Showing posts with label বাংলাদেশ ক্রিকেট. Show all posts
Showing posts with label বাংলাদেশ ক্রিকেট. Show all posts

Wednesday, October 23, 2019

ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

https://ift.tt/33ZSSJz
মাশরাফি-প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের চলমান সমস্যা সমাধানে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর দপ্তরে ডাকা হয় মাশরাফিকে। সেখানে মাশরাফির কাছে ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এরপর ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে কাজ করার জন্য বার্তা দেন তিনি।

বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও সেখানে দেখা যায়নি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজাকে। পরে নিজের ফেসবুক পাতায় তিনি জানান, এ ব্যাপারে তাকে কেউ জানাননি। তবে ক্রিকেটারদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।

এদিকে মঙ্গলবার এক জরুরি সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেন। তাদের এ আন্দোলনকে একটি চক্রান্তের অংশ বলে আখ্যা দেন তিনি।

ক্রিকেটারদের ধর্মঘট ডাকার সিদ্ধান্ত দেখে আশ্চর্য হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এটি তার কাছে অবিশ্বাস্য লেগেছে বলে জানান তিনি।

জয়নিউজ/এসআই

The post ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33TcGht

Tuesday, October 22, 2019

ক্রিকেট ধ্বংসে ‘ষড়যন্ত্রকারী‘দের খুঁজে বের করব: পাপন

https://ift.tt/33VLfDY
নাজমুল হাসান পাপন

দেশের ক্রিকেটারদের ১১ দফা দাবি সম্বলিত ধর্মঘট ডাকাকে ষড়যন্ত্র বলেই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের ধর্মঘট ডাকার প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, এটা একটা ষড়যন্ত্রের অংশ। ক্রিকেট ধ্বংসে ষড়যন্ত্রকারীদের শিগগির খুঁজে বের করব।

সংবাদ সম্মেলনে বেশ উত্তেজিত কণ্ঠেই বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ওরা এখন চায় ভারত সফরে যদি না যায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এটা ষড়যন্ত্রের অংশ। কিছুদিনের জন্য সময় চাচ্ছি। সবকিছু প্রকাশ করা হবে।

শোরগোলপূর্ণ সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের নির্দিষ্ট জবাব না দিয়ে নানা রকম উদাহরণ ও প্রেক্ষিত নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

তাঁর ভাষায়, ‘আমরা তো মেনে (দাবি) নিতে প্রস্তুত। এ বিষয়গুলো বলল না কেন। বললে তো আমরা মেনে নেব, তাই।’ সংবাদকর্মীদের প্রশ্নবানের একপর্যায়ে পাপন বলেন, ‘আপনারা যে কোত্থেকে কই চলে যান আমি বুঝি না।’

খেলোয়াড়দের ধর্মঘট নিয়ে বিসিবি সভাপতি বেশ কিছু কথাই বলেছেন। তাঁর ভাষায়, ‘বেশির ভাগ খেলোয়াড়ই জানে না আসল পরিকল্পনাটা কী! ওরা না জেনেই এসেছে। আসল পরিকল্পনা জানে দু-একজন খেলোযাড়।’

খেলোয়াড়দের উদ্দেশে তিনি সরাসরিই বলেছেন, ‘এমন ভাব দেখাচ্ছে যে আমরা কিছুই করছি না। তোমরা না খেললে আমাদের কি করার আছে।’ এরপর বিসিবির সাম্প্রতিক কিছু কাজের উদাহরণ টানেন নাজমুল হাসান।

বিসিবি সভাপতি বলেন, ‘ক্যাম্প শুরু হচ্ছে, প্লেয়াররা যদি না যায়, আমার কিছু বলার নাই। আমরা যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। যখনই কিছু করতে যাই, তখনই এমন কিছু করা, আমার মনে হয় এগুলো দাবি না। দাবি পেশ না করে খেলা বন্ধ করে, এটা হয় কিভাবে! বিসিবি নিয়ে যা কিছু বলুক, আমাকে নিয়ে যা কিছু বলুক, কিন্তু খেলা বন্ধ! তারা এখনো দাবি পেশ করে নাই, কারণ তারা জানে আমরা মেনে নিব, তাই তারা যোগাযোগ পর্যন্ত করে নাই। এগুলো একটা ষড়যন্ত্রের অংশ।’

বিসিবি সভাপতি আরো বলেন, ধর্মঘট ডেকে খেলোয়াড়েরা এ পর্যন্ত সফল। দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে সফল হয়েছে ক্রিকেটাররা। ওরা কথা বলার কোনো সুযোগই রাখেনি। সবই পরিকল্পনার অংশ।

তবে কাল ধর্মঘটে একাত্মতা ঘোষণা করা সব ক্রিকেটারই যে জেনেশুনে অংশ নিয়েছেন তা মনে করছেন না বিসিবি সভাপতি, ‘সবাই জেনেশুনে অংশ নিয়েছে বলে মনে হয় না। এটা আমাদের খুঁজে বের করা দরকার। এসময় তিনি ইংরেজিতে বলেন, ‘উই নিড টু ফাইন্ড আউট, প্লিজ গিভ মোর টাইম’।

জয়নিউজ/এসআই

The post ক্রিকেট ধ্বংসে ‘ষড়যন্ত্রকারী‘দের খুঁজে বের করব: পাপন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35UsNgD