Showing posts with label হামলা. Show all posts
Showing posts with label হামলা. Show all posts

Tuesday, November 12, 2019

সৌদিতে লাইভ শোতে ছুরিকাঘাত, আহত ৩

https://ift.tt/2KdiEm2
সৌদি আরব

সৌদি আরবের রিয়াদে একটি লাইভ শো চলাকালীন সময়ে  ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। তারা স্টেজে নাচ-গানের সময় তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক হামলাকারী।

সোমবার (১১ নভেম্বর) এ হামলায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে কী উদ্দেশে ওই হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক ফুটেজে দেখা গেছে, রিয়াদের কিং আবদুল্লাহ পার্কে একটি গানের অনুষ্ঠান চলাকালে একটি বিদেশি থিয়েটার দলের ওপর ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি ইয়েমেনের নাগরিক।

দেশজুড়ে দুই মাসব্যাপী বিনোদন উৎসবের অংশ হিসেবে ওই লাইভ প্রোগ্রাম চলছিল। তেল নির্ভর সৌদি তাদের অর্থনীতিতে তেলের ওপর নির্ভরতা কমিয়ে আনতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিনোদনের বিভিন্ন ব্যবস্থা এখন দেশের ভেতরেই আয়োজন করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক বিভিন্ন সংস্কার পরিবর্তন করছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কট্টরপন্থি দেশটিতে অতীতে যেসব বিধি-নিষেধ ছিল তা ক্রমে তুলে নেওয়া হচ্ছে। দেশের মানুষের জন্য এখন সৌদিতেই বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

জয়নিউজ/পিডি

 

The post সৌদিতে লাইভ শোতে ছুরিকাঘাত, আহত ৩ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32Hvi2R

Tuesday, November 05, 2019

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি

https://ift.tt/2CaiBD9

আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় আন্দোলনকারীরা যখন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তখন উপাচার্যপন্থী শিক্ষকরা সেখানে যান। তারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের তুলে দিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা বাসভবনে ঢুকতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি মিছিল সেখানে আসে। ওই মিছিলে দুই শতাধিক নেতাকর্মী ছিলেন। মিছিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। মিছিলকারীরা উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী-শিক্ষকদের সেখান থেকে সরিয়ে দেন। এরপর তারা ওই জায়গায় অবস্থান নেন।

তবে এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে বাসভবনে সংবাদ সম্মেলন করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি। ছাত্রলীগ নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের আমার বাসভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32eaTSV

জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা

https://ift.tt/2pGAbMl

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ চেয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তর বিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

জয়নিউজ/পিডি

 

The post জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WIz5M9

Sunday, October 20, 2019

পাল্টাপাল্টি হামলা: ভারতের ৯, পাকিস্তানের ৭ জন নিহত

https://ift.tt/2pzbKA2

নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের কমপক্ষে ছয় বেসামরিক এবং এক সেনা নিহত হয়েছেন। পাক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ জম্মু-কাশ্মীরে ভারত নির্বিচার ও নির্মম হামলা চালিয়েছে।

রোববার (২০ অক্টোবর) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের হামলায় আরও নয় বেসামরিক আহত হয়েছেন। চলতি বছর নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে একদিনে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।

আইএসপিআর-এর তরফ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তের জুরা, শাহকোট এবং নওসেরি সেক্টরে বিনা উসকানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ভারতের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এরপরেই পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের অন্তত চারটি আস্তানা ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। রোববার সকালের দিকে পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরের বিপরীত পাশে ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় ব্যাপক হতাহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

জয়নিউজ/এসআই

The post পাল্টাপাল্টি হামলা: ভারতের ৯, পাকিস্তানের ৭ জন নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Bu3YKm

আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত

https://ift.tt/2MU5bQw

পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের আস্তানায় টার্গেট করে হামলা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর ছোড়া গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্যের প্রাণহানির প্রতিশোধে পাল্টা এ শুরু করে ভারত।

রোববার (২০ অক্টোবর)  সকালের দিকে এই হামলা শুরু করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় পাকিস্তানের ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, আজাদ কাশ্মীর থেকে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসীরা অনুপ্রবেশের সক্রিয় চেষ্টা করেছে। পরে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরে আর্টিলারি গোলাবারুদ নিক্ষেপ করেছে।

এর আগে রোববার সকালের দিকে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও এক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে।

তাঙধর সেক্টরের কাছে পাক সেনাবাহিনীর গুলিতে প্রাণহানির জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এতে পাকিস্তানের ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।

জয়নিউজ/পিডি

 

The post আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2P0mGBg