Showing posts with label ছবিঘর. Show all posts
Showing posts with label ছবিঘর. Show all posts

Saturday, November 16, 2019

আগুনে পুড়লো ১৪ লাখ টাকা

https://ift.tt/2XlQevC

নগরের চকবাজার মোড়ে কেয়ারির সামনে আগুন লেগে পুড়ে গেছে সদ্য কেনা  সিএনজি অটোরিকশা। এসময়  অটোরিকশাটি চকবাজার থেকে জামাল খানের দিকে আসছিলেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ৩০মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায়।

গাড়িটির বর্তমান মূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছেন মালিক । তবে এসময় কোনো হতাহত হয়নি।

The post আগুনে পুড়লো ১৪ লাখ টাকা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33TohO6

শুরু হলো আমন ধান কাটার উৎসব

https://ift.tt/33Oe99c

আমন ধানের সোঁদা গন্ধে ভরে উঠছে আবহমান গ্রামীণ জনপদ। শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব। আমন ধান ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা। তেমনি রাঙ্গুনিয়ার গুমাইবিল থেকে কৃষকেরা ধান কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে। ভালো ফলন হলেও তবে এবার ধানের ন্যায্য মূল্য নিয়ে হতাশায় দিন কাটাচ্ছে কৃষকরা। শুক্রবার বিকালে ছবিটি তুলেছেন বাচ্চু বড়ুয়া।

The post শুরু হলো আমন ধান কাটার উৎসব appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2KrLHlY

Wednesday, November 13, 2019

‘তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই ‘

https://ift.tt/32L4UoS

ছোড ছোড ঢেউ তুলি পানিত/লুসাই পাহাড় উত্তুন লামিয়ারে/যার গই কর্ণফুলি’। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা কর্ণফুলি নদীর কথা উঠলেই অনেকের মনে বেজে ওঠে এ বিখ্যাত গান। তবে দখল আর দূষণে নদীর সে আগের প্রমত্তা চেহেরা নেই। তবে এখনো চট্টগ্রাম নগরের সঙ্গে বিভিন্ন জায়গার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এ কর্ণফুলি নদী। এ নদীর মধ্যে দিয়ে প্রতিদিন সরগরম হয় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ের প্রাণকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জ। দখল-দূষণ কাটিয়ে কর্ণফুলি নদীর অলংকার শত শত জাহাজ-ট্রলার-নৌকা বহমান থাকুক আপন মহিমায়।

The post ‘তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই ‘ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NFRBSp

Monday, November 11, 2019

পুরানোকে নতুন করে বিক্রি

https://ift.tt/34Tstx9

বাকলিয়া এলাকায় অকেজো ও ব্যবহারকৃত পুরাতন প্লাস্টিক ও টিনের ড্রামকে পরিস্কার করে নতুন করে বিক্রি করছে।

নতুন ব্রিজ এলাকা থেকে ছবিটি তুলেছেন বাচ্চু বড়ুয়া।

The post পুরানোকে নতুন করে বিক্রি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2ND4j4y

Thursday, November 07, 2019

দেখা মিলল কলাবাদুড়ের

https://ift.tt/2CmFJhS

পৃথিবীর একমাত্র উড্ডয়ন ক্ষমতাসম্পন্ন স্তন্যপায়ী ২০ প্রজাতির বাদুড়ের মধ্যে একটি প্রজাতি হলো কলাবাদুড়।

আগে শহরে বিভিন্ন এলাকায় হরহামেশা কলাবাদুড়ের দেখা মিলত। তবে অপরিকল্পিত নগরায়নে গাছপালা ধ্বংস হওয়ায় এখন কলাবাদুড় দেখা যায় না বললেই চলে। নিশাচর এ প্রাণীর আবাসস্থল যদি সংরক্ষণ করা না হয় তাহলে অচিরেই এ প্রজাতি হারিয়ে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

কলাবাদুরের ছবি দুটি নগরের হালিশহর জেলেপাড়া থেকে তোলা।

জয়নিউজ/পিডি

 

 

The post দেখা মিলল কলাবাদুড়ের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NmDKAg

