Showing posts with label খুন. Show all posts
Showing posts with label খুন. Show all posts

Saturday, November 16, 2019

ভাতিজাদের মারধরে দিনমজুর চাচা খুন

https://ift.tt/2q96cNu

বোয়ালখালীতে ভাতিজাদের মারধরে মো. বাদশা (৪৫) নামের এক দিনমজুর খুন হয়েছেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পোপাদিয়া আকুবদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা আকুবদন্ডী গ্রামের হোসেন ফকির বাড়ির মৃত আবদুস সালামের ছেলে।

নিহতের বোন হোসনে আরা বেগম জয়নিউজকে বলেন, সকাল ১১টার দিকে ভাতিজা বখতেয়ার (৩০), মিজান (২৫) ও ভাইঝি ফেরদৌস বেগমের সঙ্গে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝগড়া বাঁধে। এসময় মো. বাদশা ভাতিজাদের ঝগড়া না করতে নিষেধ করলে তারা বাদশার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারধরে বাদশা নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আক্তার জয়নিউজকে বলেন, বাদশা নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে দেখে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানায়, বাদশারা তিন ভাই ও দুই বোন। তাদের মধ্যে হোসনে আরা বেগম বাপের বাড়িতে ভাইদের সঙ্গে বসবাস করেন।
থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জয়নিউজকে ববলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে বাদশার মরদেহ উদ্ধার করেছে। দায়ীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

জয়নিউজ/শাহীনুর/বিআর

The post ভাতিজাদের মারধরে দিনমজুর চাচা খুন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Oh155J

Thursday, November 07, 2019

পটিয়ায় লেগুনা চালক খুন

https://ift.tt/2NMMS0a

পটিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবদুল গফুর (৩৮) নামে এক লেগুনা চালক খুন হযেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে পৌর এলাকার কাট্টল বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আবদুল গফুর পটিয়া পৌর সদরের ৭নম্বর ওয়ার্ড বাহুলি এলাকার বাসিন্দা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দীন বলেন, কাট্টাল বাড়ি এলাকা থেকে আবদুল গফুর নামে এক লেগুনা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পু্লিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post পটিয়ায় লেগুনা চালক খুন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CnXyNi

Monday, November 04, 2019

পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ১

https://ift.tt/2NGEVtv

নগরের খুলশীর আমবাগান এলাকায় এক যুবককে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খুনের অভিযোগে মো. সোহেল (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সকালে ঢাকার মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, আমবাগান এলাকায় পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নাহিদ নামে এক যুবকে খুন করে ঢাকায় পালিয়ে যায় সোহেল। চট্টগ্রামে তাকে না পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল ঢাকায় যায়। সকালে মালিবাগে রাস্তা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

সোহেল পেশায় অটো রিকশার মিস্ত্রি। তার বাসায় আমবাগান এলাকায়।

প্রসঙ্গত, আমবাগান এলাকায় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে রোববার (৩ নভেম্বর) রাতে খুন হন ১৯ বছর বয়সী নাহিদ।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ১ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NbWKkQ

Wednesday, October 23, 2019

রাঙামাটিতে বিএনপি নেতা খুন

https://ift.tt/33SYe97

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়িতে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দীপুময় তালুকদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে ঘিলাছড়ির জিরো মাইল এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দ্বীপময় তালুকদার ঘিলাছড়ি মৌজার প্রধান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তাকে খুনের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতের পরিবারের অভিযোগ, দীপুময় তালুকদারকে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে একদল সন্ত্রাসী বাড়ি ফেরার পথে রাস্তা থেকে অপহরণ করে। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল  বা কেন হত্যা করা হলো এসব বিষয়ে তারা কিছুই জানেন না।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ জানান, বুধবার সকালে ঘিলাছড়ির জিরো মাইল নামক এলাকায় দীপুময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হবে।

জয়নিউজ/পিডি

 

The post রাঙামাটিতে বিএনপি নেতা খুন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2W5RuSI

Wednesday, October 16, 2019

নিজ ছেলেকে খুন করলেন মা!

https://ift.tt/2BczcWr

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে কাউছার নামের ৭ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করার ঘটনায় তার মা স্বপ্নাকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে শিশুর বাবা রাসেল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে তার মা স্বপ্নাকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেন পুলিশ।

এদিকে শিশুর মা স্বপ্না বেগম নিজ সন্তান কাউছারকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়ে তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া।

তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে ৭ বছরের শিশুসন্তান কাউছার মায়ের কাছে ১০ টাকা চাইলে মা স্বপ্না বেগম তাকে মারধর করে এক পর্যায়ে গলাটিপে হত্যা করে। পরে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করছে বলে এলাকায় প্রচারণা চালায় সে। কিছুক্ষণ পর কাউছার মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন স্বপ্না।

এর আগেও স্বপ্নার বাবার বাড়িতে আরেকটি সন্তান রহস্যজনক কারণে মারা যান বলে জানান প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post নিজ ছেলেকে খুন করলেন মা! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Mibw9p