Showing posts with label মেয়র. Show all posts
Showing posts with label মেয়র. Show all posts

Friday, November 15, 2019

বাংলাদেশ অর্থনৈতিক বিস্ময়ের দেশে পরিণত হয়েছে: মেয়র নাছির

https://ift.tt/2CXChut

বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে অর্থনৈতিক বিস্ময়ে পরিণত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি (চসিক) করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে ‘শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক দেশ পরিচালনার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে জায়গায় উন্নীত হয়েছে তাতে সারাবিশ্ব এখন বাংলাদেশকে সম্মান করে। বঙ্গবন্ধু কন্যা জীবনের ঝুঁকি নিয়ে, দেশি বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। এটিকে শিল্পনির্ভর করতে হবে। এ লক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশে সাফল্য এসেছে বলেও জানান তিনি।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে মেয়র বলেন, এই ইস্যুতে অপরাজিত করার কোনো সুযোগ নাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে প্রকল্প নিয়েছে তা বাস্তবায়নে অনেক সমস্যা রয়েছে। আমাদের সময় লাগবে। ফিজিবিলিটি স্টাডি, ড্রয়িং ডিজাইন হচ্ছে। আগে পুরো শহরে ড্রেনেজ ব্যবস্থা ছিল না।

তিনি বলেন, নাগরিকরা যদি সচেতন না হয় জলাবদ্ধতা নিরসন চসিকের একার পক্ষে কঠিন। যারা নালা, খালা নদী কারা দখল করছেন তারা অন্য গ্রহের কেউ তো নয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তার।

এতে প্রধান আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

জয়নিউজ/পার্থ</বিআর

The post বাংলাদেশ অর্থনৈতিক বিস্ময়ের দেশে পরিণত হয়েছে: মেয়র নাছির appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/359h3pr

Monday, November 11, 2019

সপ্তাহব্যাপী আয়কর মেলা বৃহস্পতিবার

https://ift.tt/2Ny4rC9

নগরে জি ই সি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী শুরু হচ্ছে আয়কর মেলা ২০১৯। এবার আয়কর মেলায় ৬০ হাজার রিটার্ন দাখিলের আশা করছেন আয়কর বিভাগ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন।

সোমবার ( ১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কর বিভাগের সাম্পান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কর অঞ্চল-২ এর কর কমিশনার ও মেলা কমিটির আহ্বায়ক জিএম আবুল কালাম কায়কোবাদ।

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামসহ ৮টি বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪ দিন, ৪৮টি উপজেলায় দুইদিন ও ৮ টি উপজেলা শহরে একদিন ব্যাপী এ মেলা উদযাপন করা হবে। ২০০৮ সাল থেকে আয়কর দিবস উদযাপন এবং ২০১০ সাল হতে আয়কর মেলা আয়োজনের ফলে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান ক্রমেই বেড়ে চলছে।

তিনি আরও জানান, বুধবার ( ১৩ নভেম্বর) আয়কর বিভাগ কর্তৃক মনোনীত সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদি করদাতাদের সম্মাননা তুলে দিবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম পি।

এবারের আয়কর মেলায় করদাতারা যেসব সেবা পাবে উল্লেখ করেকায়কোবাদ বলেন, করদাতারা মেলায় ২০১৯-২০২০ কর বর্ষের আরকর রিটার্ন জমা দিতে পারবেন। কর তথ্য ও সেবা সহজে পেতে চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চল বা সার্কেলের জন্য ৪৬টি বুথ থাকবে। মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে থাকবে যেখানে নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন করতে পরাবে। অনলাইনের মাধ্যমে ও আয়কর প্রদানের ব্যবস্থা রয়েছে। মেলায় ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর পরিশোধের সুবিধা পাবে।

