Showing posts with label বাঁশখালী. Show all posts
Showing posts with label বাঁশখালী. Show all posts

Monday, November 04, 2019

সাবেক ইউপি সদস্যের বাড়িতে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র

https://ift.tt/2ND79Fd

বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিরচর গ্রামে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে জেলা ও বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে স্থানীয় মৃত এজাহার মিয়ার ছেলে মো. নাজিরের বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাড়ির সামনে গোয়ালঘরে বস্তা ভর্তি পরিত্যক্ত অবস্থায় ওইসব অস্ত্র পাওয়া যায়।

প্রাপ্ত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- একে ২২ নামের ১৫ ইঞ্চি ম্যাগজিন যুক্ত একটি বিদেশি অস্ত্র, ১টি লম্বা বন্দুক, ৪টি এলজি, ১টি পাইপ গান, ২টি তাজা কার্তুজ ও ২টি ব্যবহৃত কার্তুজ।

এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল টুটুল, সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল মো. মফিজ উদ্দিন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার ও ওসি তদন্ত মো. কামাল উদ্দিন ও ডিবি পুলিশ।

আফরুজুল টুটুল জয়নিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অস্ত্রের প্রকৃত মালিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তদন্তে মালিকের পরিচয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাড়ির মালিক মো. নাজির ও তার ছেলে সাবেক ইউপি সদস্য মো. বাহাদুল আলম হিরণ জয়নিউজকে বলেন, আমাদের বিরুদ্ধে একটি কুচক্রিমহল ষড়যন্ত্র করছে। ৬ অক্টোবরও র্যা ব অভিযান চালিয়েছে। এরপর আমরা ১০ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও সাধারণ ডায়েরি করেছিলাম। তারপরও কুচক্রিমহল থেমে নেই। আমরা এরকম হয়রানি থেকে বাঁচতে চায়।

জয়নিউজ/উজ্জ্বল/বিআর

The post সাবেক ইউপি সদস্যের বাড়িতে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JQDR58

Wednesday, October 30, 2019

ধর্ষণের পর খুন, ডাকাতের স্ত্রী পরিচয়ে দাফন!

https://ift.tt/34dir9V

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে অজ্ঞাত এক নারীকে ধর্ষণের পর খুন করে ধইল্যা ডাকাতের স্ত্রী পরিচয়ে বেড়িবাঁধেই মাটি চাপা দেওয়া হয়েছে।

২৭ অক্টোবর রাতে মাটি চাপা দিলেও কবরটির উপর লাশের নানা আকৃতি ভেসে উঠেছে। হতভাগ্য নারীর বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জায়গায় হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাঁশখালীর দুর্ধর্ষ ডাকাত ও সন্ত্রাসী আবুল কালাম প্রকাশ ধইল্যা এ নারীকে মাটি চাপা দিতে সবাই দেখেছেন, এমনকি স্ত্রী পরিচয়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলামকে দিয়ে নামাজে জানাযাও পড়ানো হয়। ধইল্যা ছনুয়া ৯নং ওয়ার্ডের মো. নুরুল হকের ছেলে।পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাগরে ৩১ জেলে হত্যা, ডাকাতি, ধর্ষণসহ নানা অপরাধে অন্ততঃ ছয়টি মামলা রয়েছে।

ইমাম মাওলানা শামসুল ইসলাম জয়নিউজকে বলেন, ‘নিহত নারীর লাশটি ধইল্যার স্ত্রী পরিচয় দিলে আমি জানাযা পড়াতে রাজি হয়েছি। ওই নারীকে যে খুন করা হয়েছে তা আমি জানি না, সকালে লোকমুখে ঘটনা জানতে পারি।’

ধইল্যা ডাকাতের স্ত্রী রুমা আক্তার জয়নিউজকে বলেন, ‘আমিই ধইল্যার স্ত্রী। যে নারীকে মাটি চাপা দেওয়া হয়েছে তা অজ্ঞাত এক মহিলার। আমাদের সন্তান রয়েছে। কিন্তু আমাদের ধইল্যা দেখাশুনা করে না। স্থানীয় এক জনপ্রতিনিধির কথায় দেশের বিভিন্ন স্থান থেকে মহিলাদের সে নিয়ে আসে ছনুয়ায়। তারপর হিসাব-নিকাশ না মিললে হত্যা করে মাটি চাপা দেয় বলে তার স্ত্রী জানান।

ছনুয়া ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের জয়নিউজকে বলেন, ‘আমি লাশ দাফনের ব্যাপারে শুনেছি। তবে বিস্তারিত জানিনা। তিনি বলেন, আমি ব্যবসায়িক কাজে এখন এলাকার বাইরে আছি। তবে ডাকাত ধইল্যা তার ওয়ার্ডের নোয়াপাড়ার বাসিন্দা বলে তিনি নিশ্চিত করেন।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জয়নিউজকে বলেন, ‘ঘটনার ব্যাপারে আমি শুনেছি। এব্যাপারে কেউ আমাকে অবগত করেনি। তিনি জানান, বিষয়টি আমি দেখছি।’

জয়নিউজ/উজ্জ্বল/বিআর

The post ধর্ষণের পর খুন, ডাকাতের স্ত্রী পরিচয়ে দাফন! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36dKdF3