Showing posts with label বুলবুল. Show all posts
Showing posts with label বুলবুল. Show all posts

Monday, November 11, 2019

বুলবুল তাণ্ডবে লক্ষ্মীপুরে আমন ধানের ব্যাপক ক্ষতি

https://ift.tt/33Cz5Qu
লক্ষ্মীপুরে ফসলি জমিতে ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের কয়েক হাজার হেক্টর জমির কাঁচা-পাকা আমন ধান। এদিকে বুলবুলের প্রভাবে টানা তিনদিনের বৃষ্টিতে ডোবা-জলাশয় ভরাট হয়ে পৌরসভায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন এলাকার কয়েকটি সড়কের অর্ধশতাধিক পরিবার পানিবন্দিও হয়ে পড়েছে।

এছাড়াও নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ধানের ক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি ও মাছের ঘের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সদরের ভবানীগঞ্জ, টুমরচ, কালীরচরসহ নিন্মাঞ্চল এলাকা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ২০ হাজার হেক্টর জমির আমন ধান ও তিন হাজার হেক্টর জমির শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। এবার লক্ষ্মীপুরে ৭৯ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন। তবে বৃষ্টি আরো এক-দুই দিন থাকলে ও পানি না নামলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা করছেন কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরক্তি উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকায় আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়নিউজ/মনির/এসআই

The post বুলবুল তাণ্ডবে লক্ষ্মীপুরে আমন ধানের ব্যাপক ক্ষতি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34QNXLo

Sunday, November 10, 2019

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত

https://ift.tt/36RSKxK
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের (১১ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সারাদেশের ২৯৮টি কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা ছিল। এতে ৩১টি বিষয়ে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩২ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

আরো পড়ুন: আবারও পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা

বৈরী আবহাওয়ার কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে শনিবারের (৯ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়। এসব পরীক্ষার সূচি পরে জানানো হবে, বলেন তিনি।

জয়নিউজ/এসআই

The post জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Cvdn51

প্রবল ‘বুলবুল’ এখন আর ঘূর্ণিঝড় নয়

https://ift.tt/2Kactzc
ঘূর্ণিছড় বুলবুল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে পটুয়াখালী ও বাগেরহাট জেলায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। তাই বুলবুলকে এখন ঘূর্ণিঝড় হিসেবে নয়, স্থল নিম্নচাপ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, চার নম্বর সতর্কতা সংকেতের নিচে থাকলে ঘূর্ণিঝড়ের নাম থাকে না। আবহাওয়া অধিদপ্তর থেকে নদীবন্দরে দুই ও সমুদ্রবন্দর এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সকাল থেকেই পটুয়াখালী ও বাগেরহাট রিজিয়নে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে।

নিম্নচাপের কারণে সংশ্লিষ্ট এলাকায় বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। গড়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে। পটুয়াখালীতে ৪৫ ও ভোলায় ৯৬ মিলিমিটারে বৃষ্টিপাত হচ্ছে। আজ (রোববার) সারাদিনই নদীবন্দরে দুই ও সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকবে বলেও উল্লেখ করেন আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের জন্য আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

জয়নিউজ/এসআই

The post প্রবল ‘বুলবুল’ এখন আর ঘূর্ণিঝড় নয় appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Kacu6e

বুলবুলের আঘাতে চরগজারিয়ায় আহত ১০

https://ift.tt/2p5TYVh

লক্ষ্মীপুরের চরগজারিয়ায় ‘বুলবুলের’ আঘাতে প্রায় শতাধিক বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম জানা যায়নি।

তাদের স্থানীয়ভাবে চিকিৎসা চলছে। ঘূর্ণিঝড় বুলবুলে লক্ষ্মীপুরের সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতিতে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জয়নিউজকে বলেন, আশ্রয় নেওয়া দূর্গত মানুষের জন্য ৪৫০ মে.টন চাল, নগদ টাকা ও পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post বুলবুলের আঘাতে চরগজারিয়ায় আহত ১০ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WZPRqd

সচল হলো চট্টগ্রাম বন্দর

https://ift.tt/36KkaWt

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম বন্দর সচল হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বেলা দুইটা থেকে এনসিটিতে জাহাজ থেকে কনটেইনার উঠানামার কাজ শুরু হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে বন্দরের এনসিটির ৩ ও ৪ নম্বর জেটিতে দুটি জাহাজ ভিড়ে। আবহাওয়া অধিদপ্তর সংকেত নামিয়ে নেওয়ার পর বহির্নোঙর থেকে জাহাজ জেটিতে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। ইয়ার্ড ও জেটিতে পুরোদমে কাজ চলছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post সচল হলো চট্টগ্রাম বন্দর appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34NvBL2

আবারও পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা

https://ift.tt/2Cw639a

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও ১৪ নভেম্বরের জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) গণিত পরীক্ষার সময় ফের পিছিয়েছে।

রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবর্তিত সময় অনুযায়ী জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা যথাক্রমে ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে একই কারণে শনিবারের (৯ নভেম্বর) জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এ দিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ১২ নভেম্বর ও ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।

এদিকে সোমবারের (১১ নভেম্বর) জেএসসির পরীক্ষা ১৩ তারিখে আর জেডিসির পরীক্ষা ১৬ তারিখ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী ১১ নভেম্বর জেএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এ পর্যন্ত দুদিনের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

