Showing posts with label ফোকাস নিউজ. Show all posts
Showing posts with label ফোকাস নিউজ. Show all posts

Sunday, November 17, 2019

‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’

https://ift.tt/2QpDySQ
চট্টগ্রাম মহানগর বিএনপি

পাথরঘাটা গ্যাসলাইন বিস্ফোরণে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে এখন লাগামহীন। আজ শুধু পেঁয়াজের দামে বাড়েনি, প্রত্যেকটি দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। পেঁয়াজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে ব্যঙ্গ করেছেন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, ৭০০ টাকার মাংস খেতে পারলে ২৭০ টাকার পেঁয়াজ খেতে পারবেন না কেন? কারণ তিনি তো বিনা ভোটের এমপি। ৩০ তারিখের ভোট ২৯ ডিসেম্বর নিয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, প্রত্যেকদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। বিএনপির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হলে চট্টগ্রামের প্রশাসন এই কর্মসূচি পালনে বাঁধা সৃষ্টি করেছে। বিএনপির এই মানববন্ধন কর্মসূচিও তারা ভয় পাচ্ছে। দেশে এখন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে।

কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, ভোটছাড়া যদি এমপি হয়, তাহলে পেঁয়াজ ছাড়াও রান্না হয়। এই রান্না শুধু গণভবনেই হয়। নিত্যদিনের গুরুত্বপূর্ণ পেঁয়াজের দাম কোনো কারণ ছাড়া লাফিয়ে বাড়লেও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, আশরাফ চৌধুরী, ইকবাল চৌধুরী, জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সামশুল হক, গাজী সিরাজ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু।

এছাড়াও এতে প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ ফাতেমা বাদশা, এইচ এম রাশেদ খান, ইয়াকুব চৌধুরী, রাহেলা জামান, ডা. এস এম সরওয়ার আলম, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মো. সেকান্দর, নগর বিএনপির সহসম্পাদকবৃন্দ রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, আবু মুসা, শফিক আহমদ, আবুল খায়ের মেম্বার, আবদুল হাই ও আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই

The post ‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qZC5rP

কামাল ছাড়াই খালেদার সঙ্গে দেখা করতে ঐক্যফ্রন্টের চিঠি

https://ift.tt/2NY58oJ
খালেদা জিয়া-ঐক্যফ্রন্ট

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আইজি প্রিজনকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠিতে আগামী ১৮ বা ১৯ নভেম্বর সময় চাওয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ চিঠি দেন।

মিন্টু জানান, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা পাঁচ জনের নামের তালিকাসহ আইজি প্রিজন বরাবর চিঠি দিয়েছেন। আইজি প্রিজন সুরাইয়া আক্তারের কাছে এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। বিগত ২১ অক্টোবর ২০১৯, জাতীয় ঐক্যফ্রন্টের আট সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত মানবিক কারণে খালেদা জিয়ার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির শীর্ষ নেতাদের সাক্ষাতে সম্মতি জানায় স্বরাষ্ট্রমন্ত্রী। এরই প্রেক্ষিতে আগামী ১৮ বা ১৯ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে নিন্মলিখিত নেতারা সাক্ষাৎ করতে আগ্রহী। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

তালিকায় রয়েছেন- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও সহসভাপতি তানিয়া রব।

তবে এ তালিকায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নাম রাখা হয়নি। কারণ হিসেবে জানা গেছে ড. কামাল দেশের বাইরে অবস্থান করছেন।

জয়নিউজ/এসআই

The post কামাল ছাড়াই খালেদার সঙ্গে দেখা করতে ঐক্যফ্রন্টের চিঠি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/37amFBw

গ্যাসলাইন বিস্ফোরণ: তদন্ত করবে জেলা প্রশাসন

https://ift.tt/2Qs3QE6

নগরের পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণের সাতজনের মৃত্যুর ঘটনা তদন্ত করবে জেলা প্রশাসন। এজন্য গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

রোববার (১৭ নভেম্বর) সকালে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন জয়নিউজকে বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

