবেক মেয়র খোকা আইসিইউতে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2C2wvXR

‘সরকার প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ’

https://ift.tt/2pnapN8

সরকার প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতারা। তারা বলেন, দেশে রেমিটেন্স পাঠনো এই শ্রমিকদের নিরাপত্তায় সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। প্রবাসী কল্যাণ সংস্থা ও দূতাবাসগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে না। এসকল অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিচার যদি হতো তাহলে শত শত গৃহশ্রমিককে আজ লাশ হয়ে ফিরতে হতো না।

শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নেতৃবৃন্দ এইসব কথা বলেন। সৌদি আরবে নারী গৃহশ্রমিক নির্যাতন-হত্যা বন্ধ ও প্রবাসী নারীশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো। সংগঠনের সাধারণ সম্পাদক শম্পা বসুর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মহিলা ফোরাম এর ঢাকা নগর শাখার সদস্য রুখসানা আফরোজ আশা, নারীনেত্রী প্রীতিলতা, ঢাকা নগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি মুক্তা বাড়ৈ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জুলফিকার আলী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় ।

বক্তারা বলেন, সৌদি আরবে অমানুষিক নির্যাতনে নাজমা বেগম (৪০) নামে মানিকগঞ্জের এক নারী শ্রমিক মৃত্যুবরণ করেন। মৃত্যুর ১ মাস ২৪ দিন পর গত ২৪ অক্টোবর দেশে আসে নাজমা বেগমের মৃতদেহ। সংসারে স্বচ্ছলতা ফেরাতে ১০ মাস আগে মো. সিদ্দিক নামের এক দালালের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা খরচ করে সৌদি আরবে পাড়ি জমান নাজমা। সেখানে তাকে একটি হাসপাতালের পরিছন্নতাকর্মীর কাজ দেওয়ার কথা থাকলেও তাকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু যে বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন সেখানে শুরু থেকেই চরম নির্যাতনের সম্মুখীন হন নাজমা। বাড়ির মালিকের ছেলে তাকে যৌন নির্যাতন করতেন। কথা না শুনলে বেধড়ক মারপিটও করা হতো তাকে। এমনকি ওই বাড়ির অন্যান্যরাও সুযোগ পেলেই তার ওপর পাশবিক অত্যাচার চালাতেন। মৃত্যুর দু’দিন আগেও নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য স্বজনদের কাছে আকুতি জানান নাজমা। কিন্তু অর্থাভাবে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তিনি নির্যাতনের কথা জানিয়ে সৌদি আরবের বাংলাদেশী দূতাবাসে ফোনও করেছিলেন; কিন্তু তাকে কেউ সহযোগিতা তো করেইনি উল্টা গালিগালাজ করেছে। এভাবে গত দশমাসে সৌদিসহ বিভিন্ন দেশ থেকে লাশ হয়ে ফিরেছেন ১১৯ নারী গৃহকর্মী।

বক্তারা আরো বলেন, নির্যাতনের অভিযোগে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সৌদিতে গৃহকর্মী পাঠানো বন্ধ করে দিলে ২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। এরপর থেকে গত জুলাই মাস পর্যন্ত ৩ লাখ নারী কর্মী গেছেন সৌদি আরবে। দুই বছরের চুক্তিতে যাওয়া নারী গৃহকর্মীরা মাসে বেতন পান বাংলাদেশী টাকায় মাত্র ১৭ হাজার টাকা। চুক্তি অনুযায়ী গৃহকর্মীদের বিনা খরচে সৌদি আরব যাওয়ার কথা। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই ১০ হাজার থেকে ১ লাখ টাকা লেগে যায় সৌদি আরব যেতে। নির্যাতনের শিকার হয়ে এইবছর জানুয়ারি থেকে আগস্ট এই ৮ মাসে দেশে পিরেছেন ৮৫০জন নারী। এর মধ্যে আগস্ট মাসে একদিনেই ফিরেছেন ১০৯জন। তাদের অনেকে সেখানে শারীরিক-মানসিক ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন। গত বছর ফিরেছেন ১হাজার ৩৫৩জন নারী। ফেরত আসা নারীশ্রমিকদের তথ্য মতে প্রবাসী নারী শ্রমিকের ৬১% শারীরিক নির্যাতন, ১৪% যৌন নিপীড়ন, ৫২% দীর্ঘশ্রম, নির্যাতনজনিত অসুস্থতা ৬৩%, ৮৬% বেতন পান।

