Showing posts with label সম্মেলন. Show all posts
Showing posts with label সম্মেলন. Show all posts

Friday, November 08, 2019

সংগঠনের চেয়ে ব্যবসা নিয়েই ব্যস্ত যুবলীগ নেতারা

https://ift.tt/34K5ViG

২০১৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম মহানগর যুবলীগের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। তিন মাসের জন্য গঠন করা হলেও  ছয় বছর পার করেছে এ কমিটি।  এ অবস্থায় ৬ বছর ধরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে ওঠেনি, তেমনি সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে। এছাড়া জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে যুবলীগের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।

সাধারণ নেতাকর্মীদের অভিযোগ, নগর যুবলীগের আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ পদধারী ৩ নেতা ব্যস্ত রয়েছেন ব্যবসা-বাণিজ্যে। এছাড়া নগর যুবলীগের কমিটির শীর্ষ পদধারীরা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের আশীর্বাদপুষ্ট হওয়ায় তারা কাউকে পাত্তা দিতো না। তবে যুবলীগ চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে তারা।

যুবলীগ সূত্রে জানা গেছে, ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়কের দায়িত্বে আছেন মহিউদ্দিন বাচ্চু। যুগ্ম আহ্বায়ক করা হয় দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমনকে। প্রথম পাঁচজনের সবাই সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে যুবলীগের রাজনীতিতে পরিচিত। ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়।

সূত্র জানায়, নির্দেশনা ছিল এই কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কিন্তু ৬ বছরে মাত্র ৫টি ওয়ার্ডে সম্মেলন করতে পেরেছে নগর যুবলীগ।

সংশ্লিষ্টরা বলছেন, নগর যুবলীগের গুরুত্বপূর্ণ পাঁচ নেতার মধ্যে তিনজনই ব্যবসায়ী। আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিলবোর্ড ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রক ছিলেন। বিলবোর্ড উচ্ছেদের পর বর্তমানে বাচ্চু ও ফরিদ রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত। দেলোয়ার হোসেন খোকারও রয়েছে রিয়েল এস্টেট ব্যবসা। একইভাবে নগর যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী বিদেশে পলাতক হেলাল আকবর চৌধুরী বাবর রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে সিআরবিতে সংঘটিত ডাবল মার্ডার মামলার আসামি হন। এ কারণে তিনি কেন্দ্রীয় যুবলীগ থেকে বহিষ্কারও হয়েছিলেন।

দীর্ঘদিন ধরে নগর যবুলীগের কোনো কর্মকাণ্ড নেই। কোনো বিশেষ দিবসে ফুল দেওয়া ও সভার করার মধ্যেই সীমাবদ্ধ যুবলীগের কর্মকাণ্ড। এতে কার্যত অচল কমিটি নিয়ে অসন্তোষ বাড়ছে দলের ভেতরে বাইরে। সেই অসন্তোষ আরো বেড়েছে সামনের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে।

ইতিমধ্যে ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণের ডেলিগেট কারা বা সম্মেলনে কিভাবে, কারা অংশগ্রহণ করবে সেটি নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। কারণ একদিকে নগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে অন্যদিকে একটি বৃহৎ গ্রুপের অধিকাংশ নেতাদের বাদ দিয়ে সম্মেলনে অংশগ্রহণ করাটাকে সংগঠন বিরোধী বলছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস জয়নিউজকে বলেন, ‘নগর যুবলীগের সাংগঠনিক অবস্থা খুবই নাজুক। সমন্বয় না করা এবং দীর্ঘদিন কমিটি না হওয়ায় সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। নগরে যবুলীগের অনেক নেতাকর্মী রয়েছে। কিন্তু কমিটি না হওয়ার কারণে তারা হতাশ হচ্ছে। অতি শীঘ্রই কমিটি গঠনের দাবি জানান তিনি।

ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জয়নিউজকে বলেন, ‘তিন মাসের জায়গায় ৬ বছর সময় পেয়েছেন নেতারা। এই সময়ের মধ্যে চাইলে সংগঠনকে ওয়ার্ডে ওয়ার্ডে অনেক শক্তিশালী ও মজবুত করতে পারতেন। সামনের কেন্দ্রীয় সম্মেলন। আমরা চাইবো খুব শীঘ্রই নগর কমিটি করা হোক।

