Showing posts with label সংগঠন সংবাদ. Show all posts
Showing posts with label সংগঠন সংবাদ. Show all posts

Saturday, November 16, 2019

নাসিব ও এসএমই ফাউন্ডেশনের যৌথ কর্মশালা

https://ift.tt/32SQIua
নাসিবের কর্মশালা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাংক উপযোগী ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন’- শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম।

কর্মশালায় ৩০ জন নতুন উদ্যোক্তা এবং পুরাতন ব্যবসায়ী প্রশিক্ষণ গ্রহণ করেন।

এতে নতুন ব্যবসায় সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, চলমাল ব্যবসায় সম্প্রসারণ, সহজে এসএমই ঋণ পাওয়ার উপায়, দক্ষ ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে করণীয় প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন এসএসমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মো. মঞ্জুরুল হক।

নাসিব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও চট্টগ্রাম মহানগর শাখা কমিটির প্রেসিডেন্ট এ এস এম আবদুল গাফফার মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আক্তার উদ্দিন রানা ও জসিম উদ্দিন মিঠুন।

জয়নিউজ/কাউছার/এসআই

The post নাসিব ও এসএমই ফাউন্ডেশনের যৌথ কর্মশালা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33UKLy2

Sunday, November 03, 2019

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুশ শরফে চারদিনব্যাপী অনুষ্ঠান

https://ift.tt/2JId2A4

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চারদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ। গতকাল চট্টগ্রামের ডিটি রোডস্থ বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চারদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ছোটদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘পাখপাখালির আসর’, শানে মোস্তফা (সা.) মাহফিল, গুণীজন সংবর্ধনা ও আজিমুশশান ওয়াজ মাহফিল এবং আখেরী মুনাজাত।

আয়োজকরা জানান, এ বছর তিনজন গুণীব্যক্তিকে সংবর্ধনা ও একজন প্রয়াত গুণীকে স্মরণ করা হবে। তারা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ইউএসটিসি’র শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ জে এম সাদেক, মমতা চট্টগ্রামের নির্বাহী প্রধান রফিক আহমদ এবং মরহুম সাংবাদিক হেলাল হুমায়ুন।

সংগঠনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মৌলভী ক্বারী বেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ আবদুশ শাকুর, প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান, মাওলানা আবুল হায়াত মোহাম্মদ তারেক, মোহাম্মদ ওবাউদুল্লাহ, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ জাফর উল্লাহ প্রমুখ।

জয়নিউজ/আরডি/পিডি

 

The post ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুশ শরফে চারদিনব্যাপী অনুষ্ঠান appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PDirw1

Friday, November 01, 2019

৩৪তম প্রশাসন ক্যাডার ব্যাচ নির্বাচন: সভাপতি মোরাদ, সম্পাদক হাসান

https://ift.tt/3251Y6r

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের ৩৪তম প্রশাসন ক্যাডার ব্যাচ নির্বাচনে সভাপতি পদে সৈয়দ মোরাদ আলী ও সাধারণ সম্পাদক পদে হাসান বিন মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ৩১ অক্টোবর টানা ২৪ ঘন্টা ভোট গ্রহণ হয়েছে। ৫ সদস্যেরকমিটি নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকি করেন। নির্বাচনে ছিল ২৮৪ জন ভোটার। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক  ও কোষাধ্যক্ষ এই তিনটি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৮৪ জন ভোটারের মধ্যে অনলাইন পদ্ধতিতে ২৭৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ শেষে শুক্রবার (১ নভেম্বর) সকালে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) মাহফুজ পুলক।

সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মুহাম্মাদ আলী। এ পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল।

এছাড়া কোষাধ্যক্ষ পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন।

এটি ৩৪তম ব্যাচের সকল সদস্যদের অংশগ্রহণে ব্যাচটির প্রথম নির্বাচিত কমিটি।–বিজ্ঞপ্তি

জয়নিউজ/পিডি

 

The post ৩৪তম প্রশাসন ক্যাডার ব্যাচ নির্বাচন: সভাপতি মোরাদ, সম্পাদক হাসান appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34iwOK5

Wednesday, October 30, 2019

হাটহাজারীতে ওরিয়েন্টেশন কর্মশালা

https://ift.tt/32YYaoz

হাটহাজারীতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের (৫ম পর্যায়ে) আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম জেলা তথ্য অফিস।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাইদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

