Showing posts with label কাপ্তাই. Show all posts
Showing posts with label কাপ্তাই. Show all posts

Thursday, October 31, 2019

নদীতে ভাসমান অবস্থায় বিএফডিসি কর্মচারীর লাশ উদ্ধার

https://ift.tt/2JyGXKD

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপ-কেন্দ্রের কর্ম চারী তাপস কান্তি দত্ত (৫০) নামে একজনের  মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে রাইট ব্যাংক  এলাকার কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে নদীতে মরদেহ ভাসছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। পরে পুলিশ তাপসের  মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

এই উপ-কেন্দ্রের জুনিয়র রেফ্রিজারেশন অপারেটর তাপস কান্তি দত্ত (৫০) গত ২৭ অক্টোবর ১২ দিনের ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এরপর থেকেই নিখোঁজ তাপস নিখোঁজ রয়েছেন। তাপসের কোনো হদিস না পেয়ে ২৯ অক্টোবর তার স্ত্রী শিউলি দত্ত কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

জিডির সূত্র ধরে কাপ্তাই প্রজেক্ট পুলিশ বুধবার (৩০ অক্টোবর) তাপসকে খুঁজতে থাকে।  ওইদিন বিকেলে ফাঁড়ির টহল পুলিশ কাপ্তাই প্রজেক্ট ভেতরের হেলিপ্যাড এলাকার পাশের জঙ্গলে তাপসের পরিহিত লুঙ্গি, শার্ট ও একটি নীল রঙের স্যান্ডেল খুঁজে পেয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে  মানসিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

জয়নিউজ/লাভলু/পিডি

 

The post নদীতে ভাসমান অবস্থায় বিএফডিসি কর্মচারীর লাশ উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PzRQjw

Sunday, October 20, 2019

ওয়াগ্গা আ’লীগ: সভাপতি চিরঞ্জিত, সম্পাদক অমল

https://ift.tt/31xJF9o

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি হিসেবে (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান  চিরঞ্জিত তনচংগ্যা। এ কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমল কান্তি দে।

শনিবার (১৯ অক্টোবর) ওয়াগ্গা ইউপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগের সদ্যবিদায়ী সভাপতি ছিদ্দিক আহমেদ সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।

এছাড় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলীল ও বিএম তনচংগ্যা।

সম্মেলনে ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন বিগত কমিটির সাধারণ সম্পাদক চিরঞ্জিত তনচংগ্যা। পরে কাউন্সিলরদের ভোটে ওয়াগ্গা ইউপি আ’লীগের যুগ্ম সম্পাদক মো. শাহ আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অংছা প্রু মারমাকে হারিয়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন আমল কান্তি দে।

জয়নিউজ/লাভলু/পিডি

 

The post ওয়াগ্গা আ’লীগ: সভাপতি চিরঞ্জিত, সম্পাদক অমল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2W7pBKh

Tuesday, October 15, 2019

কাপ্তাইয়ে গাছে ঝুলন্ত পাওয়া গেল বিধবার লাশ

https://ift.tt/2IRJ9wq

কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সুইক্রাচিং মারমা (৩৫) নামে এক বিধবা নারীর লাশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে ঘটনাস্থল হতে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে, কাপ্তাইয়ের চিৎমরম দূর্গম আড়াছড়ি এলাকার তাইহ্লা পাড়ায়। সুইক্রাচিং একই এলাকার মৃত মংসুই প্রু মারমার স্ত্রী।

তবে অভিযোগ উঠেছে, এ ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে একটিপক্ষ। লাশ উদ্ধারের পর তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। শ্বাসরুদ্ধ করে কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিতে পারে বলে অনেকেই ধারণা করছেন।

তবে রহস্যজনক বিষয় হলো, বাড়িতে হামলার পর গভীর রাতে নদীর ধারে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেছে মর্মে খবর দিলেও, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই লাশটি নামিয়ে ফেলে স্থানীয়রা। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে বিধবা নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চত করে এমনটাই জানালেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন।

জয়নিউজ/নজরুল/বিআর

The post কাপ্তাইয়ে গাছে ঝুলন্ত পাওয়া গেল বিধবার লাশ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BbZeJ8