Showing posts with label অভিযান. Show all posts
Showing posts with label অভিযান. Show all posts

Thursday, November 14, 2019

চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন

https://ift.tt/34VjknU
ছাত্র-যুব জনতার সমাবেশে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানকে আরো বেগবান করতে আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নগরের পুরাতন রেল স্টেশন চত্বরে জাগ্রত ছাত্র-যুব জনতার উদ্যোগে বিশাল সমাবেশে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে এ সমাবেশের আয়োজন হয়।

সুজন বলেন, আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন অপকর্ম করেছে। তাদের মুখোশ উম্মোচন করে দিতে হবে। এ শুদ্ধি অভিযানকে আরো বিকশিত করে দুর্নীতি, মাদক, ক্যাসিনো ও জুয়া ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। যারা দলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করছে তাদেরও চিহ্নিত করার সময় চলে এসেছে।

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৪০ টাকার পেঁয়াজ কেন ১৫০ টাকার বেশি বিক্রয়? শষ্যের ভেতরের ভূত আগে তাড়াতে হবে। শুধু রাজনৈতিক দল নয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে যারা অসীন আছেন তাদের দুর্নীতির চিত্রও জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এএসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুল আলম সাজ্জির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, হাসানুর রহমান লিটন, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ সহসম্পাদক শওকত হোসাইন, ফরহান আহমেদ, মো. সালাউদ্দিন, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, নগর সৈনিক লীগের আহ্বায়ক শফিউল আজম বাহার, খলিলুর রহমান নাহিদ, আব্দুস সালাম মাসুম ও মোরশেদ আলম প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই

The post চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2XchKeV

Tuesday, November 05, 2019

দুই যুবকের কাছে ছিল সোয়া দুই কোটি টাকার ইয়াবা

https://ift.tt/2CfMOAG

নগরের আকবরশাহ থানার বিশ্বব্যাংক আবাসিক এলাকার কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৪ নভেম্বর) কাঁচাবাজার সি ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাকৈরতলা এলাকার মো. মনুমিয়ার ছেলে মো. আলমগীর হোসেন(৩১) ও আকবরশাহ থানার কর্ণেল হাটের শাহেরপাড়ার মো. জামালের ছেলে মো. মানিক (৩০)।

র্যা বের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে আকবরশাহ থানার বিশ্বব্যাংক আবাসিক এলাকার কাঁচাবাজার এলাকায় কুমিল্লাগামী একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যেরভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে সুকৌশলে লুকানো ৪৩ হাজার ৩৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এএসপি মো. মাশকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাইভেটকারে করে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করত।

পরে গ্রেপ্তারকৃতদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

জয়নিউজ/রিফাত/বিআর

The post দুই যুবকের কাছে ছিল সোয়া দুই কোটি টাকার ইয়াবা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WRtt2k

Thursday, October 31, 2019

মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ৩

https://ift.tt/2prRWPe

রাউজানে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে নয়শত লিটার পাহাড়ি চোলাই মদসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিনাজুরী, ইদিলপুর ও বাগোয়ান ইউনিয়নের ফৌজদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদ পেয়ে বিনাজুরী ২নং ওয়ার্ডের অরুন মাস্টারের বাড়ির মাদকব্যবসায়ী বিন্দু বড়ুয়ার মাদকের আস্তানায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিন্দু বড়ুয়া ও তার ছেলে ইমন বড়ুয়া পালিয়ে যায়। এসময় পুলিশ তার আস্তানা থেকে দুইশত লিটার পাহাড়ি চোলাইমদসহ বিন্দু বড়ুয়ার স্ত্রী সুমিতা বড়ুয়াকে (৩৫) আটক করে। এব্যাপারে সুমিতা বড়ুয়া ও তার ছেলে ইমন বড়ুয়ার বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এদিকে, পুলিশের অপর একটি দল একইরাতে বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর মাদকব্যবসায়ী সুজন বড়ুয়ার মাদেকের আস্তানায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন বড়ুয়া পালিয়ে যায়। এসময় পুলিশ তার ঘর তল্লাশি করতে চাইলে সুজনের মাতা বিনা বড়ুয়া (৬০) পুলিশকে বাধা দেয়।

পরে পুলিশ ইউপি সদস্য ও স্থানীয়দের ডেকে এনে সুজন বড়ুয়ার ঘর তল্লাশি করে।

এসময় পুলিশ তার ঘর থেকে চারশত লিটার পাহাড়ি চোলাইমদ উদ্ধার করে। পুলিশ সুজন বড়ুয়ার মাতা বীনা বড়ুয়াকে আটক করে।

