Showing posts with label খাগড়াছড়ি. Show all posts
Showing posts with label খাগড়াছড়ি. Show all posts

Monday, November 04, 2019

খাগড়াছড়িতে অনুমোদন ছাড়াই ইটভাটা, ব্যাহত ফসলের উৎপাদন

https://ift.tt/32i4q9r

খাগড়াছড়িতে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই ঘনবসতি এলাকা ও ফসলি জমিতে একের পর এক গড়ে উঠেছে ৪৩টি ইটভাটা।

জানা যায়, পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না নিয়ে এই ইটভাটাগুলোর জন্য পাহাড় ও ফসলী জমিসহ বিভিন্ন স্থান থেকে মাটি কেটে ইট তৈরির কাজ চলছে।
এলাকাবাসী জানান, ইটভাটার কালো ধোঁয়ার কারণে আশপাশের ফসলি জমির উৎপাদন এবং ফলদ গাছের ফলন কমে গেছে। ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা কমে যাচ্ছে।

পরিবেশ রক্ষা আন্দোলনকারীদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমি ও ঘনবসতি এলাকায় গড়ে উঠছে ইটভাটা।

এদিকে গুইমারা উপজেলায় পাঁচটি ইটভাটা রয়েছে তার মধ্যে দুটি নতুন এবং তিনটি পুরাতন। নতুন ইটভাটাগুলোতে পাহাড় কেটে ইট তৈরির জন্য মাটি সংরক্ষণ করা হচ্ছে। নতুন ইটভাটারগুলোর মধ্যে একটি হলো সিন্দুকছড়ি আর দ্বিতীয়টি হলো চিংলি পাড়া এলাকায়।

অন্যদিকে, গুইমারার আমতলী পাড়ায় দুটি, বাইল্যাছড়িতে একটি এবং অন্য উপজেলায় ৩৮টি ইটভাটা রয়েছে।

জেলা ও উপজেলা ইটভাটার মালিক সমিতির মাধ্যমে এসব ইটভাটাগুলো নিয়ন্ত্রন করে। এসব ইটভাটাগুলো পরিচালনার জন্য অবৈধ লেনদেনের মাধ্যমে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে অবৈধভাবে ইট পোড়ানোর কাজ করে থাকে।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জয়নিউজকে বলেন, আমি নতুন এসেছি ইটভাটার পরিসংখ্যান আমার জানা নেয়। তবে ইটভাটাগুলোর বৈধ কোনো কাগজপত্র আছে কি-না তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/শ্যামল/বিআর

The post খাগড়াছড়িতে অনুমোদন ছাড়াই ইটভাটা, ব্যাহত ফসলের উৎপাদন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Nbz5ky

খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

https://ift.tt/2NDlvpb

খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাউন হলের সামনে এই সম্মেলন শুরু হয়।

এতে প্রধান অতিথি  ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আজমের সঞ্চালনায় এ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে।

সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশনেত্রী যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে তারই ধারাবাহিকতা অনুসরণ করতে হবে। যাতে করে দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়ানোর সুযোগ করে দিতে পারি। কাউন্সিল শেষে নতুন কমিটিকে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

প্রথম অধিবেশন শেষে দলীয় কাউন্সিলে ৫টি ইউনিয়ন কমিটি ও ১৫জন উপদেষ্টাসহ সদর উপজেলা আওয়ামী লীগের মোট ২৩৭ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

জয়নিউজ/জাফর/পিডি

 

The post খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NECIhT

Tuesday, October 29, 2019

খাগড়াছড়ি চাইন্দা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন

https://ift.tt/2MTecKY

খাগড়াছড়ির গঞ্জপাড়ায় চাইন্দা বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় কঠিন চীবর দানোৎসব উদযাপিত হচ্ছে। তিন মাসের বর্ষাবাস (উপোস) শেষে নানা ধর্মীয় এ কঠিন চীবর দানোৎসব পালন করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে চাইন্দা বৌদ্ধ বিহারে বুদ্ধ পুজা,পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান,হাজার বাতি দান ও ধর্ম দেশনার মধ্য দিয়ে শুরু হয় কঠিন চীবর দানোৎসব। বিকেলে অনুষ্ঠানে ধর্মদেশনা দেবেন পানছড়ি অরণ্য কুটির বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু ভ্রম দত্ত মহাথের।