জেলা তথ্য অফিসের প্রধান সহকারী মো. গোলাম ফারুকের সঞ্চালনায় এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন হাটহাজারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফরিদ আহমদ, ধলই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিছ মিয়া তালুকদার, গড়দুয়ারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবদুল মজিদ, ছিপাতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, হাটহাজারী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আলি আহম্মদ, ড. শহীদুল্লাহ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন, হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মো. আবু তালেব, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, মনসুর আলী, মোহাম্মদ আলি ও মোহাম্মদ বোরহান উদ্দিন।

জয়নিউজ/তালেব/বিআর

The post হাটহাজারীতে ওরিয়েন্টেশন কর্মশালা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BW4PUu

Friday, October 25, 2019

চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ: শাহাদাত সভাপতি, অসীক সম্পাদক

https://ift.tt/32PstxK

চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে মো. শাহাদাত হোসাইনকে সভাপতি ও অসীক দত্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২ বছরের জন্য এ কমিটিতে ১ মাসের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটিসহ সব থানা ও কলেজ কমিটি কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

ঘোষিত ১৫ সদস্যের এ কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি রকিবুল হাসান দিনার,আবদুল্লাহ আল মাসুদ, রায়হানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত চন্দ্র দাশ, গোলামুর রহমান রাজু, জ্যাকসন বড়ুয়া জিকু, তৌফিকুল রবি, সাংগঠনিক সম্পাদক মো: শোয়েব, জিয়াউল হক তালুকদার, দ্বীপ দে বাবু, সাগর বড়ুয়া, প্রচার সম্পাদক ছদর উল্লাহ পারভেজ ও দপ্তর সম্পাদক মিনহাজ করিম।–বিজ্ঞপ্তি

জয়নিউজ/পিডি

The post চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ: শাহাদাত সভাপতি, অসীক সম্পাদক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qGY7zf

Tuesday, October 22, 2019

রাঙামাটি মুক্তিযুদ্ধ মঞ্চ: সভাপতি লিমন, সম্পাদক শারমিন

https://ift.tt/2W0Diun

রাঙামাটি জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে   এতে সভাপতি হিসেবে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীব রেজা লিমন ও  সাধারণ সম্পাদক হিসেবে রাঙামাটির শারমিন সোমা মনোনীত করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আগামী এক বছর মেয়াদের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সদ্য অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে বলা হয়েছে।

রাঙ্গামাটি জেলা শাখার নব নবনির্বাচিত সভাপতি লিমন বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও জননেত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের আপোষহীন সংগ্রাম অব্যাহত রাখতে আমরা কাজ করে যাব।

জয়নিউজ/লাভলু/পিডি

 

The post রাঙামাটি মুক্তিযুদ্ধ মঞ্চ: সভাপতি লিমন, সম্পাদক শারমিন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35WRPfa

অত্যধিক প্রণোদনার কারণে বেপরোয়া পরিবহন মালিক-শ্রমিকরা: ক্যাব

https://ift.tt/2MBGbhX

যাত্রীদেরকে জিম্মি করে গণপরিবহন ধর্মঘট আহ্বান করার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি বলছে, পরিবহন মালিক ও শ্রমিকদেরকে সরকারের অত্যধিক প্রণোদনার কারণে বারবার ঘোষণা ছাড়াই জনগণকে জিম্মি করে ধর্মঘট করছে তারা।

মঙ্গলবার (২২ আক্টোবর) গনমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গণপরিবহন মালিক ও শ্রমিকদের সরকারের পক্ষ থেকে অত্যাধিক প্রণোদনা দেওয়ার কারণে তাঁরা বারবার জনগনকে জিম্মি করে এ ধরনের অবৈধ ধর্মঘট আহবান করছে। এছাড়া আইন প্রয়োগে প্রশাসন ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বারবার বাঁধা দিলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুরস্কার হিসাবে তাদেরকে মন্ত্রী, এমপি ও ক্ষমতাসীন দলের নেতা বানাচ্ছে। আর এ খাতের অন্যতম অংশীদার ভোক্তারা কোনো প্রণোদনাতো দূরের কথা আঞ্চলিক পরিবহন কমিটির সদস্যও হতে পারছে না। ফলে সড়কে নৈরাজ্য থামছে না। সড়ক পরিবহন খাতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে পরিবহন মালিক ও শ্রমিকরাই মিলে তাদের মতো করে যাবতীয় নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত নিচ্ছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগনকে। বিএরআটিএ ও ট্রাফিক পুলিশের কাছে কোনো অভিযোগ করে প্রতিকার পাওয়া কঠিন, কারণ সবকিছুর ওপর পরিবহন মালিক ও শ্রমিকরাই রাজত্ব করছে। এজন্য সড়ক পরিবহন খাতে নৈরাজ্য থামাতে হলে ভোক্তা ও পরিবহন মালিক-শ্রমিকদের সমান অংশগ্রহণ নিশ্চিত জরুরী বলে মনে করছে সংগঠনটি।

