Showing posts with label মেয়র নাছির. Show all posts
Showing posts with label মেয়র নাছির. Show all posts

Thursday, November 14, 2019

কর রাষ্ট্রের হক: মেয়র নাছির

https://ift.tt/2NMJzqW
মেয়র নঝির

সবাই কর দিলে দেশ উন্নত হবে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন  বলেছেন, কর রাষ্ট্রের হক। কর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।আয়কর ঠিকমতো দিলে দেশের রাজস্ব খাতে উন্নয়ন হবে। আমাদের দেশ উন্নয়নের সিঁড়ি বেয়ে তর তর করে ওপরে উঠে যাবে।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বঙ্গবন্ধু কন্যার গতিশীল নেতৃত্বে গত এক দশক ধরে ধারাবাহিকভাবে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মেয়র বলেন একসময় বাংলাদেশকে দরিদ্র, হতদরিদ্র, তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। এখন কেউ সেই কথা বলতে পারছে না। এখন সবাই বলছে উন্নয়নের রোল মডেল আমরা।

 

মেয়র আরো বলেন ব্যবসায়ী এবং করদাতার সহযোগিতার কারণে আমাদের বাজেট আকার বড় হয়েছে। করদাতার অনেক সময় অনেক নেতিবাচক ধারণা কাজ করে। এখন করদাতাদের ধারণা ধীরে পরিবর্তন হচ্ছে। কর আদারেয় যে অর্জন হয়েছে কর কর্মকতাদের প্রচেষ্টায়।

 

করদাতার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে উল্লেখ করে মেয়র বলেন কর দিয়ে কেউ গরিব হয় না। কর দিলে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়।আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমরা অনেকে বিদেশে গিয়ে থাকি। আমরা যখন অনেকে অন্য দেশে যায় সেই দেশে আইন মানি। কিন্তু  নিজের প্রিয়  দেশে আসলে সেই মানসিকতা পরিবর্তন করে ফেলি।

 

দেশের উন্নয়নে ব্যবসায়ীদের বড় অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের ওপর অহেতুক কর চাপিয়ে দেয় না সরকার। কর দিয়ে দেউলিয়াহয়েছে এমন ব্যবসায়ী নেই। ব্যবসায়ীরা ভালো করে জানেন, দেশের পাসপোর্টের সম্মান বেড়েছে। ভাবমূর্তিও বেড়েছে।

 

বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস পলিসি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া বলেন, মেলার কারণে সব স্টেক হোল্ডারদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হচ্ছে। করদাতারা ন্যায্য কর পরিশোধে মেলায় আসবেন। দেশে চলমান মেগা প্রকল্পে অর্থায়নে প্রত্যক্ষ ও পরোক্ষ করের ভূমিকা অপরিসীম।

 

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক বলেন, আয়কর মেলা জনগণকে ১০ বছরে করবান্ধব করেছে। মানুষের আয়কর ভীতি দূর হয়েছে। সরকার প্রশাসনযন্ত্রকে মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছে। বিনামূল্যে সঠিক রিটার্ন দাখিলের প্রক্রিয়া শিখতে পারবেন মেলায়। আয়কর দেবেন সম্পদের সুরক্ষার জন্য।

 

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন, শরীরে যদি রক্তের প্রবাহ বন্ধ হয় মৃত্যু অনিবার্য, তেমনি সরকারি সেবা করের ওপর নির্ভরশীল। ডিজিটাল দেশে কর ছাড়া সম্পদ লুকিয়ে রাখার সুযোগ নেই।

 

কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য সৈয়দ মো. আবু দাউদ, কর কমিশনার ইকবাল হোসেন, মো. মাহবুবুর রহমান, মফিজ উল্লাহ, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।

 

