Showing posts with label অর্থনীতি. Show all posts
Showing posts with label অর্থনীতি. Show all posts

Friday, November 15, 2019

অস্থির সবজির বাজার

https://ift.tt/2VSbjg9
বাজার

হঠাৎ করে বেড়ে গেছে সবজির দাম। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সবজি উৎপাদন কমে যাওয়ায় শীতকালীন সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ কোনো কারণ ছাড়া এ দাম বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) নগরের রিয়াউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজারে প্রতিকেজি  শসা  ৫৫ টাকা, বরবটি ৬৫ টাকা, তিতকরলা ৫০ টাকা,বেগুন ৭০ টাকা, টমেটো ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা পটল৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজির দাম গত সপ্তাহে কেজিতে ১০ থেকে ১২ টাকা কম ছিল।

তবে গেল সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগির ১১০ টাকা, দেশি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা। এদিকেগরুর মাংস ৫৩০ টাকা, ছাগলের মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারও স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতিকেজি কাতাল ৩২০ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, রূপচাঁদা ১২০০ টাকা,  তেলাপিয়া ১৮০ টাকা, ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

The post অস্থির সবজির বাজার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35e12yD

Tuesday, November 12, 2019

সরকার দুর্নীতিবাজদের রাখবে না: দুদক কমিশনার

https://ift.tt/2X56kJT
দুদকের গণশুনানি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেছেন, দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, সরকার দুর্নীতিবাজদের রাখবে না।

মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর উপরিচালক নুরুল ইসলাম, হোসাইন শরীফ, নগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু ও সদস্য মো. আবু সাঈদ সেলিমসহ বন্দরের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা।

দুদক কমিশনার বলেন, আমরা মাঠপর্যায়ে অফিসগুলো কেমন সেবা দিচ্ছে তা জানতেই গণশুনানি করি। অনেক সময় প্রতিষ্ঠানে কি অনিয়ম হচ্ছে- তা প্রতিষ্ঠানের প্রধানও জানেন না। গণশুনানি দুর্নীতির পথটি টিহ্নিত করে দেয়।

বন্দর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে দুদুক কমিশনার বলেন, আজ গণশুনানিতে অভিযোগ উঠেছে ৫২টি। যেখানে দুর্নীতি হয় সেখানে যেন চেয়ারম্যান নজর দেন। আমদানিকারকদের উদ্দেশ্যে তিনি বলেন, সময়মতো যেন কনটেইনার ডেলিভারি নেন।

শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ৫ হাজার স্কুলে সততা স্টোর করেছি মূল্যবোধ শিক্ষা দিতে। যেখানে কোনো বিক্রেতা নেই। আমাদের সন্তানদের ভালো মানুষ করতে হবে। তবেই তারা আগামীতে ভালো দেশ গড়তে পারবে। মানুষকে অত্যাচার করে টাকা কামাইয়ের লক্ষ্য থাকলে হবে না।

আরো পড়ুন: মামলায় শতভাগ শাস্তি নিশ্চিত করতে চায় দুদক

বিশেষ অতিথি বক্তব্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং প্রবৃদ্ধি ১২-১৪ শতাংশ। যা জিডিপি প্রবৃদ্ধির চেয়ে বেশি। প্রধানমন্ত্রী বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দিয়েছেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বন্দর অটোমেশন পদ্ধতি বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বন্দরের উৎপাদনশীলতা বেড়েছে। কমেছে পণ্য পরিবহন খরচ। লয়েডস রেজিস্টারে ৬ ধাপ এগিয়েছে। এটি আইএসপিএস কমপ্লায়েন্স পোর্ট। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও ইয়ার্ডের সম্প্রসারণ হচ্ছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কনটেইনার হ্যান্ডলিং প্রবৃদ্ধি সামাল দেওয়া। এর জন্য স্টেক হোল্ডারদের সহযোগিতা চাই।

সিঅ্যান্ডএফ এজেন্ট মাহমুদুল হক অভিযোগ করে শুনানিতে বলেন, কনটেইনার লোড-আনলোড করতে বন্দরের অভ্যন্তরে অতিরিক্ত টাকা চাওয়া হয়। কয়েকজন শিপিং এজেন্ট মালিক এ বিষয়ে একমত পোষণ করেন।

তখন সিঅ্যান্ডএফ এজেন্ট ও শিপিং এজেন্ট মালিকদের হুঁশিয়ারি দিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, সুনির্দিষ্ট প্রমাণ দিন, আমি সঙ্গে সঙ্গেই তাকে বহিস্কা্র করব। তবে ১০ থেকে ১ নম্বরে জাহাজ আনতে কারা তদবীর করেন তা আপনারাই ভালো জানেন। অন্যায্য কোনো তদবীর করবেন না। সবাইকে নিয়মের মধ্যেই আসতে হবে।

বি এস এ এস চেয়্যারম্যান আহসানুল হক চৌধুরীর অভিযোগের ভিওিতে বন্দর চেয়ারম্যান বলেন, বার্থিং মডেল চালু হচ্ছে। আগামীতে মোবাইলে জানা যাবে কোন জাহাজের পরে কোন জাহাজ বাথিং-এ পাবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে রেফার কনটেইনারে প্রিপেইড মিটারের সংযোগ দেওয়া হবে। না হয় বন্দর বিরাট ক্ষতির সম্মুখীন হবে।

