Showing posts with label পরিবহন. Show all posts
Showing posts with label পরিবহন. Show all posts

Saturday, November 02, 2019

প্রচারণার সময় কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা দেওয়া হবে না: কাদের

https://ift.tt/338MNuj

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সারাদেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এ প্রচার-প্রচারণা ১ নভেম্বর থেকেই সাতদিন চলবে এবং এই সময়ের মধ্যে কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

পরিদর্শনের সময় ওবায়দুল কাদের নিজেও বিভিন্ন পরিবহন চালক ও যাত্রীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান ড. আহসানুল করিম, পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকসহ বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জয়নিউজ/বিআর

The post প্রচারণার সময় কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা দেওয়া হবে না: কাদের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2r8bPM1

Sunday, October 20, 2019

শ্যামলী পরিবহনে ইয়াবাসহ যুবক আটক

https://ift.tt/35ML27E

চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১৯ হাজার ৪০০ ইয়াবাসহ মো. মোশারফ হোসেন (২২) নামে এক যাত্রীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১টায় ফেনীর আমানত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। মোশারফ ভোলার মো. নূর ইসলামের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. মাহদুল হাসান মামুন জানায়, মোশারফের ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ৪শ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে ইয়াবা বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৭ লাখ টাকা। তাকে ফেনীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post শ্যামলী পরিবহনে ইয়াবাসহ যুবক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2VV2HFK