Showing posts with label কারাদণ্ড. Show all posts
Showing posts with label কারাদণ্ড. Show all posts

Wednesday, October 30, 2019

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড

https://ift.tt/2NrGsTM

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেওয়ায় দায়ের করা এক মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহিদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। গিয়াস উদ্দিন বর্তমানে পলাতক আছেন।

প্রসঙ্গত, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গত বছরের মে মাসের ২৯ তারিখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপি’র এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি বাদি হয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

জয়নিউজ/পার্থ/পিডি

 

The post প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Jymrd4

Monday, October 21, 2019

বিএনপির সাংসদ হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড

https://ift.tt/2Ja8X7r

শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় বর্তমান বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে (চাঁপাইনবাবগঞ্জ) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে, তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সোমবার (২১ অক্টোবর) ৪০৯ ধারায় এ রায় দেন।

শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্কফাঁকি দেন বিএনপির সাংসদ হারুন অর রশীদ।

এ মামলায় এমপি হারুন ছাড়াও পলাতক আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (এমডি, চ্যানেল ৯) ৪০৯ ও ১০৯ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post বিএনপির সাংসদ হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MZuGQr

Tuesday, October 15, 2019

রামুতে রোহিঙ্গাসহ ২ জনের কারাদণ্ড

https://ift.tt/2VGYIMK

রামুতে হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত কার্যক্রমের ছবি তুলতে আসা এক রোহিঙ্গাসহ দুই জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

আটক দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।

জানা যায়, দণ্ডাদেশপ্রাপ্ত মনজুর আলম (২৩) রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বড় জাংছড়ি মুড়ারকাচা এলাকার হাফেজ আহমদের ছেলের পরিচয়ে এবং হাফেজ আহমদ (৫৭) একই এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে পরিচয়ে ছবি তুলতে আসেন।

এসময় তথ্য গোপন করার অভিযোগে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে তাদের আটক করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান জয়নিউজকে জানান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে চলমান হালনাগাদ ভোটার তালিকার জন্য ছবি তুলতে আসলে, মনজুর আলম রোহিঙ্গা নাগরিক বলে সনাক্ত হয় এবং তথ্য গোপন করে ছবি তুলতে আসেন হাফেজ আহমদ নামে অপর ব্যক্তি।

তাদের দু’জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন রামু উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। দণ্ডাদেশ প্রাপ্তদের রামু থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/খালেদ/বিআর

The post রামুতে রোহিঙ্গাসহ ২ জনের কারাদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2ITPE1V