জয়নিউজ/কাউছার/বিআর

The post গ্যাসলাইন বিস্ফোরণ: তদন্ত করবে জেলা প্রশাসন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CP4h35

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীকে গণধর্ষণ

https://ift.tt/358MgJ9

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় গণধর্ষণ করা হয়েছে এক তরুণীকে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এ ঘটনা ঘটে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মামলা করলে ধর্ষণে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন একই উপজেলার কেশবপুর গ্রামের মেহেরুল ইসলাম ও গোপাল চন্দ্র বর্মন।

মামলার বিবরণে জানা যায়, প্রায় এক বছর আগে পরিবহন শ্রমিক মেহেরুলের সঙ্গে পরিচয় হয় পোশাক শ্রমিক ওই তরুণীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ে হয়।

এরপর মেহেরুল তরুণীকে ঢাকায় রেখে বাড়িতে পালিয়ে যায়। পরে মেয়েটি স্ত্রীর স্বীকৃতির দাবি জানালে মেহেরুল তাকে পাঁচবিবিতে যেতে বলেন।

তরুণী পাঁচবিবি গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেহেরুল তাকে বাড়ি নেওয়ার কথা বলে বাগুয়ান এলাকার নদীতীরে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে মেহেরুলসহ তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ওই তিনজন পালিয়ে যায়।

ধর্ষিতা তরুণীর বাড়ি ফরিদুপরের আলফাডাঙ্গা উপজেলার চর আজমপুর গ্রামে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জয়নিউজ

The post স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীকে গণধর্ষণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2OntbfJ

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু

https://ift.tt/32QV70v

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা আজ রোববার (১৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর।

এবার পরীক্ষার্থী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮। ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের বাইরে রয়েছে ১২টি কেন্দ্র। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরমধ্যে পিইসি পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭। ইবতেদায়ি পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ২৮৯।

দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/37hLifR

Saturday, November 16, 2019

ইনিংস ও ১৩০ রানে হারল বাংলাদেশ

https://ift.tt/2NPxJfE
ভারতের কাছে বাংলাদেশের হার

ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তৃতীয় দিনেই ইনিংস ও ১৩০ রানে হার মেনেছে বাংলাদেশ।

ইন্দোরে ভারতের বিপক্ষে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ১৫০ রানে অলআউট হয়। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের তৃতীয় সেশনেই ২১৩ রানে অলআউট হয়।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দিয়েছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। কিন্তু ষষ্ঠ ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই দারুণ এক ইনসুইংগারে ইমরুলের লেগ স্টাম্প উপড়ে দেন উমেশ। প্রথম ইনিংসের মতোই ৬ রানে ফিরে যান ইমরুল।

একই ওভারের পঞ্চম বলে অল্পের জন্য টাইগার অধিনায়ক মুমিনুল হকের উইকেটটি পাননি উমেশ। তার ভেতরে ঢোকা ডেলিভারিতে কোনো শট না খেলে ছেড়ে দিয়েছিলেন মুমিনুল, বল ছুঁয়ে যায় পেছনের প্যাড।

ভারতীয় ফিল্ডারদের করা জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। নিজেদের মধ্যে কথা বলে রিভিউ নেন বিরাট কোহলি। রিপ্লেতে দেখা যায় অল্পের জন্য অফস্টাম্প মিস করতো বলটি। ফলে বেঁচে যান মুমিনুল। রিভিউ নষ্ট হয় ভারতের। অধিনায়ক বেঁচে গেলেও পরের ওভারে নিজের উইকেট সামলে রাখতে পারেননি তরুণ ওপেনার সাদমান। ইমরুলের দেখাদেখি তিনিও ঘটান প্রথম ইনিংসের পুনরাবৃত্তি।

দিনের সপ্তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৬ রানে আউট হয়েছিলেন সাদমান। আজও দিনের সপ্তম ওভারের শেষ বলে আউট হয়েছেন তিনি। তবে এবার আর ক্যাচ নয়। ইশান্ত শর্মার শার্প ইনসুইং ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়েছেন সাদমান। এবারও করেছেন ঠিক ৬ রান।

