Showing posts with label শেখ হাসিনা. Show all posts
Showing posts with label শেখ হাসিনা. Show all posts

Thursday, November 14, 2019

চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন

https://ift.tt/34VjknU
ছাত্র-যুব জনতার সমাবেশে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানকে আরো বেগবান করতে আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নগরের পুরাতন রেল স্টেশন চত্বরে জাগ্রত ছাত্র-যুব জনতার উদ্যোগে বিশাল সমাবেশে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে এ সমাবেশের আয়োজন হয়।

সুজন বলেন, আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন অপকর্ম করেছে। তাদের মুখোশ উম্মোচন করে দিতে হবে। এ শুদ্ধি অভিযানকে আরো বিকশিত করে দুর্নীতি, মাদক, ক্যাসিনো ও জুয়া ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। যারা দলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করছে তাদেরও চিহ্নিত করার সময় চলে এসেছে।

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৪০ টাকার পেঁয়াজ কেন ১৫০ টাকার বেশি বিক্রয়? শষ্যের ভেতরের ভূত আগে তাড়াতে হবে। শুধু রাজনৈতিক দল নয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে যারা অসীন আছেন তাদের দুর্নীতির চিত্রও জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এএসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুল আলম সাজ্জির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, হাসানুর রহমান লিটন, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ সহসম্পাদক শওকত হোসাইন, ফরহান আহমেদ, মো. সালাউদ্দিন, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, নগর সৈনিক লীগের আহ্বায়ক শফিউল আজম বাহার, খলিলুর রহমান নাহিদ, আব্দুস সালাম মাসুম ও মোরশেদ আলম প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই

The post চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2XchKeV

Wednesday, October 30, 2019

বিদেশিদের বিনিয়োগে বিশেষ সুবিধা দিচ্ছি: প্রধানমন্ত্রী

https://ift.tt/36hrFUE

বিদেশের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা বাংলাদেশে বিভিন্ন শিল্পে বিনিয়োগ করুন। আমরা বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছি। তা ছাড়া বাংলাদেশে শ্রমিক সস্তা। এখানে বিনিয়োগ করলে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি লাভ করতে পারবেন।

বুধবার (৩০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন। দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন এবং রফতানিকারকদের জন্য সাভারে অত্যাধুনিক শিল্পাঞ্চল করেছি। তাদের সব সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিশ্বমানের পণ্য উৎপাদন করে রফতানিও করছে।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে একটি বিস্ময়। যখন দেশের বাইরে যাই তখন অনেকে বলে, এত উন্নয়ন কীভাবে সম্ভব হলো।

শেখ হাসিনা বলেন, ২১ সালের মধ্যে মধ্য এবং ৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা মাথায় রেখে প্রত্যেক সেক্টরে ব্যবসা বাড়াতে হবে, রফতানি বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয় উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে চামড়া শিল্পের অগ্রগতি ও উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জয়নিউজ/পিডি

The post বিদেশিদের বিনিয়োগে বিশেষ সুবিধা দিচ্ছি: প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JA8lIe

Sunday, October 20, 2019

বিকেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত যুবলীগ নেতাদের

https://ift.tt/31zqgVz

সপ্তম জাতীয় কংগ্রেস আয়োজন নিয়ে আওয়ামী যুবলীগ নেতাদের সঙ্গে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২৬ প্রেসিডিয়াম সদস্য, ৯ সাংগঠনিক সম্পাদক ও ৫ যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪০ জনের তালিকা গণভবনে পাঠানো হয়েছে। তবে এই তালিকা থেকে নেই সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওন। এর বাইরে কারও বিষয়ে আপত্তি আসলে ওই নেতা গণভবনে ঢুকতে পারবেন না।

সংগঠনটির অপর এক নেতা বলেন, চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দিয়ে প্রেসিডিয়ামের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হতে পারে কংগ্রেস সম্পন্ন করার জন্য। বয়স সীমা নির্ধারণের একটা দাবি আছে। এইগুলোই মূলত আলোচনা হবে।

জয়নিউজ/পিডি

 

The post বিকেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত যুবলীগ নেতাদের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2P4pKwy