দুদকের চট্টগ্রামের পরিচালক মাহবুব হাসান বলেন, প্রতিষ্ঠার পর প্রতিকার ও প্রতিরোধমূলক কাজ করে আসছে দুদক। গণশুনানি হচ্ছে সেবাগ্রহীতা ও দাতার মধ্যে মেলবন্ধন তৈরি।

দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু বলেন, ওষুধ খাওয়ার চেয়ে অসুখ প্রতিকারই ভালো। কাউকে হেয় করার জন্য এ আয়োজন নয়, এটি বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার আয়োজন।

গনশুনানির সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামী বন্দর কর্মকর্তা-কমর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি যাতে প্রাতিষ্ঠানিক রুপ না পায় সে বিষয়ে কাজ করছে দুদক। সরকার বেতন-ভাতা বাড়িয়েছে। সরকার অনেক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠাচ্ছেন। বিদেশের ভালো জিনিসগুলোই এদেশে প্রতিষ্ঠিত করুন।

জয়নিউজ/গিয়াস/এসআই

The post সরকার দুর্নীতিবাজদের রাখবে না: দুদক কমিশনার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2O7NMEN

বন্দরে দুদকের গণশুনানি শুরু

https://ift.tt/2X3tIXY
দুদক

বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরে দুর্নীতি দমন কমিশন ( দুদক) এর গণশুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল  সাড়ে ৯টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়।

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার ( তদন্ত)  এ.এফএম, আমিনুল ইসলাম।

এছাড়া এতে আরো উপস্থিত আছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, দুর্নীতি দমন কমিশন ( দুদক)  চট্টগ্রাম কার্যালয়-১ এর উপরিচালক  নুরুল ইসলাম, হোসাইন শরীফ, নগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ  সিরাজুল ইসলাম কমু, সদস্য মো. আবু সাঈদ সেলিম ও বন্দরের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও কর্মচারিরা।

জয়নিউজ/রিফাত/পিডি

The post বন্দরে দুদকের গণশুনানি শুরু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NE0mN2

Friday, November 08, 2019

সবজি ও মাছের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা

https://ift.tt/2VSbjg9

সরবরাহ বাড়ায় বাজারে কমেছে সব ধরনের সবজি ও মাছের দাম । সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। অপর দিকে প্রতিকেজি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম।

শুক্রবার (০৮ নভেম্বর) নগরের রিয়াউদ্দিন বাজার, কাজীর দেউরি, চকবাজার কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

চকবাজার কাঁচা বাজার সবজি বিক্রেতা মো. জসিম জয়নিউজকে বলেন, সবধরনের সবজির দাম কমেছে। তবে এখনও  কিছুটা বাড়তি রয়েছে টমেটোর দাম। তাছাড়া অন্য সবজিতে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে।

একই বাজারে মাছ বিক্রেতা আনোয়ার জানান, মাছের সরবরাহ আগের চাইতে বাড়ায় মাছের দাম আগের চেয়ে কমেছে। তবে ক্রেতাদের ঝোঁক এখন ইলিশ কেনার দিকে বেশি।

এদিকে সবজি ও মাছের দাম পড়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। ক্রেতারা জানান, আগের চেয়ে কম মূল্যে সবজি ও মাছের দাম কমায় নিজের চাহিদামত তারা এখন কিনতে পারছেন।

বাজারে প্রতিপিস বাঁধাকপি ২০ টাকা, ফুলকপি ২৫ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, প্রতিকেজি শিম ৬০ টাকায়, গাজর ৬০ টাকা, করলা ৪০ টাকা, শসা ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাকরোল ৪০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা বিক্রি হচ্ছে।

প্রতিআঁটি লাল শাক ১০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এসব বাজারে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। প্রতি কেজি আকারভেদে ইলিশ ৭৫০ থেকে ৮৫০ টাকায়,  চিংড়ি ৭০০ টাকা, রুই ২৫০ টাকা, তেলাপিয়া ১৩০, রূপচাঁদা ১১শ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাংসের বাজারে প্রতিকেজি ব্রয়লার ১৩০ টাকা, লেয়ার ১৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে। প্রতিকেজি গরু ৫৫০ টাকা ও খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে ।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

The post সবজি ও মাছের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32tdcS4

Wednesday, November 06, 2019

দেওয়ানহাট-বারিক বিল্ডিং রিকশা চলাচল বন্ধ

https://ift.tt/2NJu3Lh

নগরের মূল সড়কে যানজটের অন্যতম প্রধান কারণ রিকশা। ধীরগতির এই বাহন রাস্তার যান্ত্রিক যানবাহনের গতি থমকে দিচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশার জটলার কারণে ভয়াবহ যানজট হয় নিত্যদিন।