নিজের রানের খাতা খোলার আগে মুমিনুল রিভিউয়ের হাত থেকে বেঁচে গেলেও কয়েক ওভার পর আর বাঁচাতে পারেননি নিজের উইকেট। মোহাম্মদ শামির করার প্রথম ওভারের পঞ্চম বলে স্টাম্প গার্ড দিয়ে ডিফেন্স করেছিলেন টাইগার অধিনায়ক।

কিন্তু বল ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে পেছনের প্যাডে। প্রথমে আউট দেননি আম্পায়ার। আবার রিভিউ নেন কোহলি। এবার রিপ্লেতে দেখা যায় বল সোজা আঘাত হানতো লেগস্টাম্পে। ফলে ৭ রান করে আউট হয়ে যান মুমিনুল।

শুরুর তিন ব্যাটসম্যানের আঁটসাঁট ব্যাটিং দেখেই হয়তো পাল্টা আক্রমণের পথ ধরেছিলেন চার নম্বরে নামা মোহাম্মদ মিঠুন। চারটি চারের মারে দ্রুতই করে ফেলেছিলেন ১৮ রান। কিন্তু অতিরিক্ত উচ্চাভিলাষী হয়ে বড় শট খেলার প্রয়াসে তিনি ধরা পড়েন শর্ট মিড উইকেটে দাঁড়ানো মায়াঙ্ক আগারওয়ালের হাতে। মাত্র ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এরপর থেকে অতি সাবধানী হয়ে খেলতে থাকেন দুই ভায়রাভাই মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে কাটিয়ে দেন প্রথম সেশনের বাকি ৭.৫ ওভার, যোগ করেছেন ১৬ রান।

কিন্তু দ্বিতীয় সেশনে ফিরেই স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন ১৫ রান করা মাহমুদউল্লাহ। তার বিদায়েই উইকেটে আসেন লিটন। ব্যাট করতে নেমে শুরু থেকেই ইতিবাচকভাবে খেলছিলেন লিটন কুমার দাস। দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীমের সঙ্গে গড়ে ফেলেছিলেন ৬৩ রানের জুটি। নিজেও পেরিয়েছিলেন ৩০ রানের কোটা।

কিন্তু এরপর হুট করেই বাজেভাবে আউট হয়ে সাজঘরে ফিরলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে পুরো শট করেননি লিটন। ব্যাট চালিয়েও যেনো থেমে যান তিনি।

যে কারণে বলটি চলে যায় সোজা অশ্বিনের হাতে। সহজ ক্যাচটি তালুবন্দী করতে কোনো সমস্যাই হয়নি ভারতীয় স্পিনারের। আউট হওয়ার আগে দারুণ কিছু শটে ৬ চারের মারে ৩৯ বলে ৩৫ রান করেন লিটন।

লিটন সাজঘরে ফিরে যাওয়ার অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, দ্বিতীয় সেশনেই শেষ হয়ে যাবে ম্যাচ। মুশফিককে সঙ্গ দেয়ার থাকবে না কেউ। প্রথম ইনিংসে মাত্র ১০ রানে শেষের পাঁচ উইকেট হারানোয় এমন ভাবনা আসা মোটেও অমূলক নয়।

তবে দ্বিতীয় ইনিংসে ভিন্ন চিন্তাই করেছেন মুশফিকুর রহীম ও মেহেদি হাসান মিরাজ। খেলার ধারার বিপরীতে দুজন মিলে অবিচ্ছন্ন সপ্তম উইকেটে জুটিতে যোগ করেন মূল্যবান ৫৯ রান। এরই মধ্যে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মুশফিক।

এই জুটিটি ভাঙে মেহেদী মিরাজের আউটে। দেখেশুনে খেলতে থাকা এই অলরাউন্ডারকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন উমেশ যাদব। ৫৫ বলে ৫ চার আর ১ ছক্কায় গড়া মিরাজের ৩৮ রানের ইনিংসটি থামে তাতে।