Sunday, November 03, 2019

নগরে টমেটো ক্ষেতে কৃষকদের ব্যস্ততা

https://ift.tt/2JJyPaq

বছরজুড়ে চাহিদা থাকা এক সবজি ‘টমেটো’। তবে এর পরিচিতি শীতকালীন সবজি হিসেবেই।

ভালো চাহিদা থাকায় দেশের বিভিন্ন স্থানে চাষ হয় টমেটো। কারণ এই সবজি চাষে মুনাফাটাও যে বেশ আসে।

গ্রামের পাশাপাশি এখন নগরেও বাড়ছে টমেটো চাষ। টমেটো ক্ষেতে কৃষকদের ব্যস্ততার ছবিগুলো হালিশহর থেকে তোলা।

জয়নিউজ

The post নগরে টমেটো ক্ষেতে কৃষকদের ব্যস্ততা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33bbaHx

Saturday, November 02, 2019

https://ift.tt/2qfhsaq

জীবনের ঝুঁকি নিয়ে মালবাহী গাড়ি চালাচ্ছেন গাড়িচালক। সড়কে ঘটছে অহরহ দুর্ঘটনা। তবুও নেই কারো মাথা ব্যথা। ছবিটি নোয়াপাড়া সড়ক থেকে তোলা।

The post appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NEd9Oi

Friday, November 01, 2019

চালকের পাশাপাশি দায়ী পুলিশও

https://ift.tt/2Ntn9JT

দুই পাশে বাস দাঁড়িয়ে থাকার এ দৃশ্যটি নগরের ব্যস্ততম অলংকার মোড়ের আলিফ সড়কের। এভাবে দুই পাশ দখলে থাকায় যানজট এখানকার নিয়মিত চিত্র।

স্থানীয়দের অভিযোগ, পুলিশকে মাসোয়ারা দিয়েই অবৈধভাবে রাস্তা দখল করে বাস রাখে চালকরা। তাই এখানে যানজটের জন্য চালকের পাশাপাশি সমান দায়ী অসাধু পুলিশরাও।

জয়নিউজ

The post চালকের পাশাপাশি দায়ী পুলিশও appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PCwd1Y

Thursday, October 31, 2019

রূপালি ইলিশে সাজছে ঘাট

https://ift.tt/2NpJPe9

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রাতেই বোট নিয়ে জেলেরা চলে যান গভীর সাগরে। সকাল থেকেই টুকরি ভর্তি করে একে একে ঘাটে ফিরতে শুরু করেছে জেলেদের বোট।

রোদের আলোয় ঝিকমিক করছে রূপালি ইলিশ। অনেকদিন পর এসেছে টাটকা ইলিশ, তাই হেমন্তের কাকডাকা ভোরে ঘাটে ভিড় করেন অনেক রসনাবিলাসী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে নগরের ফিশারিঘাট এলাকা থেকে তোলা ছবি।

The post রূপালি ইলিশে সাজছে ঘাট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/326zr0l

Monday, October 28, 2019

সাতসকালে শিশিরের খেলা

https://ift.tt/2NfKmiN

ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ষড়ঋতুর এ দেশে শীতের আমেজটাই আলাদা। বাংলা বর্ষপঞ্জিতে কার্তিকের পর অগ্রহায়ণ পেরিয়েই আসে শীত। পৌষ-মাঘ শীতকাল হলেও এবার মধ্য-কার্তিকেই সাতসকালে অনুভূত হচ্ছে শীত।

সকালে সাদা কুয়াশার ভেলা, ধানের শীষে শিশিরের খেলা- সবকিছুই যেন জানান দিচ্ছে আসছে শীত।

শিশিরভেজা ধানগাছের ছবিগুলো ২৬ অক্টোবর সকালে নগরের হালিশহর থেকে তুলেছেন বাচ্চু বড়ুয়া।

The post সাতসকালে শিশিরের খেলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Ps9hlN

Sunday, October 27, 2019

শীত আসছে, তবে দেখা নেই সেই দৃশ্যের

https://ift.tt/2pVnOf4

চট্টগ্রামের মানুষদের প্রিয় খাবারের একটি শুঁটকি। এই চাহিদার জন্যই কর্ণফুলী নদীর পাড়ে গড়ে উঠে একের পর এক শুঁটকি পল্লী।

