Showing posts with label প্রবাসী. Show all posts
Showing posts with label প্রবাসী. Show all posts

Wednesday, November 13, 2019

সমুদ্রসৈকতে ভেসে আসছে কোটি কোটি টাকার কোকেন

https://ift.tt/2CBUpK6

সমুদ্রসৈকতে ভেসে আসছে কোটি কোটি টাকার কোকেন! এভাবে প্রতিদিন শত কোটি টাকার কোকেন ভেসে আসায় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে বেশ কয়েকটি সমুদ্রসৈকত বন্ধ করে দিতে।

অক্টোবর শেষের দিক থেকে ফ্রান্সে আটলান্টিকে সাগরের তটে প্রতিদিন গড়ে প্রায় একশ’ কেজি করে কোকেন ভেসে আসে। ভেসে আসা কোকেনগুলো অত্যন্ত উচ্চমানের। প্লাস্টিকের প্যাকেটে বন্দি থাকায় সমুদ্রের জলেও এগুলোর কোনো ক্ষতি হয়নি।

কয়েকশ’ কোটি টাকার কোকেন কীভাবে আসছে তা নিয়ে চলছে তদন্ত। মঙ্গলবার (১২ নভেম্বর) পর্যন্ত মোট ১ হাজার ১০ কিলোগ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে কোকেনের প্যাকেটসহ গ্রেপ্তার করা হয়েছে। ১৭ বছরে এক কিশোর তিন ঘণ্টা গাড়ি চালিয়ে ফ্রান্সের এক সৈকতে পৌঁছায়। যাকে পরে পাঁচ কিলোগ্রাম কোকেনের একটি প্যাকেটসহ গ্রেপ্তার করা হয়।

অবৈধ কোকেন ব্যবসায়ী কোকেনগুলি হাতানোর চেষ্টা করবে- এ শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি সমুদ্রসৈকত।

জয়নিউজ

The post সমুদ্রসৈকতে ভেসে আসছে কোটি কোটি টাকার কোকেন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36XrJch

Saturday, November 02, 2019

মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা সদস্য নিহত

https://ift.tt/36pc997

পশ্চিম আফ্রিকার মালির মেনাকা রাজ্যে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ৫৩ সেনা। এসময় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (১ নভেম্বর) একটি সেনা ঘাঁটিতে এজঙ্গি হামলার ঘটনা ঘটে।

শনিবার (২ নভেম্বর) সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির যোগাযোগমন্ত্রী ইয়াগা সানগারি এক টুইট বার্তায় বলেন, জঙ্গিদের এহামলায় এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।

এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালি সরকার। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

জয়নিউজ/বিআর

The post মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা সদস্য নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NBskHV

Friday, October 18, 2019

ধাক্কা খেয়ে রেললাইনে পড়ে অজ্ঞান নারী, আসছে ট্রেন…

https://ift.tt/2J15fwV

প্ল্যাটফর্মে যাত্রীর ভিড়, আসছে ট্রেন। ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে রেললাইনে পড়ে গেলেন এক নারী। রেললাইনে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। এদিকে আসছে ট্রেন!

ট্রেন কাছাকাছি চলে আসায় কেউ রেললাইনে নেমে ওই নারীকে উদ্ধারের সাহসও করছেন না। ট্রেন চলে এসেছে একেবারে প্ল্যাটফর্মের কাছে। এ অবস্থায় প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা হাতের ইশারায় চালককে ট্রেন থামানোর বার্তা দেন।

বিচক্ষণ চালক ইশারা বুঝতে পেরে জোরে কষলেন ব্রেক। ওই নারীর থেকে কয়েক হাত দূরে থামল ট্রেন! এরপর যাত্রীরা মিলে ওই নারীকে উদ্ধার করেন।

ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আইরসের একটি স্টেশনে সম্প্রতি ঘটেছে এ ঘটনা। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। দেখুন সেই ভিডিও-

জয়নিউজ

The post ধাক্কা খেয়ে রেললাইনে পড়ে অজ্ঞান নারী, আসছে ট্রেন… appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Bllb91