আয়কর সূত্রে জানা যায়, জাতের রাজস্ব বোর্ড ২০১৮-২০১৯ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর খাতে ৭২ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা ও আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ( আমদানি ও স্থানীয় পর্যায়ে), সম্পূরক শুল্ক ( আমদানি ও স্থানীয় পর্যায়) ও রপ্তানি শুল্ক ও টার্নওভার ট্যাক্সসহ সর্বমোট ২ লাখ ২৩ হাজার ৮৯২ কোটি ৪২ লাখ টাকা আহরণ করেছে। চলতি ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা এবং আয়কর আহরণের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৫ হাজার ৫৮৮ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া চট্টগ্রামে ২০১৮-২০১৯ অর্থ বছরে আয়কর আহরণ হয়েছে ১১ হাজার ১৭৭ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর অঞ্চল -১ এর কমিশনার মো. ইকবাল হোসেন, কর অঞ্চল -৩ এর কর কমিশনার মো. মাহবুব রহমান ও কর অঞ্চল – ৪ এর কমিশনার ব্যারিস্টার মুনতাকিন বিল্লাহ ফারুকী।

জয়নিউজ/বাচ্চু/কাউছার/বিআর

The post সপ্তাহব্যাপী আয়কর মেলা বৃহস্পতিবার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QcLLJM

Saturday, November 02, 2019

তিন্নির পরিবারকে মেয়র নাছিরের আশ্বাস

https://ift.tt/36u4jej

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে বাবাকে হারিয়েছেন তিন্নি দাশ। পিতা মৃণাল দাশ (৫২) সিএনজি চালিয়ে পরিবারের অর্থ যোগান দিতেন। তার মৃত্যুতে হুমকির মুখে পড়ে যায় তিন্নির পড়ালেখা।

তবে চসিক মেয়র তিন্নি দাশের মায়ের সঙ্গে কথা বলে তিন্নির পড়ালেখার সমস্ত ব্যয়ভার বহন করার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিন্নির একমাত্র ভাই সানি দাশের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করারও উদ্যোগ নিয়েছেন তিনি। সানি নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

মেয়র নাছির শুক্রবার (১ নভেম্বর) বিকেলে তিন্নি দাশের মায়ের সঙ্গে কথা বলেন। শোকাহত পরিবারের খোঁজ খবর নেন তিনি।

তিন্নির ভাই সানি দাশ জয়নিউজকে বলেন, মেয়র আমার মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি যোগ্যতা অনুযায়ী আমার চাকরি ও তিন্নির পড়ালেখার সমস্ত ব্যয় বহন করতে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ৩০ অক্টোবর চবির সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে ফেরার পথে শাটল ট্রেনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মৃণাল দাশ।

জয়নিউজ/নবাব/বিআর

The post তিন্নির পরিবারকে মেয়র নাছিরের আশ্বাস appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PCOex2

Friday, November 01, 2019

পুরো নগরকে এলইডি বাতিতে আলোকিত করবে চসিক

https://ift.tt/2N8i9f0

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নগরের ৪১টি ওয়ার্ডকে শতভাগ আলোকায়নের আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে বসানো হবে ২০ হাজার ৬০০টি লাইট এমিটিং ডায়োড (এলইডি) বাতি।

চসিক সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প মেয়াদে প্রত্যেকটি ওয়ার্ডে ১০ কিলোমিটার করে মোট ৪১০ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হবে।

প্রকল্পের আওতায় পাঁচ মিটারের বেশি প্রশস্ত সড়কে ৪০, ৬০, ১০০ ও ২৫০ ওয়াটের ২০ হাজার ৬০০টি এলইডি বাতি, ২০ হাজার ২৬৭টি জিআই পোল ও ৫০৭টি কন্ট্রোল সুইচ বক্স বসানো হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ২৬০ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার এ প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয় সরকারের পরিকল্পনা বিভাগ।

প্রকল্পে ঋণ হিসেবে ২১৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা দেবে ভারত। এছাড়া ৪৬ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশের ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ’ এবং ভারতের ‘এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড’ এর সমঝোতা চুক্তি হয়।

চুক্তির প্রেক্ষিতে চসিক প্রকল্পটি গ্রহণ করে। ২০১৮ সালের ২২ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় এটি অনুমোদন পায়।

এ প্রসঙ্গে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শহরকে শতভাগ আলোকায়ন করার অঙ্গীকার পূরণ করতে এ প্রকল্প বাস্তবায়ন করছি।

