Showing posts with label ইয়াবা. Show all posts
Showing posts with label ইয়াবা. Show all posts

Wednesday, November 13, 2019

’১৩ হাজার ইয়াবাসহ যুবক আটক

https://ift.tt/33IFeL1

নগরের কোতোয়ালির পুরাতন ফিশারীঘাট এলাকায় একটি ট্রাক থেকে ১৩ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় ট্রাক চালক মো. রফিক (২০) আটক করে র‌্যাব সদস্যরা।

আটক রফিক টেকনাফের জালিয়াপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে একটি ট্রাক থেকে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসময় আটক ট্রাক চালক জানায়, কক্সবাজার থেকে সংগ্রহ করা ইয়াবাগুলো সে নগরের বিভিন্ন জায়গায় পাচার করতো। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

The post ’১৩ হাজার ইয়াবাসহ যুবক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QckozK

Tuesday, November 12, 2019

১৯ হাজার ইয়াবাসহ আটক ১

https://ift.tt/2NGWE5j

নগরের বহদ্দারহাট এলাকার অভিযান চালিয়ে জসিম উদ্দিন সিরাজ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় জসিমের দেহ তল্লাশী করে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নিউ ম্যানিলা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। জসিম গাজীপুরের ছিটপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহামুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি মোটরসাইকেলে আসা আরোহী জসিম উদ্দিনের দেহ তল্লাশি করে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে জসিম জানায়, দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচার করতো।

তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

The post ১৯ হাজার ইয়াবাসহ আটক ১ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rABJYV

Saturday, November 09, 2019

জিইসি মোড়ে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

https://ift.tt/34FHmTG

নগরের খুলশীর জিইসি মোড় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচ থেকে একটি প্রাইভেটকার ও ৭ হাজার ৭০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার (৯ নভেম্বর) তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মো. তুহিন ইসলাম (২৯) ও ড্রাইভার নুর জামাল (৩০)।

তুহিন ঢাকা ওয়ারীর মো. সাইদুল ইসলামের ছেলে ও জামাল ফরিদপুরের চন্দ্রশেখর গ্রামের মোল্লা বাড়ির নুর নবীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদ ভিত্তিতে আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকারসহ তুহিন ও ড্রাইভার জামালকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৭০০পিস ইয়াবা ও প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়।তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্নস্থানে খুচরা ও পাইকারি বিক্রেতাদের নিকট বিক্রি করে আসছে।

আটককৃতদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

 

The post জিইসি মোড়ে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NvIbsJ

Tuesday, November 05, 2019

দুই যুবকের কাছে ছিল সোয়া দুই কোটি টাকার ইয়াবা

https://ift.tt/2CfMOAG

নগরের আকবরশাহ থানার বিশ্বব্যাংক আবাসিক এলাকার কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৪ নভেম্বর) কাঁচাবাজার সি ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাকৈরতলা এলাকার মো. মনুমিয়ার ছেলে মো. আলমগীর হোসেন(৩১) ও আকবরশাহ থানার কর্ণেল হাটের শাহেরপাড়ার মো. জামালের ছেলে মো. মানিক (৩০)।

র্যা বের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে আকবরশাহ থানার বিশ্বব্যাংক আবাসিক এলাকার কাঁচাবাজার এলাকায় কুমিল্লাগামী একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যেরভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে সুকৌশলে লুকানো ৪৩ হাজার ৩৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এএসপি মো. মাশকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাইভেটকারে করে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করত।

পরে গ্রেপ্তারকৃতদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

জয়নিউজ/রিফাত/বিআর

The post দুই যুবকের কাছে ছিল সোয়া দুই কোটি টাকার ইয়াবা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WRtt2k

Sunday, November 03, 2019

ইয়াবাসহ গ্রেপ্তার ২

https://ift.tt/2NaICIN

নগরের বন্দর ও কোতোয়ালি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, পশ্চিম বাকলিয়া এলাকার মীর কাশেমের ছেলে আব্দুর রহিম (৩৫) ও মুন্সিগঞ্জ জেলার মৃত জিতেন্দ্র দাশ ছেলে  শ্যামল দাশ(৪০)।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ দুই এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ও ৭০০ পিস ইয়াবাসহ রহিম ও শ্যামলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বন্দর ও কোতোয়ালি থানায়  পৃথম মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post ইয়াবাসহ গ্রেপ্তার ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34kytyO

Monday, October 21, 2019

৭ হাজার ইয়াবাসহ ট্রাক ড্রাইভার গ্রেপ্তার

https://ift.tt/2J9iRpQ

নগরের কোতোয়ালির ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চলিয়ে ৭ হাজার ইয়াবাসহ মিলন প্রামানিক (৩৮) নামে এক ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

রোববার (২০ আক্টোবর) রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন বগুড়ার গোলাম মোস্তফা ছেলে। মিলন পেশায় একজন ট্রাক ড্রাইভার।

গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গীবাজার এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ মিলনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post ৭ হাজার ইয়াবাসহ ট্রাক ড্রাইভার গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2o81uOW

Sunday, October 20, 2019

শ্যামলী পরিবহনে ইয়াবাসহ যুবক আটক

https://ift.tt/35ML27E

চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১৯ হাজার ৪০০ ইয়াবাসহ মো. মোশারফ হোসেন (২২) নামে এক যাত্রীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১টায় ফেনীর আমানত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। মোশারফ ভোলার মো. নূর ইসলামের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. মাহদুল হাসান মামুন জানায়, মোশারফের ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ৪শ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে ইয়াবা বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৭ লাখ টাকা। তাকে ফেনীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post শ্যামলী পরিবহনে ইয়াবাসহ যুবক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2VV2HFK

কোতোয়ালিতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

https://ift.tt/2o6UNN6

নগরের কোতোয়ালি লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৯ আক্টোবর) সকাল সাড়ে ১০টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন গোপালগঞ্জ এলাকার হিরু শেখের ছেলে মো. ওবাইদুল শেখ (৩৪) এবং একই এলাকর ইউনুস শেখের ছেলে মো. বিপুল শেখ (৩৩)।

নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওবাইদুল ও বিপুলকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে ডিএমপি ঢাকা ও গোপালগঞ্জ জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আরেকটি মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

 

The post কোতোয়ালিতে ইয়াবাসহ গ্রেপ্তার ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35NTkMx