সমাবেশ থেকে নাজমা হত্যার বিচার দাবি করা হয়। এই হত্যার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের বিচারের আওতায় আনতে সরকারকে অবিলম্বে কূটনৈতিক ও আইনী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানানো হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জয়নিউজ/পার্থ/পিডি

The post ‘সরকার প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34j9Wdr

Thursday, October 31, 2019

ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

https://ift.tt/2otShR0

বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তার সম্পদ ক্রোক করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

ফালুর জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- রেজা প্রপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।

জানা গেছে, ৩০ অক্টোবর (বুধবার) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ফালুর সম্পদ ক্রোকের আবেদন করেন আদালতে। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন ওই আবেদন মঞ্জুর করায় দুদক ফালুর সম্পদ ক্রোকের উদ্যোগ নেয়।

জয়নিউজ/বিআর

The post ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JyS863

Tuesday, October 29, 2019

সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলাকে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের উর্দ্ধে রাখার আহ্বান জানিয়ে বিবৃতি

https://ift.tt/2MQXFak

সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলাকে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের উর্দ্ধে রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেনে আওয়ামী লীগের চট্টগ্রামের ৩ সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা।

বিবৃতিদাতারা হলেন, আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত ২৭ অক্টোবর চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসের অন্যতম সুশৃঙ্খল ৬ (ছয়) সাংগঠনিক জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপিসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ, উত্তর, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার তিন হাজার তৃণমূল সংগঠক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, সভার আগে চট্টগ্রাম সার্কিট হাউসে ২৬ অক্টোবর  চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, প্রতিনিধি সভার সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ এবং সভা পরিচালনা করবেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং মঞ্চে আসন গ্রহণ করবেন ঢাকা থেকে আগত সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রামের মাননীয় মন্ত্রীবর্গ, ৬ জেলার সংসদ সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ। প্রতিনিধি সভায় কারা কারা বক্তব্য দেবেন সেটাও নির্ধারণ করা হয় এবং সেই মতে সভা পরিচালিত হয়। প্রতিনিধি সভা সম-সাময়িক কালের মধ্যে সবচেয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমাপ্ত হওয়ায় উপস্থিত কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও তৃণমূল নেতৃবৃন্দ সকলেই প্রশংসা করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, এই সুন্দর অনুষ্ঠানকে কালিমালিপ্ত করার জন্য কিছু অপরিনামদর্শি ব্যক্তিরা সচেষ্ট রয়েছে। সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বিনষ্ঠ করার জন্য এই ধরনের তৎপরতাকে আমরা নিন্দা জানাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশব্যাপী শুদ্ধি অভিযান চলছে এমনতর সময়ে দলীয় শৃঙ্খলা ও স্বার্থ উদ্ধে রেখে সকলকে কাজ করার জন্য ৩ সাংগঠনিক জেলার নেতারা আহবান জানান।

জয়নিউজ/পিডি

 

The post সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলাকে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের উর্দ্ধে রাখার আহ্বান জানিয়ে বিবৃতি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NjQKFI

Sunday, October 27, 2019

শুদ্ধি অভিযানে বিএনপিও বাদ যাবে না: ওবায়দুল কাদের

https://ift.tt/31SN5no

বসন্তের কোকিলদের দলে না ভিড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মৌসুম শেষে তারা চলে যাবে। হাজার ভোল্টের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় নগরের দি কিং অব চিটাগাংয়ে এ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, মানুষের ভালোবাসা হারিয়ে ফেললে আওয়ামীলীগ আর বেঁচে থাকবে না। বঙ্গুবন্ধ নেই কিন্তু আওয়ামীলীগ আছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। দেশের উন্নয়ন অর্জনে ভূমিকা পালন করছে আওয়ামী লীগ।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেন পরবর্তী প্রজন্ম নিয়ে। যেই দেশ ছিলো ভিক্ষুকের দেশ সেই দেশ এখন এশিয়ার সবার শীর্ষে। ভারতসহ আশে পাশের অনেক দেশকে পিছিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। সব কিছু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কৃতিত্ব।

