Showing posts with label ছাত্রলীগ. Show all posts
Showing posts with label ছাত্রলীগ. Show all posts

Tuesday, November 05, 2019

জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা

https://ift.tt/2pGAbMl

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ চেয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তর বিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

জয়নিউজ/পিডি

 

The post জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WIz5M9

Sunday, October 27, 2019

বুয়েটে প্রথম হয়েছেন আবরার

https://ift.tt/2MPq54m
বুয়েটে ভর্তি পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে প্রথম হয়েছেন কাজী আবরার মাহমুদ নামে এক শিক্ষার্থী।

এর আগে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্রের নামও ছিল আবরার।

জানা গেছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাজী আবরার স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) শীর্ষ স্থান অধিকার করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ৬ অক্টোবর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ক্ষোভ ও শোকের পরিস্থিতির মধ্যেই ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলে পরীক্ষায় অংশ নেওয়া ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৬৫০ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন।

জয়নিউজ/এসআই

The post বুয়েটে প্রথম হয়েছেন আবরার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pSfJIe