Showing posts with label ধর্মঘট. Show all posts
Showing posts with label ধর্মঘট. Show all posts

Tuesday, October 29, 2019

বান্দরবানে বিআরটিসি সার্ভিস চালুর প্রতিবাদে পরিবহন ধর্মঘট

https://ift.tt/32Vc1fj

বান্দরবান-চট্টগ্রাম রুটে সরকারি পরিবহন বিআরটিসি সার্ভিস চালুর প্রতিবাদে হঠাৎ পরিবহণ ধর্মঘট শুরু করেছে পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকেরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নিয়ম না মেনে বিআরটিসি বাস ছাড়ার খোড়া অজুহাতে পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকরা অনিদিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু করে।

আওয়ামী লীগ নেতা সাদেক হোসেন চৌধুরী, বিএনপি নেতা ফেরদৌস হায়দার রুশোসহ স্থানীয়দের অভিযোগ, পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকদের দাম্ভিকতা দেখে মনে হচ্ছে সড়কটি সরকারের নয়, সড়কটি পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকদের বাপ-দাদাদের। দুই যুগ ধরে বান্দরবানবাসীকে জিম্মি করে রেখেছে সার্ভিস দুটির মুষ্টিমেয় মালিক-শ্রমিকেরা।

বান্দরবান-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে যাত্রীসেবার মানোন্নয়নে উন্নত পরিবহণ সার্ভিস চালুর দাবি দীর্ঘদিনের। কিন্তু পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকদের অনীহার কারণে পর্যটনের সম্ভাবনাময় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার রুটে উন্নত বাস সার্ভিস চালু করা যাচ্ছেনা।

বান্দরবানবাসীর দাবির মুখে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রচেষ্টায় বান্দরবান-চট্টগ্রাম রুটে ২৭ অক্টোবর থেকে সরকারি পরিবহণ সার্ভিস বিআরটিসি চালু হয়েছে। যাত্রীরা বিআরটিসি বাসে চলাফেলা করায় সার্ভিসটি বন্ধে ষড়যন্ত্র চালাচ্ছে একটি চক্র। বাস ছাড়ার নিয়ম না মানার খোড়া অজুহাতে ধর্মঘটের ডাক দিয়েছে। তবে সাময়িকভাবে ভোগান্তিতে পড়লেও যাত্রীরা পূরবী-পূর্বাণী বাস সার্ভিস অনিদিষ্টকালের জন্য বন্ধের দাবি জানিয়েছে।

এদিকে বিআরটিসি সার্ভিসের বান্দরবান জেলার সমন্বয়কারী চিংথোয়াই মারমা জয়নিউজকে বলেন, ত্রুটিজনিত কারণে কিছুটা বিলম্বে বিআরটিসি বাস ছাড়া হয়েছে। এতে যাত্রীদের কোনো অভিযোগ নেই। তবে যাত্রী কমে যাওয়ায় খোড়া অজুহাতে পূরবী-পূর্বানী বাস মালিক-শ্রমিকরা বাস স্টেশন এলাকায় তাদের গাড়ি আটকে দেয়।

বিষয়টি সমাধানে পরিবহণ শ্রমিক এক্য পরিষদ কার্যালয়ে পরিবহণ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। তাৎক্ষনিক পরিস্থিতি মোকাবেলায় বাসস্ট্যান্ডে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে বান্দরবান ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মামুন জয়নিউজকে বলেন, বান্দরবানে পরিবহন নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করা হবে।

প্রসঙ্গত, ২৭ অক্টোবর বান্দরবান-চট্টগ্রাম সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে। কিন্তু যাত্রী কমে যাওয়ায় দীর্ঘদিন ধরে বান্দরবানবাসীকে জিম্মি করে রাখা পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে। নানা কৌশলে সরকারি পরিবহন সার্ভিস বিআরটিসি বন্ধের প্রচেষ্ঠা চালাচ্ছে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর

The post বান্দরবানে বিআরটিসি সার্ভিস চালুর প্রতিবাদে পরিবহন ধর্মঘট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32YqM11

Wednesday, October 23, 2019

ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

https://ift.tt/33ZSSJz
মাশরাফি-প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের চলমান সমস্যা সমাধানে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর দপ্তরে ডাকা হয় মাশরাফিকে। সেখানে মাশরাফির কাছে ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এরপর ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে কাজ করার জন্য বার্তা দেন তিনি।

বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও সেখানে দেখা যায়নি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজাকে। পরে নিজের ফেসবুক পাতায় তিনি জানান, এ ব্যাপারে তাকে কেউ জানাননি। তবে ক্রিকেটারদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।

এদিকে মঙ্গলবার এক জরুরি সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেন। তাদের এ আন্দোলনকে একটি চক্রান্তের অংশ বলে আখ্যা দেন তিনি।

ক্রিকেটারদের ধর্মঘট ডাকার সিদ্ধান্ত দেখে আশ্চর্য হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এটি তার কাছে অবিশ্বাস্য লেগেছে বলে জানান তিনি।

জয়নিউজ/এসআই

The post ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33TcGht

Monday, October 21, 2019

১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিব-তামিমরা

https://ift.tt/2o87dnU

ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ জাতীয় দলসহ ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটাররা। আর এই দাবি না মানা পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কাজে অংশ নিবেন না সাকিব-তামিমরা।

সোমবার (২১ অক্টোবর) বেলা সোয়া তিনটায় মিরপুরে বিসিবি কার্যালয়ে জড়ো হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। আরো উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু প্রমুখ।

তাদের দাবি, আন্তর্জাতিক ম্যাচসহ ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলোতে ম্যাচ ফি বাড়াতে হবে। বিপিএল, ডিপিএলে আগের মতোই পারিশ্রমিক দিতে হবে। এনসিএলের ম্যাচ ফি ১ লাখ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা জাতীয় দলের ক্যাম্পসহ ক্রিকেটীয় কোনো ধরনের কার্যক্রমে অংশ নিবেন না বলে ঘোষণা দেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব আল হাসান বলেন, ‘এনসিএলের ম্যাচ ফি ১ লাখ টাকা করতে হবে। এনসিএলসহ ঘরোয়া ক্রিকেটে যারা খেলেন তারা সবাই এই আন্দোলনের সাথে যুক্ত আছেন। যদি আমাদের নারী দলের ক্রিকেটাররা এই আন্দোলনের সাথে যোগ দিতে চান তাহলে আসতে পারেন। আমরা তাদের দাবিগুলোও তুলে ধরব। আর আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো ধরনের ক্রিকেটে অংশ নিব না।’

তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেটের সাথে শুধু ক্রিকেটাররাই জড়িত নন। এর সাথে গ্রাউন্ডসম্যানরাও ওতপ্রোতভাবে জড়িত। আপনারা দেখেছেন যে, তারা সারাদিন কাজ করে। অথচ মাস শেষে পাঁচ-ছয় হাজার টাকা বেতন পান। তাছাড়া আমরা আমাদের দেশের কোচদেরও প্রোমোট করি না। দেখা যাবে, বিদেশি একজন কোচের বেতন যা আমাদের দেশের ২০ জন কোচ মিলে সেই বেতন পান।’

এনামুল হক বিজয় বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হবে যাতে করে আমরা বেশি ম্যাচ খেলতে পারি। আগে এনসিএল টুর্নামেন্টের মাঝে ৫০ ওভারের একটি টুর্নামেন্ট হতো। আমরা এনসিএল ম্যাচ খেলে ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ পেতাম। তাছাড়া বিপিএল শুরুর আগে ঘরোয়াভাবে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে হবে।’

জয়নিউজ/পিডি

 

The post ১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিব-তামিমরা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33QhyE9