Showing posts with label তথ্যমন্ত্রী. Show all posts
Showing posts with label তথ্যমন্ত্রী. Show all posts

Wednesday, November 13, 2019

কর দিলে বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে: তথ্যমন্ত্রী

https://ift.tt/2qQ0OOY

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে এক কোটি মানুষ করদানে সক্ষম। দেশে জিডিপি’র আকার যেখানে চারগুণ বেড়েছে, সেখানে করদাতার সংখ্যা মাত্র দ্বিগুণ। সবাই উন্নয়ন চায়। কিন্তু কর না দিলে উন্নয়ন হবে কিভাবে?

বুধবার (১৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম আয়কর বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী আরো বলেন, যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। নিজের জন্য সমাজের জন্য দায়িত্ব মনে করলে করদাতার সংখ্যা বাড়বে। যারা কর দেওয়ার উপযুক্ত তারা যথাযথভাবে কর দিলে বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে। তাই কর দেওয়াকে উৎসাহিত করতেই এনবিআর সেরা করদাতাদের সম্মানিত করছে।

কর কমিশনার আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের কমিশনার মোহাম্মদ এনামুল হক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার আবু দাউদ, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সরকার।

এ অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন পর্যায়ে এবার সেরা ৩৮ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে করদাতা, এক বছরে সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ করদাতা নারী এবং ৪০ বছরের কম তরুণ করদাতা ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নগরের জিইসি কনভেনশন সেন্টারে  শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে মেলা। এতে করদাতাদের আয়কর রিটার্ন ফরম পূরণ, আয়কর নির্ধারণ, রিটার্ন ফরম জমা, আয়কর বাবদ চালান বা ব্যাংক ড্রাফট জমাসহ কর সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হবে।

জয়নিউজ/পার্থ/পিডি

The post কর দিলে বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে: তথ্যমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pWN6tP

Monday, November 11, 2019

সপ্তাহব্যাপী আয়কর মেলা বৃহস্পতিবার

https://ift.tt/2Ny4rC9

নগরে জি ই সি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী শুরু হচ্ছে আয়কর মেলা ২০১৯। এবার আয়কর মেলায় ৬০ হাজার রিটার্ন দাখিলের আশা করছেন আয়কর বিভাগ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন।

সোমবার ( ১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কর বিভাগের সাম্পান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কর অঞ্চল-২ এর কর কমিশনার ও মেলা কমিটির আহ্বায়ক জিএম আবুল কালাম কায়কোবাদ।

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামসহ ৮টি বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪ দিন, ৪৮টি উপজেলায় দুইদিন ও ৮ টি উপজেলা শহরে একদিন ব্যাপী এ মেলা উদযাপন করা হবে। ২০০৮ সাল থেকে আয়কর দিবস উদযাপন এবং ২০১০ সাল হতে আয়কর মেলা আয়োজনের ফলে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান ক্রমেই বেড়ে চলছে।

তিনি আরও জানান, বুধবার ( ১৩ নভেম্বর) আয়কর বিভাগ কর্তৃক মনোনীত সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদি করদাতাদের সম্মাননা তুলে দিবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম পি।

এবারের আয়কর মেলায় করদাতারা যেসব সেবা পাবে উল্লেখ করেকায়কোবাদ বলেন, করদাতারা মেলায় ২০১৯-২০২০ কর বর্ষের আরকর রিটার্ন জমা দিতে পারবেন। কর তথ্য ও সেবা সহজে পেতে চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চল বা সার্কেলের জন্য ৪৬টি বুথ থাকবে। মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে থাকবে যেখানে নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন করতে পরাবে। অনলাইনের মাধ্যমে ও আয়কর প্রদানের ব্যবস্থা রয়েছে। মেলায় ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর পরিশোধের সুবিধা পাবে।