এরপর লোয়ার অর্ডারের তাইজুল ইসলামকে নিয়ে আবারও প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুশফিক। ১১.৪ ওভার কাটিয়ে দিয়েছিলেন তারা। যদিও মাত্র ১৪ রান ওঠে এই জুটিতে, তবে ভারতীয় বোলারদের ঘাম ঝরছিল।

শেষ পর্যন্ত এই প্রতিরোধ ভেঙেছেন মোহাম্মদ শামি। শর্ট বলে তাইজুল ইসলামকে (৬) বোকা বানিয়ে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার ক্যাচ বানিয়েছেন ভারতীয় এই পেসার।

এরপর আর সঙ্গী নিয়ে এগিয়ে যাওয়ার সাহস করেননি মুশফিক। নিজেই তাই ঝুঁকি নিয়ে চেয়েছিলেন রানটা বাড়িয়ে নিতে। তাইজুল আউট হওয়ার পরের ওভারেই অশ্বিনকে তুলে মারতে গিয়ে মিডঅফে চেতেশ্বর পূজারার ক্যাচ হন টাইগার দলের শেষ ভরসা।

১৫০ বল মোকাবেলায় ৭ বাউন্ডারিতে গড়া মুশফিকের ৬৪ রানের ইনিংসটি থেমে যাওয়ার পর আর অলআউট হতে সময় লাগেনি বাংলাদেশের। ৬৯.২ ওভারে ২১৩ রানেই গুটিয়ে গেছে সফরকারিদের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ শামি। ৩১ রানে তিনি নিয়েছেন ৪টি উইকেট।

জয়নিউজ/এসআই

The post ইনিংস ও ১৩০ রানে হারল বাংলাদেশ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qmTJWr

নাসিব ও এসএমই ফাউন্ডেশনের যৌথ কর্মশালা

https://ift.tt/32SQIua
নাসিবের কর্মশালা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাংক উপযোগী ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন’- শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম।

কর্মশালায় ৩০ জন নতুন উদ্যোক্তা এবং পুরাতন ব্যবসায়ী প্রশিক্ষণ গ্রহণ করেন।

এতে নতুন ব্যবসায় সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, চলমাল ব্যবসায় সম্প্রসারণ, সহজে এসএমই ঋণ পাওয়ার উপায়, দক্ষ ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে করণীয় প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন এসএসমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মো. মঞ্জুরুল হক।

নাসিব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও চট্টগ্রাম মহানগর শাখা কমিটির প্রেসিডেন্ট এ এস এম আবদুল গাফফার মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আক্তার উদ্দিন রানা ও জসিম উদ্দিন মিঠুন।

জয়নিউজ/কাউছার/এসআই

The post নাসিব ও এসএমই ফাউন্ডেশনের যৌথ কর্মশালা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33UKLy2

আগুনে পুড়লো ১৪ লাখ টাকা

https://ift.tt/2XlQevC

নগরের চকবাজার মোড়ে কেয়ারির সামনে আগুন লেগে পুড়ে গেছে সদ্য কেনা  সিএনজি অটোরিকশা। এসময়  অটোরিকশাটি চকবাজার থেকে জামাল খানের দিকে আসছিলেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ৩০মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায়।

গাড়িটির বর্তমান মূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছেন মালিক । তবে এসময় কোনো হতাহত হয়নি।

The post আগুনে পুড়লো ১৪ লাখ টাকা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33TohO6

ভাতিজাদের মারধরে দিনমজুর চাচা খুন

https://ift.tt/2q96cNu

বোয়ালখালীতে ভাতিজাদের মারধরে মো. বাদশা (৪৫) নামের এক দিনমজুর খুন হয়েছেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পোপাদিয়া আকুবদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা আকুবদন্ডী গ্রামের হোসেন ফকির বাড়ির মৃত আবদুস সালামের ছেলে।

