Showing posts with label ব্যবসা. Show all posts
Showing posts with label ব্যবসা. Show all posts

Friday, November 15, 2019

বাংলাদেশ অর্থনৈতিক বিস্ময়ের দেশে পরিণত হয়েছে: মেয়র নাছির

https://ift.tt/2CXChut

বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে অর্থনৈতিক বিস্ময়ে পরিণত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি (চসিক) করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে ‘শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক দেশ পরিচালনার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে জায়গায় উন্নীত হয়েছে তাতে সারাবিশ্ব এখন বাংলাদেশকে সম্মান করে। বঙ্গবন্ধু কন্যা জীবনের ঝুঁকি নিয়ে, দেশি বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। এটিকে শিল্পনির্ভর করতে হবে। এ লক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশে সাফল্য এসেছে বলেও জানান তিনি।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে মেয়র বলেন, এই ইস্যুতে অপরাজিত করার কোনো সুযোগ নাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে প্রকল্প নিয়েছে তা বাস্তবায়নে অনেক সমস্যা রয়েছে। আমাদের সময় লাগবে। ফিজিবিলিটি স্টাডি, ড্রয়িং ডিজাইন হচ্ছে। আগে পুরো শহরে ড্রেনেজ ব্যবস্থা ছিল না।

তিনি বলেন, নাগরিকরা যদি সচেতন না হয় জলাবদ্ধতা নিরসন চসিকের একার পক্ষে কঠিন। যারা নালা, খালা নদী কারা দখল করছেন তারা অন্য গ্রহের কেউ তো নয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তার।

এতে প্রধান আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

জয়নিউজ/পার্থ</বিআর

The post বাংলাদেশ অর্থনৈতিক বিস্ময়ের দেশে পরিণত হয়েছে: মেয়র নাছির appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/359h3pr

অস্থির সবজির বাজার

https://ift.tt/2VSbjg9
বাজার

হঠাৎ করে বেড়ে গেছে সবজির দাম। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সবজি উৎপাদন কমে যাওয়ায় শীতকালীন সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ কোনো কারণ ছাড়া এ দাম বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) নগরের রিয়াউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজারে প্রতিকেজি  শসা  ৫৫ টাকা, বরবটি ৬৫ টাকা, তিতকরলা ৫০ টাকা,বেগুন ৭০ টাকা, টমেটো ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা পটল৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজির দাম গত সপ্তাহে কেজিতে ১০ থেকে ১২ টাকা কম ছিল।

তবে গেল সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগির ১১০ টাকা, দেশি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা। এদিকেগরুর মাংস ৫৩০ টাকা, ছাগলের মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারও স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতিকেজি কাতাল ৩২০ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, রূপচাঁদা ১২০০ টাকা,  তেলাপিয়া ১৮০ টাকা, ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

The post অস্থির সবজির বাজার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35e12yD

Friday, November 08, 2019

সবজি ও মাছের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা

https://ift.tt/2VSbjg9

সরবরাহ বাড়ায় বাজারে কমেছে সব ধরনের সবজি ও মাছের দাম । সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। অপর দিকে প্রতিকেজি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম।

শুক্রবার (০৮ নভেম্বর) নগরের রিয়াউদ্দিন বাজার, কাজীর দেউরি, চকবাজার কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

চকবাজার কাঁচা বাজার সবজি বিক্রেতা মো. জসিম জয়নিউজকে বলেন, সবধরনের সবজির দাম কমেছে। তবে এখনও  কিছুটা বাড়তি রয়েছে টমেটোর দাম। তাছাড়া অন্য সবজিতে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে।

একই বাজারে মাছ বিক্রেতা আনোয়ার জানান, মাছের সরবরাহ আগের চাইতে বাড়ায় মাছের দাম আগের চেয়ে কমেছে। তবে ক্রেতাদের ঝোঁক এখন ইলিশ কেনার দিকে বেশি।

এদিকে সবজি ও মাছের দাম পড়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। ক্রেতারা জানান, আগের চেয়ে কম মূল্যে সবজি ও মাছের দাম কমায় নিজের চাহিদামত তারা এখন কিনতে পারছেন।

বাজারে প্রতিপিস বাঁধাকপি ২০ টাকা, ফুলকপি ২৫ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, প্রতিকেজি শিম ৬০ টাকায়, গাজর ৬০ টাকা, করলা ৪০ টাকা, শসা ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাকরোল ৪০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা বিক্রি হচ্ছে।

প্রতিআঁটি লাল শাক ১০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এসব বাজারে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। প্রতি কেজি আকারভেদে ইলিশ ৭৫০ থেকে ৮৫০ টাকায়,  চিংড়ি ৭০০ টাকা, রুই ২৫০ টাকা, তেলাপিয়া ১৩০, রূপচাঁদা ১১শ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাংসের বাজারে প্রতিকেজি ব্রয়লার ১৩০ টাকা, লেয়ার ১৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে। প্রতিকেজি গরু ৫৫০ টাকা ও খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে ।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

The post সবজি ও মাছের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32tdcS4

