Showing posts with label গ্রেপ্তার. Show all posts
Showing posts with label গ্রেপ্তার. Show all posts

Thursday, November 14, 2019

রেলকর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

https://ift.tt/2Oi1HIu
গ্রেপ্তার

চট্টগ্রামে রেলওয়ের উচ্ছেদ কার্যক্রমে মাইকিং করা দুই রেলকর্মীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকা থেকে মামলার প্রধান আসামি বাহারকে (২৫) গ্রেপ্তার করা হয়। অন্যদের খুলশীর মাস্টার লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি বাহার (২৫), মনির হোসেন (২০), সুমন (২০) ও রাজু (২৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদক-ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জয়নিউজকে বলেন, বুধবার গভীর রাতে রেলওয়ের উচ্ছেদ কার্যক্রমে মাইকিং করা দুই রেলকর্মীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২ নভেম্বর রেলকর্মী ইকবাল হোসেন (২৮) এবং অপর এক রেলকর্মীকে মারধর ও অটোরিকশা ভাঙচুরের ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।

জয়নিউজ/আরডি/এসআই

The post রেলকর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2XbLuZl

Monday, November 04, 2019

পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ১

https://ift.tt/2NGEVtv

নগরের খুলশীর আমবাগান এলাকায় এক যুবককে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খুনের অভিযোগে মো. সোহেল (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সকালে ঢাকার মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, আমবাগান এলাকায় পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নাহিদ নামে এক যুবকে খুন করে ঢাকায় পালিয়ে যায় সোহেল। চট্টগ্রামে তাকে না পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল ঢাকায় যায়। সকালে মালিবাগে রাস্তা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

সোহেল পেশায় অটো রিকশার মিস্ত্রি। তার বাসায় আমবাগান এলাকায়।

প্রসঙ্গত, আমবাগান এলাকায় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে রোববার (৩ নভেম্বর) রাতে খুন হন ১৯ বছর বয়সী নাহিদ।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ১ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NbWKkQ

Sunday, November 03, 2019

ইয়াবাসহ গ্রেপ্তার ২

https://ift.tt/2NaICIN

নগরের বন্দর ও কোতোয়ালি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, পশ্চিম বাকলিয়া এলাকার মীর কাশেমের ছেলে আব্দুর রহিম (৩৫) ও মুন্সিগঞ্জ জেলার মৃত জিতেন্দ্র দাশ ছেলে  শ্যামল দাশ(৪০)।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ দুই এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ও ৭০০ পিস ইয়াবাসহ রহিম ও শ্যামলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বন্দর ও কোতোয়ালি থানায়  পৃথম মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post ইয়াবাসহ গ্রেপ্তার ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34kytyO

Wednesday, October 30, 2019

বন্দুকসহ মামা ইকবাল গ্রেপ্তার

https://ift.tt/2WqlUPE

নগরের সিআরবি রেলওয়ে বক্ষ ব্যাধি হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় বন্দুকসহ মো. ইকবাল (৩২) প্রকাশ মামা ইকবাল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল ভোলার মো. শাহজাহানের ছেলে।

নগর গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মামা ইকবালকে একটি দেশীয় বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

জয়নিউজ/পিডি

The post বন্দুকসহ মামা ইকবাল গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2prRosF

Monday, October 28, 2019

পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ যুবক

https://ift.tt/2pXyl9A

নগরের স্টেশন রোড এলাকা থেকে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (২৭ অক্টোবর)রাত ৮টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, লোহাগাড়ার আধুনগর পাল পাড়ার প্রেমধীর পালের ছেলে সুজন পাল (২৮) ও মৃত বিমল পালের ছেলে শ্যামল পাল (২৬)।

এর আগে, শনিবার (২৬ অক্টোবর)দুপুরে নগরের ডিসি হিলে বিপন দাশ (১৬) নামে এক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সুজন ও শ্যামল নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা বিপনের হাতে থাকা মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ঝাউতলা গলির মুখে নিয়ে আসা হয়। সেখানে বিপনকে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

রোববার সুজন ও শ্যামলকে স্টেশন রোড এলাকায় ঘুরতে দেখে টহল পুলিশকে খবর দেন বিপন। এরপর পুলিশ তাদের আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, জিজ্ঞাসাবাদে মোবাইল ফোন ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। টহল পুলিশ ছিনতাইকারী সুজনের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। আসামিরা পুলিশ সদস্য পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ যুবক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36fkf4i

Saturday, October 26, 2019

খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার

https://ift.tt/367P4rr

নগরের খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭ শ’ ইয়াবাসহ মো. ফারুক দেওয়ান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক কিশোরগঞ্জ জেলার মৃত মনসুর আলী দেওয়ান ছেলে।

গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭শ ইয়াবাসহ ফারুককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pdOBmM

Friday, October 25, 2019

শিবির ক্যাডার সাজ্জাদের ৫ সহযোগী গ্রেপ্তার

https://ift.tt/2MKnxEE

চট্টগ্রামের বায়েজিদে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা মারা মামলায় পাঁচ শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। আটকরা এইট মার্ডার মামলার আসামি শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়অস্ত্রও জব্দ করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) নগরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে বায়েজিদ থানা পুলিশ।