ইতোমধ্যে ৮৭ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকল্পের মাধ্যমে ৫৮ কিলোমিটার এবং নিজস্ব অর্থায়নে ২৯ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হয়। জাইকার অর্থায়নে আরও একটি প্রকল্পের আওতায় ৮০ কিলোমিটার সড়কে এলইডি বাতি লাগানো হবে। এরমধ্যে ৫০ কিলোমিটার সড়কের জন্য দরপত্র কার্যক্রম চলছে।

তিনি বলেন, প্রশাসনিক অনুমোদন পাওয়া প্রকল্পের আওতায় ২০ হাজার ৬০০টি এলইডি বাতি বসানো হবে। এর ফলে শহরের অলি-গলি আলোকিত হবে। পাশাপাশি বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে।

জয়নিউজ/আরডি/বিআর

The post পুরো নগরকে এলইডি বাতিতে আলোকিত করবে চসিক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34izDLg

Friday, October 25, 2019

মাদকাসক্ত ব্যক্তি সমাজ ও দেশের জন্য অভিশাপ: চসিক মেয়র

https://ift.tt/2PkmfCi

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বর্তমান সময়ে মারাত্মক সমস্যারগুলোর মধ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি অন্যতম। দেশের বিভিন্ন স্তরে প্রায় ৭০ লাখ মাদকসেবী রয়েছে। দিন দিন এর ব্যাপ্তি ঘটছে। মাদকাসক্ত ব্যক্তি পরিবার সমাজ ও দেশের জন্য অভিশাপ। এই অভিশাপ থেকে বেরিয়ে আসতে হলে পরিবারকে মাদকমুক্ত রাখতে হবে।

নগরীর বান্ডেল এস কলোনী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

শুক্রবার (২৫ অক্টোবর ) সকালে বান্ডেল রোড হরিজন সম্প্রদায়ের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইয়াছির আরাফাত, বান্ডেল হরিজন সমাজের সভাপতি মায়াদিন সর্দার ও তারাচরণ সেবাশ্রমের সভাপতি রতন দাশ।

এছাড়াও কাউন্সিলর জহুরুল আলম জসীম, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, মকসুদ আলী, নাসির উদ্দিন কুতুবী, জালাল আহমদ রানাসহ হরিজন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

হরিজন সম্প্রদায়ের মা’দের উদ্দেশে মেয়র বলেন, আপনারাই পারেন সমাজকে বদলে দিতে। মাদকাসক্ত, বিপথগামী স্বামী, ভাইকে বোঝান, মাদকের নেশায় যে টাকা ব্যয় হচ্ছে তা দিয়ে নিজেরা পুষ্টিকর খাবার খেতে পারেন। বিনামূল্যে কি নেশা পায়? যারা মাদকাসক্ত আছেন সংশোধন হয়ে যান। আপনারা চিকিৎসা ব্যয় বহন করতে না পারলে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ব্যক্তিগতভাবে কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে ভর্তি ও চিকিৎসার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করব।

তিনি হরিজন সম্প্রদায়ের নেতাদেরকে মাদকাসক্তদের তালিকা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, আমি আর্থিকভাবে সহযোগিতা করব, পুরো চিকিৎসার ব্যয় আমরা বহন করব। আমি চাই না কাউকে পুলিশ ধরে নিয়ে যাক, জেল খাটুক। আমি জোর করে কিছু করার পক্ষে নই।

মেয়র আরো বলেন, সম্প্রতি হরিজন সমাজের কেউ কেউ উচ্চশিক্ষা গ্রহণ করে বিদেশে লেখা-পড়া করতে যাচ্ছে। আবার কেউ উন্নত পেশায়ও সংযুক্ত হচ্ছে। এটা বর্তমান সরকারের সকল সম্প্রদায়ের প্রতি সমনীতির সুফল। আমরা চাই তারা আগামীতে আরো উন্নত সমাজ গঠনে নিজেদের পরিবর্তন করবে।

জয়নিউজ/বিআর

The post মাদকাসক্ত ব্যক্তি সমাজ ও দেশের জন্য অভিশাপ: চসিক মেয়র appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2p3HkpS

