Showing posts with label সীতাকুণ্ড. Show all posts
Showing posts with label সীতাকুণ্ড. Show all posts

Monday, November 11, 2019

সীতাকুণ্ডে ৩ বছরের শিশুকে ধর্ষণ

https://ift.tt/2Q32Dmt
শিশু ধর্ষণ

সীতাকুণ্ডে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় রোববার (১০ নভেম্বর) রাতে শিশুকন্যার মা পরভীন আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে ধর্ষণকারী শামীম উল্লাহকে (২০) পুলিশ রোববার রাতে আটক করে। সোমবার (১১ নভেম্বর) আদালত তাকে জেলহাজতে পাঠায়। শামীম সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমূল বড়ইতলার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাসেম।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে ছলিমপুর ছিন্নমূল বড়ইতলা ২নং সমাজে তিন বছরের শিশুকন্যা রুমাকে বাড়িতে রেখে ঘরের বাইরে যায় তার মা পরভীন আক্তার। পরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে খুব কান্নাকাটি করছে। পরে তার মা তাকে জিজ্ঞেস করলে একই এলাকার বাসিন্দা শামীম উল্লাহ তাকে ধর্ষণ করেছে বলে জানায়। এরপর তাকে স্থানীয় ফর্মেসি থেকে ঔষধ এনে খাওয়ালেও তার কোনো উন্নতি না দেখে গত ৬ নভেম্বর চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

শিশুর মা জয়নিউজকে বলেন, হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে চিৎিসকরা জানায়। এ ঘটনায় আমি বাদী হয়ে রোববার রাতে থানায় একটি ধর্ষণ মামলা করি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় অভিযুক্ত শামীম উল্লাহকে রোববার রাতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/সেকান্দার/এসআই

The post সীতাকুণ্ডে ৩ বছরের শিশুকে ধর্ষণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pRNF8f

Thursday, November 07, 2019

সীতাকুণ্ডে লোহার প্লেট চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

https://ift.tt/2J1NuNY
শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের লোহার প্লেটের নিচে চাপা পড়ে জাহাজভাঙা এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম মো. মুসলিম (৫১)। সে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার কুমিরা সাগর উপকূলে অবস্থিত প্যাসিফিক শিপইয়ার্ডে কাটার জন্য রাখা স্ক্র্যাপ জাহাজের বড় একটি লোহার প্লেট পার্শ্ববর্তী এইচএম এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে গিয়ে কর্তব্যরত জাহাজ কাটার ফোরম্যান মুসলিমের উপর পড়ে। এসময় ইয়ার্ডের অন্যান্য শ্রমিকরা প্লেটটি সরিয়ে মুসলিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুসলিমের ছেলে সুমন জয়নিউজকে বলেন, ইয়ার্ড মালিকের গাফিলতির কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। তারা বাবার মৃত্যুর খবর পর্যন্ত আমাদের জানায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, এক ইয়ার্ডের লোহার প্লেট অন্য ইয়ার্ডে গিয়ে পড়ে। এতে এইচএম শিপইয়ার্ডের এক ফোরম্যান মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে আছে।

এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জয়নিউজ/সোকন্দার/এসআই

The post সীতাকুণ্ডে লোহার প্লেট চাপা পড়ে শ্রমিকের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32r3z6H

Monday, October 28, 2019

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে লরি, যুবক নিহত

https://ift.tt/2os2MEA

সীতাকুণ্ড থানার কালুশাহ মাজার এলাকায় নিয়ন্ত্রণহীন লরির আঘাতে মো. আজম (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৩টায় কালুশাহ মাজার গেইট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজম কালুশাহ পশ্চিম মালিপাড়া এলাকার মৃত আমির হোসেনের পুত্র।

স্থানীয় যুবক মো. বখতিয়ার জয়নিউজকে বলেন, আজম কালুশাহ সড়কে দাঁড়িয়ে গাড়ি থেকে মাজারের দানবক্সের জন্য টাকা তুলতো।  প্রতিদিনের মত সে রোববার রাতে দায়িত্বপালন করছিল যাত্রী ছাউনীতে বসে।  রাত সাড়ে তিনটার দিকে বিএসআরএম এর একটি লরি হঠাৎ ব্রিজের যাত্রী ছাউনির উপর উঠে যায়। তখন  লরিটি যাত্রী ছাউনি সহ ভেঙ্গে আজমকেসহ নিয়ে ব্রিজের নিচে পরে যায়। পরে আমরা আজমকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন,  দুর্ঘটনার পর ড্রাইভার লরি রেখে আহত অবস্থায় পালিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক)  পুলিশ ফাঁডির ইনচার্জ জহিরুল ইসলাম জয়নিউজকে বলেন, কালুশাহ এলাকায় লরি চাপায় গুরতর আহত আজম (৩৩) নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তখন হাসপাতালের কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/রিফাত/পিডি

 

The post নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে লরি, যুবক নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31PiuqL

Wednesday, October 16, 2019

সীতাকুণ্ডে মিনিবাস উল্টে আহত ৬

https://ift.tt/2prf7ZA
সীতাকুণ্ডে উল্টে গেল মিনিবাস

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে মিনিবাস। তবে এ ঘটনায় রক্ষা পেয়েছেন ২০ বাস যাত্রী। এতে আহত হয়েছেন ৬ জন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সলিমপুরের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বাস উল্টে যাওয়ার কারণে মহাসড়কের চট্টগ্রামমুখি লেনটিতে একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বাসটি উদ্ধার করার পর উভয় রোড়ে যান চলাচল শুরু হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সীতাকুণ্ড-অলংকার রোডে চলাচলকারী ৮নং যাত্রীবাহী মিনিবাসটি ফকিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইলেনের সঙ্গে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এ সময় মিনিবাসে থাকা যাত্রীদের মধ্যে ৬ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. কাউসার জয়নিউজকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গাড়িটি আটক করে থানায় আনা হয়েছে।

জয়নিউজ/সেকান্দার/এসআই

The post সীতাকুণ্ডে মিনিবাস উল্টে আহত ৬ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pnOo0g