Showing posts with label ঘূর্ণিঝড়. Show all posts
Showing posts with label ঘূর্ণিঝড়. Show all posts

Sunday, November 10, 2019

প্রবল ‘বুলবুল’ এখন আর ঘূর্ণিঝড় নয়

https://ift.tt/2Kactzc
ঘূর্ণিছড় বুলবুল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে পটুয়াখালী ও বাগেরহাট জেলায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। তাই বুলবুলকে এখন ঘূর্ণিঝড় হিসেবে নয়, স্থল নিম্নচাপ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, চার নম্বর সতর্কতা সংকেতের নিচে থাকলে ঘূর্ণিঝড়ের নাম থাকে না। আবহাওয়া অধিদপ্তর থেকে নদীবন্দরে দুই ও সমুদ্রবন্দর এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সকাল থেকেই পটুয়াখালী ও বাগেরহাট রিজিয়নে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে।

নিম্নচাপের কারণে সংশ্লিষ্ট এলাকায় বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। গড়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে। পটুয়াখালীতে ৪৫ ও ভোলায় ৯৬ মিলিমিটারে বৃষ্টিপাত হচ্ছে। আজ (রোববার) সারাদিনই নদীবন্দরে দুই ও সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকবে বলেও উল্লেখ করেন আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের জন্য আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

জয়নিউজ/এসআই

The post প্রবল ‘বুলবুল’ এখন আর ঘূর্ণিঝড় নয় appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Kacu6e

ঘূর্ণিঝড়ে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

https://ift.tt/2CwIPjn

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে উপকূলীয় এলাকায় ৪ থেকে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। এছাড়া গাছ চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন,  ঝড়ের গতিবেগ ছিল ৪০ থেকে ৯০ কিলোমিটার, এটা খুবই কম। যার ফলে ক্ষয়ক্ষতি এবার সেই রকম কিছু হয়নি। তবে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানুষকে আমরা সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম। ৫ হাজার ৫৮৭টি আশ্রয় কেন্দ্রে ২১ লাখ ৬ হাজার ৯১৮ জনকে আমরা সফলভাবে সরিয়ে নিতে পেরেছি। নিরাপত্তা দিতে পেরেছি।

প্রতিমন্ত্রী বলেন, এই পর্যন্ত হতাহতের খবর খুব বেশি পাওয়া যায়নি। আমরা অফিসিয়ালি ২ জনের মৃত্যু নিশ্চিত করেছি। ৪ থেকে ৫ হাজার ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post ঘূর্ণিঝড়ে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33yIb0p

বুলবুল: বাংলাদেশ ২, ভারত ২

https://ift.tt/32wKlfX

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে পটুয়াখালী ও খুলনায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোরে ঝড়ের সময় ঘর ও গাছচাপা পড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামের হামেদ ফকির (৬০) ও খুলনার দাকোপ উপজেলার প্রমিলা মণ্ডল (৫২)।

এখনো ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে  এ অঞ্চলে মাঝারি, কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর আঘাত হানে। এসময় উপকূলে ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। ‘বুলবুল’র তাণ্ডবে কলকাতা ও ওডিশায় দুজনের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

The post বুলবুল: বাংলাদেশ ২, ভারত ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34PUztt

মহাবিপদ কেটে গেছে

https://ift.tt/36Ry74Y

ঘূর্ণিঝড় বুলবুল দেশজুড়ে নিয়ে আসে শঙ্কা। শনিবার (৯ নভেম্বর) রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে শঙ্কা। তবে ভোরের সূর্য উঠার সঙ্গে সঙ্গে দূর হয়ে যেতে থাকে সব শঙ্কা। সবমিলিয়ে এখন কেটে গেছে মহাবিপদ।

বিস্তারিত আসছে…

The post মহাবিপদ কেটে গেছে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NyQ4O8

Thursday, November 07, 2019

ধেয়ে আসছে ‘বুলবুল’

https://ift.tt/2oTmEk4

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর করাণে দেশের তিন সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৬টায় ‘বুলবুল’এর অবস্থান পর্যবেক্ষণ করে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ বৃহস্পতিবার ভোর ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা বন্দর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এর প্রভাবে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণেও নিষেধ করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

 

The post ধেয়ে আসছে ‘বুলবুল’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qqJhwT

Wednesday, November 06, 2019

নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় বুলবুলে

https://ift.tt/2qoPUzC

ভারতের উত্তর আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর জুড়ে একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যা বৃহস্পতিবার (৬ নভেম্বর) নাগাদ ঘূর্ণিঝড়ে আকার নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  এবার ঘূর্ণিঝড় নাম হবে ‘বুলবুল’।

ভারতের আলিপুর আবহাওয়া দফতর এমন তথ্য জানিয়েছে। জানানো হয়, আপাতত নিম্নচাপের অভিমুখটি রয়েছে ওড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। তবে নিম্নচাপটি কতটা শক্তি সঞ্চয় করে ঘূর্ণঝড়ে পরিণত হবে, তা জানা যাবে শুক্রবার। আলিপুর আবহাওয়া দফতর ইতোমধ্যে সতর্কতা জারি করেছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে সতর্ক করা হয়েছে।

এ ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। তবে গতিবেগ বাড়ারও সম্ভাবনা রয়েছে। আগামী ৩৬ ঘণ্টায় উত্তাল থাকবে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর।

জয়নিউজ/পিডি

 

 

The post নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় বুলবুলে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Cf9hxK