Showing posts with label অভিযোগ. Show all posts
Showing posts with label অভিযোগ. Show all posts

Monday, November 04, 2019

টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে পদবঞ্চিতদের বিক্ষোভ

https://ift.tt/36pqhiC

লক্ষ্মীপুরের কমলনগরে টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ তুলে আওয়ামী লীগের পদবঞ্চিতরা বিক্ষোভ সমাবেশ করেছে।
রোববার ( ৩ নভেম্বর) রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে তারা।

বিক্ষোভ মিছিলে মাদককারবারি ও জামায়াতের অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি দেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা।

এসময় তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, ৩ নং ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, ২ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৪ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, নুরুল ইসলাম ও ৭নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী গোলাম মাওলাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলার তোরাবগঞ্জ ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম জয়নিউজকে বলেন, কমিটি পাইয়ে দিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আমার কাছে ৫০ হাজার টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় তারা আমাকে পদবঞ্চিত করেছে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম জয়নিউজকে বলেন, টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। পদবঞ্চিত হওয়ায় তারা এসব ঘটনা রটিয়েছে।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন জয়নিউজকে বলেন, উপজেলা নির্বাচনে যারা নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে কাজ করেছে, তাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। পদবঞ্চিত হওয়ায় তারা মিথ্যা অভিযোগ তুলেছে।

তিনি আরও জানান, শনিবার (২ নভেম্বর) রাতে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৩ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার জয়নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে পদবঞ্চিতদের বিক্ষোভ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34rWDri

Saturday, October 19, 2019

রামুতে খতিয়ান জালিয়াতির অভিযোগে ২ জনকে অর্থদণ্ড

https://ift.tt/31vfDDs

রামুতে খতিয়ান জালিয়াতির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মোহাম্মদ জসিমউদ্দিন (২৫) রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ফকিরারমুরা এলাকার মিয়া হোছনের ছেলে ও আনোয়ার হোছাইন (১৮) একই ইউনিয়নের আসমারঘোনা এলাকার মো. ছালামের ছেলে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তাদের আটক করে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) চাইথোইলা চৌধুরী।

জানা গেছে, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মোহাম্মদ জসিম উদ্দিন ও আনোয়ার হোছাইন নামে দুইব্যক্তি হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত কার্যক্রমে ছবি তুলতে আসেন। এ সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে জমির খতিয়ানের কপি জাল সন্দেহ করা হলে তাদের আটক করা হয়।

পরে আটক মোহাম্মদ জসিম ও আনোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান জয়নিউজকে বলেন, হালনাগাদ ভোটার তালিকার জন্য জাল খতিয়ান কপি নিয়ে ছবি তুলতে অসেন মোহাম্মদ জসিম উদ্দিন ও আনোয়ার হোছাইন। তাদের সংগৃহীত জমির খতিয়ানের কপি জাল বলে সনাক্ত করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুইব্যক্তিকে একহাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) চাইথোইলা চৌধুরী।

জয়নিউজ/খালেদ/বিআর

The post রামুতে খতিয়ান জালিয়াতির অভিযোগে ২ জনকে অর্থদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35PIlC6