এ বিষয়ে জানতে নগর যবুলীগের মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুবরীগের কমিটির বিষয় কথা বলবেন না বলে ফোন কেটে দেন। পরে বার বার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

জয়নিউজ/পিডি

The post সংগঠনের চেয়ে ব্যবসা নিয়েই ব্যস্ত যুবলীগ নেতারা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2p2pRxY

Monday, November 04, 2019

খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

https://ift.tt/2NDlvpb

খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাউন হলের সামনে এই সম্মেলন শুরু হয়।

এতে প্রধান অতিথি  ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আজমের সঞ্চালনায় এ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে।

সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশনেত্রী যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে তারই ধারাবাহিকতা অনুসরণ করতে হবে। যাতে করে দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়ানোর সুযোগ করে দিতে পারি। কাউন্সিল শেষে নতুন কমিটিকে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

প্রথম অধিবেশন শেষে দলীয় কাউন্সিলে ৫টি ইউনিয়ন কমিটি ও ১৫জন উপদেষ্টাসহ সদর উপজেলা আওয়ামী লীগের মোট ২৩৭ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

জয়নিউজ/জাফর/পিডি

 

The post খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NECIhT

Thursday, October 31, 2019

ঢাকায় ডি-৮ সম্মেলন এপ্রিলে

https://ift.tt/36lE1Ln

আট মুসলিম দেশ নিয়ে গঠিত জোট ডি-৮ (ডেভলপিং-৮) এর দশম সম্মেলন ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জোটের মহাসচিব জাফর কু শারি সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডি-৮ এর আগামী সম্মেলন এপ্রিলের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ ২০২০-২০২১ মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পাবে।’

একই সময়ে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও উদযাপন করবে বলে জানান প্রধানমন্ত্রী।

ডি-৮ এর মহাসচিব জোটের সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন।

তিনি অনুষ্ঠাতব্য সম্মেলনে নতুন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করার কথাও বলেন।

জাফর কু শারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ বিভিন্ন দেশের জন্য উন্নয়নের একটি মডেল হতে পারে।

এসময় তিনি শেখ হাসিনার কাছে জোটভুক্ত দেশগুলোর জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চান।

‘জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা দেওয়া হবে বলে তাকে জানান। নতুন পরিকল্পনা প্রণয়নের মধ্যে দিয়ে ডি-৮ কে এগিয়ে নিতে নেওয়ায় মহাসচিবকে ধন্যবাদও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।

ডি-৮ ভুক্ত আটটি দেশ হলো-বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান এবং তুরস্ক। ১৯৯৭ সালে গঠিত এই জোটের সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে।

জয়নিউজ/বিআর

The post ঢাকায় ডি-৮ সম্মেলন এপ্রিলে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34f0g3J

Friday, October 25, 2019

খালেদা জেলে, তারেক লন্ডনে: বিএনপির সম্মেলন কবে?

https://ift.tt/2BJH7dT

দুর্নীতি মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। এ অবস্থায় বিএনপির সপ্তম কাউন্সিল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।

এদিকে দলের গঠনতন্ত্রের ১১ (চ) ধারায় বলা হয়েছে- প্রতি ছয় মাসে অন্তত একবার জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনবোধে যে কোনো সময় কমিটির সভা চেয়ারম্যানের অনুমতিক্রমে ডাকা যেতে পারে। যে বছর জাতীয় কাউন্সিল হবে, সে বছর ছাড়া প্রতি বছর অন্তত একবার জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। কিন্তু গত তিনবছরে একবার মাত্র সভা অনুষ্ঠিত হয়েছে।

২০১৬ সালের ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর সাড়ে চার মাস পর দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান আর নির্বাহী কর্মকর্তা ও সদস্য নিয়ে প্রায় ৫৯৪ সদস্যের বিশাল কমিটি করে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।