তবে হালে হারিয়ে গেছে শুঁটকি পল্লীর জৌলুস। নদীর তীরে উন্নয়নকাজ চলায় বিলীন হয়ে গেছে একের পর এক শুঁটকি পল্লী।

আগে শীত এলেই কর্ণফুলী নদীর পাড়জুড়ে দেখা যেত মাচান আর মাচান। এসব মাচানের কোনোটিতে লইট্যা, আবার কোনোটিতে শুকানো হতো ছুরি শুঁটকি। সে এক অন্যরকম দৃশ্য।

ঋতুর পরিবর্তনে আবার আসছে শীত। তবে আগের সেই দৃশ্য কর্ণফুলী নদীপাড়ে নেই। হাতেগোনা কিছু শ্রমিককে দেখা গেল শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় কাটাতে।

জয়নিউজ

The post শীত আসছে, তবে দেখা নেই সেই দৃশ্যের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Wn9mIX

Saturday, October 26, 2019

এ কোন কর্ণফুলী?

https://ift.tt/3631Ozr

কর্ণফুলী নদী নিয়ে রয়েছে অনেক কবিতা ও গান। রয়েছে কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের উপন্যাস ‘কর্ণফুলী’।

কবিতা ও গানের সেই কর্ণফুলী এখন খুঁজে পাওয়া কঠিন। ভয়াবহ দূষণে হারিয়ে যাচ্ছে কর্ণফুলীর রূপসৌন্দর্য। অথচ এই নদী ঘিরেই গড়ে উঠেছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর।

দূষণে কালচে হয়ে যাওয়া কর্ণফুলী নদীর ছবিটি নগরের চাক্তাইয়ের ভেড়া মার্কেট এলাকা থেকে তোলা।

জয়নিউজ

The post এ কোন কর্ণফুলী? appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JpLZsS

Friday, October 25, 2019

বরফ নিয়ে ব্যস্ততা

https://ift.tt/2ogMnCR

আর মাত্র চারদিন পর শেষ হবে নিষেধাজ্ঞা। ৩০ অক্টোবর থেকে মাছ ধরতে ফের সাগর পাড়ি দিবেন জেলেরা।

এর আগে মাছ ধরতে গিয়ে বরফের সংকটে ভুগতে হয়েছিল জেলেদের। এ কারণে জালে প্রচুর মাছ উঠলেও সব মাছ সংরক্ষণ করা সম্ভব হয়নি।

সংকটের কথা মাথায় রেখেই এবার আগেভাগে মজুদ করা হচ্ছে বরফ। শ্রমিকদের বোটে বরফ তোলার ছবি দুটি নগরের ফিশারিঘাট থেকে তোলা।

জয়নিউজ

The post বরফ নিয়ে ব্যস্ততা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2N4L5mA

Thursday, October 24, 2019

সত্যিই সবুজ

https://ift.tt/32OaB6A

যান্ত্রিক নগরে স্বস্তি দিতে ৮ অক্টোবর বায়েজিদে যাত্রা শুরু করে এটি। ব্যস্ত নগরবাসীকে সবুজের ছোঁয়ায় সতেজ করাই এর মূল উদ্দেশ্য। এর নামটাও বেশ সুন্দর- ‘বায়েজিদ সবুজ উদ্যান’।

নামের সঙ্গে বাস্তবতার মিলও খুঁজে পাওয়া গেল ক্যামেরার ক্লিকে। উপর থেকে তোলা ছবিতে দেখা মিলল শুধু সবুজ আর সবুজ।

The post সত্যিই সবুজ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32J0e3R

Wednesday, October 23, 2019

ওয়াসার উদাসীনতার উদাহরণ

https://ift.tt/32D57LC

নগরজুড়ে উন্নয়নকাজ করছে ওয়াসা। তবে অনেক গুরুত্বপূর্ণ সড়কে কাজ শুরু করে দ্রুত শেষ না করা কিংবা অর্ধাবস্থায় ফেলে রাখার অভিযোগ রয়েছে ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এর একটি উদাহরণ হতে পারে নগরের মাঝিরঘাটের পুরাতন কাস্টমস রোড। ব্যস্ত এ সড়কটিতে ওয়াসার কাজ অর্ধাবস্থায় পড়ে আছে এক মাসেরও বেশি সময় ধরে।