আটকরা হলেন-রুহুল আমিন (২১), মো. তুহিন (২৮), সুজন (২৯) জাবেদ ওরফে ভাগিনা জাবেদ (৩১) ও রনি (২০)।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার জয়নিউজকে বলেন, চলতি বছরের আগস্টে নগরের বায়েজিদে আবদুল ওয়াজেদ নামে এক ব্যবসায়ীকে গিট্টু মানিক পরিচয়ে ফোন করে দশ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই ব্যবসায়ীর দায়ের করা মামলায় এ পাঁচ আসামিকে আটক করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে বায়েজিদ এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও দাবি পুলিশের। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জয়নিউজ/আরডি/বিআর

The post শিবির ক্যাডার সাজ্জাদের ৫ সহযোগী গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pf2YqX

Wednesday, October 23, 2019

পেকুয়ায় ২ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

https://ift.tt/35Y7s68

পেকুয়া রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪টি ওয়ানশুটার গান, ৩টি এসবিবিএল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডাকতরা হলেন আহমদ ছফার ছেলে আনছার আনছার (৪০) ও মৃত বজল আহম্মদের ছেলে আবুল কাশেম। তাদের উভয়ের বাড়ি পেকুয়ার বামুলাপাড়া এলাকায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)(মোঃ মাহ্মুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদে খবর পায় পেকুয়ার সুন্দরীপাড়া গ্রামের হাজী সাবের আহাম্মেদ ব্রীজের পাশে মাছের ঘেরের ভেতর ডাকাতরা অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সেখানে অভিযান চালায়। পরে তাদের মালিকানাধীন টং ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

তিনি আরো জানান,  তারা বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র সরবরাহ করতো।এছাড়া কক্সবাজারের বিভিন্ন এলাকায় লবণের মাঠ দখল, চিংড়ির ঘের দখল ও মাছ ধরার নৌকা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।

কক্সবাজারের বিভিন্ন থানায় ডাকাত আনছারের বিরুদ্ধে ১৭টি ও আবুল কাশেমের বিরুদ্ধে হাফ ডজন মামলা রয়েছে। তাদের দুই জনকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

The post পেকুয়ায় ২ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JbVs6X

Monday, October 21, 2019

৭ হাজার ইয়াবাসহ ট্রাক ড্রাইভার গ্রেপ্তার

https://ift.tt/2J9iRpQ

নগরের কোতোয়ালির ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চলিয়ে ৭ হাজার ইয়াবাসহ মিলন প্রামানিক (৩৮) নামে এক ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

রোববার (২০ আক্টোবর) রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন বগুড়ার গোলাম মোস্তফা ছেলে। মিলন পেশায় একজন ট্রাক ড্রাইভার।

গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গীবাজার এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ মিলনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post ৭ হাজার ইয়াবাসহ ট্রাক ড্রাইভার গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2o81uOW

Sunday, October 20, 2019

কোতোয়ালিতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

https://ift.tt/2o6UNN6

নগরের কোতোয়ালি লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৯ আক্টোবর) সকাল সাড়ে ১০টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন গোপালগঞ্জ এলাকার হিরু শেখের ছেলে মো. ওবাইদুল শেখ (৩৪) এবং একই এলাকর ইউনুস শেখের ছেলে মো. বিপুল শেখ (৩৩)।

নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওবাইদুল ও বিপুলকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে ডিএমপি ঢাকা ও গোপালগঞ্জ জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আরেকটি মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

 

The post কোতোয়ালিতে ইয়াবাসহ গ্রেপ্তার ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35NTkMx

Tuesday, October 15, 2019

খুলশীতে চোরচক্রের নেতা গ্রেপ্তার

https://ift.tt/2OKSMRD

আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর থেকে সাত কেজি তামার তারসহ একটি চোরচক্রের নেতা মো. মহসিন উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

মহসীন বর্তমানে দামপাড়ার ১নং গলি ফাতেমা বাড়ির ভাড়াটিয়া। তিনি চকবাজার এলাকার মিন্নত আলী গাজীর ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জয়নিউজকে জানায়, তার একটা সঙ্ঘবদ্ধ বাহিনী রয়েছে। যাদের বয়স সবার ১৮ বছরের নিচে এবং তাদের দিয়ে রাতে ফ্লাইওভারের উপর থেকে তারসহ বিভিন্ন মালামাল চুরি করিয়ে তার কাছে জমা দিলে সে উক্ত চোরাই মালামালসমূহ বিভিন্ন জায়গায় বিক্রি করে।

তিনি আরো বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ফ্লাইওভারের উপর অন্ধকারের সুযোগ নিয়ে প্রায়ই চুরির ঘটনা সংঘটিত হয়। তার সঙ্গবদ্ধ বাহিনীর অন্যান্য সদস্যদের ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

মহসীনের বিরুদ্ধে খুলশি থানায় একটি চুরির মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post খুলশীতে চোরচক্রের নেতা গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pjgGsP

পেকুয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

https://ift.tt/32gVAKd

পেকুয়ায় ৬ বছরের সাজাপ্রাপ্ত  মো. শাহেদ (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহেদ (৩০) উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা গ্রামের জাকরিয়ার ছেলে।

সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ধনিয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি শাহেদকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি আরো বলেন, শাহেদের বিরুদ্ধে কক্সবাজারের একটি আদালতের একটি প্রতারণা মামলার দুইটি পৃথক ধারায় ৩ বছর করে ৬ বছরের সাজা রয়েছে।

জয়নিউজ/গিয়াস/পিডি

The post পেকুয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.