নিহতের বোন হোসনে আরা বেগম জয়নিউজকে বলেন, সকাল ১১টার দিকে ভাতিজা বখতেয়ার (৩০), মিজান (২৫) ও ভাইঝি ফেরদৌস বেগমের সঙ্গে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝগড়া বাঁধে। এসময় মো. বাদশা ভাতিজাদের ঝগড়া না করতে নিষেধ করলে তারা বাদশার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারধরে বাদশা নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আক্তার জয়নিউজকে বলেন, বাদশা নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে দেখে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানায়, বাদশারা তিন ভাই ও দুই বোন। তাদের মধ্যে হোসনে আরা বেগম বাপের বাড়িতে ভাইদের সঙ্গে বসবাস করেন।
থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জয়নিউজকে ববলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে বাদশার মরদেহ উদ্ধার করেছে। দায়ীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

জয়নিউজ/শাহীনুর/বিআর

The post ভাতিজাদের মারধরে দিনমজুর চাচা খুন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Oh155J

Friday, November 15, 2019

বিদ্যুৎ ও শিক্ষায় বড় সাফল্য এসেছে: ড. অনুপম

https://ift.tt/2pk1A6w

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিদ্যুৎ ও শিক্ষায় বড় সাফল্য এসেছে বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ও আওয়ামী লীগের উপদেষ্টা ড. অনুপম সেন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আওয়ামী লীগের ‘শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনেক অর্থনীতিবিদ কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করেছিলেন উল্লেখ করে ড. সেন বলেন, শেখ হাসিনা দায়িত্ব নিয়ে সাহসী উদ্যোগ নিলেন কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের। তখন অনেকে চেঁচামেচি শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী ভয় পাননি। দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ভাড়া নিলেন। এটি না হলে দেশের আরএমজি খাত বসে যেত। এরআগে বিদ্যুতের অভাবে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর লোডশেডিং ছিল নৈমিত্তিক ব্যাপার। এখন সারাদেশে কোনো বিদ্যৎ ঘাটতি নেই।

প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

 

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

জয়নিউজ/পার্থ/বিআর

The post বিদ্যুৎ ও শিক্ষায় বড় সাফল্য এসেছে: ড. অনুপম appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/37dnp9d

Thursday, November 14, 2019

রেলকর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

https://ift.tt/2Oi1HIu
গ্রেপ্তার

চট্টগ্রামে রেলওয়ের উচ্ছেদ কার্যক্রমে মাইকিং করা দুই রেলকর্মীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকা থেকে মামলার প্রধান আসামি বাহারকে (২৫) গ্রেপ্তার করা হয়। অন্যদের খুলশীর মাস্টার লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি বাহার (২৫), মনির হোসেন (২০), সুমন (২০) ও রাজু (২৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদক-ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জয়নিউজকে বলেন, বুধবার গভীর রাতে রেলওয়ের উচ্ছেদ কার্যক্রমে মাইকিং করা দুই রেলকর্মীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২ নভেম্বর রেলকর্মী ইকবাল হোসেন (২৮) এবং অপর এক রেলকর্মীকে মারধর ও অটোরিকশা ভাঙচুরের ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।

জয়নিউজ/আরডি/এসআই

The post রেলকর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2XbLuZl

দামপাড়ায় কিংস কনফেকশনারিকে জরিমানা

https://ift.tt/2XfsqZW
দামপাড়ায় জরিমানা

নগরের দামপাড়া এলাকার সেকান্দার প্লাজায় অভিযান চালিয়ে কিংস কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই পণ্যের গায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে পণ্য বিক্রয় করে আসছিল। এই অপরাধে কিংস কনফেকশনারিকে বিএসটিআই আইন ২০১৮-এর ১৫ ও ২৭ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়নিউজ/কাউছার/এসআই

The post দামপাড়ায় কিংস কনফেকশনারিকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QfOZMG

চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন

https://ift.tt/34VjknU
ছাত্র-যুব জনতার সমাবেশে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানকে আরো বেগবান করতে আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নগরের পুরাতন রেল স্টেশন চত্বরে জাগ্রত ছাত্র-যুব জনতার উদ্যোগে বিশাল সমাবেশে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে এ সমাবেশের আয়োজন হয়।