সপ্তাহব্যাপি এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কারদাতারা মেলায় ২০১৯-২০২০ কর বর্ষের আরকর রিটার্ন জমা দিতে পারবেন।  কর তথ্য ও সেবা সহজে পেতে চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চল বা সার্কেলের জন্য ৪৬ টি বুথ রয়েছে ।  মেলায় ই-টিআইএন রেজিষ্ট্রেশন বুথে আছে যেখানে নতুন করদাতারা ই-টিআইএন  রেজিষ্ট্রেশন করতে পরাবে। এছাড়া  অনলাইনের মাধ্যমে ও আয়কর প্রদানের  ব্যবস্থা রয়েছে।  এছাড়া মেলায় ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর পরিশোধের সুবিধা আছে।

জয়নিউজ/কাউছার/পিডি

The post কর রাষ্ট্রের হক: মেয়র নাছির appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/351oq1U

Sunday, November 10, 2019

ঈদে মিলাদুন্নবীতে চসিকের খতমে কোরআন ও মিলাদ মাহফিল

https://ift.tt/2Oahg4X

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রোববার (১০ নভেম্বর) সকালে নগরের আন্দরকিল্লার চসিকের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাজী নুরুল হক,  সালেহ আহমদ চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম, সাবেক কমিশনার জালাল উদ্দিন ইকবাল, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে কর্ণেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকতা মোহাম্মদ সাইফুদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল পরিচালনা করেন চসিক মাদরাসা পরিদর্শক আলহাজ্ব মাওলানা হারুণ উর রশিদ চৌধুরী । দেশ জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন জহুর হর্কারস মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হক আল কাদেরী।

জয়নিউজ/আরডি/পিডি

 

 

The post ঈদে মিলাদুন্নবীতে চসিকের খতমে কোরআন ও মিলাদ মাহফিল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32xVFbx

Thursday, November 07, 2019

বাদলের মৃত্যুতে মেয়র নাছিরের শোক

https://ift.tt/2NLATA4

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চীন থেকে এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

মেয়র নাছির বলেন, ‘বাদল ভাইয়ের মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন সাহসী সন্তানকে হারালো। মহান স্বাধীনতা যুদ্ধের সময় যেমন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি, ঠিক জীবনযুদ্ধেও আজীবন অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে লড়াই করে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে, য়া পূরণ করার মতো নয়।’

শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সিটি মেয়র বলেন, ‘নগর উন্নয়নে বিভিন্ন সময় পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা করেছিলেন বর্ষীয়ান এ নেতা। দেশ ও জাতির প্রতি তাঁর যেই ত্যাগ তা মানুষ আজীবন মনে রাখবে। ‘

উল্লেখ্য,  বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মাঈনুদ্দিন খান বাদল মারা  যান।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বোয়ালখালীতে জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম-৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন।

গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় মৃত্যুবরণ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে মরদেহ বাংলাদেশে আনা হবে বলে তার পরিবার জানিয়েছেন।

জয়নিউজ/পিডি

The post বাদলের মৃত্যুতে মেয়র নাছিরের শোক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36FAM1x

Friday, October 25, 2019

বড় বড় নেতাদের সঙ্গে ছবি তুলে কেউ পার পাবে না: মেয়র নাছির

https://ift.tt/2qEMB7u

অপরাধ করলে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। শুক্রবার (২৫ অক্টোবর) নগরের বান্ডেল সেবক কলোনিতে যুব সমাজ রক্ষায় মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অপরাধীরা নেতাদের সঙ্গে ছবি তুলেন। এটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে জানান দেন আমার সঙ্গে অমুক নেতার সম্পর্ক আছে, তমুক নেতার সম্পর্ক আছে। কিন্তু অপরাধীর সঙ্গে যত বড় বড় নেতার ছবি থাকুক, কেউ পার পাবে না।

চলমান অভিযানের প্রশংসা করে সিটি মেয়র নাছির বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, জুয়ারি, অপরাধী ও দুর্নীতিবাজ কাউকে ছাড় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, ওনার পরিবারের সদস্য সংখ্যা ৭ জন। এর বাইরে কেউ তার পরিবারের সদস্য না। অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে যুদ্ধ ঘোষণা করেছেন তাতে সবাইকে সহযোগিতা করতে হবে।

