Showing posts with label আহত. Show all posts
Showing posts with label আহত. Show all posts

Friday, November 15, 2019

টাইগারপাসে বাস উল্টে আহত ৭

https://ift.tt/2OjMW7I

নগরের টাইগারপাস এলাকায় একটি মিনিবাস ওভারটেক করার সময় উল্টে কমপক্ষে ৭ জন গুরত্বর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় নতুন চসিক ভবনের বিপরীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামনের একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারায়ি গাড়িটি উল্টে যায়।

এ এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সঞ্জয় জয়নিউজকে বলেন, বাস উল্টে যাওয়ায় পর পথচারীদের সয়াহতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নিউজ/পার্থ/পিডি

The post টাইগারপাসে বাস উল্টে আহত ৭ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pkrVRX

Sunday, November 10, 2019

বুলবুলের আঘাতে চরগজারিয়ায় আহত ১০

https://ift.tt/2p5TYVh

লক্ষ্মীপুরের চরগজারিয়ায় ‘বুলবুলের’ আঘাতে প্রায় শতাধিক বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম জানা যায়নি।

তাদের স্থানীয়ভাবে চিকিৎসা চলছে। ঘূর্ণিঝড় বুলবুলে লক্ষ্মীপুরের সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতিতে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জয়নিউজকে বলেন, আশ্রয় নেওয়া দূর্গত মানুষের জন্য ৪৫০ মে.টন চাল, নগদ টাকা ও পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post বুলবুলের আঘাতে চরগজারিয়ায় আহত ১০ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WZPRqd

Monday, November 04, 2019

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৯ জন আহত

https://ift.tt/32fGLqq

রাউজান ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা এলাকায় একটি পাগলা কুকুর ছয়শিশুসহ নয়জনকে কামড় দিয়ে আহত করেছে।

সোমবার (৪ নভেম্বর)সকালে এ ঘটনা ঘটে।

কুকুরের হামলায় আহতরা হলেন, ব্যবসায়ী জেবল হোসেন (৩০), প্রতিবন্ধি বেলাল (১৫), শিশু সাইফুল, শিশু রবিউল হোসেন, লেদনী বেগম (৩২) I হাসানবানু (৩৫)|

পরে কলমপতি এলাকার হুমায়ুন কবির চৌধুরীর তিন eQi বয়সের কন্যাসন্তানকে কামড় দিয়ে আহত করে। এসময় এলাকার আরও দুই শিশুকে কামড় দেয়। এদের নাম জানা যায়নি।

কামড়ে আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

কামড়ে আক্রান্ত লেদনী বেগমের স্বামী রাশেদ জয়নিউজকে বলেন, তার স্ত্রী ও বোনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চমেকে নিয়ে যাওয়ার পরার্মশ দেয়। পরে তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সরেজমিনে দেখা গেছে, রাউজানের দক্ষিণ হিংগলা, কলমপতি, গনিহাজী পাড়ায় পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলের শিক্ষার্থীদেরকে অভিভাবকরা লাঠি হাতে পাহাড়া দিয়ে স্কুল ছুটির পর ঘরে নিয়ে আসতে দেখা যায়। পরে সোমবার বিকালে এলাকার লোকজন ধাওয়া করে পাগলা কুকুরটি পিটিয়ে হত্যা করে।

জয়নিউজ/শফিউল/বিআর

The post পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৯ জন আহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JL6As4