Showing posts with label র‌্যাব. Show all posts
Showing posts with label র‌্যাব. Show all posts

Wednesday, November 13, 2019

’১৩ হাজার ইয়াবাসহ যুবক আটক

https://ift.tt/33IFeL1

নগরের কোতোয়ালির পুরাতন ফিশারীঘাট এলাকায় একটি ট্রাক থেকে ১৩ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় ট্রাক চালক মো. রফিক (২০) আটক করে র‌্যাব সদস্যরা।

আটক রফিক টেকনাফের জালিয়াপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে একটি ট্রাক থেকে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসময় আটক ট্রাক চালক জানায়, কক্সবাজার থেকে সংগ্রহ করা ইয়াবাগুলো সে নগরের বিভিন্ন জায়গায় পাচার করতো। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

The post ’১৩ হাজার ইয়াবাসহ যুবক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QckozK

Tuesday, November 12, 2019

১৯ হাজার ইয়াবাসহ আটক ১

https://ift.tt/2NGWE5j

নগরের বহদ্দারহাট এলাকার অভিযান চালিয়ে জসিম উদ্দিন সিরাজ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় জসিমের দেহ তল্লাশী করে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নিউ ম্যানিলা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। জসিম গাজীপুরের ছিটপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহামুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি মোটরসাইকেলে আসা আরোহী জসিম উদ্দিনের দেহ তল্লাশি করে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে জসিম জানায়, দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচার করতো।

তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

The post ১৯ হাজার ইয়াবাসহ আটক ১ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rABJYV

Friday, October 25, 2019

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, প্রতারক আটক

https://ift.tt/2BGtNXN

নগরের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার দায়ে প্রতারক চক্রের এক সদস্য রাকেশ বিশ্বাসকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আকবরশাহ লতিফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রতারক রাকেশ উত্তর কাট্টলীর মহাজন বাড়ি এলাকার মদন বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, গত ২৩ অক্টোবর একজন ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেন র‌্যাব অফিসে। ওই অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতারক রাকেশ বিশ্বাস  র‌্যাবের পরিচ্ছন্নতাকর্মী, ফুল বাগানের মালি পদে চাকরি দেওয়ার নাম করে তার এবং অন্য দুই ব্যাক্তির নিকট হতে বিভিন্ন সময় এক লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছে। এ অভিযোগের ভিত্তিতে রাকশকে ধরতে র‌্যাব বৃহস্পতিবার রাতে অভিযান চালায়। প্রতারক রাকেশ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে  র‌্যাব সদস্যরা।

রাকেশ ওই তিন ব্যাক্তির থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া সে দীর্ঘদিন যাবত বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছিল বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

জয়নিউজ/পিডি

 

 

 

The post চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, প্রতারক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Ph2OKs

Thursday, October 17, 2019

অভিযান চালাতে গিয়ে আটক ভুয়া র‌্যাব সদস্য

https://ift.tt/32prWCi

র‌্যাব সদস্য পরিচয়ে নোহা মাইক্রো ভাড়া করে রেজাউল হক সজল (১৮)। পরে পাঁচলাইশ থানার ডেকোরেশন গলির মুখের স্থানীয় জাহিদ হোসেনকে তার সঙ্গে অভিযানে যেতে বলে সে। এতে উপস্থিত অন্যদের সন্দেহ হলে আটক করা হয় সজলকে।

বুধবার (১৬ অক্টোবর) রাত পৌনে এগারটায় র‌্যাবের ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেপ্তার সজলের কিশোরগঞ্জ জেলার বাড়ি কাইট্টা চর এলাকায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জয়নিউজকে বলেন,  নিজেকে র‌্যাব-৭ সদস্য পরিচয় দিয়ে অভিযানে যাওয়ার জন্যে একটি নোহা মাইক্রো গাড়ি ভাড়া করে। পরে স্থানীয় জাহিদ হোসেনকে তার সঙ্গে অভিযানে যাওয়ার জন্য ওই মাইক্রোতে উঠার জন্য বলে। তখন জাহিদ হোসেনসহ স্থানীয় লোকজনের সজলের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশের নিকট সোপর্দ করে।

তিনি বলেন, আসামীর কাছে র‌্যাবের একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। যাতে তার নাম সাইয়ুল হক, র‌্যাব-৭  ডিপার্টমেন্ট ,চিটাগাং আন্ডারগ্রাউন্ড শাপ শুটার উল্লেখ আছে।

তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

জয়নিউজ/পার্থ/পিডি

 

The post অভিযান চালাতে গিয়ে আটক ভুয়া র‌্যাব সদস্য appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33HZcVB

Wednesday, October 16, 2019

রিয়াজউদ্দিন বাজারে ইয়াবাসহ যুবক আটক

https://ift.tt/32leP5g

নগরের কোতোয়ালির রিয়াজউদ্দিন বাজার থেকে প্রদীপ ধর (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। প্রদীপ কক্সবাজারের রামুর বনিকপাড়ার নীলকান্ত ধরের ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে রিয়াজউদ্দিন বাজারের কর্ণফুলী টাওয়ারের ২য় তলায় জামান হোটেল তাকে আটক করা হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রদীপ ধরকে আটক করা হয়।
এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আসামি প্রদীপ জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে কমমূল্যে ইয়াবা সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদকব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে অধিকমূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা।

পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/বিআর

The post রিয়াজউদ্দিন বাজারে ইয়াবাসহ যুবক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35D61K3