Showing posts with label রঙিন ভুবন. Show all posts
Showing posts with label রঙিন ভুবন. Show all posts

Thursday, November 14, 2019

আবারো বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন

https://ift.tt/2NNAZZ3
হুমায়ূন আহমেদ

জয়প্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান আবারো বিয়ে করেছেন। দুই সপ্তাহ আগে অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে বিয়ে করেন তিনি। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গুলতেকিনের বাসায়। এমনই খবর প্রকাশিত হয়েছে বেশকিছু গণমাধ্যমে।

জানা গেছে, বিয়ের পর আমেরিকায় চলে গেছেন গুলতেকিন। শিগগিরই সেখান থেকে ফিরে বন্ধু-বান্ধব সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথাও রয়েছে।

প্রায় সাত-আট বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদের সঙ্গে গুলতেকিনের বন্ধুত্ব। তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। সেই প্রেমের পরিণতি এই বিয়ে।

গেল মাসের শেষের দিকে গুলতেকিন তার ফেসবুক পেজে যৌথ ঘোষণা শিরোনামে ‘এবার বাতাস উঠুক তুফান ছুটুক’ স্ট্যাটাস দেন। এতে তার প্রিয়জনরা তাকে অভিনন্দন জানান।

এদিকে ৫ নভেম্বর আফতাব আহমেদ তার ফেসবুকে ইংরেজিতে যে স্ট্যাটাস দেন তার অর্থ হলো, ‘তিনি আমাকে তার সামনে বসালেন এবং আমার হাতে হাত রেখে বললেন, ‘প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ পেতে হবে। কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি নিঃশ্বাস নিতে চাই। তবে নিশ্চিত নই ভবিষ্যৎ কোন নিয়তিতে গাঁথা।’

আফতাব আহমেদ ও তার ব্যারিস্টার স্ত্রীর বিচ্ছেদ ঘটে ১০ বছর আগে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন। অন্যদিকে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক হুমায়ূন আহমেদকে বিয়ে করেছিলেন গুলতেকিন। তাদের বিচ্ছেদ হয় ২০০৩ সালে। তাদের এক ছেলে ও তিন মেয়ে। ২০০৫ সালে শাওনকে হুমায়ূন বিয়ে করলেও গুলতেকিন এতদিন করেননি। হুমায়ূন আহমেদের মৃত্যুর সাত বছর পর বিয়ে করলেন তিনি।

জয়নিউজ/পিডি

The post আবারো বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CJbhyA

Wednesday, November 06, 2019

চট্টগ্রামে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘মিস আইডল’

https://ift.tt/34E0oKr
মিস আইডল

চট্টগ্রামে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী রিয়েলিটি শো ‘মিস আইডল ২০২০’ প্রতিযোগিতা। এরই মধ্যে প্রতিযোগিতায় ইচ্ছুকদের জন্য শুরু হয়েছে রেজিষ্ট্রেশন।  এ প্রতিযোগিতার আয়োজন করছে রাইজিং স্টার। এ প্রতিযোগিতায়র বিজয়ীকে দেওয়া হবে ১লাখ টাকার পুরুস্কার।

বুধবার (৬ নভেম্বর) নগরের বেলপেপার রেষ্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী।

‘মিস আইডল ২০২০’ আয়োজক কমিটির সভাপতি ইলিয়াছ রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. জসীম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক রণি রোজালিন, বেলপেপার রেষ্টুরেন্টে’র পরিচালক মো. নাছির উদ্দিন সোহাগ, বিউটিফুল ইউ’র এডমিন সুহা শবনম, রাইজিং স্টারের এডমিন নিলুফার খান নিলু ও আইকন মডেল ম্যানেজমেন্ট এন্ড ইভেন্ট’র পরিচালক সালমান দীপ্ত।