Tuesday, October 15, 2019

মাদক নির্মূল করা এখন আমার কাছে বড় চ্যালেঞ্জ: চসিক মেয়র

https://ift.tt/33wwLtH

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)মেয়র আজ ম নাছির উদ্দীন বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। জনগণের সম্পৃক্ততা ছাড়া জঙ্গিবাদ, মাদকও সন্ত্রাস দমন করা সম্ভব নয়। মাদক নির্মূল করা এখন আমার কাছে বড় চ্যালেঞ্জ।

জঙ্গি, মাদক ও দুর্নীতিবিরোধী চলমান শুদ্ধি অভিযান শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেয়র আরো বলেন, আমাদের দেশের বিপথগামী যুবকদের মধ্যে যতদিন মাদকের ডিমান্ড থাকবে ততদিন মাদক সাপ্লাইয়েরও চেষ্টা করা হবে। যদি এই মাদকাসক্ত যুবকদের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলা যায় তাহলে মাদকের ডিমান্ড যেমন কমবে, তেমনি সাপ্লাইও কমে যাবে।

দেশের অনেক যুবক এই ভয়াবহ মাদকের কবলে রয়েছে। মাদকাসক্ত যুবকের জন্য সমাজ ও পরিবারের ক্ষতি হচ্ছে। এক্ষুনি এর লাগাম টেনে ধরতে হবে। সন্ত্রাস ও ‍জঙ্গিবাদ নির্মূলে আমরা সারাবিশ্বে রোল মডেল।

আধুনিক বিশ্বের অনেক রাষ্ট্র নায়করা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রনে আমাদের ভূঁয়সী প্রশংসা করা হয়েছে।

এসময় তিনি আগামী প্রজন্মের নাগরিককে সুস্থ, সুন্দর জীবন-যাপনে একটি নিরাপদ বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য সবাইকে সচেতন হওয়া ও সহযোগিতার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সভাপতিও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আবদুর রশীদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আনজুমানে মুত্তাবেয়িনে গাউছে মাইজভাণ্ডারীর মহাসচিব ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক।

এতে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন বিপিএম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী জিনাত সোহানা চৌধুরী, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, হাজী সামসুদ্দিন আহমেদ, হাজী ইদ্রিস কাজেমী, আনোয়ারুল ইসলাম বাপ্পী, মো. সোলায়মান, সালাউদ্দিন মামুন ও তামজিদ কামরান, কাজী আবদুচ ছাদেক নান্না, এমএ হান্নান পলাশ, আবু নাসের, সৈয়দ আচরাউল্লাহ আদিল, জাবেদুল ইসলাম শিপন, মুফিজুর রহমান দুলাল, আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, এমএ নেওয়াজ, এসএস মুন্নাশাহ, আইয়ুব চৌধুরী, মো. নাসির, রকিবুল ইসলাম অপু, জাহেদ আলম, আলাউদ্দীন বাবু, যীশু দাশ, রাশেদুল ইসলাম, শাহিন খান, ওমর ফারুক জিসান, মঞ্জুরুল করীম, ইমরান হোসেন আরফিন, শেখ মো. রাফান, আনিসুর রহমান আকিব ও মো. আরমান প্রমুখ।

প্রধানমন্ত্রীর চলমান সুদ্ধিঅভিযানে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য তারুণ্যের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, আনজুমানে মুত্তাবেয়নে গাউছু মাইজভাণ্ডারী, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্কুল, লিও জেলা ৩১৫বি-৪, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগর, আ জ ম নাছির উদ্দীন বল্ড ডোনার গ্রুপ, ডিঙ্গি, বন্ধন ক্লাব, যুব স্কোয়ার চট্টগ্রাম, সিটিজি ব্লাড ব্যাংক, পাঁচলাইশ যুব সংঘ, দেওয়ানহাট সমাজকল্যাণ পরিষদ, প্রতিজ্ঞা সংঘ, ষোলকবহর মহল্লা সমাজ কল্যাণ সমিতি, কাট্টলী স্পোটর্সম্যান রিক্রেশান ক্লাব, জীবন্ত ব্লাড ব্যাংক, নীলগিরি খেলাঘর আসর এবং প্রজন্ম’ ৭১ সংগঠন সমূহকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।

জয়নিউজ/হিমেল/বিআর

The post মাদক নির্মূল করা এখন আমার কাছে বড় চ্যালেঞ্জ: চসিক মেয়র appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35FjPE2