Showing posts with label অন্যান্য. Show all posts
Showing posts with label অন্যান্য. Show all posts

Friday, November 01, 2019

চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশন কম্পিটিশন ২ নভেম্বর

https://ift.tt/2Ntjags

বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকার চীন দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ৩য় এম্বাসেডরকাপ চায়না–বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশন কম্পিটিশন-২০১৯ শনিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চট্টগ্রাম রাইফেল ক্লাব অংশগ্রহণ করবে।


এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি আব্দুস সোবহান গোলাপ।

চট্টগ্রাম রাইফেল ক্লাবের উশু কোচ মোহাম্মদ নুরুল আলমের তত্ত্বাবধানে ও ম্যানেজার রিয়াজুল সালেহিনের ব্যবস্থাপনায় খেলায় অংশগ্রহণ করবে আল আবতাহি নুর, আইয়ুব আলী, মোহাম্মদ মোজাহিদ, শাহাতাজ আফরিন সামা, জান্নাতুল ফেরদৌস নীলা, নাজিম উদ্দিন, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ফজলুল, মোহাম্মদ ওয়াহিদ তোফিক মাহামুদ ও আসিফ মাহমুদ।

এ প্রতিযোগিতায় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল পুরস্কার বিতরণ করবেন।

জয়নিউজ/বিআর

The post চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশন কম্পিটিশন ২ নভেম্বর appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2N6eoGY

Thursday, October 31, 2019

সৌদিতে অনুমতি পেলেন নারীদের রেসলিং

https://ift.tt/324o1Ka

প্রথমবারের মতো সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের রেসলিং।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে  এ রেসলিং অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) এ কথা জানিয়েছে।

সৌদিতে ২০১৮ সালে রেসলিংয়ের আয়োজন করা হয়। সে সময় শুধুমাত্র পুরুষদের ম্যাচ অনুষ্ঠিত হলেও নারীদের ম্যাচ বাতিল করা হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে এমন আয়োজন করা হয়েছে।

রাজধানী রিয়াদে দুই মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ। সেখানে শতাধিক ভিন্ন ভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তারই অংশ হিসেবে এই রেসলিংয়ের আয়োজন করা হয়েছে।

ক্রাউন প্রিন্সের দায়িত্ব পাওয়ার পর থেকে সৌদিকে বদলে দেওয়ার পরিকল্পনা নিয়ে ভিশন-২০৩০ হাতে নিয়েছেন মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দেশটির তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে বেশি কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।

শুধুমাত্র অর্থনীতির সংস্কার নয় দেশটির নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে সিনেমা হল নির্মাণ, সিনেমা প্রদর্শণসহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। নারীদের অধিকার বৃদ্ধি করা হয়েছে। নারীদের গাড়ি চালানোয় অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া পর্যটক বাড়াতে প্রথমবারের মতো পর্যটক ভিসা চালু করেছে সৌদি।

ডব্লিউডব্লিউই জানিয়েছে, নারী রেসলিংয়ের সুপারস্টার নাটালয়া এবং লেসি এভান্স এবং পুরুষ রেসলিংয়ে সাবেক বক্সিং চ্যাম্পয়িন টাইসন ফারি এবং ব্রাউন স্ট্রোম্যান অংশ নেবেন।

জয়নিউজ/বিআর

The post সৌদিতে অনুমতি পেলেন নারীদের রেসলিং appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pxco1l

Tuesday, October 15, 2019

সিজেকেএস উশু একাডেমির শরৎকালীন প্রতিযোগিতা সম্পন্ন

https://ift.tt/2MLRzXk

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) উশু একাডেমি আয়োজিত শরৎকালীন অভ্যন্তরীণ উশু প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এমএ আজিজ স্টেডিয়ামে জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দিনব্যাপী মোট ৮টি ক্যাটাগরিতে একাডেমির ৭০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রেসিডেন্ট অ্যাডভোকেট আবু আনিস খান, ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সেক্রেটারি আবদুল্লাহ আল ফয়সাল, দপ্তর সম্পাদক মো. নবাব মিয়া, ফারজানা খানম, জিন্নাত আক্তার জিম, মেহরাজ হোসেন ও মো. মিরাজ রশীদসহ অন্যান্য নেতারা।

পরে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

জয়নিউজ/বিআর

The post সিজেকেএস উশু একাডেমির শরৎকালীন প্রতিযোগিতা সম্পন্ন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2plvN4Y