Showing posts with label ঢাকা. Show all posts
Showing posts with label ঢাকা. Show all posts

Thursday, October 31, 2019

ঢাকায় ডি-৮ সম্মেলন এপ্রিলে

https://ift.tt/36lE1Ln

আট মুসলিম দেশ নিয়ে গঠিত জোট ডি-৮ (ডেভলপিং-৮) এর দশম সম্মেলন ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জোটের মহাসচিব জাফর কু শারি সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডি-৮ এর আগামী সম্মেলন এপ্রিলের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ ২০২০-২০২১ মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পাবে।’

একই সময়ে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও উদযাপন করবে বলে জানান প্রধানমন্ত্রী।

ডি-৮ এর মহাসচিব জোটের সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন।

তিনি অনুষ্ঠাতব্য সম্মেলনে নতুন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করার কথাও বলেন।

জাফর কু শারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ বিভিন্ন দেশের জন্য উন্নয়নের একটি মডেল হতে পারে।

এসময় তিনি শেখ হাসিনার কাছে জোটভুক্ত দেশগুলোর জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চান।

‘জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা দেওয়া হবে বলে তাকে জানান। নতুন পরিকল্পনা প্রণয়নের মধ্যে দিয়ে ডি-৮ কে এগিয়ে নিতে নেওয়ায় মহাসচিবকে ধন্যবাদও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।

ডি-৮ ভুক্ত আটটি দেশ হলো-বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান এবং তুরস্ক। ১৯৯৭ সালে গঠিত এই জোটের সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে।

জয়নিউজ/বিআর

The post ঢাকায় ডি-৮ সম্মেলন এপ্রিলে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34f0g3J

Thursday, October 24, 2019

ঢাকায় আসছেন না মেসিরা

https://ift.tt/32KIvJ4
আর্জেন্টিনা

নভেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসছেন লিওনেল মেসিসহ তার দল আর্জেন্টিনা— এমন একটা খবরে খুশি হয়েছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এরই মধ্যে তাদের সূচি থেকে ঢাকার ম্যাচটি সরিয়ে ফেলেছে।

শুধু তা-ই নয়, প্রতিপক্ষের নামও বদলে ফেলেছে তারা। নতুন সূচিতে দেখা যাচ্ছে, ১৯ নভেম্বর আর্জেন্টিনা ইসরায়েলে খেলবে উরুগুয়ের বিপক্ষে। তবে কি আর্জেন্টিনা ঢাকায় আসছে না?

আগের সূচি অনুযায়ী ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটা হওয়ার কথা ছিল আগামী ১৮ নভেম্বর। তবে পরিবর্তিত পরিস্থিতিতেও আর্জেন্টিনাকে ঢাকায় আনার আশা ছাড়ছে না বাফুফে।

সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল জানালেন, ‘আমরা এখনো এই ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী। খেলা যে ঢাকায় হবে না, সে ব্যাপারে নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছি না। আরও কিছুদিন পর এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানাতে পারব।’

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ফিফা প্রীতি ম্যাচটি যে এজেন্টের মাধ্যমে আয়োজনের চেষ্টা করা হচ্ছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাফুফে।

বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীও একটু সংশয়ে নিয়েই বলেছেন, ‘আমরা মূলত এই ম্যাচের ব্যাপারে আগ্রহী হয়েছিলাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে। কিন্তু এই মুহূর্তে সেটা যেহেতু হচ্ছে না, তাই ম্যাচটি আমরা মার্চ মাসের পরে করতে চেয়েছি। তা ছাড়া এত স্বল্প সময়ে তাদের আনাটা একটু কঠিনই হবে। যদিও এজেন্টদের পক্ষ থেকে এখনো সময় চাওয়া হচ্ছে। আমরা তাই সম্ভাবনা এখনই বাতিল করে দিচ্ছি না। আগামী সপ্তাহে হয়তো চূড়ান্তভাবে বলা যাবে আসলেই আর্জেন্টিনা ঢাকায় আসবে কি না।’

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও নাইজেরিয়া।

জয়নিউজ/এসআই

The post ঢাকায় আসছেন না মেসিরা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/362vYmw