চট্টগ্রাম মহানগরীতে রাস্তার পরিমাণ খুবই কম। একটি মানসম্পন্ন বিশ্বমানের শহরে কমপক্ষে বিশ শতাংশ রাস্তা থাকলেও চট্টগ্রামে এর পরিমান দশ শতাংশেরও কম। বেহাল এই অবস্থার মাঝে প্রধানতম যন্ত্রনা রিকশা। এক লাখের মতো রিকশা চলাচল করে নগরে। এর বাইরে হাজার হাজার অবৈধ রিকশাও চলাচল করে।

অনেকবার দাবিও উঠেছিলো মূল সড়কে রিকশা চলাচল বন্ধ করার। কিন্তু রিকশাচালকদের আন্দোলনের মুখে তা হয়ে উঠেনি। তবে ব্যস্ততম বিমানবন্দর সড়ককে যানজট কমানোর জন্য পরীক্ষামূলকভাবে নগরের দেওয়ান হাট মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় রিকশা চলাচল বন্ধ করেছে সিএমপি।

প্রাথমিকভাবে দেওয়ানহাট থেকে বারিকবিল্ডিং মোড় ডর্যন্ত করা হলেও পরবর্তীতে তা বিমানবন্দর পর্যন্ত করা হবে বলে সিএমপির একটি সূ্ত্র জানিয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে দেওয়ানহাট থেকে বারিকবিল্ডিং মোড় পর্যন্ত সড়কের উভয়পাশে রিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাইকিং করে সবাইকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে।

সিএমপির অতিরিক্ত কমিশনারে (ট্রাফিক) মোস্তাক আহমেদ খান জয়নিউজকে বলেন, আমরা পরীক্ষামূলকভাবে দেওয়ানহাট থেকে বারিকবিল্ডিং পর্যন্ত সড়কে রিকশা চলাচল বন্ধ করেছি। রিকশা চালকদের বিভিন্ন সংগঠন, সিটি করপোরেশনসহ সকলের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা রিকশা চালকদের সচেতন করছি। আশাকরি ভালোকিছু অপেক্ষা করছে নগরবাসীর জন্য।

এদিকে বিপুল সংখ্যক মানুষের জীবন জীবিকা এই বাহনের উপর নির্ভরশীল হওয়ায় পুলিশ রিকশা পুরোপুরি বন্ধ করার পদক্ষেপ নিতে পারছে না। মানুষ যাতে বেকার হয়ে না পড়েন সেদিকেও পুলিশকে সতর্ক থাকতে হচ্ছে।

সিএমপির উপ-কমিশনার (বন্দর) মো.তারেক আহমেদ জয়নিউজকে জানান,দেওয়ানহাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি ব্যস্ততম সড়ক। এই সড়কের দুই পাশে ব্যাংক ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে ।এছাড়া বিমানবন্দরগামী যাত্রীরা ও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) ও কণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) অবস্থিত কারখানার গাড়িগুলো ওই সড়ক ব্যবহার করায় প্রায় সময়ই স্থবির থাকে। বিশেষ করে দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং অংশে সড়কে প্রচন্ড যানজট লেগে থাকে। যানযট কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

এ বিষয় ট্রাফিক বিভাগের সিদ্ধান্ত স্বাগত জানিয়ে রিকশা মালিক পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া জয়নিউজকে বলেন, দেওয়ানহাট ও বারিক বিল্ডিং এলাকায় সংযোগ সড়কগুলোতে রিকশা চলতে পারবে। শুধু মূল রাস্তায় রিকশা উঠতে পারবে না বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।

জয়নিউজ

The post দেওয়ানহাট-বারিক বিল্ডিং রিকশা চলাচল বন্ধ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JXbF0u

Thursday, October 17, 2019

পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা নয়: জেলা প্রশাসক

https://ift.tt/33EUW9G
মতবিনিময় সভা

পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা করা যাবে না বলে ব্যবসায়ীদের সতর্ক করেছেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

তিনি বলেন, অদৃশ্য ব্যবসা মানে কালোবাজারি। এটা হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কমিশন এজেন্টরা যার কাছ থেকে পেঁয়াজ কিনছে তার রশিদ থাকতে হবে। কমিশন এজেন্টদের দোকানে অবশ্যই আমদানিকারকের নাম, ফোন নম্বর ও রশিদ রাখতে হবে। প্রয়োজনে প্রশাসন ও মন্ত্রণালয় আমদানিকারকের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে।

সভায় পেঁয়াজের পাইকারি আড়তদার ও কমিশন এজেন্টরা উপস্থিত থাকলেও এতে ছিলেন না চট্টগ্রামের পেঁয়াজ আমদানিকারকরা।

ইলিয়াস হোসেন বলেন, আমদানিকারকরা কেন সভায় আসেননি এবং তারা ভিন্ন ঠিকানা ব্যবহার করে পেঁয়াজ আমদানি করছেন কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পেঁয়াজ যেন দ্রুততম সময়ে খালাস করা হয় সেজন্য চট্টগ্রাম বন্দর ও টেকনাফ কাস্টমসকে অনুরোধ করা হবে বলেও তিনি জানান।

সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, চাক্তাই-খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিচ, ক্যাবের নাজের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পার্থ/এসআই

The post পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা নয়: জেলা প্রশাসক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2nStNk9