Showing posts with label জাপান. Show all posts
Showing posts with label জাপান. Show all posts

Thursday, October 31, 2019

জাপানে ৫শ বছরের পুরোনো প্রাসাদ পুড়ে ছাই

https://ift.tt/349osoa

জাপানে ৫শ বছরের পুরোনো শুরি প্রাসাদের মূল কাঠামো আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে অবস্থিত এ প্রাচীন প্রাসাদটি।

পুরোনো ওই প্রাসাদটিতে আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, ৫শ বছর আগে রুকিউ রাজবংশের সময়ে কাঠের এই প্রাসাদটি নির্মাণ করা হয়। ১৯৩৩ সালে প্রাসাদটিকে জাপানের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই প্রাসাদটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর প্রাসাদটি স্থাপনাটি পুণরায় নির্মাণ করা হয়। এবার নতুনভাবে সংস্করণ করা প্রাসাদটিও আগুনে ধ্বংস হয়ে গেল।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই প্রাসাদের প্রধান ভবনের পাশাপাশি উত্তর এবং দক্ষিণের কাঠামোও পুড়ে ছাই হয়ে গেছে।

জয়নিউজ/পিডি

 

The post জাপানে ৫শ বছরের পুরোনো প্রাসাদ পুড়ে ছাই appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2q2DgWR

Saturday, October 26, 2019

জাপানে বন্যা ও ভূমিধসে নিহত ১০

https://ift.tt/36b8zj0

জাপানে টানা বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টিপাতে পূর্ব ও উত্তরপূর্বের দুটি অঞ্চল চিবা ও ফুকুশিমার জলমগ্ন এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে।

কোনো কোনো স্থানে অল্প কয়েক ঘণ্টার মধ্যেই এত বৃষ্টি হয়েছে যে তা সেসব এলাকার মাসিক গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। এরমধ্যে কেবল চিবার উশিকু শহরেই ১২ ঘণ্টায় ২৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

টাইফুন হাগিবিসে লণ্ডভণ্ড মধ্য ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টির পাশাপাশি আরও বন্যা ও ভূমিধস হতে পারে বলেও কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

শক্তিশালী টাইফুন হাগিবিসে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ ৭ জন, আহত তিন শতাধিক।

জয়নিউজ/বিআর

The post জাপানে বন্যা ও ভূমিধসে নিহত ১০ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31Ojifu