Showing posts with label পুলিশ. Show all posts
Showing posts with label পুলিশ. Show all posts

Sunday, November 10, 2019

জুলুসে এসে হারিয়ে গেল তারা, পাওয়া যায়নি অভিভাবক

https://ift.tt/2X1FBxR
জশনে জুলুসে হারিয়েছে তারা

নগরে জুলুসের ভিড়ে হারিয়ে যাওয়া তিন শিশু কোতোয়ালি থানায় পুলিশের হেফাজতে রয়েছে। তবে তাদের অভিভাবককে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জামালখান এবং কাজীর দেউরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

শিশুগুলো হলো- সুমাইয়া (৫), রোমানা আক্তার  (৮) এবং মো. রবিউল (৭)। এদের মধ্যে সুইমাইয়া ও রবিউলকে নগরের জামালখান থেকে এবং রোমানাকে কাজীর দেউরি এলাকা থেকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন: জশনে জুলুশ: জেনারেটরের আগুনে দগ্ধ ৬

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জয়নিউজকে বলেন, জুলুসে মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের অভিবাবকদের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের পরিবার সম্পর্কে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

জয়নিউজ/রিফাত/এসআই

The post জুলুসে এসে হারিয়ে গেল তারা, পাওয়া যায়নি অভিভাবক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Cu0yYP

Tuesday, November 05, 2019

পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি

https://ift.tt/32dgKYR
ভারত

ভারতের নয়াদিল্লিতে দেশটির পুলিশের সদর দফতরে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার পুলিশ সদস্য।

গত শনিবার (১ নভেম্বর) নয়াদিল্লি তিস হাজারি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ পুলিশ সদস্য ও ৮ আইনজীবী আহত হন। এছাড়া ভাঙচুর করা হয় কমপক্ষে ২০টি গাড়ি।

এই সংঘর্ষের প্রতিবাদে আইনজীবীদের বিচারের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে সদর দফতরে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন পুলিশ সদস্যরা। দিল্লি সাকেত জেলা আদালতে এক পুলিশ সদস্যের সঙ্গে একদল আইনজীবীর সংঘর্ষের পর তিস হাজারিতে পুলিশ-আইনজীবী সংঘর্ষ বাঁধে।

এদিকে মঙ্গলবার (৫ নভেম্বর) এক টুইট বার্তায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) দিল্লিতে পুলিশের এই বিক্ষোভে সমর্থন জানিয়ে বলেছে,পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত অনাকাঙ্ক্ষিত। সরকারি সংস্থা হিসেবে প্রত্যেকের ভারসাম্য বজায় রাখা উচিত। সংঘর্ষের সময় যারা শারীরিক নিপীড়ন ও অপমানিত হয়েছেন; পুরো দেশের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের পাশে আছেন। যে কোনো পক্ষের আইন ভাঙার চেষ্টার নিন্দা জানাচ্ছে আইপিএস।

জয়নিউজ/পিডি

 

The post পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NEDmfC

Friday, November 01, 2019

চালকের পাশাপাশি দায়ী পুলিশও

https://ift.tt/2Ntn9JT

দুই পাশে বাস দাঁড়িয়ে থাকার এ দৃশ্যটি নগরের ব্যস্ততম অলংকার মোড়ের আলিফ সড়কের। এভাবে দুই পাশ দখলে থাকায় যানজট এখানকার নিয়মিত চিত্র।

স্থানীয়দের অভিযোগ, পুলিশকে মাসোয়ারা দিয়েই অবৈধভাবে রাস্তা দখল করে বাস রাখে চালকরা। তাই এখানে যানজটের জন্য চালকের পাশাপাশি সমান দায়ী অসাধু পুলিশরাও।

জয়নিউজ

The post চালকের পাশাপাশি দায়ী পুলিশও appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PCwd1Y