সকালে কঠিন চিবরদানোৎসব প্রথম পর্বে উপস্থিত ছিলেন, ভিক্ষু চাইরা মিজু, চাইন্দা বৌদ্ধা বিহার পরিচালনা কমিটির সভাপতি চাইথোয়াই মারমা,সাধারণ সম্পাদক মংথুই মারমা প্রমুখ।

জগতের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করে সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্জ্বলন,ফুল-ফল পুজা ও প্রার্থনা করে বৌদ্ধ ধর্মাবলম্বিরা ভান্তেকে ছোয়াইং প্রদান করে উৎসব পালনের মধ্য দিয়ে সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশে প্রদীপ (ফানুস) উড়ানোর ও হাজার প্রদীপ জ্বালিয়ে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করা হবে।

কঠিন চীবর দানোৎসব মুলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধানতম ধর্মীয় মাসোব্যাপী কর্মীয় অনুষ্ঠান। আষাঢ়ি পূর্ণিমার পর দিন থেকে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী ওয়া বা বর্ষাব্রত (উপোষ) পালনের ৩ মাস পর হয় প্রবরাণা পূর্ণিমা। তার পর থেকে বিহারে বিহারে শুরু কঠির চীবর দানোৎসব।

২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরী ও সেই সুতায় চীবর তৈরী করে সে চিবর ভান্তেদের উদ্দেশ্যে দায়ক-দায়িকারা উৎসর্গ (দান) করেন। এই কঠিন চীবর দানোৎসব মুলত উদ্দেশ্য একটাই বুদ্ধের সন্তুষ্টি অর্জন করা।

জয়নিউজ/জাফর/পিডি

 

The post খাগড়াছড়ি চাইন্দা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NnEAeS

Sunday, October 27, 2019

জেলা প্রশাসকের বিরুদ্ধে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন

https://ift.tt/2Potp8C

খাগড়াছড়িতে বাঙালিদের স্থায়ী বাসিন্দা সনদ না দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শাপলা চত্বরে খাগড়াছড়ি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন কায়েশে সঞ্চালনায় ও সভাপতি আসাদুল্লাহ আসাদ’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইঞ্জি. মো. আব্দুল মজিদ। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ।

এসময় বক্তারা বলেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস রাষ্ট্রের একজন প্রশাসনিক প্রতিনিধি। কিন্তু যারা এই পার্বত্য অঞ্চলকে সবসময় অশান্ত রাখতে বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের সাথে হাত মিলিয়ে খাগড়াছড়িতে অস্থির পরিবেশ সৃষ্টি করতে স্থায়ী সনদ প্রদান কার্যক্রম বন্ধ রেখেছেন। সেইসঙ্গে বাঙালি ক্রেতাদের ভূমি ক্রয়ের বিষয়টিকে জটিল করেছেন। যার জন্য হয়রানির স্বীকার হচ্ছেন নিরীহ বাঙালিরা।

এসময় অবিলম্বে এ সকল জটিলতা নিরসন করা না হলে পার্বত্য অঞ্চলের বাঙালিদের নিয়ে আগামী ৩১অক্টোবর (বৃহস্পতিবার) খাগড়াছড়ি ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।

এর আগে রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে।

জয়নিউজ/জাফর/পিডি

The post জেলা প্রশাসকের বিরুদ্ধে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MOYY9Q

Saturday, October 26, 2019

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

https://ift.tt/2JiOcXd

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভা, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে খাগড়াছড়ি পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মো. আহমার উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সুদর্শন দত্ত।