চট্টগ্রামে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় স্পেশাল ইকোনমিক জোন বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে মিরসরাইতে। এখানে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। যাদের কাজ করার মানসিকতা থাকবে সবাই কাজ পাবে। তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। একটু ধৈর্য ধরুন। নিরাশ হওয়ার কোনো কিছু নেই। সৃষ্টিকর্তা আমাদের দুটো হাত, দুটো পা, মস্তিষ্ক দিয়েছেন। এগুলো ব্যবহার করলে ভালো থাকবেন, সুখে থাকবেন।

মেয়র বলেন, যারা মাদকাসক্ত আছেন সংশোধন হয়ে যান। আপনারা যদি মনে করেন, নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার টাকা নেই, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ব্যক্তিগতভাবে ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরাময় কেন্দ্রে ভর্তি ও চিকিৎসার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করবো। আপনারা তালিকা দেবেন। আমি আর্থিকভাবে সহযোগিতা করবো, পুরো চিকিৎসার ব্যয় আমরা বহন করবো। আমি চাই না কাউকে পুলিশ ধরে নিয়ে যাক, জেল খাটুক। আমি জোর করে কিছু করার পক্ষে নই।

তিনি বলেন, আমার আমলে দুইবার সেবকদের বেতন বাড়ানো হয়েছে। স্থায়ী-অস্থায়ী সবাইকে বৈশাখী ভাতা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও সুবিধা বাড়ানো হবে। বহুতল আধুনিক আবাসিক ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। লিফট সুবিধা থাকবে। সিটি করপোরেশন আপনাদের বিদ্যুৎ বিল দেবে। আপনারা সিটি করপোরেশনের কাজে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী,কাউন্সিলর জহিরুল আলম জসীম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াছির আরাফাত প্রমুখ।

জয়নিউজ/পিডি

 

 

The post বড় বড় নেতাদের সঙ্গে ছবি তুলে কেউ পার পাবে না: মেয়র নাছির appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35XDaQK

Thursday, October 24, 2019

বিশ্বামানের পথে বাংলাদেশের পর্যটন খাত: মেয়র নাছির

https://ift.tt/2PfmH4w
মেয়র নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পর্যটন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। এখাতে যারা বিনিয়োগ করছেন তাদের জন্য সুদিন অপেক্ষা করছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নগরের পেনিনসুলা হোটেলে ১১তম আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত।

মেয়র বলেন, অতীতে আমাদের পর্যটন খাত উন্নয়নে যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন তারাই সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। ফলে দেশের পর্যটন খাত উন্নয়নে প্রচুর সম্ভাবনা থাকা সত্বেও সেইভাবে এগিয়ে যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন খাতের উন্নয়নে অত্যাধিক গুরুত্ব দিচ্ছেন। সেজন্য পর্যটনশিল্পের বিকাশে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

এর মধ্যেদিয়ে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটনের বিকাশ দারুণ সহায়কের ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম নগরকে বিশ্বমানের শহর গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে চসিক। এতে চট্টগ্রামে দৃশ্যমান পরিবর্তন হচ্ছে। সড়ক, আইল্যান্ড, মিডিয়ান, মিড-আইল্যান্ডের সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম ট্যুরিজম ক্যাপিটাল দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, এয়ার এরাবিয়ার কান্ট্রি ম্যানেজার সৈয়দ মুবিন রশীদ ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম।

জয়নিউজ/পার্থ/এসআই

The post বিশ্বামানের পথে বাংলাদেশের পর্যটন খাত: মেয়র নাছির appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2W7WXbO