‘মিস আইডল ২০২০’ আয়োজক কমিটির সভাপতি ইলিয়াছ রিপন জানান, গুণবতী নারীদের নিয়ে বর্ণিল আয়োজনে রিয়েলিটি আমরা ইতোপূর্বে ‘মিসেস আইডল ২০১৯’ সমাপ্ত করেছি। ব্যাপক সাড়া পাওয়ায় এবার গুণবতী তরুণীদের নিয়ে মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মিস আইডল ২০২০’ কার্যক্রম শুরু করছি। অডিশন রাউন্ডে ঢাকা-চট্টগ্রামের নন্দিত তারকারা বিচারক হিসেবে অংশ নিবেন। রেজিষ্ট্রেশন সহ যাবতীয় কার্যক্রম সম্পর্কে জানতে ফেইসবুক পেইজ www.fb.com/missidol2020 ফলো করার অনুরোধ করছি।

জয়নিউজ/পিডি

The post চট্টগ্রামে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘মিস আইডল’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36wKaV0

ছবির কিছু বাস্তব, কিছু মনগড়া: মিথিলা

https://ift.tt/2WLqlFb

টিভিপর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে তার ব্যক্তিগত কিছু ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। আর এনিয়ে সাইবার অপরাধ বিভাগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানালেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন মিথিলা। সেখানে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি ফাঁস হয়ে যাওয়া ছবি নিয়েও লেখেন নিজের ওয়ালে

ফেসবুকে মিথিলার পোস্টটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

‘কী ঘটেছে তার কোনো ব্যাখ্যা দিতে আসিনি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কিছু ব্যক্তিগত ছবি নিয়ে যা হয়েছে, সেই সম্পর্কে নিজের অবস্থান পরিস্কার করতে চাই। এসব ছবির কিছু বাস্তব, কিছু মনগড়া। আমার সুনাম ক্ষুণ্ন করতে কিছু অপরাধী প্রতিহিংসাপরায়ণ হয়ে এগুলো অনলাইনে ছেড়ে দিয়েছে।’

এ বিষয়টি খোলাসা করে মিথিলা লেখেন ‘ফাহমির ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল। তখনই অপরাধীরা খারাপ উদ্দেশ্যে ব্যবহারের জন্য এগুলো খুঁজে নিয়েছে। এখানে ডেটিং শব্দটির ওপর জোর দিতে চাই, যার অর্থ আমরা একটি সম্পর্কে ছিলাম। সহজভাবে বললে দুটি মানুষ একে অপরের সঙ্গে জড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়, ছবি তোলে। প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এগুলো ভাগ করে নেয়। তবে নিজের গোপনীয়তা রক্ষা করতে না পারার দায় আমারই।’

তবে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হয়ে যাওয়ায় মোটেও লজ্জিত নন মিথিলা। পোস্টে তা সাফ জানিয়ে দিয়ে লিখেছেন, ‘আমার লজ্জা লাগছে এই ভেবে, দেশের কিছু কুৎসিত লোক আমার ব্যক্তিগত মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছেমতো পোস্ট, শেয়ার ও ব্যবহারের সুযোগকে কাজে লাগিয়েছে। আমার খ্যাতি ও ভাবমূর্তিকে অসম্মান করে তারা সাবস্ক্রিপশন বাড়াচ্ছে ও নানান খবর ছড়িয়ে দিচ্ছে। আমাকে কার্যত ধর্ষণ করা হচ্ছে। আমার লজ্জা হয় সেইসব মিডিয়ার জন্য, বিশেষ করে কয়েকটি নিউজ পোর্টাল আমার অনুমতি ছাড়াই আমাকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। অথচ আমি এ নিয়ে কখনোই কথা বলিনি বা কোনো বক্তব্য দেইনি। ঘরে-বাইরে, ভার্চুয়াল জগতসহ সর্বত্র যেকোনো জায়গায় নারীদের যৌন হেনস্তা করা হলে একইভাবে লজ্জিত ও ক্ষিপ্ত হই।’

নিজের অবস্থান পরিস্কার করে লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সম্মান ও মর্যাদা শুধু আমার আকার আর পোশাকের কিংবা ব্যক্তিগত ছবির মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনে কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও শিক্ষার মাধ্যমে সব অর্জন করেছি। আমার অতীতের ব্যক্তিগত মুহূর্তগুলো চুরি করে কিছু অপরাধীর কুকর্মের কারণে এসব ভেঙে যাওয়ার মতো ঠুনকো নয়।’