সুজন বলেন, আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন অপকর্ম করেছে। তাদের মুখোশ উম্মোচন করে দিতে হবে। এ শুদ্ধি অভিযানকে আরো বিকশিত করে দুর্নীতি, মাদক, ক্যাসিনো ও জুয়া ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। যারা দলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করছে তাদেরও চিহ্নিত করার সময় চলে এসেছে।

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৪০ টাকার পেঁয়াজ কেন ১৫০ টাকার বেশি বিক্রয়? শষ্যের ভেতরের ভূত আগে তাড়াতে হবে। শুধু রাজনৈতিক দল নয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে যারা অসীন আছেন তাদের দুর্নীতির চিত্রও জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এএসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুল আলম সাজ্জির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, হাসানুর রহমান লিটন, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ সহসম্পাদক শওকত হোসাইন, ফরহান আহমেদ, মো. সালাউদ্দিন, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, নগর সৈনিক লীগের আহ্বায়ক শফিউল আজম বাহার, খলিলুর রহমান নাহিদ, আব্দুস সালাম মাসুম ও মোরশেদ আলম প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই

The post চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2XchKeV

পরিবেশ দূষণের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

https://ift.tt/2BFi5N9
জরিমানা

পতেঙ্গায় বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শুনানি শেষে এ জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

প্রতিষ্ঠান দুটো হলো- দক্ষিণ পতেঙ্গার হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (চট্টগ্রাম প্ল্যান্ট) ও উত্তর পতেঙ্গার এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক জানান, বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের অপরাধে দুই সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষকে ৫ লাখ ৬০ হাজার টাকা ও এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।’

জয়নিউজ/হিমেল/এসআই

The post পরিবেশ দূষণের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34ZKYAg

রেনিটিডিন ঔষধের উৎপাদন ও ক্রয়-বিক্রয় স্থগিত

https://ift.tt/2XeFLSg
drug

 

দেশে সব ধরনের রেনিটিডিন জাতীয় ঔষধ উৎপাদন, বিক্রয়, বিতরণ ও রফতানি স্থগিত করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।

বুধবার (১৩ নভেম্বর) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভারতের মেসার্স সারাকা ল্যাবরেটিজ লিমিটেড ও মেসার্স এস এম এস লাইফ সাইন্স থেকে আমদানিকৃত রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল এবং ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত ফিনিশড পণ্যের নমুনা অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফলে কাঁচামাল ও ফিনিশ প্রোডাক্ট এমডিএমএ ইম্পিউরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অধিক পাওয়া যায়। এ কারণে জনস্বার্থে দেশের সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন বিক্রয় ও বিতরণ ও রফতানি স্থগিত করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ওষুধ প্রশাসন অধিদফতরের সভাকক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে আলোচনাক্রমে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর সামরিক নিষেধাজ্ঞা জারি করে অধিদফতর।

জয়নিউজ/পিডি

The post রেনিটিডিন ঔষধের উৎপাদন ও ক্রয়-বিক্রয় স্থগিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/352XChI

আবারো বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন

https://ift.tt/2NNAZZ3
হুমায়ূন আহমেদ

জয়প্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান আবারো বিয়ে করেছেন। দুই সপ্তাহ আগে অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে বিয়ে করেন তিনি। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গুলতেকিনের বাসায়। এমনই খবর প্রকাশিত হয়েছে বেশকিছু গণমাধ্যমে।

জানা গেছে, বিয়ের পর আমেরিকায় চলে গেছেন গুলতেকিন। শিগগিরই সেখান থেকে ফিরে বন্ধু-বান্ধব সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথাও রয়েছে।

প্রায় সাত-আট বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদের সঙ্গে গুলতেকিনের বন্ধুত্ব। তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। সেই প্রেমের পরিণতি এই বিয়ে।

গেল মাসের শেষের দিকে গুলতেকিন তার ফেসবুক পেজে যৌথ ঘোষণা শিরোনামে ‘এবার বাতাস উঠুক তুফান ছুটুক’ স্ট্যাটাস দেন। এতে তার প্রিয়জনরা তাকে অভিনন্দন জানান।