আয়কর সূত্রে জানা যায়, জাতের রাজস্ব বোর্ড ২০১৮-২০১৯ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর খাতে ৭২ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা ও আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ( আমদানি ও স্থানীয় পর্যায়ে), সম্পূরক শুল্ক ( আমদানি ও স্থানীয় পর্যায়) ও রপ্তানি শুল্ক ও টার্নওভার ট্যাক্সসহ সর্বমোট ২ লাখ ২৩ হাজার ৮৯২ কোটি ৪২ লাখ টাকা আহরণ করেছে। চলতি ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা এবং আয়কর আহরণের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৫ হাজার ৫৮৮ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া চট্টগ্রামে ২০১৮-২০১৯ অর্থ বছরে আয়কর আহরণ হয়েছে ১১ হাজার ১৭৭ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর অঞ্চল -১ এর কমিশনার মো. ইকবাল হোসেন, কর অঞ্চল -৩ এর কর কমিশনার মো. মাহবুব রহমান ও কর অঞ্চল – ৪ এর কমিশনার ব্যারিস্টার মুনতাকিন বিল্লাহ ফারুকী।

জয়নিউজ/বাচ্চু/কাউছার/বিআর

The post সপ্তাহব্যাপী আয়কর মেলা বৃহস্পতিবার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QcLLJM

Saturday, October 19, 2019

হাছান মাহমুদের পীড়াপীড়ি আর ওবায়দুল কাদেরের আগ্রহে আসছে মেট্রোরেল

https://ift.tt/2BlXPA5

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পীড়াপীড়ি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগ্রহে বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেল (এমআরটি) নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শিগগিরই শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিস্ট সূত্র জানায়, নগরের জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া, যানজট নিরসন ও বিকল্প যাতায়াত ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন ধরে মেট্টোরেল সার্ভিস চালু করার জন্য প্রধানমন্ত্রীর কানে পীড়াপীড়ি করে আসছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত একনেক সভার কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কাছে পুনরায় চট্টগ্রামে মেট্টোরেল চালুর ব্যাপারে অনুরোধ জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, চট্টগ্রাম শহরের জনসংখ্যা এখন ৬৫ লাখ ছাড়িয়ে গেছে। নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এখনই যদি মেট্টোরেলের উদ্যোগ নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে মানুষের দুর্ভোগ বাড়বে।

তথ্যমন্ত্রীর পীড়াপীড়িতে চট্টগ্রাম শহরে মেট্টোরেল সার্ভিস চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন উপস্থিত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও । তিনিও প্রধানমন্ত্রীকে এবিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এরপর প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চট্টগ্রামের মেট্রোরেল বা এমআরটি লাইনের ফিজিবিলিটি স্টাডি শুরু করার নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী তিনি মন্ত্রণালয়ের সচিব ও মেট্রোরেলের সঙ্গে জড়িতদের বন্দর নগরী চট্টগ্রামের জন্য অবিলম্বে ফিজিবিলিটি স্টাডি শুরু করার নির্দেশনা দেন বলে সূত্র জানায়।

জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন জয়নিউজকে বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগীয় শহর, বন্দরনগরী ও বাণিজ্যিক রাজধানী। ৬০ বর্গমাইলের এ শহরে প্রতিদিন মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে।

প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এমআরটি চালুর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বিরোধিতা ও মামলার কারণে তা হয়নি। জনবান্ধব গণপরিবহনের জন্য এখন আবার এমআরটির পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি চালু হলে সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত পরিবহন ব্যবস্থায় চট্টগ্রামের সম্ভাবনার দ্বার খুলে যাবে।

জানা গেছে, প্রতি কিলোমিটার মেট্রোরেল লাইন স্থাপনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪৫ কোটি টাকা। ফলে সাড়ে ৫৪ কিলোমিটারে তিনটি মেট্রোরেল লাইনে সম্ভাব্য ব্যয় হবে ৮৪ হাজার ২০২ কোটি ৫০ লাখ টাকা। তিনটি লাইনে মোট ৪৭টি স্টেশনের প্রস্তাব করা হয়েছে।
প্রতিটি মেট্রোরেলের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার এবং গড় গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার। একটি ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটির মাধ্যমে ঘণ্টায় এর দুই প্রান্তের মধ্যে প্রায় ৬০ হাজার যাত্রী উভয় দিকে পরিবহন করা সম্ভব।

মঙ্গলবারের একনেক সভায় সড়কের কয়েকটি প্রকল্প পাস হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিং করেন। এ সময় চট্টগ্রামে মেট্টোরেল (এমআরটি) চালুর সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।

জয়নিউজ/বিআর

The post হাছান মাহমুদের পীড়াপীড়ি আর ওবায়দুল কাদেরের আগ্রহে আসছে মেট্রোরেল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pv0959