Showing posts with label আন্দোলন. Show all posts
Showing posts with label আন্দোলন. Show all posts

Wednesday, November 06, 2019

হল ছাড়ছে জাবি শিক্ষার্থীরা, থমথমে ক্যাম্পাস

https://ift.tt/36DP2YA
জাবি

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বন্ধ ঘোষণার পর হল ছাড়ছে শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। সর্বশেষ বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যে হল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় প্রশাসন।

আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় আবারও হামলার আশঙ্কা করছেন আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে আন্দোলনকারীরা হল খালি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে তারা ক্যাম্পাস ছেড়ে যাবেন না।

জয়নিউজ/পিডি

The post হল ছাড়ছে জাবি শিক্ষার্থীরা, থমথমে ক্যাম্পাস appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32n1310

Tuesday, November 05, 2019

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি

https://ift.tt/2CaiBD9

আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় আন্দোলনকারীরা যখন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তখন উপাচার্যপন্থী শিক্ষকরা সেখানে যান। তারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের তুলে দিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা বাসভবনে ঢুকতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি মিছিল সেখানে আসে। ওই মিছিলে দুই শতাধিক নেতাকর্মী ছিলেন। মিছিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। মিছিলকারীরা উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী-শিক্ষকদের সেখান থেকে সরিয়ে দেন। এরপর তারা ওই জায়গায় অবস্থান নেন।

তবে এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে বাসভবনে সংবাদ সম্মেলন করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি। ছাত্রলীগ নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের আমার বাসভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32eaTSV

Monday, October 28, 2019

আন্দোলনের সুফল পেল ক্রিকেটাররা

https://ift.tt/2MT0k3u
বাংলাদেশ ক্রিকেট

কয়েকদিন আগে বেশ কয়েকটা দাবি নিয়ে হঠাৎ আন্দোলনে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি।

তাদের আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশ্বাস দিয়েছিল, সব কিছুই মেনে নেওয়া হবে।

অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা দিলো বিসিবি। সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের নতুন ম্যাচ ফি, ভ্রমণ ও দৈনিক ভাতার তালিকা দিয়েছে বোর্ড।

এতে উল্লেখ করা হয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে যারা প্রথম স্তরে আছেন তাদের আগে ম্যাচপ্রতি ফি ছিল ৩৫ হাজার টাকা। সেটি ৭১ শতাংশ বাড়িয়ে এখন করা হয়েছে ৬০ হাজার টাকা।

দ্বিতীয় স্তরের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে দ্বিগুণ। আগে তারা পেতেন ম্যাচপ্রতি ২৫ হাজার টাকা। এখন থেকে পাবেন ৫০ হাজার টাকা।

এছাড়াও ক্রিকেটারদের ভ্রমণে ২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ টাকা ও দৈনিক ভাতা ১ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করেছে বিসিবি।

জয়নিউজ/এসআই

The post আন্দোলনের সুফল পেল ক্রিকেটাররা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WjdcTv