Showing posts with label ক্যাসিনো. Show all posts
Showing posts with label ক্যাসিনো. Show all posts

Wednesday, November 06, 2019

অস্ত্র মামলায় সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট

https://ift.tt/32qeuh3

ঢাকার রমনা থানায় অস্ত্র আইনে করা মামলায় যুবলীগের দক্ষিণ ঢাকা বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র‌্যাব।

বুধবার ৬ নভেম্বর)  ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। এরপর ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে তার সহযোগী আরমানসহ গ্রেপ্তার করা হয়। পরে ৬ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে তালা ভেঙে সম্রাটের কার্যালয়ে ঢুকে অভিযান শুরু করে। নিজ কার্যালয়ে পশুর চামড়া রাখার দায়ে তার ছয় মাসের জেল দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়াও র‌্যাব-১ বাদী হয়ে রমনা মডেল থানায় সম্রাটের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।

জয়নিউজ/পিডি

The post অস্ত্র মামলায় সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36GtlXJ

Tuesday, November 05, 2019

বিসিবি থেকে বরখাস্ত হচ্ছেন লোকমান!

https://ift.tt/33jND7h

অবশেষে বরখাস্তই হতে যাচ্ছেন বিসিবি পরিচালক ও মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। ক্লাবে ক্যাসিনো ভাড়া দেওয়ার অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ২৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিলেন লোকমান ভূঁইয়া।

ক্রিকেটঅনুরাগীদের বেশিরভাগই মনে করেন, ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত কারোরই দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থায় জড়িত থাকাটা শোভনীয় নয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন অবশ্য তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নেননি। শুধু বলেছেন, দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ডের অভ্যন্তরেও এ নিয়ে আছে নানা গুঞ্জন। বোর্ড পরিচালকদের কেউ কেউ বিচ্ছিন্নভাবে লোকমান হোসেনের এখনও বোর্ডে থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিচালকের দাবি, যেহেতু তিনি অভিযুক্ত হয়ে কারাগারে, তাই অন্তত এখন তাকে বোর্ডে রাখা ঠিক হচ্ছে না।

এ ক্ষেত্রে বিসিবির সংবিধান ও গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি করা হবে। এ কমিটি খুব অল্প সময়ের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবে। বোর্ডের নিয়ম অনুযায়ী, আইন ও শৃঙ্খলা ভঙ্গকারী যে কারো বিপক্ষে কোনোরকম বিতর্কের জন্ম হলে, প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হবে।

জয়নিউজ/পিডি

 

The post বিসিবি থেকে বরখাস্ত হচ্ছেন লোকমান! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NGmZPv

Wednesday, October 23, 2019

ক্যাসিনোকাণ্ড: এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি

https://ift.tt/33ZjWsl

ক্যাসিনোকাণ্ডে এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ধানমন্ডি ২৭ নম্বরে হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আমি অলরেডি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে কথা বলেছি। নেত্রীর নির্দেশনা আমি তাকে জানিয়েছি।

ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, সম্মেলনের বিষয়টা আপনারা প্রস্তুতি নিতে থাকেন, আমি নেত্রীর সঙ্গে আলাপ করে আপনাদের জানিয়ে দেব। এখানে একটা বিষয় আছে নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের চিন্তা-ভাবনা করছে। কাজেই সিটি কর্পোরেশন নির্বাচন সেটা বিচার করল আর বেশি দিন বাকি নেই। নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে আসেন মোল্লা কাওসার। ইতোমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কাওসারসহ স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করেছে।

জয়নিউজ/পিডি

The post ক্যাসিনোকাণ্ড: এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35SfRId