নিজেকে শান্ত রাখতে ও ইতিবাচক মনোভাবের ওপর জোর দিতেই গত ২৪ ঘণ্টা ফাঁস হওয়া ছবি নিয়ে মুখ খোলেননি বলে জানান মিথিলা। তার আশা ছিল, এর মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবেন। তবে যেসব ফেসবুক গ্রুপ, পেজ ও অনলাইন পোর্টাল অনুমতি ছাড়া ফাঁস হওয়া ছবিসহ খবর প্রকাশ করেছে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সাইবার অপরাধ বিভাগে অভিযোগ জানানোর তথ্য দিয়ে মিথিলা হুঁশিয়ার করেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যারা আমার মান-সম্মান নিয়ে খেলেছে সেই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে ছাড়বো। শপথ করছি, নিজের জন্য এবং হ্যাকার ও সাইবার অপরাধীদের শিকার হওয়া সবার জন্য লড়বো।’

সবশেষে দুঃসময়ে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মিথিলা। যদিও মঙ্গলবার রাত সাড়ে ১২টার পর স্ট্যাটাসটি সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তান রয়েছে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালে তাহসানের সঙ্গে বিচ্ছেদ হয় মিথিলার।

জয়নিউজ/পিডি

The post ছবির কিছু বাস্তব, কিছু মনগড়া: মিথিলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pNhoyR

Tuesday, November 05, 2019

‘এটা অস্বাভাবিক কোনো ছবি না’

https://ift.tt/2CfMdih

পরিচাল ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে ছবিগুলো ‘অস্বাভাবিক মনে হচ্ছে না- মিথিলার কাছে।

সোমবার (৪ নভেম্বর) ফেসবুকের একটি গ্রুপে হঠাৎ ছবিগুলো পোস্ট করা হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে পরে একটি টেলিভিশন চ্যানেল মিথিলাকে ফোন করলে তিনি বলেন, ‘এটা অস্বাভাবিক কোনো ছবি না।’ এই কথা বলেই নাকি কলটি কেটে দেন তিনি।

এর আগে বেশ কিছুদিন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে একাধিকবার দেখা যায় মিথিলাকে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেই গুঞ্জন ছড়িয়েছিল শোবিজ পাড়ায়। তবে সে কথা পালে হাওয়া না পেলেও এবার ভাইরাল ছবিগুলো নিয়ে নেটিজেনরা।

এর ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তানেরও আগমন ঘটে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।

জয়নিউজ/পিডি

 

The post ‘এটা অস্বাভাবিক কোনো ছবি না’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34FIwPp

Friday, November 01, 2019

মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’

https://ift.tt/338dcbE

সাগরের ঢেউ তরঙ্গে সার্ফ বোর্ডে ভেসে বেড়ানো এক বাঙালী নারীর জীবনের সত্য গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ন ডরাই’। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এটি দেশে সার্ফিং নিয়ে এই প্রথম কোনো চলচ্চিত্র নির্মাণ হলো।

তানিম রহমান অংশু পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ ও শরীফুল রাজ। মডেল হিসেবে দুজনেই পরিচিত হলেও এবার প্রথম জুটি বেঁধে বড়পর্দায় আসছেন এ সিনেমার মাধ্যমে।

সত্যঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে।

তানিম রহমান অংশু জানান, একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত তৈরি হয়েছে ছবির গল্প। নারীর এগিয়ে যাওয়ার বার্তাও থাকছে সিনেমায়। ১৫ নভেম্বরের মধ্যে ‘ন ডরাই’ সেন্সরে জমা দেওয়া হবে। দেশে মুক্তির পর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে ‘ন ডরাই’।

জয়নিউজ/পিডি

 

The post মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qeAXzS

Thursday, October 31, 2019

৭৩-এ বাকের ভাই

https://ift.tt/2WqGWxO

আসাদুজ্জামান নূর। নাটকে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা তার। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। রাজনীতিতে সরব হয়ে  তবে বিগত এক দশক তিনি অভিনয়ে নিয়মিত নন।