এতে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে বিএনপিতে। যেকোনো সিদ্ধান্ত নিতে লন্ডনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এছাড়া সিনিয়র নেতাদের মধ্যে গ্রুপিং প্রকট আকার ধারণ করছে। ফলে সামনের সম্মেলন এবং মাঠে আন্দোলন সংগ্রাম নিয়ে সফল হতে পারছে না দলটি এমনটি মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন , দলে শুদ্ধি অভিযান পরিচালনা করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। নিষ্ফ্ক্রিয়দের তালিকা করে বাদ দিয়ে দুঃসময়ের ত্যাগী ও যোগ্য নেতাদের নির্বাহী কমিটিতে জায়গা দেওয়া উচিত। নইলে চলমান সরকারবিরোধী আন্দোলন হোঁচট খাবে। দলও চরম ক্ষতিগ্রস্ত হবে। সরকারবিরোধী আন্দোলনের অনেক সুযোগ থাকলেও বার বার সেটি কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছে, সারাদেশের বিএনপির বিভিন্ন জেলা কমিটিগুলো গঠন করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে সম্মেলনের জন্য। এছাড়া অঙ্গসংগঠনগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের একটি অংশ সম্মেলন চান না। এতে করে দলের মধ্যে অন্তঃকোন্দল বাড়বে বলে মনে করেন সেসব নেতারা। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান কি সিদ্ধান্ত দিচ্ছেন এর উপরই নির্ভর করবে বিএনপির কাউন্সিল হবে কি হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জয়নিউজকে বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করার যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা থাকার পরও বিএনপি আন্দোলন করতে পারছে না। কারণ দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কমিটি করা যায়নি। অঙ্গসংড়ঠনগুলোতেও একই অবস্থা। ম্যাডাম (খালেদা জিয়া) বাইরে থাকাকালে নিয়মিত অফিস করতেন। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিতেন। কিন্তু এখন কে সিদ্ধান্ত দিবে?

বিএনপি নেতারা আরো বলেন, সিনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তারা সবাই কোনো বিষয়ে একটি সিদ্ধান্তে  আসতে পারছেন না। এর ফলে তারেক রহমানের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জয়নিউজকে বলেন, দলের নেতারা বেশি কমিটি করেন। কিন্তু কেউ সংগঠন করেন না। কমিটি মানেই সংগঠন না। আর নেতৃত্বের যেখানে দুর্বলতা দেখা হয়, সেখানে বহুজনের কমিটি হয়। কমিটিতে যখন যুগ্ম আহ্বায়কের সংখ্যা বেশি থাকে তখনই বুঝতে হবে, কেউ কাউকে মানেন না। তার মানে অঙ্গীকারের অভাব। সংগঠনের চেয়ে নিজেকে সবাই বড় মাপের নেতা মনে করেন। দলের উপদেষ্টা-সম্পাদক বেশি, কর্ম সম্পাদকটা একটু কম।

তবে বিএনপির নেতাকর্মীরা জানান, দলের কেন্দ্রীয় কমিটির সিংহভাগ নেতাই নিষ্ফ্ক্রিয়। বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকরা কোনো কাজই করছেন না। কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে হাজিরা দিয়েই অনেকে নিজের দায়িত্ব পালন করছেন। আর বেশিরভাগ নেতাই পদ-পদবি ভাগিয়েই চুপচাপ।

দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাস অন্তর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হলে এসব নেতার কার্যক্রম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যেত। তাদের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা সম্ভব হতো। কিন্তু এখন দল পরিচালনা হচ্ছে শুধু গুটিকয়েক নেতার শ্রম, মেধা আর আন্তরিকতার ওপর ভর করে। এভাবে বেশিদূর যাওয়া যায় না। তাই বিএনপির নির্বাহী কমিটির সভা আয়োজনের দাবি ক্রমশই প্রবল হচ্ছে। দলীয় ফোরামের ভেতরে ও বাইরে এ বিষয়ে কথা বলছেন অনেকে।

জয়নিউজ/পিডি

The post খালেদা জেলে, তারেক লন্ডনে: বিএনপির সম্মেলন কবে? appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Jnl80D