এদিকে ৫ নভেম্বর আফতাব আহমেদ তার ফেসবুকে ইংরেজিতে যে স্ট্যাটাস দেন তার অর্থ হলো, ‘তিনি আমাকে তার সামনে বসালেন এবং আমার হাতে হাত রেখে বললেন, ‘প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ পেতে হবে। কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি নিঃশ্বাস নিতে চাই। তবে নিশ্চিত নই ভবিষ্যৎ কোন নিয়তিতে গাঁথা।’

আফতাব আহমেদ ও তার ব্যারিস্টার স্ত্রীর বিচ্ছেদ ঘটে ১০ বছর আগে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন। অন্যদিকে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক হুমায়ূন আহমেদকে বিয়ে করেছিলেন গুলতেকিন। তাদের বিচ্ছেদ হয় ২০০৩ সালে। তাদের এক ছেলে ও তিন মেয়ে। ২০০৫ সালে শাওনকে হুমায়ূন বিয়ে করলেও গুলতেকিন এতদিন করেননি। হুমায়ূন আহমেদের মৃত্যুর সাত বছর পর বিয়ে করলেন তিনি।

জয়নিউজ/পিডি

The post আবারো বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CJbhyA

Wednesday, November 13, 2019

স্নাতকে ভর্তি শুরু হলো ইস্ট ডেল্টায়

https://ift.tt/2qbd50t

বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণের জন্য এখন আর বাংলাদেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। চট্টগ্রামেই আছে বিশ্বমানের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ‘স্প্রিং’ সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

সবুজ পাহাড়ে ঘেরা এক ব্যতিক্রমী স্থাপত্যশৈলীর নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। পাঠদানের ক্ষেত্রে নর্থ আমেরিকান কারিকুলাম অনুসরণ করা হয় এবং প্রফেসর হিসেবে আছেন বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাসম্পন্ন ফ্যাকাল্টিরা। এছাড়া নিয়মিতভাবে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকগণ ক্লাস-সেমিনার পরিচালনা করছেন।

বর্তমান বিশ্বায়নের যুগে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান ধরে রেখে উচ্চশিক্ষা প্রদান করছে। ইস্ট ডেল্টার লাইব্রেরিতে অক্সফোর্ড কর্নারে রাখা অক্সফোর্ড ইউনিভার্সিটির উপহারস্বরূপ আসা বইগুলো তারই একটি অংশ।

শিক্ষার্থীদের বিশ্বমানে গড়ে তোলার জন্য ইডিইউতে আছে স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ও একাডেমিক হেল্প সেন্টার। এ সেন্টারগুলোয় শিক্ষার্থীদের একাডেমিক ও সফটস্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়। প্রত্যেক স্টুডেন্টের জন্য একজন করে একাডেমিক এডভাইজর আছেন।

বিদেশে গিয়ে বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম স্বচক্ষে দেখে আসার সুযোগ আছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে। আরো আছে এক্সেস একাডেমি, যেখানে শিক্ষার্থীদের ইংলিশ, ম্যাথ ও সোশ্যাল নর্মসের মতো বেসিক বিষয়গুলো ডেভলপ করা হয়।

আছে ১৫টি ক্লাব, যেখানে শিক্ষার্থীরা নিজেদের কমিউনিকেশন ও লিডারশিপ স্কিল ডেভেলপ করার সুযোগ পাচ্ছে, পাচ্ছে নানান ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ। আর মেধাবী ও অসচ্ছ্বল শিক্ষার্থীদের জন্য ১০টি বৃত্তি। গত এগার বছরে মোট আঠার কোটি টাকার বৃত্তিমূলক বার্সারি প্রদান করেছে ইডিইউ কর্তৃপক্ষ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ সৃষ্টি ও শিক্ষক-শিক্ষার্থীদের মৌলিক রচনাক্ষমতা উন্নয়নে সহায়তা করতে ইডিইউ নিয়েছে ইন্টারনেটভিত্তিক প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যার টার্নইটইনের পূর্ণ সাবস্ক্রিপশন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারে ভর্তি পরীক্ষার জন্য ফরম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক পর্যায়ে ভর্তি শুরু হয়েছে।

খুলশীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এসে অথবা www.eastdelta.edu.bd ওয়েবসাইট থেকে ফরম নিতে পারবে। সব ধরণের তথ্যের জন্য ফোন করুন ০১৭১৪ ১০২০৬২ নম্বরে। আর কোনো স্পেস না দিয়ে eastdeltauniversity1 লিখে ফেসবুকে সার্চ দিলেই পাওয়া যাবে ইডিইউর অফিসিয়াল ফেসবুক পেইজ।

জয়নিউজ/বিআর

The post স্নাতকে ভর্তি শুরু হলো ইস্ট ডেল্টায় appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qcLOe2

‘তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই ‘

https://ift.tt/32L4UoS

ছোড ছোড ঢেউ তুলি পানিত/লুসাই পাহাড় উত্তুন লামিয়ারে/যার গই কর্ণফুলি’। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা কর্ণফুলি নদীর কথা উঠলেই অনেকের মনে বেজে ওঠে এ বিখ্যাত গান। তবে দখল আর দূষণে নদীর সে আগের প্রমত্তা চেহেরা নেই। তবে এখনো চট্টগ্রাম নগরের সঙ্গে বিভিন্ন জায়গার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এ কর্ণফুলি নদী। এ নদীর মধ্যে দিয়ে প্রতিদিন সরগরম হয় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ের প্রাণকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জ। দখল-দূষণ কাটিয়ে কর্ণফুলি নদীর অলংকার শত শত জাহাজ-ট্রলার-নৌকা বহমান থাকুক আপন মহিমায়।

The post ‘তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই ‘ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NFRBSp

’১৩ হাজার ইয়াবাসহ যুবক আটক

https://ift.tt/33IFeL1

নগরের কোতোয়ালির পুরাতন ফিশারীঘাট এলাকায় একটি ট্রাক থেকে ১৩ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় ট্রাক চালক মো. রফিক (২০) আটক করে র‌্যাব সদস্যরা।

আটক রফিক টেকনাফের জালিয়াপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে একটি ট্রাক থেকে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসময় আটক ট্রাক চালক জানায়, কক্সবাজার থেকে সংগ্রহ করা ইয়াবাগুলো সে নগরের বিভিন্ন জায়গায় পাচার করতো। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

The post ’১৩ হাজার ইয়াবাসহ যুবক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QckozK

Tuesday, November 12, 2019

সৌদিতে লাইভ শোতে ছুরিকাঘাত, আহত ৩

https://ift.tt/2KdiEm2
সৌদি আরব

সৌদি আরবের রিয়াদে একটি লাইভ শো চলাকালীন সময়ে  ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। তারা স্টেজে নাচ-গানের সময় তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক হামলাকারী।

সোমবার (১১ নভেম্বর) এ হামলায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে কী উদ্দেশে ওই হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক ফুটেজে দেখা গেছে, রিয়াদের কিং আবদুল্লাহ পার্কে একটি গানের অনুষ্ঠান চলাকালে একটি বিদেশি থিয়েটার দলের ওপর ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি ইয়েমেনের নাগরিক।

দেশজুড়ে দুই মাসব্যাপী বিনোদন উৎসবের অংশ হিসেবে ওই লাইভ প্রোগ্রাম চলছিল। তেল নির্ভর সৌদি তাদের অর্থনীতিতে তেলের ওপর নির্ভরতা কমিয়ে আনতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিনোদনের বিভিন্ন ব্যবস্থা এখন দেশের ভেতরেই আয়োজন করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক বিভিন্ন সংস্কার পরিবর্তন করছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কট্টরপন্থি দেশটিতে অতীতে যেসব বিধি-নিষেধ ছিল তা ক্রমে তুলে নেওয়া হচ্ছে। দেশের মানুষের জন্য এখন সৌদিতেই বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

জয়নিউজ/পিডি

 

The post সৌদিতে লাইভ শোতে ছুরিকাঘাত, আহত ৩ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32Hvi2R