Showing posts with label বলিউড. Show all posts
Showing posts with label বলিউড. Show all posts

Thursday, October 24, 2019

কোরিওগ্রাফার ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

https://ift.tt/2BFasGu

সিনেমা মুক্তি পেলেই টাকা দ্বিগুণ- এক ব্যবসায়ীকে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউডের কোরিওগ্রাফার রেমো ডিসুজা। কিন্তু দ্বিগুণ তো দূরে থাকুক, আসল টাকাও ফেরত দেননি। এ অভিযোগে ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের গাজিয়াবাদের আদালত।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এলাকার ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগীর অভিযোগ, ২০১৬ সালে ‘অমর মাস্ট ডাই’ সিনেমার জন্য ডিসুজা তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা নেন। সিনেমা মুক্তি পেলেই দ্বিগুণ অর্থাৎ ১০ কোটি টাকা ফেরত দেবেন প্রতিশ্রুতিতে তিনি এই টাকা নেন। কিন্তু এরপর থেকে আসল ৫ কোটি টাকাও আর ফেরত দেননি।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর শুরু হয় তদন্ত। দীর্ঘদিন শুনানির পর বুধবার (২৩ অক্টোবর) গাজিয়াবাদ আদালতের বিচারক মহেন্দ্র রাওয়াত ডিসুজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মেরঠের পুলিশ সুপার অতীশ কুমার জানান, আদালতে হাজির থাকার কথা থাকলেও ডিসুজা আসেননি। তাই আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানানো হয়।

জয়নিউজ

The post কোরিওগ্রাফার ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MGZDd7

Saturday, October 19, 2019

বাস্তবের দুই বোন এবার পর্দায়ও

https://ift.tt/2pyWins

বলিউডে বোনেদের বন্ধুত্বের প্রসঙ্গ উঠলে প্রিয়াঙ্কা ও পরিণীতি চোপড়ার নাম বলতেই হয়। মিমি দিদির (প্রিয়াঙ্কা) গুণমুগ্ধ তাঁর বোন তিশা (পরিণীতি)। দুই বোনের এই সম্পর্কের সারল্য এবার ফুটে উঠবে পর্দায়।

ডিজনির জনপ্রিয় ছবি ‘ফ্রোজেন’-এর সিকুয়েলের হিন্দি ভার্সনে আনা আর এলসার লিপে শোনা যাবে প্রিয়াঙ্কা ও পরিণীতির কণ্ঠস্বর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন প্রিয়াঙ্কা-পরিণীতি। আর ক্যাপশনে লিখেছেন, ‘চোপড়া সিস্টারস এখন ফ্রোজ়েন সিস্টারস’।

জয়নিউজ

The post বাস্তবের দুই বোন এবার পর্দায়ও appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PbdZV9

Wednesday, October 16, 2019

শাশুড়ির জন্মদিনে ভক্তদের চমকে দিলেন জুহি

https://ift.tt/2MjVYlG
জুহি চাওলা

 

মানুষের জীবনেই জন্মদিনটা বিশেষ একটি দিন। আর এই দিনটিকে আরও বিশেষ করে রাখার জন্য কত আয়োজনই তো হয়। কাছের মানুষেরা প্রিয়জনের জন্মদিনে রাখতে চান নানা চমক।

তেমনই এবার  শাশুড়ি মায়ের জন্মদিন পালন করতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা জুহি চাওলা। তবে তাও এক অভিনব কায়দায়। তার শাশুড়ি সুনয়নার জন্মদিন উপলক্ষে ১ হাজার চারাগাছ লাগিয়েছেন নায়িকা।

আর জুহির এমন উদ্যোগে চমকে গেছেন তার ভক্তরা। গাছ লাগিয়েও যে জন্মদিন পালন করা যেতে পারে এই চিন্তা সহজে কারও মাথায় আসার কথা নয়।

জুহি চাওলা সম্প্রতি তার শাশুড়ির একটি ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘আমার শাশুড়ি মায়ের জন্মদিনে ১০০০ চারাগাছ লাগালাম। ঈশ্বরের কৃপা কামনা করি। যখনই আমার মনে হয়েছে আমার পৃথিবী ফুরিয়ে আসছে, তখনই আমার পাশে সবসময় থাকতেন তিনি।’

১৯৯৫ সালের অভিনেত্রী জুহি চাওলা ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন। জুহি চাওলা এবং জয় মেহতার দুই সন্তান। জাহ্নবি মেহতা এবং অর্জুন মেহতা। ১৯৮৬ সালে ‘সলত্নত’ চলচ্চিত্র দিয়ে বলিউডে জুহির অভিষেক হয়। তারপরে একের পর এক সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নেন।

জয়নিউজ/পিডি

The post শাশুড়ির জন্মদিনে ভক্তদের চমকে দিলেন জুহি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2ISnXqe