শেখ হাসিনার সৎ সাহস আছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭৫ পরবর্তী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শেখ হাসিনা। তিনি দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। অপরাধী যেই হোক না কেন কাউকেই তিনি ছাড় দিচ্ছেন না। নিজের দলকেও ছাড়েননি। আমরা লোক দেখানো বিচার করছি না।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থনে আছেন। শুধু আওয়ামী লীগ না বিএমপি নেতাদের অবৈধ সম্পত্তি ও অর্জনের খবর দেওয়া হচ্ছে। সময় হলে ব্যবস্থা নেওয়া হবে। সব অপরাধী ধরা পরবে। অপরাধ যারা করেন সাবধান হয়ে যান। শেখ হাসিনার একশন ডাইরেক্ট একশন।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য দীপংকর তালুকদার এমপি এবং নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জয়নিউজ/হিমেল

The post শুদ্ধি অভিযানে বিএনপিও বাদ যাবে না: ওবায়দুল কাদের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2p7MyRu

Friday, October 25, 2019

খালেদার সঙ্গে দেখা করতে গেলেন স্বজনরা

https://ift.tt/32QfETS

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার স্বজনরা।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খালেদার স্বজনরা বিএসএমএমইউ হাসপাতালে দেখতে যান।

স্বজনদের মধ্যে রয়েছেন-বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন।

জয়নিউজ/বিআর

The post খালেদার সঙ্গে দেখা করতে গেলেন স্বজনরা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33X4lcw

খালেদা জেলে, তারেক লন্ডনে: বিএনপির সম্মেলন কবে?

https://ift.tt/2BJH7dT

দুর্নীতি মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। এ অবস্থায় বিএনপির সপ্তম কাউন্সিল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।

এদিকে দলের গঠনতন্ত্রের ১১ (চ) ধারায় বলা হয়েছে- প্রতি ছয় মাসে অন্তত একবার জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনবোধে যে কোনো সময় কমিটির সভা চেয়ারম্যানের অনুমতিক্রমে ডাকা যেতে পারে। যে বছর জাতীয় কাউন্সিল হবে, সে বছর ছাড়া প্রতি বছর অন্তত একবার জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। কিন্তু গত তিনবছরে একবার মাত্র সভা অনুষ্ঠিত হয়েছে।

২০১৬ সালের ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর সাড়ে চার মাস পর দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান আর নির্বাহী কর্মকর্তা ও সদস্য নিয়ে প্রায় ৫৯৪ সদস্যের বিশাল কমিটি করে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।

এতে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে বিএনপিতে। যেকোনো সিদ্ধান্ত নিতে লন্ডনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এছাড়া সিনিয়র নেতাদের মধ্যে গ্রুপিং প্রকট আকার ধারণ করছে। ফলে সামনের সম্মেলন এবং মাঠে আন্দোলন সংগ্রাম নিয়ে সফল হতে পারছে না দলটি এমনটি মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন , দলে শুদ্ধি অভিযান পরিচালনা করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। নিষ্ফ্ক্রিয়দের তালিকা করে বাদ দিয়ে দুঃসময়ের ত্যাগী ও যোগ্য নেতাদের নির্বাহী কমিটিতে জায়গা দেওয়া উচিত। নইলে চলমান সরকারবিরোধী আন্দোলন হোঁচট খাবে। দলও চরম ক্ষতিগ্রস্ত হবে। সরকারবিরোধী আন্দোলনের অনেক সুযোগ থাকলেও বার বার সেটি কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছে, সারাদেশের বিএনপির বিভিন্ন জেলা কমিটিগুলো গঠন করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে সম্মেলনের জন্য। এছাড়া অঙ্গসংগঠনগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের একটি অংশ সম্মেলন চান না। এতে করে দলের মধ্যে অন্তঃকোন্দল বাড়বে বলে মনে করেন সেসব নেতারা। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান কি সিদ্ধান্ত দিচ্ছেন এর উপরই নির্ভর করবে বিএনপির কাউন্সিল হবে কি হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জয়নিউজকে বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করার যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা থাকার পরও বিএনপি আন্দোলন করতে পারছে না। কারণ দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কমিটি করা যায়নি। অঙ্গসংড়ঠনগুলোতেও একই অবস্থা। ম্যাডাম (খালেদা জিয়া) বাইরে থাকাকালে নিয়মিত অফিস করতেন। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিতেন। কিন্তু এখন কে সিদ্ধান্ত দিবে?

