Showing posts with label উদ্ধার. Show all posts
Showing posts with label উদ্ধার. Show all posts

Saturday, October 19, 2019

দিনমজুর বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

https://ift.tt/2VVeALK

নগরের বন্দর থানার নিমতলা এলাকায় দিনমজুর মো. আরিফ (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নিমতলা বুচুইক্যা কলোনির শাহআলম ভবনের নিচতলার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

তিনি বলেন, বাবা ও মেয়ের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। এসময় রক্তমাখা ছোরা পাওয়া গেছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে ছিল।

ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই পাওয়া যায়নি।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

জয়নিউজ/বিআর

The post দিনমজুর বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2oTAva0

Thursday, October 17, 2019

বস্তাবন্ধি নারীর লাশ উদ্ধার

https://ift.tt/33EoWm4

লক্ষ্মীপুরের রায়পুরে বস্তাবন্ধি অবস্থায়এক সাবেক পুলিশ সদস্যের স্ত্রী মাহফুজা খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে মধ্য কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারি বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তার স্বামী সাবেক পুলিশ সদস্য মৃত বাহার উল্যাহ।

এলাকাবাসী জানায়, সকালে সুপারি বাগানে বস্তাবন্দি ওই নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি সুপারির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যে কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জয়নিউজ/মনির/পিডি

The post বস্তাবন্ধি নারীর লাশ উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Blq5CF