তবে আবারও একটু একটু করে ফিরছেন তিনি। শুধু অভিনয়ে নয়। মঞ্চ, আবৃত্তি- সবখানেই সরব উপস্থিতি দেখা যাচ্ছে ‘বাকের ভাই’খ্যাত এই অভিনেতার। এক থিয়েটারকর্মী থেকে হয়ে উঠেছেন অসাধারণ এক অভিনেতা। তিনি এখনও কালজয়ী হয়ে আছেন ‘বাকের ভাই’চরিত্রে। আজ তার জন্মদিন। এ বছর তিনি ৭৩ বছর বয়সে পা রাখলেন তিনি।

তার এবারের জন্মদিনটা কাটছে যুক্তরাজ্যে। সাত দিনব্যাপী নাটকের এক উৎসবে যোগ দিতে যুক্তরাজ্যে গেছেন আসাদুজ্জামান নূর। আগামী ৪ নভেম্বর উৎসব শেষ করে তার ঢাকায় ফেরার কথা। দেশে ফিরেই ব্যস্ত হবেন অভিনয়ে।

আগামী ২৯ নভেম্বর নতুন একটি নাটক নিয়ে মঞ্চে হাজির হবেন এই অভিনেতা। পান্থ শাহরিয়ারের পাণ্ডুলিপি ও নির্দেশনায় নাটকটি মঞ্চে আনছে নাগরিক নাট্য সম্প্রদায়। নাটকের সম্ভাব্য নাম ‘কালো জলের কাব্য’। এই নাটকে আসাদুজ্জামান নূরের সঙ্গে অভিনয় করবেন অপি করিম।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অনেক দিন। ২০০১, ২০০৮, ২০১‎৩, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের হয়ে নিলফামারী জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রথম জীবনে ছাত্রাবস্থায় তিনি বাম রাজনীতির সাথে জড়ান। ১৯৬২ সালে স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে সকল আন্দোলনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি।

১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। নীলফামারী বাংলাদেশের উত্তরবঙ্গের ছোট্ট মফস্বল শহর। এই শহরে শৈশব-কৈশোর আর তারুণ্যের প্রথম ভাগ কেটেছে। তার বাবা-মা ছিলেন দুজনই স্কুলশিক্ষক। দুই ভাই আর এক বোনের মধ্যে আসাদুজ্জামান নূর সবার বড়। ১৯৮২ সালে ডা. শাহীন আকতারকে বিয়ে করেন তিনি। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলে সুদীপ্ত লন্ডনে একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে দেশে একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত। মেয়ে সুপ্রভা সেও লেখাপড়া শেষ করেছে।

জয়নিউজ/পিডি

The post ৭৩-এ বাকের ভাই appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36jMYou

Tuesday, October 29, 2019

সিনেমার জন্য গান লিখছেন জাফর ইকবাল

https://ift.tt/34gRr9L

জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল উপন্যাস নিয়ে নির্মিত ‘দিপু নাম্বার টু’ও ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্র দু’টি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’  নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। নির্মাতা জুয়েল জানালেন, এই চলচ্চিত্রের জন্য দু’টি গানও লিখবেন মুহম্মদ জাফর ইকবাল। এই প্রথমবারের মতো সিনেমার গান লিখতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে (২০১৮-২০১৯ অর্থবছর) ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটির পাণ্ডুলিপি। ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর চিত্রনাট্য তৈরি করেছেন জাকারিয়া সৌখিন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন শিল্পী বাছাই চলছে। অনেকগুলো শিশু শিল্পী প্রয়োজন এই সিনেমার জন্য। থাকবে নায়ক-নায়িকাও। ডিসেম্বরের মধ্যে শিল্পীদের তালিকা চূড়ান্ত করা হবে।

জয়নিউজ/পিডি

 

The post সিনেমার জন্য গান লিখছেন জাফর ইকবাল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WkBtbR

Monday, October 28, 2019

তাহসানের সেঞ্চুরি

https://ift.tt/31S9IIL

 তাহসান রহমান খান। একজন মাল্টিটেলেনটেড প্রফেশনাল ব্যক্তিত্ব। একাধারে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। এছাড়াও তিনি একজন সফল বিশ্ববিদ্যালয় শিক্ষকও। প্রায় দুই দশক ধরে কণ্ঠের যাদু দিয়ে শ্রোতা মাতিয়ে আসছেন তিনি। গানের পাশাপাশি তিনি নাটকে শততম স্থান র্স্পশ করেছেন।