বিএনপি নেতারা আরো বলেন, সিনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তারা সবাই কোনো বিষয়ে একটি সিদ্ধান্তে  আসতে পারছেন না। এর ফলে তারেক রহমানের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জয়নিউজকে বলেন, দলের নেতারা বেশি কমিটি করেন। কিন্তু কেউ সংগঠন করেন না। কমিটি মানেই সংগঠন না। আর নেতৃত্বের যেখানে দুর্বলতা দেখা হয়, সেখানে বহুজনের কমিটি হয়। কমিটিতে যখন যুগ্ম আহ্বায়কের সংখ্যা বেশি থাকে তখনই বুঝতে হবে, কেউ কাউকে মানেন না। তার মানে অঙ্গীকারের অভাব। সংগঠনের চেয়ে নিজেকে সবাই বড় মাপের নেতা মনে করেন। দলের উপদেষ্টা-সম্পাদক বেশি, কর্ম সম্পাদকটা একটু কম।

তবে বিএনপির নেতাকর্মীরা জানান, দলের কেন্দ্রীয় কমিটির সিংহভাগ নেতাই নিষ্ফ্ক্রিয়। বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকরা কোনো কাজই করছেন না। কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে হাজিরা দিয়েই অনেকে নিজের দায়িত্ব পালন করছেন। আর বেশিরভাগ নেতাই পদ-পদবি ভাগিয়েই চুপচাপ।

দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাস অন্তর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হলে এসব নেতার কার্যক্রম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যেত। তাদের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা সম্ভব হতো। কিন্তু এখন দল পরিচালনা হচ্ছে শুধু গুটিকয়েক নেতার শ্রম, মেধা আর আন্তরিকতার ওপর ভর করে। এভাবে বেশিদূর যাওয়া যায় না। তাই বিএনপির নির্বাহী কমিটির সভা আয়োজনের দাবি ক্রমশই প্রবল হচ্ছে। দলীয় ফোরামের ভেতরে ও বাইরে এ বিষয়ে কথা বলছেন অনেকে।

জয়নিউজ/পিডি

The post খালেদা জেলে, তারেক লন্ডনে: বিএনপির সম্মেলন কবে? appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Jnl80D

Wednesday, October 23, 2019

হুইপ শামসুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

https://ift.tt/2Pcy8Kr
হুইপ শামসুল

ক্যাসিনো কাণ্ডে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে পটিয়া আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে। অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ চিঠি পাঠান।

আরও পুড়ন: ক্যাসিনো কাণ্ডে যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

জয়নিউজ/এসআই

The post হুইপ শামসুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JdUt6g

ক্যাসিনো কাণ্ডে যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

https://ift.tt/31HP262
দুদক

ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে।

সূত্র জানায়, দুদকের এ সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ চিঠি পাঠিয়েছেন।

যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া কয়েকজনের পাশাপাশি অনুসন্ধান চলমান থাকা ব্যক্তিদের নামও রয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

বিশ্বস্ত সূত্রে দুদক জেনেছে, অভিযোগসংশ্লিষ্টরা দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাই তারা যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যাদের দেওয়া হয়েছে, ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, চট্টগ্রামের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। গ্রেপ্তার হওয়া কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম, মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূইয়া, মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভূঁইয়া, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সম্রাটের সহযোগী এনামুল হক আরমান, কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম (ফিরোজ), অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান এবং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান।

এছাড়াও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়া, কেন্দ্রীয় যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী কাজী আনিছুর রহমান ও তার স্ত্রী সুমি রহমান, লোকমান হোসেন ভূঁইয়ার স্ত্রী নাবিলা লোকমান, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই, ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিদেশযাত্রা।

তাছাড়া এনামুল হকের সহযোগী ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ (আজাদ রহমান), রাজধানীর কাকরাইলের জাকির এন্টারপ্রাইজের মালিক মো. জাকির হোসেন ও সেগুনবাগিচার শফিক এন্টারপ্রাইজের মালিক মো. শফিকুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদক জানায়, অনুসন্ধানে যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যাবে তাদের সবারই বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। আগামী কয়েক দিনে নিষেধাজ্ঞার আওতায় আসবেন আরও অনেকে।