Thursday, October 17, 2019

‘লক্ষাধিক নগরবাসীকে সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে চসিক’

https://ift.tt/2OUx1Pl
চসিকের স্বাস্থ্যসেবা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, লক্ষাধিক নগরবাসীকে সুলভ বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে চসিক। দায়িত্ব নেওয়ার ৪ বছর ৩ মাস অতিক্রমের মধ্যেই স্বাস্থ্যখাতে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছি আমরা।

তিনি বলেন, নগরে ১৪ লাখ ৪০ হাজার হতদরিদ্র মানুষ আছেন। তাই ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা ফি করেছি চসিক জেনারেল হাসপাতালে। এটা নিয়ে বড় পরিকল্পনা আছে আমার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরের আন্দরকিল্লার চসিক পুরাতন ভবনের আব্দুস ছত্তার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চসিকের স্বাস্থ্য বিভাগের ৪ বছরের অগ্রগতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেয়র বলেন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলে চসিকের স্বাস্থ্য বিভাগের সুনাম দেশের গণ্ডি ছাড়িয়েছিল। এর পরের মেয়রের আমলে তা দুর্নামে পরিণত হয়। আমি সুনাম পুনরুদ্ধারে পরিকল্পনা নিই। এতে নগরবাসীর আস্থা তৈরি হয়। ফলে ক্রমেই চসিকের হাসপাতাল ও স্বাস্থকেন্দ্রগুলোতে সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে।

চসিকের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নিছার আহমদ মনজু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী প্রমুখ।

সভায় ডা. সেলিম আকতার চৌধুরী জানান, চসিক এ পর্যন্ত বিনামূল্যে ৩ হাজার ৩২২ জনের ডেঙ্গু রোগের রক্ত পরীক্ষা করেছে। এর মধ্যে ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

তিনি জানান, চসিক স্বাস্থ্য বিভাগে ১ হাজার ৫২ জন কর্মরত রয়েছে। এর মধ্যে চিকিৎসক ১৩৪ জন, হোমিও চিকিৎসক ২৭ জন, ৮১ জন নার্স, ৮৩ জন ফার্মাসিস্ট, ১২২ জন স্বাস্থ্য সহকারী, ১০ জন স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন। ৪টি মাতৃসদন হাসপাতালে ২০১৫-১৬ অর্থবছরে সেবা নিয়েছিলেন ৪৯ হাজার ১২৩ জন, ২০১৮-১৯ অর্থবছরে ৬৪ হাজার ৫৫৫ জন। স্বাস্থ্যসেবা খাতে ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়েছে সিটি করপোরেশন।

তিনি আরো জানান, ৪১ ওয়ার্ডে ১ ডিসেম্বর থেকে ৪১ হাজার মেয়র হেলথ কার্ড দেওয়া হবে। চসিক জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, ডায়ালাইসিস ইউনিট চালু, মেমন মাতৃসদন হাসপাতালে এনআইসিইউ চালু, বস্তির জন্য ডিজিটাল মোবাইল স্বাস্থ্যসেবা ইউনিট, সিনিয়র সিটিজেনদের পুনর্বাসনে ওল্ড এজ হোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

জয়নিউজ/আরডি/এসআই

The post ‘লক্ষাধিক নগরবাসীকে সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে চসিক’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MkAViC

ভৌত অবকাঠামো উন্নয়নের সুফল পাবে লক্ষাধিক পরিবার: মেয়র নাছির

https://ift.tt/2OSK17V

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গত বছর ১৯ ওয়ার্ড ৯হাজার ৩০০জনকে শিক্ষা, ব্যবসা, দক্ষতা বৃদ্ধিতে অনুদান দিয়েছে। এ বছর প্রায় ৫ হাজার জনকে সর্বমোট ৪ কোটি টাকা অনুদান দেওয়া। সেইসঙ্গে ভৌত অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আওতায় নগরে ৪০৫টি সিডিসি ক্লাস্টার কাজ করছে। এর মাধ্যমে নগরের ১ লাখ ৫ হাজার পরিবারের মাঝে নানামুখী সুবিধা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ৮নং শুলকবহর ওয়ার্ড তুলাতলী চারুকলা বিদ্যাপীঠ প্রাঙ্গণে “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