এসময় বক্তারা বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। সবধরনের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মূল করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন বক্তারা।

পরে পুলিশিং ডে উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ ও পুলিশ হেডকোয়ার্টাস থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং এক সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

জয়নিউজ/জাফর/বিআর

The post খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/347nk4v

Thursday, October 24, 2019

মুখ চেপে ধরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

https://ift.tt/33ZJ0Q0

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। ধর্ষিতা কিশোরী মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়ন হেডম্যানপাড়ার দিনমজুর মো. ইউনুছ মিয়ার মেয়ে।

এ অভিযোগে মো. আবু তাহের সর্দার প্রকাশ আবুল মিয়া (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেপ্তার মো. আবু তাহের উপজেলার বড়নাল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা।

ধর্ষিত বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জয়নিউজকে জানিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া।

জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে বাড়ির পাশে হেডম্যানপাড়া ছড়ায় গোসল করতে মো. আবু তাহের তাকে পাখি দেখানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাস্টারের বাড়ির পাশে টিউবওয়েলের গোড়ায় নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় ওই প্রতিবন্ধী কিশোরীর চিৎকারে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাস্টারের স্ত্রী ঘটনাস্থলে আসলে ধর্ষক মো. আবু তাহের পালিয়ে যায়।

ঘটনার সতত্য নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া জয়নিউজকে বলেন, ধর্ষিতা কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষক মো. আবু তাহেরকে বৃহস্পতিবার সকালের দিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আবু তাহের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

জয়নিউজ/সবুজ/এসআই

The post মুখ চেপে ধরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qILrYP

Tuesday, October 22, 2019

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

https://ift.tt/2ByeDnm

“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এই স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়িতে পালিত হলো জাতীয় নিরাপদ দিবস।

মঙ্গলবার(২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে জেলা শহরের টাউন হলের সামনে থেকে একটি র্যা লি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেG

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ রিয়াজুল করিমের সভাপতিত্বে ও খাগড়াছড়ি বিআরটিএ এর সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খাগরাছড়ি সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল।

শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘সময়ের চেয়ে জীবন মূল্যবান’ সড়ক দুর্ঘটনায় অকালে মূল্যবান জীবন ঝরে যাক তা কেউ চায় না। তাই সড়ককে নিরাপদ ও আরামদায়ক করার পাশাপাশি বিকল্প যানবাহনের টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তাহলে দুর্ঘটনা কমে যাবে। এসময় সাধারণ পথচারী এবং সকল চালকদের ট্রাফিক আইন মেনে চলারও আহবান জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, সহকারী পুলিশ সুপার গোলাম শাহ নেওয়াজ, সড়ক ও জনপদের উপ সহকারী প্রকৌশলী সবুজ চাকমা।

জয়নিউজ/জাফর/পিডি

The post খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33WRNCh

Friday, October 18, 2019

খাগড়াছড়িতে নানা আয়োজনে শুরু কঠিন চীবর দানোৎসব

https://ift.tt/32n7imq

পার্বত্য জেলা খাগড়াছড়িতে তিন মাসের বর্ষাবাস (উপোস) শেষে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে কঠিন চীবর দানোৎসব।

শুক্রবার (১৮ অক্টোবর) শতবর্ষী য়ংড বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনার মধ্যদিয়ে শুরু হয় কঠিন চীবর দানোৎসব।

সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল দিয়ে পূজার পাশাপাশি প্রার্থনা করেন। এসময় ভান্তেকে ছোয়াইং (খাবার) প্রদান করেন ভক্তরা।

সন্ধ্যায় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশে ফানুস উড়িয়ে এবং সহস্র প্রদীপ জ্বালিয়ে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করা হবে।

জয়নিউজ/সবুজ

The post খাগড়াছড়িতে নানা আয়োজনে শুরু কঠিন চীবর দানোৎসব appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2nVBgPs