Showing posts with label ডাকাত. Show all posts
Showing posts with label ডাকাত. Show all posts

Wednesday, October 30, 2019

ধর্ষণের পর খুন, ডাকাতের স্ত্রী পরিচয়ে দাফন!

https://ift.tt/34dir9V

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে অজ্ঞাত এক নারীকে ধর্ষণের পর খুন করে ধইল্যা ডাকাতের স্ত্রী পরিচয়ে বেড়িবাঁধেই মাটি চাপা দেওয়া হয়েছে।

২৭ অক্টোবর রাতে মাটি চাপা দিলেও কবরটির উপর লাশের নানা আকৃতি ভেসে উঠেছে। হতভাগ্য নারীর বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জায়গায় হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাঁশখালীর দুর্ধর্ষ ডাকাত ও সন্ত্রাসী আবুল কালাম প্রকাশ ধইল্যা এ নারীকে মাটি চাপা দিতে সবাই দেখেছেন, এমনকি স্ত্রী পরিচয়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলামকে দিয়ে নামাজে জানাযাও পড়ানো হয়। ধইল্যা ছনুয়া ৯নং ওয়ার্ডের মো. নুরুল হকের ছেলে।পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাগরে ৩১ জেলে হত্যা, ডাকাতি, ধর্ষণসহ নানা অপরাধে অন্ততঃ ছয়টি মামলা রয়েছে।

ইমাম মাওলানা শামসুল ইসলাম জয়নিউজকে বলেন, ‘নিহত নারীর লাশটি ধইল্যার স্ত্রী পরিচয় দিলে আমি জানাযা পড়াতে রাজি হয়েছি। ওই নারীকে যে খুন করা হয়েছে তা আমি জানি না, সকালে লোকমুখে ঘটনা জানতে পারি।’

ধইল্যা ডাকাতের স্ত্রী রুমা আক্তার জয়নিউজকে বলেন, ‘আমিই ধইল্যার স্ত্রী। যে নারীকে মাটি চাপা দেওয়া হয়েছে তা অজ্ঞাত এক মহিলার। আমাদের সন্তান রয়েছে। কিন্তু আমাদের ধইল্যা দেখাশুনা করে না। স্থানীয় এক জনপ্রতিনিধির কথায় দেশের বিভিন্ন স্থান থেকে মহিলাদের সে নিয়ে আসে ছনুয়ায়। তারপর হিসাব-নিকাশ না মিললে হত্যা করে মাটি চাপা দেয় বলে তার স্ত্রী জানান।

ছনুয়া ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের জয়নিউজকে বলেন, ‘আমি লাশ দাফনের ব্যাপারে শুনেছি। তবে বিস্তারিত জানিনা। তিনি বলেন, আমি ব্যবসায়িক কাজে এখন এলাকার বাইরে আছি। তবে ডাকাত ধইল্যা তার ওয়ার্ডের নোয়াপাড়ার বাসিন্দা বলে তিনি নিশ্চিত করেন।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জয়নিউজকে বলেন, ‘ঘটনার ব্যাপারে আমি শুনেছি। এব্যাপারে কেউ আমাকে অবগত করেনি। তিনি জানান, বিষয়টি আমি দেখছি।’

জয়নিউজ/উজ্জ্বল/বিআর

The post ধর্ষণের পর খুন, ডাকাতের স্ত্রী পরিচয়ে দাফন! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36dKdF3

Wednesday, October 23, 2019

পেকুয়ায় ২ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

https://ift.tt/35Y7s68

পেকুয়া রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪টি ওয়ানশুটার গান, ৩টি এসবিবিএল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডাকতরা হলেন আহমদ ছফার ছেলে আনছার আনছার (৪০) ও মৃত বজল আহম্মদের ছেলে আবুল কাশেম। তাদের উভয়ের বাড়ি পেকুয়ার বামুলাপাড়া এলাকায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)(মোঃ মাহ্মুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদে খবর পায় পেকুয়ার সুন্দরীপাড়া গ্রামের হাজী সাবের আহাম্মেদ ব্রীজের পাশে মাছের ঘেরের ভেতর ডাকাতরা অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সেখানে অভিযান চালায়। পরে তাদের মালিকানাধীন টং ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

তিনি আরো জানান,  তারা বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র সরবরাহ করতো।এছাড়া কক্সবাজারের বিভিন্ন এলাকায় লবণের মাঠ দখল, চিংড়ির ঘের দখল ও মাছ ধরার নৌকা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।

কক্সবাজারের বিভিন্ন থানায় ডাকাত আনছারের বিরুদ্ধে ১৭টি ও আবুল কাশেমের বিরুদ্ধে হাফ ডজন মামলা রয়েছে। তাদের দুই জনকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

The post পেকুয়ায় ২ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JbVs6X