Showing posts with label জাবি. Show all posts
Showing posts with label জাবি. Show all posts

Thursday, November 07, 2019

জাবিতে নিষেধাজ্ঞা ভেঙে চলছে আন্দোলন

https://ift.tt/2NN26Cq

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই  বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের আন্দোকারীরা। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ ও আন্দোলনকারীরা।

এর আগে বুধবার (৬ নভেম্বর) রাতে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জয়নিউজ/পিডি

 

The post জাবিতে নিষেধাজ্ঞা ভেঙে চলছে আন্দোলন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32qK4v1

Wednesday, November 06, 2019

হল ছাড়ছে জাবি শিক্ষার্থীরা, থমথমে ক্যাম্পাস

https://ift.tt/36DP2YA
জাবি

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বন্ধ ঘোষণার পর হল ছাড়ছে শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। সর্বশেষ বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যে হল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় প্রশাসন।

আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় আবারও হামলার আশঙ্কা করছেন আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে আন্দোলনকারীরা হল খালি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে তারা ক্যাম্পাস ছেড়ে যাবেন না।

জয়নিউজ/পিডি

The post হল ছাড়ছে জাবি শিক্ষার্থীরা, থমথমে ক্যাম্পাস appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32n1310

Tuesday, November 05, 2019

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি

https://ift.tt/2CaiBD9

আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় আন্দোলনকারীরা যখন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তখন উপাচার্যপন্থী শিক্ষকরা সেখানে যান। তারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের তুলে দিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা বাসভবনে ঢুকতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি মিছিল সেখানে আসে। ওই মিছিলে দুই শতাধিক নেতাকর্মী ছিলেন। মিছিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। মিছিলকারীরা উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী-শিক্ষকদের সেখান থেকে সরিয়ে দেন। এরপর তারা ওই জায়গায় অবস্থান নেন।

তবে এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে বাসভবনে সংবাদ সম্মেলন করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি। ছাত্রলীগ নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের আমার বাসভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32eaTSV

জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা

https://ift.tt/2pGAbMl

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ চেয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তর বিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

জয়নিউজ/পিডি

 

The post জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WIz5M9