জয়া আহসানের বিপরীতে আপসানা মিমির ‘অপবিট’ ধারাবাহিক নাটক দিয়ে ২০০৪ সাল থেকে শুরু হয় তাহসানের নাটকের পথচলা। চলিত বছরে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘কল্পতরু’ হচ্ছে তাঁর শততম নাটক।

তাহসান জানান, অভিনয়শিল্পী ও পরিচালক আফসানা মিমির কাছে তিনি কৃতজ্ঞ। কারণ, এই নাটকে অভিনয় করতে গিয়ে তিনে আফসানা মিমির কাছ থেকে একটা কৌশল শিখেছিলেন, যা এখনো কাজ করার সময় তাঁর কাজে লাগে।

নাটকে সেঞ্চুরি করার বিষয়টি তাহসান খান তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে জানান,  ‘আমি দেখতাম, ভক্তরা আমার কাছে গানের সংখ্যা হিসাব করে পাঠাত। কিছুদিন আগে এক ভক্ত ৯৭টি  নাটকের একটি তালিকা পাঠায়। এরপর বিষয়টি আমাকে ভাবায়। কাছের পরিচালক ও একজন প্রযোজক শততম নাটক নিয়ে পরিকল্পনা শুরু করলেন। নানা ধাপ পেরিয়ে আমরা কেক কেটে নাটকের শুটিং শুরু করি। আমার ১০০তম নাটক “কল্পতরু” শততম কাজটা একটু আলাদা ভাবে করতে চেয়েছিলাম। গ্রুপ এ গল্প চেয়ে একটা পোস্ট দেয়া হয়েছিলো দুমাস আগে। সেখানে ৭০টি গল্প থেকেই ২৫টি গল্প বাছাই করা হয়, অতপর চূড়ান্তে পৌছায় এই গল্প। পাঠিয়েছেন ফারিয়া কবির আভা। পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। আর প্রথম বারের মতো সহশিল্পী শায়লা সাবি। প্রযোজনায় আকবর হায়দার মুন্না।’

তাহসান অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্য রয়েছে, তার উল্লেখ যোগ্য নাটক গুলো হলো, মনফড়িং এর গল্প, মনের মত মন, নীল পরী নীলাঞ্জনা, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, লাভলেইন, কথাবন্ধু মিথিলা, চিনিগুঁড়া প্রেম, এংরি বার্ডস, তোমায় ভালোবেসে, মিস্টার এন্ড মিসেস, আমার গল্পে তুমি, দূরবীন, বাড়ী ফেরা, বিভেদ, দ্বিতীয় মাত্রা, অন্তগর্তা, পরিনতি, দ্বিতীয় কৈশর, লেডি কিলার,  লেডি কিলার-২, ইত্যাদি।

জয়নিউজ/আরএস/পিডি

 

The post তাহসানের সেঞ্চুরি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/349gqvr

Friday, October 25, 2019

অভিনেতা-নির্মাতা হুমায়ূন সাধু আর নেই

https://ift.tt/2JkGFqR

রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর ব্রেন স্ট্রোক হয়। ওই সময় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আবারও তার ব্রেন স্ট্রোক হওয়ায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্ট ছিলেন তরুণ এই অভিনেতা ও নির্মাতা।

উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। সেই হিসেবে চলছিল প্রস্তুতি। অবশেষে সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন হুমায়ূন সাধু।

হুমায়ূন সাধু একাধারে একজন অভিনেতা, নাট্যপরিচালক ও নাট্যকার। তিনি মেড ইন বাংলাদেশ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন।

হুমায়ূন সাধু অভিনীত আলোচিত নাটক হচ্ছে- উন মানুষ। তার পরিচালিত আলোচিত একটি নাটকের নাম ‘চিকন পিনের চার্জার’। এছাড়া চলতি বছরের একুশে বইমেলায় তার লেখা একটি উপন্যাসও প্রকাশ হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post অভিনেতা-নির্মাতা হুমায়ূন সাধু আর নেই appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32LZBGG