গত ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো কাণ্ডে জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের অনুসন্ধান দল গঠন করে। পরে আরও দুজনকে দলে যুক্ত করা হয়। অনুসন্ধান দলের সদস্যরা গণমাধ্যমে আসা বিভিন্ন ব্যক্তির নাম যাচাই-বাছাই করে একটি প্রাথমিক তালিকা তৈরি করে। সংস্থার গোয়েন্দা শাখার পক্ষ থেকে এসব তথ্য যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি র‍্যাব ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানেরা দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেন। সেসব তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে সোমবার জিকে শামীম ও খালিদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক দল।

বুধবার আরো দুটি মামলা হয়েছে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়ার বিরুদ্ধে। কাল বৃহস্পতিবার আরো মামলা হতে পারে বলে জানায় দুদক।

জয়নিউজ/এসআই

The post ক্যাসিনো কাণ্ডে যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qvWcgO

ক্যাসিনোকাণ্ড: এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি

https://ift.tt/33ZjWsl

ক্যাসিনোকাণ্ডে এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ধানমন্ডি ২৭ নম্বরে হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আমি অলরেডি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে কথা বলেছি। নেত্রীর নির্দেশনা আমি তাকে জানিয়েছি।

ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, সম্মেলনের বিষয়টা আপনারা প্রস্তুতি নিতে থাকেন, আমি নেত্রীর সঙ্গে আলাপ করে আপনাদের জানিয়ে দেব। এখানে একটা বিষয় আছে নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের চিন্তা-ভাবনা করছে। কাজেই সিটি কর্পোরেশন নির্বাচন সেটা বিচার করল আর বেশি দিন বাকি নেই। নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে আসেন মোল্লা কাওসার। ইতোমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কাওসারসহ স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করেছে।

জয়নিউজ/পিডি

The post ক্যাসিনোকাণ্ড: এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35SfRId

Sunday, October 20, 2019

ওয়াগ্গা আ’লীগ: সভাপতি চিরঞ্জিত, সম্পাদক অমল

https://ift.tt/31xJF9o

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি হিসেবে (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান  চিরঞ্জিত তনচংগ্যা। এ কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমল কান্তি দে।

শনিবার (১৯ অক্টোবর) ওয়াগ্গা ইউপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগের সদ্যবিদায়ী সভাপতি ছিদ্দিক আহমেদ সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।

এছাড় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলীল ও বিএম তনচংগ্যা।

সম্মেলনে ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন বিগত কমিটির সাধারণ সম্পাদক চিরঞ্জিত তনচংগ্যা। পরে কাউন্সিলরদের ভোটে ওয়াগ্গা ইউপি আ’লীগের যুগ্ম সম্পাদক মো. শাহ আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অংছা প্রু মারমাকে হারিয়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন আমল কান্তি দে।

জয়নিউজ/লাভলু/পিডি

 

The post ওয়াগ্গা আ’লীগ: সভাপতি চিরঞ্জিত, সম্পাদক অমল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2W7pBKh

বিকেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত যুবলীগ নেতাদের

https://ift.tt/31zqgVz

সপ্তম জাতীয় কংগ্রেস আয়োজন নিয়ে আওয়ামী যুবলীগ নেতাদের সঙ্গে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২৬ প্রেসিডিয়াম সদস্য, ৯ সাংগঠনিক সম্পাদক ও ৫ যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪০ জনের তালিকা গণভবনে পাঠানো হয়েছে। তবে এই তালিকা থেকে নেই সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওন। এর বাইরে কারও বিষয়ে আপত্তি আসলে ওই নেতা গণভবনে ঢুকতে পারবেন না।

সংগঠনটির অপর এক নেতা বলেন, চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দিয়ে প্রেসিডিয়ামের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হতে পারে কংগ্রেস সম্পন্ন করার জন্য। বয়স সীমা নির্ধারণের একটা দাবি আছে। এইগুলোই মূলত আলোচনা হবে।

জয়নিউজ/পিডি

 

The post বিকেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত যুবলীগ নেতাদের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2P4pKwy