জয়নিউজ/এসআই

The post আবারও পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NC4VY9

বুলবুল: সারাদেশে ৫ জনের মৃত্যু

https://ift.tt/2X1ylSD

সারাদেশে চার জেলায় দুর্যোগ কবলিত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন গাছচাপায় এবং দুইজন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে দমকা হাওয়ায় গাছচাপা পড়ে খুলনা ও পটুয়াখালীতে তিন জন মারা গেছেন। এছাড়াও বরগুনার ভানাই সদরের একটি আশ্রয়কেন্দ্রে ৭০ বছর বয়ষ্ক একজন মারা গেছেন।

খুলনা: রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামে গাছচাপা পড়ে মারা যান প্রমিলা মণ্ডল। তিনি ওই গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল ওয়াদুদ গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে প্রমিলা মণ্ডল দক্ষিণ দাকোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ছিলেন। সকালে তিনি বের হয়ে দেখেতে যান তার ঘরের কী অবস্থা। তখনো দমকা বাতাস বয়ে যাচ্ছিল। এরপর একটি গাছ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে আলমগীর হোসেন (৩২) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজিজুল হক জোয়ার্দার জানিয়েছেন, আলমগীর গাছচাপা পড়ে মারা গেছেন।

পটুয়াখালী: মির্জাগঞ্জ উপজেলায় ঘরচাপা পড়ে হামেদ ফকির (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। ভোর রাতে উপজেলার উত্তর রামপুরা গ্রা‌মে এ ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দমকা বাতাসে তার ঘরের ওপর একটি রেইন্ট্রি ও একটি চাম্বল গাছ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা: আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আবুল কালাম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সকাল ১১টায় উপজেলার গাবুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আবুল কালামের বাড়ি গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে। তার বাবা মৃত আজিজ সরদার। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, রাতে আবুল কালাম গাবুরা আশ্রয়কেন্দ্রে ছিলেন। সকালে বাড়ি ফিরে যাওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বরগুনা: সদর উপজেলার ডিএল কলেজ আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে হালিমা খাতুন নামে (৭০) এক বৃদ্ধা মারা গেছেন। বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিচুর রহমান বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, উপকূলীয় জেলাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। সব জেলা থেকে এখনো তথ্য আসেনি।

জয়নিউজ/এসআই

The post বুলবুল: সারাদেশে ৫ জনের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2X1IHlk

ঘূর্ণিঝড়ে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

https://ift.tt/2CwIPjn

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে উপকূলীয় এলাকায় ৪ থেকে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। এছাড়া গাছ চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন,  ঝড়ের গতিবেগ ছিল ৪০ থেকে ৯০ কিলোমিটার, এটা খুবই কম। যার ফলে ক্ষয়ক্ষতি এবার সেই রকম কিছু হয়নি। তবে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানুষকে আমরা সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম। ৫ হাজার ৫৮৭টি আশ্রয় কেন্দ্রে ২১ লাখ ৬ হাজার ৯১৮ জনকে আমরা সফলভাবে সরিয়ে নিতে পেরেছি। নিরাপত্তা দিতে পেরেছি।

প্রতিমন্ত্রী বলেন, এই পর্যন্ত হতাহতের খবর খুব বেশি পাওয়া যায়নি। আমরা অফিসিয়ালি ২ জনের মৃত্যু নিশ্চিত করেছি। ৪ থেকে ৫ হাজার ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post ঘূর্ণিঝড়ে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33yIb0p

বুলবুল: বাংলাদেশ ২, ভারত ২

https://ift.tt/32wKlfX

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে পটুয়াখালী ও খুলনায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোরে ঝড়ের সময় ঘর ও গাছচাপা পড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামের হামেদ ফকির (৬০) ও খুলনার দাকোপ উপজেলার প্রমিলা মণ্ডল (৫২)।

এখনো ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে  এ অঞ্চলে মাঝারি, কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর আঘাত হানে। এসময় উপকূলে ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। ‘বুলবুল’র তাণ্ডবে কলকাতা ও ওডিশায় দুজনের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

The post বুলবুল: বাংলাদেশ ২, ভারত ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34PUztt

মহাবিপদ কেটে গেছে

https://ift.tt/36Ry74Y

ঘূর্ণিঝড় বুলবুল দেশজুড়ে নিয়ে আসে শঙ্কা। শনিবার (৯ নভেম্বর) রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে শঙ্কা। তবে ভোরের সূর্য উঠার সঙ্গে সঙ্গে দূর হয়ে যেতে থাকে সব শঙ্কা। সবমিলিয়ে এখন কেটে গেছে মহাবিপদ

বিস্তারিত আসছে…

The post মহাবিপদ কেটে গেছে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NyQ4O8

Wednesday, November 06, 2019

নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় বুলবুলে

https://ift.tt/2qoPUzC

ভারতের উত্তর আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর জুড়ে একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যা বৃহস্পতিবার (৬ নভেম্বর) নাগাদ ঘূর্ণিঝড়ে আকার নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  এবার ঘূর্ণিঝড় নাম হবে ‘বুলবুল’।

ভারতের আলিপুর আবহাওয়া দফতর এমন তথ্য জানিয়েছে। জানানো হয়, আপাতত নিম্নচাপের অভিমুখটি রয়েছে ওড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। তবে নিম্নচাপটি কতটা শক্তি সঞ্চয় করে ঘূর্ণঝড়ে পরিণত হবে, তা জানা যাবে শুক্রবার। আলিপুর আবহাওয়া দফতর ইতোমধ্যে সতর্কতা জারি করেছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে সতর্ক করা হয়েছে।

এ ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। তবে গতিবেগ বাড়ারও সম্ভাবনা রয়েছে। আগামী ৩৬ ঘণ্টায় উত্তাল থাকবে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর।

জয়নিউজ/পিডি

 

 

The post নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় বুলবুলে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Cf9hxK