Thursday, October 24, 2019

কোরিওগ্রাফার ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

https://ift.tt/2BFasGu

সিনেমা মুক্তি পেলেই টাকা দ্বিগুণ- এক ব্যবসায়ীকে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউডের কোরিওগ্রাফার রেমো ডিসুজা। কিন্তু দ্বিগুণ তো দূরে থাকুক, আসল টাকাও ফেরত দেননি। এ অভিযোগে ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের গাজিয়াবাদের আদালত।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এলাকার ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগীর অভিযোগ, ২০১৬ সালে ‘অমর মাস্ট ডাই’ সিনেমার জন্য ডিসুজা তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা নেন। সিনেমা মুক্তি পেলেই দ্বিগুণ অর্থাৎ ১০ কোটি টাকা ফেরত দেবেন প্রতিশ্রুতিতে তিনি এই টাকা নেন। কিন্তু এরপর থেকে আসল ৫ কোটি টাকাও আর ফেরত দেননি।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর শুরু হয় তদন্ত। দীর্ঘদিন শুনানির পর বুধবার (২৩ অক্টোবর) গাজিয়াবাদ আদালতের বিচারক মহেন্দ্র রাওয়াত ডিসুজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মেরঠের পুলিশ সুপার অতীশ কুমার জানান, আদালতে হাজির থাকার কথা থাকলেও ডিসুজা আসেননি। তাই আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানানো হয়।

জয়নিউজ

The post কোরিওগ্রাফার ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MGZDd7

Monday, October 21, 2019

নিজের যৌন জীবন নিয়ে ইলিয়ানার স্বীকারোক্তি

https://ift.tt/2pGXDsh

সম্প্রতি প্রেমিক মিক অ্যান্ড্রিউ নিবোনের সাথে ব্রেকা আপ হয়ে গেছে ইলিয়ানা ডিক্রুজের। নিজেই সে কথা জানিয়েছেন।

এই ছাড়া নিজের যৌন জীবন সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। ইলিয়ানা জানান, ব্রেক আপের পর ভেঙে না পড়ে নিজেকে সামলানো প্রয়োজন। নিজেকেই নিজের যত্ন নিতে হয় এই সময়। এই সময় ওয়ার্কআউট, খাওয়াদাওয়ায় বেশি গুরুত্ব দিতে হয়।

যৌন জীবন নিয়ে ইলিয়ানা বলেন, ‘যৌনতা খুবই সুন্দর একটা বিষয়। কিন্তু সেই যৌনতায় অবশ্যই আবেগ প্রয়োজন। দুটো মানুষ যখন পরস্পরকে ভালোবাসে তখন তাদের মধ্যে যে যৌনতা হয়, তা সত্যিই সুন্দর। কারণ এক্ষেত্রে দুটো আত্মার সঙ্গম হয়।’

ইলিয়ানা জানান, ছোটবেলা থেকেই নাকি বেশ লাজুক প্রকৃতির তিনি। কোনও পুরুষকে প্রস্তাব দেওয়ার বিষয়ে নাকি কিছুই বলতে পারতেন না। পুরুষদের প্রেমের প্রস্তাব দেওয়ার ব্যাপারে ছিলেন খুবই দুর্বল।

প্রসঙ্গত, বরফি ছবিতে অভিনয় করে মন জয় করেছিলেন ইলিয়ানা। এই মুহূর্তে আনিস বাজমির ছবি পাগলপন্তি-র শুটিং করছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন জন আব্রাহাম। এছাড়াও আছেন অনিল কাপুর ও কৃতী খারবান্দা।

জয়নিউজ/পিডি

The post নিজের যৌন জীবন নিয়ে ইলিয়ানার স্বীকারোক্তি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2J6O8ti

Saturday, October 19, 2019

বাস্তবের দুই বোন এবার পর্দায়ও

https://ift.tt/2pyWins

বলিউডে বোনেদের বন্ধুত্বের প্রসঙ্গ উঠলে প্রিয়াঙ্কা ও পরিণীতি চোপড়ার নাম বলতেই হয়। মিমি দিদির (প্রিয়াঙ্কা) গুণমুগ্ধ তাঁর বোন তিশা (পরিণীতি)। দুই বোনের এই সম্পর্কের সারল্য এবার ফুটে উঠবে পর্দায়।