এসময় সিটি মেয়র আরো বলেন, এই কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে ৬ কি.মি সংযোগ সড়ক, ৪১ ওয়ার্ডে ৩১টি নলকূপ স্থাপন, ৫৭০টি টুইন পিট ল্যাট্রিন,১৪ টি কমিউনিটি ল্যাট্রিন,১৯ টি গোসলখানা নির্মাণ করা হবে। তাছাড়া এই কার্যক্রমের আওতায় আগামী ৩ বছর পর্যন্ত  ১০ হাজার গর্ভবতী মাকে স্বাস্থ্যসম্মত খাবার প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্যানেল মেয়র ড নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর মোরশেদুল আলম, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো ইকবাল চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসিসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউএনডিপি, ইউকে এইড’র আর্থিক সহায়তায় নগরে প্রান্তিক জনগোষ্ঠীর ভৌত অবকাঠামো উন্নয়নে “প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

জয়নিউজ/পার্থ/পিডি

 

The post ভৌত অবকাঠামো উন্নয়নের সুফল পাবে লক্ষাধিক পরিবার: মেয়র নাছির appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2nRLLmP

Wednesday, October 16, 2019

ঢালাওভাবে ডাক্তারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা উচিত নয়: মেয়র নাছির

https://ift.tt/2oCWRN8

ধারণার উপর করা সংবাদে মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। ডাক্তারদের ওপর চাপ তৈরি হয়। যদি শতভাগ নিশ্চিত হন তবে একজন নির্দিষ্ট ডাক্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা যায়। ঢালাওভাবে সব ডাক্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা উচিত নয়।

বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট ‘সিসিইউ-২’ উদ্বোধনকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।

তিনি আরো বলেন, এখানে জনবল কাঠামোর তুলনায় চিকিৎসক, নার্স, কর্মীর সংকট আছে। তারপর ও তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। বিত্তশালী ধনবান, বিদেশে গিয়ে চিকিৎসা করার সামর্থ্য আছে কতজনের? বেশিরভাগ মানুষের এদেশের চিকিৎসকের ওপর নির্ভর করতে হয়। একজন ডাক্তার যদি রোগীর সেবা দিতে গিয়ে চাপ অনুভব করেন তবে ভুল চিকিৎসা হতে পারে।

মেয়র বলেন, ১৩শ’শয্যার চমেক হাসপাতালে প্রতিদিন ওয়ার্ড ও আউটডোর মিলে ৬-৭ হাজার রোগীকে যে ডাক্তার-নার্সরা সেবা দিচ্ছেন তাদের নোবেল পুরস্কার প্রাপ্য।

তিনি বলেন, তাহের ব্রাদার্স সিসিইউ-২ ইউনিটে ১৫ শয্যা দিয়েছেন। চমেক হাসপাতাল রোগী কল্যাণ সমিতি অত্যন্ত নিবেদিত। সমিতির কার্যক্রম গতিশীল ও বেগবান করতে তৎপর। হতদরিদ্র থেকে মধ্যবিত্ত রোগীদের কল্যাণে কাজ করছে।

চমেক হাসপাতাল হৃদরোগ বিভাগ ও রোগী কল্যাণ সমিতির আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মুজিবুল হক খান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রবীর কুমার দাশ, ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার, তাহের ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক আবুল বশর, পরিচালক মুনতাসির মামুন, চমেক হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা।

অনুষ্ঠানে মেয়র সিসিইউতে আরেকটি শয্যা অনুদানের ঘোষণা দেন। শেষে রোগী কল্যাণ সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

জয়নিউজ/পার্থ/পিডি

 

The post ঢালাওভাবে ডাক্তারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা উচিত নয়: মেয়র নাছির appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2IX7m4F