Showing posts with label জরিমানা. Show all posts
Showing posts with label জরিমানা. Show all posts

Thursday, November 14, 2019

দামপাড়ায় কিংস কনফেকশনারিকে জরিমানা

https://ift.tt/2XfsqZW
দামপাড়ায় জরিমানা

নগরের দামপাড়া এলাকার সেকান্দার প্লাজায় অভিযান চালিয়ে কিংস কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই পণ্যের গায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে পণ্য বিক্রয় করে আসছিল। এই অপরাধে কিংস কনফেকশনারিকে বিএসটিআই আইন ২০১৮-এর ১৫ ও ২৭ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়নিউজ/কাউছার/এসআই

The post দামপাড়ায় কিংস কনফেকশনারিকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QfOZMG

পরিবেশ দূষণের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

https://ift.tt/2BFi5N9
জরিমানা

পতেঙ্গায় বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শুনানি শেষে এ জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

প্রতিষ্ঠান দুটো হলো- দক্ষিণ পতেঙ্গার হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (চট্টগ্রাম প্ল্যান্ট) ও উত্তর পতেঙ্গার এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক জানান, বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের অপরাধে দুই সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষকে ৫ লাখ ৬০ হাজার টাকা ও এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।’

জয়নিউজ/হিমেল/এসআই

The post পরিবেশ দূষণের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34ZKYAg

Thursday, October 24, 2019

বোয়ালখালীতে ২ বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

https://ift.tt/2BFi5N9
বোয়ালখালীতে জরিমানা

বোয়ালখালীতে অবৈধ বালুর মহাল করার দায়ে দুই বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ভারাম্বার ঘাট এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

এসময় নদী থেকে উত্তোলনকৃত বালু বিক্রির উদ্দেশে স্তুপ করে রাখার অপরাধে বালু ব্যবসায়ী মো. শওকত হোসেনকে ৫০ হাজার টাকা ও স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সায়েরা বেগমের স্বামী আবু সৈয়দকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান, অবৈধভাবে বালু উত্তোলনসহ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/মাসুদ/এসআই

The post বোয়ালখালীতে ২ বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BE9pGX

Sunday, October 20, 2019

গরু জবাই: জেল জরিমানা হলো কসাই-বিক্রেতার

https://ift.tt/2J8mLz4

পটিয়ার শান্তির হাটে অসুস্থ গরু জবাই ও বিক্রির অপরাধে কসাই ও গরু বিক্রেতাকে জেল জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ অক্টোবর)সকাল ছয়টার দিকেএ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রাহমান সানি।

জানা যায়, উপজেলার শান্তিরহাটে অসুস্থ ও রোগাক্রান্ত একটি গরু রাত বারোটার পর হতে কসাইখানায় দেখতে পেয়ে স্থানীয় যুবক মহিউদ্দিন রাজিব ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান।

সাব্বির রাহমান সকাল ছয়টার দিকে ঘটনাস্থলে (শান্তিরহাট কসাইখানা) গিয়ে তিন জনকে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. ইসমাইল (৫৫) পিতা- মৃত নুরুচ্ছফা ও মো. আজগর (২৬) পিতা-মো. আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়াও গরু বিক্রেতা আবুল কালাম (৫০) পিতা-মৃত শরবত আলীর কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তারা কুসুমপুরা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

এ ব্যাপারে সাব্বির রাহমান সানি জয়নিউজকে বলেন, রোববার ভোরবেলা খবর পেয়ে শান্তিরহাটের কসাইখানায় গিয়ে দেখতে পাই কমদামে কিনে বেশী লাভের আশায় অসুস্থ ও রোগাক্রান্ত একটি গরু জবাই করেছে। এ অবস্থায় তিনজনকে আটক করে তাৎক্ষণিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ছয় মাসের জেল ও গরু বিক্রেতাকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে জবাইকৃত গরুটি মাটিতে পুঁতে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জয়নিউজ/কাউছার/বিআর

The post গরু জবাই: জেল জরিমানা হলো কসাই-বিক্রেতার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qwlI5N

Friday, October 18, 2019

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ আড়তকে জরিমানা

https://ift.tt/2Mt1e6c

ক্রয় মূল্যের চেয়ে দেড়গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে নগরের রিয়াজউদ্দিন বাজারের দুটি আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আড়তগুলোতে প্রতিকেজি পেঁয়াজ পাইকারি বিক্রিতে ২৫ টাকারও বেশি লাভ নেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান।

অভিযানে দেখা যায়, রিয়াজউদ্দিন বাজারে চাল-ডাল ট্রেডার্স নামে একটি আড়তে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল ৭৫ টাকা কেজি দরে। কেনার রশিদ পর্যালোচনায় দেখা যায়, এসব পেঁয়াজ কেজি প্রতি ৪৮ টাকা দরে কেনা হয়েছিল।

এছাড়া মেহরাজ স্টোরস নামে একটি আড়তে ৬৫ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনে বিক্রি করা হচ্ছিল ৯০ টাকায়। পরে চাল-ডাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেহরাজ স্টোরসকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, কারসাজির মাধ্যমে বাড়ানো পেঁয়াজের দামে লাগাম টানতে নগরের প্রধান দুই কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেনা দামের চেয়ে দেড়গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রিয়াজউদ্দিন বাজারে অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের টিম নগরীর চকবাজারের কাঁচাবাজার পরিদর্শন করেন। এসময় চকবাজারের বিক্রেতাদের সতর্ক করেন এবং পেঁয়াজের মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।

জয়নিউজ/আরডি/বিআর

The post বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ আড়তকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32sxgVN