ডিজনির জনপ্রিয় ছবি ‘ফ্রোজেন’-এর সিকুয়েলের হিন্দি ভার্সনে আনা আর এলসার লিপে শোনা যাবে প্রিয়াঙ্কা ও পরিণীতির কণ্ঠস্বর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন প্রিয়াঙ্কা-পরিণীতি। আর ক্যাপশনে লিখেছেন, ‘চোপড়া সিস্টারস এখন ফ্রোজ়েন সিস্টারস’।

জয়নিউজ

The post বাস্তবের দুই বোন এবার পর্দায়ও appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PbdZV9

Friday, October 18, 2019

আগামী পূজায়ও মিতিন মাসি

https://ift.tt/2IZ8Uv9

ভারতের কলকাতায় এবারের পূজায় ব্যবসাসফল ছবি ‘মিতিন মাসি’। আগামী পূজায়ও নতুন গল্প নিয়ে ফিরবে এই ছবি।

আগামী পূজায় আবারও ব্যোমকেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে গোয়েন্দা মিতিন। এবার শহরের গণ্ডি ছেড়ে সে পাড়ি দেবে দক্ষিণ ভারতের কেরলায়।

ছবির পরিচালক অরিন্দম শীল জানান, সিরিজ় করার কোনো পরিকল্পনা ছিল না। কারণ আগামী বছরের ছবির প্ল্যান আমার হয়ে গেছে। তবে দর্শকরা আমাকে বাধ্য করেছেন। পরের মিতিনের জন্য দর্শকদের কাছ থেকে এত বেশি অনুরোধ পেয়েছি, বলার নয়।

ছবির নায়িকা কোয়েল মল্লিক বলেন, আগেই জানতাম, আমরা উইনিং টিম। যে প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলাম, হল ভিজ়িটে গিয়ে দর্শকের মুখে সেই কথাই শুনেছি, ‘আমরাও মিতিন হতে চাই’।

মিতিনের স্বামী পার্থ ও বোনঝি টুপুরের চরিত্রটিও এই ছবিতে আরও বেশি উন্মোচিত হবে। তবে ছবির বাকি কাস্ট এখনও চূড়ান্ত নয়।

জয়নিউজ

The post আগামী পূজায়ও মিতিন মাসি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2IZ5Hvi

Wednesday, October 16, 2019

শাশুড়ির জন্মদিনে ভক্তদের চমকে দিলেন জুহি

https://ift.tt/2MjVYlG
জুহি চাওলা

 

মানুষের জীবনেই জন্মদিনটা বিশেষ একটি দিন। আর এই দিনটিকে আরও বিশেষ করে রাখার জন্য কত আয়োজনই তো হয়। কাছের মানুষেরা প্রিয়জনের জন্মদিনে রাখতে চান নানা চমক।

তেমনই এবার  শাশুড়ি মায়ের জন্মদিন পালন করতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা জুহি চাওলা। তবে তাও এক অভিনব কায়দায়। তার শাশুড়ি সুনয়নার জন্মদিন উপলক্ষে ১ হাজার চারাগাছ লাগিয়েছেন নায়িকা।

আর জুহির এমন উদ্যোগে চমকে গেছেন তার ভক্তরা। গাছ লাগিয়েও যে জন্মদিন পালন করা যেতে পারে এই চিন্তা সহজে কারও মাথায় আসার কথা নয়।

জুহি চাওলা সম্প্রতি তার শাশুড়ির একটি ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘আমার শাশুড়ি মায়ের জন্মদিনে ১০০০ চারাগাছ লাগালাম। ঈশ্বরের কৃপা কামনা করি। যখনই আমার মনে হয়েছে আমার পৃথিবী ফুরিয়ে আসছে, তখনই আমার পাশে সবসময় থাকতেন তিনি।’

১৯৯৫ সালের অভিনেত্রী জুহি চাওলা ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন। জুহি চাওলা এবং জয় মেহতার দুই সন্তান। জাহ্নবি মেহতা এবং অর্জুন মেহতা। ১৯৮৬ সালে ‘সলত্নত’ চলচ্চিত্র দিয়ে বলিউডে জুহির অভিষেক হয়। তারপরে একের পর এক সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নেন।

জয়নিউজ/পিডি

The post শাশুড়ির জন্মদিনে ভক্তদের চমকে দিলেন জুহি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2ISnXqe