এব্যাপারে মাদকব্যবসায়ী সুজন বড়ুয়া ও তার মাতা বীনা বড়ুয়ার বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একইরাতে বাগোয়ান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফৌজদারপাড়া ফকির আহম্মদের বাড়িতে মাদকব্যবসায়ী আনোয়ারের মাদকের আস্তানায় অভিযান চালায়। পুলিশ আনোয়ারের আস্তানা থেকে স্যালাইন ব্যাগভর্তি দুইশত লিটার পাহাড়ি চোলাই মদসহ মাদকব্যবসায়ী আনোয়ারকে (৪২) আটক করে।

 

আনোয়ার একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছারের ভাই।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, অভিযানে গ্রেপ্তারকৃতরা পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। আটক তিন মাদকব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জয়নিউজ/শফিউল/বিআর

The post মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ৩ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2r07IS0

Saturday, October 26, 2019

খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার

https://ift.tt/367P4rr

নগরের খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭ শ’ ইয়াবাসহ মো. ফারুক দেওয়ান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক কিশোরগঞ্জ জেলার মৃত মনসুর আলী দেওয়ান ছেলে।

গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭শ ইয়াবাসহ ফারুককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pdOBmM

Wednesday, October 23, 2019

রামুতে অভিযানে ক্ষুব্ধ বিক্রেতারা বন্ধ করে দিলেন পেঁয়াজ বিক্রি

https://ift.tt/2MHDEmF

রামু বাজারে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। প্রশাসনের অভিযানে ক্ষিপ্ত হয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছ বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সাপ্তাহিক হাটের দিনে বাজারের কোথাও পেঁয়াজ এর দেখা পায়নি ক্রেতারা। ফলে পেঁয়াজ কিনতে না পারায় হতাশ ক্রেতারা। ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেও মনে করছেন ক্রেতারা।

ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান,খাতুনগঞ্জে সোমবার (২২ অক্টোবর) পেঁয়াজ এর পাইকারি মূল্য ছিলো প্রতি কেজি ৮৬ টাকা। অথচ রামুতে প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা করে বিক্রয় করতে বাধ্য করছেন। অথচ বেশী দামে বিক্রি হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে। প্রশাসন যদি সেখানে অভিযান চালায় তাহলে সর্বত্র দাম কমে যাবে। কিন্তু প্রশাসন উল্টো মফস্বলের ব্যবসায়ীদের ওপর দায় চাপিয়ে অভিযান চালাচ্ছে। যা কোনমতেই কাম্য নয়।

তারা আরো জানান, গত শনিবার (১৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী বাজারে অভিযান চালান। এসময় তিনি ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রির জন্য বাজারের সকল ব্যবসায়ীদের নির্দেশ দেন। আগেরদিন শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমাও বাজারে অনুরুপ অভিযান চালিয়ে ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রির জন্য নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ি জানান, শনিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী তার দোকানে উপস্থিত থেকে তাকে ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রিতে বাধ্য করান। অথচ ওই পেঁয়াজ এর ক্রয়মূল্য আরো বেশী হওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে এখন তিনি পেঁয়াজ ক্রয়-বিক্রয় বন্ধ করে দিয়েছেন।

এদিকে মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালে বাজার ঘুরে কোথাও পেঁয়াজ এর অস্তিত্ব মেলেনি। এসময় বাজারে আসা হাজারো ক্রেতাদের পেঁয়াজ এর জন্য এ দোকান থেকে অন্য দোকানে ঘুরাঘুরি করতে দেখা গেছে।

তবে বাজারের পাইকারি ব্যবসায়ীরা দাবি, ক্রেতাদের সুবিধার্থে ক্রয়মূল্য অনুযায়ী সামান্য লাভে পেঁয়াজ বিক্রি করতে। পাইকারি বাজারে দাম কমলে তারাও কম দামে বিক্রি করবেন। তাই এ বিষয়ে প্রশাসনকে আরো সহনশীল হওয়ার দাবি জানান।

রামু ফকিরা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি মোহাম্মদ নুরুল আলম পেঁয়াজ বিক্রি বন্ধের বিষয়টি স্বীকার করে জানান, চট্টগ্রামের আড়ত এবং টেকনাফে পেঁয়াজ এর দাম বেশী হওয়ায় ব্যবসায়ীরা কিনতে পারেনি। কারণ বেশী দামে ক্রয় করলে বেশী দামেই বিক্রি করতে হয়।

এব্যাপারে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী জানান,পেঁয়াজ বিক্রি বন্ধ রাখার বিষয়টি তাকে কেউ অবহিত করেনি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

তিনি আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের পেঁয়াজ এর কোনো প্রকার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়নি। শুধু বলা হয়েছিলো, আড়তের ক্রয়মূল্য থেকে সামান্য লাভে বিক্রি করতে। লোকসান দিয়ে কাউকে পেঁয়াজ বিক্রি করতে বলা হয়নি।

জয়নিউজ/খালেদ/পিডি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

The post রামুতে অভিযানে ক্ষুব্ধ বিক্রেতারা বন্ধ করে দিলেন পেঁয়াজ বিক্রি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BwRPoa