The post ওয়াসার উদাসীনতার উদাহরণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31FP3r6

Tuesday, October 22, 2019

ঝুঁকি নিয়েই এপাড়-ওপাড়

https://ift.tt/2qAL6r5

নগরের ব্যস্ত এলাকার একটি লালখানবাজার। সকাল-সন্ধ্যা সবসময় লোকসমাগম থাকে এখানে। কিন্তু গুরুত্বপূর্ণ এই মোড়েই নেই ফুটওভার ব্রিজ। তাই প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই মোড়ের এপাড় থেকে ওপাড় যান সাধারণ পথচারীসহ স্কুলশিক্ষার্থীরা।

The post ঝুঁকি নিয়েই এপাড়-ওপাড় appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33NQDc3

Monday, October 21, 2019

কম দামে চোরাই মুঠোফোন!

https://ift.tt/2MX08ir

চট্টগ্রাম রেল স্টেশনের সামনের ফুটপাত এটি। যেটি দখল করে চলছে চোরাই মুঠোফোনের বাণিজ্য।

অবৈধ এসব দোকানে কম দামে মিলে মুঠোফোন! স্বস্তায় মুঠোফোন পেতে এখানে ঢু মারে করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।

মাঝে মাঝে কোতোয়ালি থানা পুলিশ এখানে অভিযান চালায়। তখন কয়েকদিনের জন্য বন্ধ থাকে দোকান, বন্ধ থাকে চোরাই মুঠোফোনের বিকিকিনি। এরপর ফের পুলিশের সামনেই দোকান খুলে দিব্যি চলে বাণিজ্য।

The post কম দামে চোরাই মুঠোফোন! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35PfT3r

Friday, October 18, 2019

পড়ন্ত বিকেলে রানী রাসমণি ঘাটে

https://ift.tt/2VQF8O8

কাট্টলিতে রানী রাসমণি ঘাট ঘিরে গড়ে উঠেছে বিনোদনকেন্দ্র। যাতায়াতের সুব্যবস্থা না থাকলেও প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন এখানে। সবচেয়ে বেশি দর্শনার্থী আসেন বিকেলে। পড়ন্ত বিকেলে রানী রাসমণি ঘাটে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য দেখার অনুভূতিটাই অন্যরকম।

জয়নিউজ

The post পড়ন্ত বিকেলে রানী রাসমণি ঘাটে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pvS28p

Thursday, October 17, 2019

নগরেই হচ্ছে সহস্র গুণের কলমি শাক

https://ift.tt/2OWbnKu

ভিটামিন ‘সি’ সমৃদ্ধ কলমি শাক চোখ ভালো রাখে এবং হজমে সাহায্য করে। এটি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। বসন্ত রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে এটি।

সহস্র গুণসম্পন্ন কলমি শাক স্বাদেও অনন্য। ভালো চাহিদা থাকায় গ্রামের পাশাপাশি এখন শহরেও এর চাষ হচ্ছে। ক্ষেত থেকে কলমি শাক তোলার ছবিটি নগরের দক্ষিণ হালিশহর থেকে তোলা।

জয়নিউজ

The post নগরেই হচ্ছে সহস্র গুণের কলমি শাক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35GCoaH

Wednesday, October 16, 2019

ব্যস্ত সড়কে বিশাল গর্ত

https://ift.tt/35FEEPC

নগরে বছর জুড়ে চলে ওয়াসার খোঁড়াখুঁড়ি। ব্যস্ত সড়কের মাঝে বিশাল বিশাল গর্ত করে ফেলে রাখা হয় দিনের পর দিন। এতে যানজটের পাশাপাশি ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ছবিটি নগরের রশীদ বিল্ডিং মোড় থেকে তোলা।

The post ব্যস্ত সড়কে বিশাল গর্ত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2IPzFlB