Tuesday, November 05, 2019

২ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকায় আসবে

https://ift.tt/34xxgUU

দুই সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকার মধ্যে নেমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে পেঁয়াজ ব্যবসায়ীদের বৈঠক শেষে তিনি এ আশ্বাস দেন।

পেঁয়াজের সংকট থাকবে না উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন বলেন, এস আলম গ্রুপ ৫০ হাজার টন এবং মেঘনা গ্রুপ ৯ হাজার টন পেঁয়াজ মিশর থেকে আমদানি করছে। এছাড়াও দেশি পেঁয়াজের মৌসুমও শুরু হবে শিগগির। বর্তমানে বাজারে যথেষ্ট পেঁয়াজ আছে। বাজারে পেঁয়াজের দাম বাড়ার সুযোগ নেই।

পেঁয়াজ ব্যবসায়িরা আগামীকাল থেকে সঠিক ডকুমেন্ট ছাড়া পেঁয়াজ আড়তে তুলবেন না বলে অঙ্গীকার করেছেন জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াসমিন পারভিন তিবরীজি ।

তিনি বলেন, ব্যবসায়িরা আশ্বাস দিয়েছেন ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করবে। কোনো মেমো ছাড়া পেঁয়াজ আড়তে তুলবে না।
বৈঠক শেষে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বলেন আগামী দুই-তিন দিনের মধ্যে খুচরা পর্যায়ে পেঁয়াজ কেজি প্রতি ১০০ টাকার মধ্যে ভোক্তারা কিনতে পারবেন । খাতুনগঞ্জে পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজ ৮০-৮৫ টাকায় বিক্রি হবে বলে জানান তিনি।

বৈঠকে আলোচনা করেন ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা সুলতানা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও পাইকারি এবং খুচরা ব্যবসায়িরা ।

জয়নিউজ/কাউছার/বিআর

The post ২ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকায় আসবে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JQmDVu

Friday, October 18, 2019

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ আড়তকে জরিমানা

https://ift.tt/2Mt1e6c

ক্রয় মূল্যের চেয়ে দেড়গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে নগরের রিয়াজউদ্দিন বাজারের দুটি আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আড়তগুলোতে প্রতিকেজি পেঁয়াজ পাইকারি বিক্রিতে ২৫ টাকারও বেশি লাভ নেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান।

অভিযানে দেখা যায়, রিয়াজউদ্দিন বাজারে চাল-ডাল ট্রেডার্স নামে একটি আড়তে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল ৭৫ টাকা কেজি দরে। কেনার রশিদ পর্যালোচনায় দেখা যায়, এসব পেঁয়াজ কেজি প্রতি ৪৮ টাকা দরে কেনা হয়েছিল।

এছাড়া মেহরাজ স্টোরস নামে একটি আড়তে ৬৫ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনে বিক্রি করা হচ্ছিল ৯০ টাকায়। পরে চাল-ডাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেহরাজ স্টোরসকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, কারসাজির মাধ্যমে বাড়ানো পেঁয়াজের দামে লাগাম টানতে নগরের প্রধান দুই কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেনা দামের চেয়ে দেড়গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রিয়াজউদ্দিন বাজারে অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের টিম নগরীর চকবাজারের কাঁচাবাজার পরিদর্শন করেন। এসময় চকবাজারের বিক্রেতাদের সতর্ক করেন এবং পেঁয়াজের মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।

জয়নিউজ/আরডি/বিআর

The post বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ আড়তকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32sxgVN

Thursday, October 17, 2019

পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা নয়: জেলা প্রশাসক

https://ift.tt/33EUW9G
মতবিনিময় সভা

পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা করা যাবে না বলে ব্যবসায়ীদের সতর্ক করেছেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

তিনি বলেন, অদৃশ্য ব্যবসা মানে কালোবাজারি। এটা হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কমিশন এজেন্টরা যার কাছ থেকে পেঁয়াজ কিনছে তার রশিদ থাকতে হবে। কমিশন এজেন্টদের দোকানে অবশ্যই আমদানিকারকের নাম, ফোন নম্বর ও রশিদ রাখতে হবে। প্রয়োজনে প্রশাসন ও মন্ত্রণালয় আমদানিকারকের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে।

সভায় পেঁয়াজের পাইকারি আড়তদার ও কমিশন এজেন্টরা উপস্থিত থাকলেও এতে ছিলেন না চট্টগ্রামের পেঁয়াজ আমদানিকারকরা।

ইলিয়াস হোসেন বলেন, আমদানিকারকরা কেন সভায় আসেননি এবং তারা ভিন্ন ঠিকানা ব্যবহার করে পেঁয়াজ আমদানি করছেন কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পেঁয়াজ যেন দ্রুততম সময়ে খালাস করা হয় সেজন্য চট্টগ্রাম বন্দর ও টেকনাফ কাস্টমসকে অনুরোধ করা হবে বলেও তিনি জানান।

সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, চাক্তাই-খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিচ, ক্যাবের নাজের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পার্থ/এসআই

The post পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা নয়: জেলা প্রশাসক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2nStNk9