বিবৃতিদাতারা হলেন, ক্যাবের কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান।

প্রসঙ্গত, রোববার (২০ অক্টোবর) চট্টগ্রামের বহদ্দারহাটে ফিটনেসবিহীন ঝুঁকিপুর্ণভাবে গাড়ি চালানোর অপরাধে মালিক, চালক ও হেলপারকে কারাদন্ড প্রদান করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক। এরপর থেকেই কোনো প্রকার ঘোষণা ছাড়াই চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন আন্তঃনগর গণপরিবহনগুলি ধর্মঘট আহবান করে পরিবহন মালিক-শ্রমিকরা। ফলে নগরের সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post অত্যধিক প্রণোদনার কারণে বেপরোয়া পরিবহন মালিক-শ্রমিকরা: ক্যাব appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qxuUXr

Sunday, October 20, 2019

রাউজান জাগৃতি সংঘের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত

https://ift.tt/2BqS1oP

রাউজান উত্তর গুজরা জাগৃতি সংঘের উদ্যোগে সেনবাড়ী রাধামাধব স্মৃতি দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজয়া অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উত্তর গুজরা সেনবাড়ী জাগৃতি সংঘের সভাপতি দীপক সেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ সেন। সুজিত সেন (চুঙ্কুলু) সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- মিলন সেন, সুকুমার সেন, বিকাশ সেন, অরুন সেন, মানিক সেন, রাস বিহারী সেন, পঙ্কজ সেন, দোলন সেন, কৈলাশ বিহারী সেন, লিটন সেন, প্রকৌ. সুমন সেন ও যীশু সেন।

বক্তারা বলেন, বিজয়া অর্থ মনুষ্যত্ব অর্জন। শান্তি, সোম্য, সৌভ্রাতৃত্ব ও সহমর্মিতা সকল ধর্মের মূল বিষয়। সংকীর্ণতা, স্বার্থপরতা, অসাধুতা ও সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে সকল শুভশক্তির মিলন হোক বিজয়া সম্মেলনের মূলমন্ত্র।

আলোচনা সভা শেষে রাউজান সাহিত্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক যীশু সেনের সঞ্চালনায় শুরু হয় গীতি আলেখ্য ‘প্রতিমার মাঝে প্রতি-মা বিরাজে সঙ্গীতাঞ্জলি।

সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুমন সেন, পূজা সেন, সনাতন দাশ, নিশা চক্রবর্তী, মো. শামীম। নৃত্য পরিবেশন করেন প্রান্তি সেন, অনি সেন, জ্যোতি সেন, অংকিতা সেন ও তূর্ণা সেন।

জয়নিউজ/পার্থ/পিডি

The post রাউজান জাগৃতি সংঘের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35ZnSeu

Saturday, October 19, 2019

মুসাফিরের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

https://ift.tt/32uJ1uS

সামাজিক সংগঠন ‘মুসাফির’ এর উদ্যোগে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে নগররে চকবাজার এক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি ও চকবাজার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ শাহেদুল ইসলাম শাহেদ, জহুর আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সংগঠক শরফুদ্দিন চৌধুরী রাজু, রাজনীতিবিদ ওয়াহিদুল আলম শিমুল, যুব সংগঠক সাহেদ হোসেন টিটু, যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, সংগঠনের অর্থ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সংগঠনের কার্যকারী সদস্য সাংবাদিক জিয়াউল হক ইমন ও ইরফান উদ্দিন ফয়েজ।

আলোচনায় সভায় বক্তরা বলেন, যারা বঙ্গবন্ধু ও তার পরিবারসহ শেখ রাসেলকে হত্যা করে এ দেশের মানুষের মন থেকে মুজিব আদর্শ মুছে ফেলতে চেয়েছিল তারা সফল হননি। বরং এদেশের প্রতিটি শিশুর মাঝে শেখ রাসেল বেঁচে আছে।

এতে আরও উপস্থিত ছিলেন রিপন বিশ্বাস, ইমন খান ও সজীব আনোয়ার ইভান প্রমুখ।

জয়নিউজ/বিআর

The post মুসাফিরের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qrJQ9C