Showing posts with label মারধর. Show all posts
Showing posts with label মারধর. Show all posts

Saturday, November 16, 2019

ভাতিজাদের মারধরে দিনমজুর চাচা খুন

https://ift.tt/2q96cNu

বোয়ালখালীতে ভাতিজাদের মারধরে মো. বাদশা (৪৫) নামের এক দিনমজুর খুন হয়েছেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পোপাদিয়া আকুবদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা আকুবদন্ডী গ্রামের হোসেন ফকির বাড়ির মৃত আবদুস সালামের ছেলে।

নিহতের বোন হোসনে আরা বেগম জয়নিউজকে বলেন, সকাল ১১টার দিকে ভাতিজা বখতেয়ার (৩০), মিজান (২৫) ও ভাইঝি ফেরদৌস বেগমের সঙ্গে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝগড়া বাঁধে। এসময় মো. বাদশা ভাতিজাদের ঝগড়া না করতে নিষেধ করলে তারা বাদশার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারধরে বাদশা নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আক্তার জয়নিউজকে বলেন, বাদশা নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে দেখে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানায়, বাদশারা তিন ভাই ও দুই বোন। তাদের মধ্যে হোসনে আরা বেগম বাপের বাড়িতে ভাইদের সঙ্গে বসবাস করেন।
থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জয়নিউজকে ববলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে বাদশার মরদেহ উদ্ধার করেছে। দায়ীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

জয়নিউজ/শাহীনুর/বিআর

The post ভাতিজাদের মারধরে দিনমজুর চাচা খুন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Oh155J

Tuesday, November 05, 2019

অত্যাচারে অতিষ্ঠ মায়ের মামলা, শ্রীঘরে মাদকাসক্ত ছেলে

https://ift.tt/2WHkCQA
মাদকাসক্ত

মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পাওয়ায় মাকে বেধড়ক মারধর করেন মাদকাসক্ত ছেলে। পরে মা নিজেই মাদকাসক্ত ছেলেকে মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দিলেন ছেলেকে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে কোর্ট বিল্ডিং এলাকা থেকে মনিরুল ইসলাম (২০) নামে ওই মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানায় ছিনতাই ও মারধরের অভিযোগ এনে মা রাবেয়া খাতুন (৫০) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার মনিরুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬ নং কাতারিয়া বাজার মাওলানা বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

জানা যায়, মা রাবেয়া বেগম আইনজীবী সহকারী হিসেবে চট্টগ্রাম আদালতে কাজ করেন। তার স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক সেবনের জন্য প্রতিনিয়ত মায়ের কাছ থেকে টাকা দাবি করে আসছে মনিরুল। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অকথ্য ভাষায় গালিগালাজ ও মাকে মারধরও করেন মনিরুল।

সর্বশেষ ৪ নভেম্বর বেলা পৌনে ১টার সময় নারী শিশু আদালতের পাশে কবিরের চায়ের দোকানের সামনে মা রাবেয়া বেগমের কাছে ২ হাজার টাকা চান মনিরুল। টাকা নাই বললে মনিরুল তার মায়ের হাত ব্যাগ ও মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে জনসম্মুখে মাকে গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এসময় রাবেয়া চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে ছেলেকে আটক করে। পরে স্থানীয় কোতোয়ালি থানার টহল পুলিশ এসে মনিরুলকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে এ ঘটনায় মা রাবেয়া বেগম থানায় এসে ছেলের বিরুদ্ধেই মামলা দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জয়নিউজকে বলেন, মাদকের টাকার জন্য মাকে মারধর করায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাবেয়া খাতুন নামে এক নারী। পরে মনিরুল ইসলাম নামে ওই মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়নিউজ/রিফাত/পিডি

The post অত্যাচারে অতিষ্ঠ মায়ের মামলা, শ্রীঘরে মাদকাসক্ত ছেলে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32huba6