Showing posts with label শীত. Show all posts
Showing posts with label শীত. Show all posts

Monday, October 28, 2019

সাতসকালে শিশিরের খেলা

https://ift.tt/2NfKmiN

ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ষড়ঋতুর এ দেশে শীতের আমেজটাই আলাদা। বাংলা বর্ষপঞ্জিতে কার্তিকের পর অগ্রহায়ণ পেরিয়েই আসে শীত। পৌষ-মাঘ শীতকাল হলেও এবার মধ্য-কার্তিকেই সাতসকালে অনুভূত হচ্ছে শীত।

সকালে সাদা কুয়াশার ভেলা, ধানের শীষে শিশিরের খেলা- সবকিছুই যেন জানান দিচ্ছে আসছে শীত।

শিশিরভেজা ধানগাছের ছবিগুলো ২৬ অক্টোবর সকালে নগরের হালিশহর থেকে তুলেছেন বাচ্চু বড়ুয়া।

The post সাতসকালে শিশিরের খেলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Ps9hlN

Sunday, October 27, 2019

শীত আসছে, তবে দেখা নেই সেই দৃশ্যের

https://ift.tt/2pVnOf4

চট্টগ্রামের মানুষদের প্রিয় খাবারের একটি শুঁটকি। এই চাহিদার জন্যই কর্ণফুলী নদীর পাড়ে গড়ে উঠে একের পর এক শুঁটকি পল্লী।

তবে হালে হারিয়ে গেছে শুঁটকি পল্লীর জৌলুস। নদীর তীরে উন্নয়নকাজ চলায় বিলীন হয়ে গেছে একের পর এক শুঁটকি পল্লী।

আগে শীত এলেই কর্ণফুলী নদীর পাড়জুড়ে দেখা যেত মাচান আর মাচান। এসব মাচানের কোনোটিতে লইট্যা, আবার কোনোটিতে শুকানো হতো ছুরি শুঁটকি। সে এক অন্যরকম দৃশ্য।

ঋতুর পরিবর্তনে আবার আসছে শীত। তবে আগের সেই দৃশ্য কর্ণফুলী নদীপাড়ে নেই। হাতেগোনা কিছু শ্রমিককে দেখা গেল শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় কাটাতে।

জয়নিউজ

The post শীত আসছে, তবে দেখা নেই সেই দৃশ্যের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Wn9mIX