Thursday, October 17, 2019

অভিযান চালাতে গিয়ে আটক ভুয়া র‌্যাব সদস্য

https://ift.tt/32prWCi

র‌্যাব সদস্য পরিচয়ে নোহা মাইক্রো ভাড়া করে রেজাউল হক সজল (১৮)। পরে পাঁচলাইশ থানার ডেকোরেশন গলির মুখের স্থানীয় জাহিদ হোসেনকে তার সঙ্গে অভিযানে যেতে বলে সে। এতে উপস্থিত অন্যদের সন্দেহ হলে আটক করা হয় সজলকে।

বুধবার (১৬ অক্টোবর) রাত পৌনে এগারটায় র‌্যাবের ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেপ্তার সজলের কিশোরগঞ্জ জেলার বাড়ি কাইট্টা চর এলাকায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জয়নিউজকে বলেন,  নিজেকে র‌্যাব-৭ সদস্য পরিচয় দিয়ে অভিযানে যাওয়ার জন্যে একটি নোহা মাইক্রো গাড়ি ভাড়া করে। পরে স্থানীয় জাহিদ হোসেনকে তার সঙ্গে অভিযানে যাওয়ার জন্য ওই মাইক্রোতে উঠার জন্য বলে। তখন জাহিদ হোসেনসহ স্থানীয় লোকজনের সজলের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশের নিকট সোপর্দ করে।

তিনি বলেন, আসামীর কাছে র‌্যাবের একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। যাতে তার নাম সাইয়ুল হক, র‌্যাব-৭  ডিপার্টমেন্ট ,চিটাগাং আন্ডারগ্রাউন্ড শাপ শুটার উল্লেখ আছে।

তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

জয়নিউজ/পার্থ/পিডি

 

The post অভিযান চালাতে গিয়ে আটক ভুয়া র‌্যাব সদস্য appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33HZcVB

Wednesday, October 16, 2019

দুর্নীতিবিরোধী অভিযানে সবার সহযোগিতা চাই: দুদক কমিশনার

https://ift.tt/32uUdaZ

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে শেখ হাসিনার দুর্নীতিবিরোধী চলমান অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সকলে মিলে একটি দুর্নীতিমুক্ত দেশ, সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারব।

তিনি আরো বলেন, ‘দুদক নিজেদের কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে অনেকক্ষেত্রেই এখন সক্ষমতা অর্জন করেছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদক, তবে এ চেষ্টা তখনি সফল হবে যখন জনগণ বলবে সব কিছু ঠিকঠাকভাবে চলছে, কোথাও দুর্নীতি হচ্ছেনা।’

দুদক আয়োজিত সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বুধবার (১৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মোখলেছুর রাহমান।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও পুলিশ সুপার ড. এএইচ কামরুজ্জামান।

পরে জেলা প্রশাসকের সঞ্চালনায় গণশুনানীতে অংশ নেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সমস্যার সমাধান করার নির্দেশনা দেন দুদক কমিশনার।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post দুর্নীতিবিরোধী অভিযানে সবার সহযোগিতা চাই: দুদক কমিশনার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MGGlna

Tuesday, October 15, 2019

পটিয়ায় কাঠসহ ট্রাক জব্দ

https://ift.tt/2VI83E6

চন্দনাইশের দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে পাচারের সময় পাঁচ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯ টার দিকে এসব কাঠ জব্দ করা হয়।

বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ইসলাম জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশের দেওয়ানহাট এলাকা দিয়ে চট্রগ্রাম শহরে পাচারের সময় পাঁচ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন প্রজাতির কাঠসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

জয়নিউজ/কাউছার/বিআর

The post পটিয়ায় কাঠসহ ট্রাক জব্দ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MgEXJ0

পটিয়ায় ইয়াবাসহ আবদুল্লাহ আটক

https://ift.tt/2OQeWBO

পটিয়ার মুজাফফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯০০ ইয়াবাসহ আবদুল্লাহ (৩৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার ( ১৫ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে তাকে আটক করা হয়। আবদুল্লাহ টেকনাফের হাবিরছড়া লেঙার বিল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফফরাবাদ এলাকায় আগে হতে ওঁৎপেতে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যরা তাকে আটক করে। এসময় তার পরণের লুঙ্গির সঙ্গে কোমরে মোড়ানো অবস্থায় ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহকারী উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদকব্যবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে কৌশল পাল্টানোর জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোজাফফরাবাদ এলাকায় নেমে অন্য গাড়িতে উঠার সময় তাকে আমরা চ্যালেঞ্জ করে তার পরনে লুঙ্গির সঙ্গে কোমরে মোড়ানো অবস্থায় ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানান, ইয়াবাগুলো সে চট্টগ্রামে নিয়ে যাওয়ার উদ্দেশে কক্সবাজার হতে নিয়ে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/কাউছার/বিআর

The post পটিয়ায় ইয়াবাসহ আবদুল্লাহ আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2nQZPx2